এরা আরো বড় বদমাশ। অবৈধ voip ব্যবসা করে এরা কোটি কোটি টাকা আয় করে নামমাত্র জরিমানা দিয়েছে সরকারকে। ব্যাটা অ্যান্ডারসন! এ যেন গরু মেরে জুতোর ফিতে দান! আর এই ব্যবসার জন্যই, যারা গ্রামীণফোনের ইন্টারনেট edge/gprs ব্যবহার করেন, তারা ইন্টারনেটে থাকা অবস্থায় মোবাইল ফোনে কোন ভয়েস কল রিসিভ করতে পারেন না। গ্রামীণফোন কাস্টমার কেয়ার চাবি দেয়া পুতুলের মত একই কথা আউড়ে যায়, "sir, i'm afraid this is not possible, you cant receive any call while you are connected to internet"
এই বিদেশী চোররা বিটিটিবি আর বাংলাদেশের অন্ধ সরকারকে ফাঁকি দিয়ে এভাবেই কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
আর এখন, জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি সব মাস মিলিয়ে এমন একটা খিচুড়ী অফার দিয়েছে যে, শুনলে মনে হয় ব্যাটাদের ঝাড়ু দিয়ে তাড়া করি। আর কত চুষে খাবে আমাদের এরা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


