somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ফোনের অপেক্ষায় আছি
আজ আমি
বুলডোজারের আঘাতে পরিত্যক্ত বহুতল ভবনের মতো
পতনন্মুখ হয়ে আছি।
স্মৃতিরা ক্রমাগত ভাঙছে আমায়।

এইসব যাবতীয় দৈর্ব্য দূর্বিপাক হটিয়ে
বৃষ্টিস্নাত ক্লেদাক্ত রাতের জড়তাকে কাটিয়ে
বইমেলা আর রাজনীতির
তুমুল হট্টগোল সরিয়ে
মুহর্ুতেই অন্য এক জগতে উত্তরন ঘটাতে পারে
তোমার ফোন।

তাই ক্রমাগত অপেক্ষায় আছি।


----
ঢাকা
ফেব্রুয়ারী 19, 1997]]>
http://www.somewhereinblog.net/blog/udvrantoblog/28705910 http://www.somewhereinblog.net/blog/udvrantoblog/28705910 2007-04-13 02:36:25
তবু যাইনি এখন স্বপ্ন আমার এমন তাকালো!
এমন বাঁকালো তার মহৎ গ্রীবা!
আমি জল হয়ে গেলাম।

পরাজিত প্রত্যয়ে
বসে ছিলাম আমি;
এবং তুমি এলে ঘাসের ফুলের
মতোন হঠাৎ।

বললে, "বদলে গ্যাছো!"

অভিমানে দুরে ছিল মন;
কচুরীপানা দ্্বীপের মতোন
ভাসতে ভাসতে এসে মিশে যায় মানবিক মন।

বললে, "বাড়িতে এসো।"

এমন ধাতুতে কেন গড়া আমি?
এমন মহৎ ভঙ্গি!
এতগুলো সাহজিক কথন!

তবু যাইনি এখন।


-----
ঢাকা
জুলাই 1, 1997]]>
http://www.somewhereinblog.net/blog/udvrantoblog/28705809 http://www.somewhereinblog.net/blog/udvrantoblog/28705809 2007-04-12 03:33:51
করোটিতে রোদ্দুর এলো চুলে ধরতেই গান,
অশরীরী হাওয়া এসে একমুঠো রোদ্দুর দিল ছুঁড়ে।

দিশেহারা আমি নেমে পড়ি রাস্তায়।
রাস্তায় রোদ্দুর আমার সর্বাঙ্গে ঝরে পড়ে।
চুঁইয়ে, চুঁইয়ে আলো গড়ায়
আমার চুলে চোখে মুখে।
আমি রৌদ্রের ঝরনাধারায় দুহাত উপরে তুলে
উদার বৃক্ষের ভঙ্গিতে দাঁড়াই।

''দাও রোদ্দুর আলো দাও
আলো দাও আমার কবিতায়
দাও আমার গান ভরিয়ে দাও।
অনর্্তহিত করো ছায়া
ভাসিয়ে দাও, ডুবিয়ে দাও দেশ
অমর করো আমায়।''

আলোর আশর্ীবাদে আমি
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে উঠি।
অবশেষে আলোর জন্মদাত্রী সূর্যের
পদস্পর্শ করে আমি দেবতায় উত্তর্ীণ হলাম \

এসো আলোর ঝরনাধারায় এসো,
এসো আলোয় ভিজে ধর গান।
দুহাত বাড়িয়ে দাও সূর্যের দিকে,
এমন আঁধার যুগে,
সূর্যের আর্শিবাদেই পাবে
অন্য নতুন দিন।
]]>
http://www.somewhereinblog.net/blog/udvrantoblog/23952 http://www.somewhereinblog.net/blog/udvrantoblog/23952 2006-11-09 16:01:39
আড়ালে জীবন জীবনের এই বিফলতাগুলো
বুকের বেদনা টুকরো দুঃখ
সব লাগে বিস্বাদ।

বইয়ের কালো মলাটের মতো
রাতের আকাশে, প্রম্পটারের
মতো করে চাঁদ আড়ালেই থেকে
পড়ে চলে জীবন।

হাহাকার শুনে সত্যি অর্থহীন
মনে হয় সব। সিদ্ধার্থের
মতো যদি চলে যাওয়া যেত
কোথায় - অনিকেত।

তবু আদি সত্য এই যে-
অর্থহীন হয়ে পড়ে সব-
সিদ্ধার্থের মত গৃহত্যাগী,
রবিগুরুর মত নিশছিদ্র সংসারী
কিংবা অ্যালেনের মতো বোহেমিয়ান হওয়া;
যখন পুরোনো দুঃখের তোড়ে ভেসে যায়
কবিতার লাইন, ছত্র, দাঁড়ি, কমা, সেমিকোলন
ভেসে যায় ছন্দ, পয়ার কিংবা মুক্তক।

তখন থাকে শুধু
প্রিয় লেখকের খটখটে অজল গদ্য
যার পদবিহীন দেহ আজ
মাটির শরীরে বৃষ্টির ঘ্রান শোঁকে


18 ই অগাস্ট 1997
পরবতর্ীতে একটা গান করা হয়েছিল এটাকে নিয়ে।
]]>
http://www.somewhereinblog.net/blog/udvrantoblog/12518 http://www.somewhereinblog.net/blog/udvrantoblog/12518 2006-06-27 20:40:53
করোটিতে আরো রোদ্দুর করোটিতে রোদ্দুর।

সূযর্াহত আমার
করোটি চুঁইয়ে ঢোকে রুপালী আলো।

অতি জাগতিক নিয়মে
আমি হয়ে উঠি কবি।
আমার কবিতা
ফেলে চিন্তায় সমালোচক তাদের ...

কেন যে খুঁজতে যান
কবিতার ভুল!
কবিতার শরীর সেতো ঈশ্বরিক নিমর্ান।

মগজে নড়ে ওঠে তরল রোদ্দুর।

17 ই অক্টোবর 2003
সন্ধ্যা 6 টা 45

]]>
http://www.somewhereinblog.net/blog/udvrantoblog/6567 http://www.somewhereinblog.net/blog/udvrantoblog/6567 2006-04-08 20:52:47
এই মেঘ
আমাদের ছায়া ঢাকা এই প্রিয় শহরে
কেন যেন হানা দেয় বিষন্ন বিকেল,
কোথায় সিক্ত হয় রমরমা আড্ডা
নীরবে হারিয়ে যায় সোনালী সময়।

তবু জানি একদিন থেমে যাবে বৃষ্টি
দেখবে নতুন আলো বলে যায় হাওয়া,
মজুর ভরসা পাবে দুমুঠো ভাতের;
এরই তরে আমি লড়ে যাই প্রানপণ।

নীচে চেয়ে দেখি আছি পুঁজিবাদী শেকড়ে
নিজেরে ঘৃনায় তাই মূলে কুঠারাঘাত;
আহত ব্যথিত আমি পুষে রাখি স্বপ্ন
এই জাতি সাম্যবাদী জাগরনে মগ্ন।

এই মেঘ কেটে গেলে থেমে যাবে বৃষ্টি,
রোদের সমুখে হবে নাশ অনাসৃষ্টি।



30 শে আগষ্ট 1997
রাত 12 টা 10

এখানে প্রকাশের সময় কয়েকটি শব্দের অদল বদল।
14 ই মার্চ 2006
]]>
http://www.somewhereinblog.net/blog/udvrantoblog/4662 http://www.somewhereinblog.net/blog/udvrantoblog/4662 2006-03-14 16:20:32