somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরা কি বার বারই পার পেয়ে যাবে?

১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা গিয়েছেন তারা নিশ্চয়ই জুবেরী ভবনের কথা জানেন। বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর টিচারদের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্যের নআমে এই ভবনটির নামকরণ করা হয়েছে। যদিও এখন পরিবার পরিজনসহ ৫/৬ জনের সংসারই নিয়েই থাকেন শিক্ষকরা। রাজশাহীর বেশির ভাগ রিকশাওয়ালার মতে এটার নাম ‘বেশ্যা বিদ্যালয়’! এক রিকশাওয়ালার মুখে এর কারণ শুনে আমার তো চোখ কপালে উঠার জোগাড়। তিনি বললেন, মামা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং বাইরের পতিতারা এখানে হর-হামেশায় আশা যাওয়া করে। যা রটে তার কিছু না কিছু বটে। পরে অবশ্য নানা ধরণের মুখরোচক ঘটনা শুনেছি। সেগুলোর সত্যি মিথ্য যাচাই করতে ইচ্ছে হয়নি আর। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক এক রকম আমি সেটা বলব না। তবে সবাই যে ভালো সেটা বলাও কি ঠিক?

তবে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌণ হয়রানির অভিযোগ পাবার পর তার চরিত্র বিশ্লেষণ করতে হয়েছিলা সাংবাদিকতা করার কারণে। ওই শিক্ষকের শাস্তির দাবিতে আন্দোলনরত এক শিক্ষার্থীর বক্তব্য ছিলো ‘ আমরা চেম্বারে গেলে বলে তোরা ক্যান আইছস?’ আর মেয়েরা গেলে বলে,‘ আসেন আসেন আপনারাই তো আসবেন।’ খুশীতে নাকি উজ্জ্বল হয়ে উঠতো ওই শিক্ষকের মুখ। ক্যাম্পাসে ক্লাস বর্জন হলো, কুশপুত্তলিকা দাহ করা হলো। একদিন কুকুরের গলায় ওই শিক্ষকের নাম টাঙ্গিয়ে ক্যাম্পাসও ঘোরানো হলো। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সাসপেন্ড করলেন ওই শিক্ষককে। তবে কদিন পর তিনি হাই কোটের অর্ডার নিয়ে বুক ফুলিয়ে আসলেন ক্যাম্পাসে। ওই ক্যাম্পাসের উপাচার্য আমাকে বলেছিলেন, এবার আর কিছুই করার থাকলো না। কিছু বললেও কোমরে দড়ি পড়বে। ক’দিন আগে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষকের বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছিলো। আন্দোলনের মুখে তদন্ত কমিটির গঠিত হয়েছিলো। তারা নাকি তার বিরুদ্ধে আনীত অভিযোগের কোন কিছুই পান নি।

আমার প্রশ্ন এরা কি সব সময়ই পার পেয়ে যাবে ? এদের বিরুদ্ধে কোন দিনই কি অভিযোগ প্রমাণিত হবে না? নাকি যত দোষ অভিযোগ তোলা ছাত্রীটির? এত কিছু হয়ে যাচ্ছে সরকারের পক্ষ থেকে কোন শব্দই নেই। যারা দায়িত্বশীল পদে আছেন তাদের সন্তানরা যদি এমন পরিস্থিতির কুখোমুখি হয় তবে তারা কি মুখ বুজে বসে থাকতে পারবেন? নাকি তাদের সোসাইটিতে সবই জায়েজ? কেবল রাজশাহী বা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় নয় দেশের প্রায় সব প্রতিষ্ঠানেই অহরহ এমনটি ঘটছে। আমার বিশ্বাস যতটা প্রকাশিত হচ্ছে , অন্তরালে এর চেয়েও অনেক বড় বড় ঘটনা চাপা পড়ে থাকছে।

গোটা দেশজুড়ে দাবি উঠেছে যৌণ নিপীড়ন বিরোধী নীতিমালা গঠনের। বর্তমান সময়ে যেসব অভিযোগ পাওয়া গেছে সেই, দৃষ্টিকোন থেকে এটা অপরিহার্য হয়ে উঠেছে সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। এই নীতিমালায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের কঠোর শাস্তির বিধান রাখা উচিত। যেন আর কেউ কখনও এমন ঘটনা ঘটানোর সাহস না পায়। তাই আসেন আওয়াজ তুলি একসাথে। না হলে আগামী দিন হয়ত আমারই বোন বা আমারই সন্তানের জন্য এমন ঘটনা অপেক্ষা করছে না সেটার গ্যারান্টি কে দেবে?
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×