somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরিফুল হোসেন তুহিনের সাহসী উদ্যোগে স্বাগতম

৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কয়েকটা সহপাঠীর সাথে কথা বলার পর এই পোস্টটা না দিয়ে থাকতে পারলাম না।

তাদের মুখ থেকে শোনা কিছু কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম।
ওদের সাথে গল্প করতে করতে এক পর্যায়ে ওরা বলছে, বাংলাদেশে ৩৬ বছর ধরে রাজাকারদের বিচার হয় নি, তাহলে এতদিন পরে কেন হবে?
আবার বলছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর যত জন পাকিস্তানী সৈন্য আত্মসমর্পণ করেছিল, তাদের যদি বিচার না করে দেশে ফেরত পাঠানো হয়, তাহলে রাজাকার দের কেন বিচার করা হবে?
আবার আরেকটা কথা, শান্তি কমিটি নাকি বানানো হয়েছিল এদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য।
আরো একটা কথা বলল, যুদ্ধাপরাধীদের বিচার এখন নাকি একটা পলিটিক্যাল ইস্যু। বারবার পুরানো কাহিনী ঘেঁটে জামাতকে হেনস্তা করার জন্য বারবার রাজাকার, আলবদর দের বিচার চাওয়া হচ্ছে।


লজ্জায় আমার মাথা নত হয়ে আসছে।
বর্তমান প্রজন্মের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া মেধাবী ছাত্র কি করে মনে এই ধারণা নিয়ে চলতে পারে? আবার সেটা জনসম্মুখে প্রকাশ করার ও সাহস পায়?

লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যায়, যখন দেখি ১৪ই ডিসেম্বরে রাজাকাররা বুদ্ধিজীবিদের শহীদ মিনারে ফুল দেয়, মুক্তিযোদ্ধা পরিষদ (!) বানায়, আবার তারই ব্যানারে মুক্তিযোদ্ধাদের ডেকে এনে লাঞ্ছিত করে।

আমার একটা ধারণা ছিল, সামনে সুদিন আসছে। যত রাজাকার, আলবদর, শান্তিকমিটি আছে, সবগুলা বুইড়া রাজাকার কিছুদিনের মধ্যেই মরে ভুত হয়ে যাবে। সত্যিকারের একটা ভাল বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। স্বপ্ন বুঝি স্বপ্নই রয়ে যায়।

আন্তর্জাতিক একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে আমার কয়েকজন পাকিস্তানী ক্লাসমেটের সাথে আমার এবিষয়ে কথা হয় প্রায়ই। তারা গোপনে হলেও স্বীকার করেছে যে, ১৯৭১ সালের ঘটনার জন্য তারা নিজেদের দোষী মনে করে। এবং পাকিস্তানের বর্তমান প্রজন্ম ১৯৭১ সালের গণহত্যার পক্ষে কখনোই নয়। যদিও তারা জনসম্মুখে সেটা স্বীকার করতে নারাজ।

সেখানে আমাদের দেশের ছেলেরা কি করে এই রকম মেন্টালিটি নিয়ে বসবাস করে?


আমি বাংলাদেশের বর্তমান প্রজন্মকে দোষ দিই না, কারণ, ওদের ব্রেইন ওয়াশের প্রক্রিয়া শুরু হয়েছে অনেক আগে থেকেই। তখন আমরা কেউ ওদের মাঝে পরিবর্তনটা লক্ষ্য করলেও কেন এই পরিবর্তন তা নিয়ে খুব একটা মাথা ঘামাই নি। মুক্তিযুদ্ধের বিরোধীরা তাদের অশুভ বীজ বপন করে চলেছে নতুন প্রজন্মের মাঝে। হয়তো দেখবেন আপনারই কর্মক্ষেত্রে কিংবা বিশ্ববিদ্যালয়ে নানান নামে নানান ঢঙে চলছে এদের গোপন কর্মযজ্ঞের অশুভ ষড়যন্ত্র।
এদের বিরুদ্ধে এখন থেকেই রুখে না দাঁড়ালে ৩০ লক্ষ শহীদের আত্মা আমাদের ক্ষমা করবে না।

এবার একটু আশার কথা শোনাই।
আমারই আরেকজন ঘনিষ্ঠ বন্ধু আরিফুল হোসেন তুহিন মুক্তিযুদ্ধের দলিল সংগ্রহের একটি বেশ ভাল উদ্যোগ নিয়েছে।
লিংক এখানে
Click This Link



ওর মত কিছু দেশপ্রেমিক ছেলের জন্যই আমরা আবার স্বপ্ন দেখতে পারছি। হোসেন, দোস্ত, তুই কি জানিস তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে?
লেখাটা মনে হয় খাপছাড়া হয়ে গেল।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫২
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×