আজ অফিসে এসেই ঈশপের একটা গল্প মনে পড়ে গেল। অনেকেই হয়তো জানেন , তারপরও আপনাদের জানানোর লোভ সামলাতে পারলাম না।
এক বাপ ও ব্যাটা বাড়ির গাধাটাকে সাথে নিয়ে বাজারে যাচ্ছিল। দুজনেই হেটে হেটে গাধাটাকে হাটিয়ে নিয়ে যাচ্ছিল। পথে কিছু লোক দেখে হাসতে হাসতে বলল, কি বোকা দেখ, গাধাটা থাকতে দুজনই হেটে যাচ্ছে। আরে বাপু হেটেই যদি যাবি তো গাধার দরকার কি!
বাবা শুনে ভাবলো ঠিকই তো। সঙ্গে সঙ্গে সে ছেলেকে গাধার পিঠে চড়িয়ে দিল। একটু যাবার পর আর একদল লোকের সাথে দেখা। তারা বলল, গাধার পিঠের গাধাটাকে দেখ। এতবড় বুড়ো হাবড়া ছেলে আরামে গাধার পিঠে চড়ে আছে আর বেচারা বাবা হেটে যাচ্ছে।
বাবা সঙ্গে সঙ্গে ছেলেকে নামিয়ে নিজে চড়ে বসলো গাধার পিঠে। একটু যেতেই কয়েকজন মহিলার সাথে দেখা। একজন বললেন, দেখ মিনসের কান্ড। ছেলেকে হাটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে আরামে চড়ে আছে গাধার পিঠে। এমন পাষন্ড বাপও হয়!
বাবা স্বভাবতই লজ্জা পেলেন এবং তিনি ছেলেকেও গাধার পিঠে তুলে নিলেন। একটু যেতেই কিছু লোকের সাথে দেখা। তারা তো রীতিমত চিৎকার এবং গালাগালি শুরু করে দিল। বপ-ব্যাটাকে বলল, তোমাদের লজ্জা করেনা। এতটুকু একটা গাধার পিঠে দু'জনই বসে থাকতে। ওরতো প্রাণ আছে নাকি?
এবার দুজনই নেমে পড়লো। বাকি সবার কথা ভেবে নতুন একটা বুদ্ধি বার করলো। গাধাটার চারপা দড়ি দিয়ে বেধে মাঝে একটা বাঁশ দিয়ে গাধাটাকে কাধে নিয়ে চলল বাজারের দিকে। ক্রমেই বাজারেরর ব্রীজের কাছে এসে পড়লো। বাপ-ব্যাটার এ কর্মকান্ড দেখে লোকজন হাসাহাসি শুরু করলো। এ দেখে গাধাটা ভয় পেয়ে হাত-পা ছুড়ার চেষ্টা করতে লাগলো। এক পর্যায়ে দড়ি ছিঢ়ে গাধাটা পানিতে ডুবে মারা গেলো। বাপ-ব্যাটা মাথায় হাত দিয়ে বসে রইলো।
শিক্ষা: সবাইকে খুশি করা যায় না।
গল্পটির ইংরেজী সংস্করণ পেতে
Click This Link
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।