somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমানুষ এবং ফোরটি এইট

১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০১.
বুধবার
সকাল ১০:৫৫


রোল ফোরটি ফাইভ ... ইয়েস স্যার।
রোল ফোরটি সিক্স ... ইয়েস স্যার।
ফোরটি সেভেন ... প্রেজেন্ট স্যার।
ফোরটি এইট ... রোল ফোরটি এইট? ফোরটি এইট, অর্চনা দে?
স্যার, আসে নাই স্যার।
ওকে দেন। টেল হার, শী ক্যান ফরগেট অ্যাবাউট গেটিং গুড মার্কস ইন দা এক্সাম।
ফোরটি নাইন ... ইয়েস স্যার ...

০২.
শনিবার
সকাল ৭:৩০


ভন ভন....ভন ভন (ভাইব্রেশনের আওয়াজ)

-- উম, হ্যালো, স্লামালিকুম?
- স্যার, আমি অর্চনা বলছিলাম স্যার।
-- কে?
- স্যার অর্চনা স্যার। রোল ফোরটি এইট।
-- হুমম, বল।
- স্যার, আপনি কি আজ ভার্সিটিতে আসবেন?
-- উম, কেন, দরকার কোন?
- জ্বী স্যার, একটু সমস্যা ছিল তো স্যার, শেষের দিকের ক্লাস গুলো করতে পারি নি স্যার। আপনার কাছে বুঝতে আসতাম। স্যার, আপনি কখন আসছেন?
-- আজ আমার অফ ডে, আজ আমি আসব না।
- ও স্যার, সরি, স্যার, তাহলে কাল কি আসবেন?
-- আচ্ছা। এক্সাক্ট দশটায় আমার রুমের সামনে থাকবা।
- জ্বী আচ্ছা স্যার, স্লামালিকুম।
টুট টুট টুট

০৩.
রবিবার
সকাল ১০:১৫


-- লুক, দিস ইজন্ট এ জোক, ইউ ডিডন্ট অ্যাটেন্ড মোস্ট অব মাই ক্লাসেস, অ্যান্ড নাউ ইউ আর আস্কিং মি টু টিচ ইউ দা হোল সিলেবাস ইন এ সিঙ্গেল আওয়ার? অ্যান্ড হোয়াই ডিডন্ট ইউ কনটাক্ট উইথ মি আরলিয়ার? এখন এক্সাম চলে আসছে, পি এল চলতেছে, আর তোমার গায়ে এত দিনে বাতাস লাগছে? ব্লা ব্লা ব্লা ...

সকাল ১০:২০
(ফোঁপানোর আওয়াজ)

০৪.
রবিবার
সকাল ১১:৩৫


ভন ভন....ভন ভন (ভাইব্রেশনের আওয়াজ)

-- হ্যালো, স্লামালিকুম?
- স্যার আমি অর্চনা বলছিলাম। একটু কথা ছিল স্যার।
-- হুম, বল।
- স্যার, আমার মায়ের ব্রেইন ক্যান্সার স্যার। গত নয় সপ্তাহ ধরে কেমো চলছে। বাসায় মার দেখাশোনা আর বাকি সব কাজ আমিই করি মা অসুস্থ হবার পর থেকে।
(অশ্রুসিক্ত কণ্ঠে)
স্যার, কেমো দিতে মাকে রবিবার আর বুধবারে নিয়ে যেতে হয়, সেসময় মার সাথে আমি যাই। আর স্যার, সে দুদিনই আপনার সাথে ক্লাস স্যার। (ফোঁপানোর আওয়াজ)

-- আয়, হায়, তুমি আমারে এই গুলা আগে কও নাই ক্যান?
- (অনেকটা সামলে নিয়ে) স্যার ক্লাসগুলো করতে পারি নি স্যার, কিন্তু আমি নিজের চেষ্টায় অনেকখানি পড়েছি, শুধু কয়েকটা টপিক বুঝতে একটু সমস্যা লাগছিল তো স্যার, তাই স্যার আপনার কাছে এসচিলাম ....
(ফোঁপানোর আওয়াজ)
- শুনো ...
-- আমাকে রেজাল্ট ভাল করতেই হবে স্যার। আমার মার অনেক আশা আমাকে নিয়ে। দোয়া করবেন আমার আর মায়ের জন্য।
টুট টুট টুট।
- হ্যালো... হ্যালো...

০৫.
সোমবার
রাত ২:৩০


প্রায় উপচে পড়া ধোঁয়াচ্ছন্ন অ্যাশট্রে।

দুঃখিত, এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে সংযোগ দেয়া যাচ্ছে না ....
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×