আমার প্রিয় পোস্ট

ইহা একটি তেলাপোক ব্লগ, ম্যালাদিন ধইরা টিকা আছে, তেলাপোকার মত।

চলেই গেলেন বৃদ্ধ

২৩ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৪

শেয়ারঃ
0 3 0

গত পরশু আমাদের এলাকার একটা স্কুলের মাঠে কারা যেন কম্বল বিতরণে এসেছিল। অনেক লোকের ভীড়ে বিশৃংখল অবস্থায় বয়স্করাই সবচেয়ে বঞ্চিত হচ্ছিলেন। তবুও একসময় একে একে সবাই কম্বল পেয়ে বা না পেয়ে চলে যায় স্কুল মাঠ থেকে।
এক বৃদ্ধ মাঠের এক কোণায় বসে ছিলেন ভীড় কমে গেলে কম্বল পাবার আশায়। সবাই চলে যাবার পরও উনি সেভাবেই বসেছিলেন। কেউ একজন উনাকে খেয়াল করে কাছে গিয়ে বললেন, চাচা, সব কম্বল তো দেয়া শেষ, আপনি পান নাই? এখনো বসে আছেন?
বৃদ্ধের কানে সে ডাক পৌঁছোয় নি। উনি তার অনেক আগেই চলে গেছেন এ পৃথিবী ছেড়ে, ঠান্ডায় জমে, কষ্ট পেয়ে, হয়ত অনেক অভিমান বুকে নিয়ে।


সবার কাছে একটা অনুরোধ: আমরা প্রতিদিন মোবাইলে কথা কইয়া, বিড়ি/সিগারেট খাইয়া, পুল খেইলা ইত্যাদি আকামে ম্যালা ট্যাকা নষ্ট করি। এইগুলান একটু কমায়া মাত্র ১০০ টাকা জমায়া আমরা একটা কম্বল কিন্না দিতে পারি না? আবার আমাদের অনেকের বাসায়ই প্রয়োজনের অতিরিক্ত কাপড় আছে, তার মধ্য থেকে অন্তত কয়েকটা কি আমরা দিয়া দিতে পারি না? আজকে সন্ধ্যার পরে মাত্র পাঁচ মিনিট কোন গরম কাপড় ছাড়া বাইরে খাড়ায়া থাইকা দেইখেন তো কেমন লাগে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৭
মন্দিরা বলেছেন: উনি তার অনেক আগেই চলে গেছেন এ পৃথিবী ছেড়ে, ঠান্ডায় জমে, কষ্ট পেয়ে, হয়ত অনেক অভিমান বুকে নিয়ে।
২৩ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: শোনার পর খুব খারাপ লেগেছিল।

২. ২৩ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫১
সোহায়লা রিদওয়ান বলেছেন: মারা গেলেন ??????............!!!!!!


কোন এলাকায় আপনাদের স্কুলটা ?
২৩ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: সাভারে।

৩. ২৩ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০২
হেমায়েতপুরী বলেছেন: ধিক্কার নিজেকে... আমাকে... আমাদেরকে...
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৯

লেখক বলেছেন: ধিক্কার ধিক্কার ধিক্কার

৪. ২৩ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৩
নিম গাছ বলেছেন: আহারে!! কম্বল চোরদের কোন বিচার যে দেশে হয়নি সে দেশে গরীব বৃদ্ধদের বেঁচে থেকে কি লাভ?
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৯

লেখক বলেছেন: তাই বলে এভাবে মৃত্যু?

৫. ২৩ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৪
সায়েম মুন বলেছেন: দু:খজনক ব্যাপার:(
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৪

লেখক বলেছেন: আসলেই

৬. ২৩ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৮
ত্রিশোনকু বলেছেন: "আজকে সন্ধ্যার পরে মাত্র পাঁচ মিনিট কোন গরম কাপড় ছাড়া বাইরে খাড়ায়া থাইকা দেইখেন তো কেমন লাগে।"

-শতভাগ সহমত।

আসলে যে যেমন আর্থিক অবস্থার মধ্যেই থাকুক না কেন, যে কেউই কিছু না কিছু করতে পারে অন্যের জন্যে। করার মানসিকতাটাই বড় কথা।

বাইরে দেখেছি যারা অত্যন্ত গরীব তারা বন্ধের দিনে জনস্বার্থে গতর খাটতে বিনে পয়সায়।

বাড়ির কাজের মেয়েটিকে যেমন দেখেছি শতাধিক টাকা এক কথায় বের করে দিতে সাহায্যার্থে তেমনি দেখেছি শতাধিক কোটি টাকার মালিককে, তিন বছরে একটা ফুটা পয়সাও অন্যের তরে বের না করতে।

আপনার পোস্টটির জন্যে অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকুন The Ugly Duckling.
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৬

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ত্রিশোনকু ভাই।

২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৮

লেখক বলেছেন: আসলেই

৮. ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:০৪
ফারহান দাউদ বলেছেন: সবার কাছে একটা অনুরোধ: আমরা প্রতিদিন মোবাইলে কথা কইয়া, বিড়ি/সিগারেট খাইয়া, পুল খেইলা ইত্যাদি আকামে ম্যালা ট্যাকা নষ্ট করি। এইগুলান একটু কমায়া মাত্র ১০০ টাকা জমায়া আমরা একটা কম্বল কিন্না দিতে পারি না? আবার আমাদের অনেকের বাসায়ই প্রয়োজনের অতিরিক্ত কাপড় আছে, তার মধ্য থেকে অন্তত কয়েকটা কি আমরা দিয়া দিতে পারি না?
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৯

লেখক বলেছেন: চেষ্টা করেই দেখুন একবার...

৯. ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:০৪
অপি আক্তার বলেছেন: খুব খারাপ লাগলো শুনে।
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৬

লেখক বলেছেন: আমারো

১০. ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:০৯
রাজিয়েল বলেছেন: মনটা এমনিতেও ভাল নাই। আরো খারাপ হয়ে গেল শুনে।
২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৭

লেখক বলেছেন: আমারো।

১১. ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৩
শ্রাবণ এর বৃষ্টি বলেছেন: মনটা খুব খারাপ হয়ে গেল ...
১২. ২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০১
আকাশ_পাগলা বলেছেন: মনটা খারাপ হয়ে গেলরে ভাই।
১৩. ২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৭
টংকার বলেছেন: আর নিজের লাই নিজের শরম লাগতাছে। এড্ডা দিনো যা কাই তা দি এক্কান কম্বল কিনা দেওন যাইত হেতারে। এড্ডা দিন না খাইয়া থাহন কুনো ব্যাফারনা। আঁরার বিতরে কি এড্ডু রহমত দেয় নাই আল্লায় ?
১৪. ২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৩
ফিরোজ-২ বলেছেন: ধিক্কার নিজেকে...
১৫. ২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৪
ভাবের অভাব বলেছেন: সত্যিই আমরা পাঁচ মিনিটও খালি গায়ে অপেক্ষা করতে পারবো না। খুব বেশি না আমদের সামান্য একটু অবদান একটা জীবন বাঁচিয়ে দিতে পারে। খুব খারাপ লাগলো পড়ে।
১৬. ৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৮
শাফ্‌ক্বাত বলেছেন: আহা রে!!

রাস্তায় ট্রাফিক সিগন্যালে ফকিরদের কে ১ টাকা ২ টাকা জনে জনে বিলিয়ে আমরা নিজেদের খুব মহান ভাবি। যাকাতের টাকা দিয়ে একজনকে ছাগল কিনে দিয়ে স্বাবলম্বী না কইরা আমরা ১০০ জনকে ২০০ টাকা করে শাড়ি-লুঙ্গী কিনে পাব্লিসিটি বাড়াই।
আমাদের মন-মানসিকতা মানুষের দারিদ্র্য দূর করার পেছনে না; নিজেদের ইগো বুস্ট করাতেই বেশি খরচ হয়।
১০ জন কে ভিক্ষা দিলে সেই ১০ জন ভিক্ষুকই থেকে যায়। কিন্তু টোটাল টাকাটা দিয়ে একজন কে একটা পানের দোকান বানায়ে দিলে সে কালকে থেকে আর ভিক্ষা করবেনা; এইটা কয়জন ভাবে?
১৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৪
লালসালু বলেছেন: খুব খারাপ লাগল

 

মোট সময় লেগেছে ১.১৯৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
Gentlemen, You cant fight here, this is the WAR room.
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই