কিছুদিন আগে কারো অনুরোধে ঢেঁকি গিলেছিলাম একটা। যার ফলে বদহজমটা বেশ ভালভাবেই চলে এল। শুধু একটা ব্যাপারই এথেকে শিখলাম,
"কি ভয়ংকর রকমের বোকা আমি?"
তার ফোনে ব্যালেন্স না থাকায় আমাকে বলেছিল, আরেকটা নাম্বারে ফোন করে একটা খবর দিতে। গিললাম সেই ঢেঁকি। যার ফলে টেলিকম পরীক্ষার আগের দিন আজ পড়লাম ভাল গ্যাঁড়াকলে।
শুধু এটাই ভাবি, একবারও আমার মাথায় তখন কেন এল না যে, "তার ফোনে যদি ব্যালেন্স না থাকে, তাহলে সে আমাকে কি করে কল করেছিল?"
সত্যিই সেলুকাস, বড়ই বোকা আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



