সকালে অফিসে এসে প্রতিদিনই পত্রিকা পড়ি। আজো পড়ছিলাম। আমার দেশের ওয়েব সাইটে ঢুকতেই চোখে পড়লো আজ প্রতিষ্ঠা বার্ষিকী। হঠাৎ করেই নস্টালজিক হয়ে পড়লাম।
২০০৫ সালের ২৩ সেপ্টেম্বর ছিলো আমার দেশের প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রথম প্রতিনিধি সম্মেলন। আমি, ফারদিন ভাই, জসিম ভাই, রকিব ভাই, দিদার, তারিক, জুয়েল, মেহেদী আর মাহাবুব ভাই ছিলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। জসিম ভাই, মাহাবুব ভাই এখনো আমার দেশে কাজ করছেন। বাকিরা সবাই ব্যস্ত নানা কাজে।
আমি এখন এনজিও কর্মী, দিদার চাকরী করে বরগুনায়, তারিক দিগন্ত টিভিতে, জুয়েল প্রথম আলোর চবি প্রতিনিধি আর মেহেদী চাকরী সুত্রে দুবাইতে। কথা হলো প্রায় সবার সাথেই। প্রতিনিধি সম্মেলনে আমাদের সবার সাথে সবার প্রথম পরিচয়, দেখা হয়েছিলো। আমরা যারা আমার দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলাম তারা ছিলাম একটা পরিবারের মত। আর এর অভিভাবক ছিলেন ক্যাম্পাস পাতার সম্পাদক শহীদুল্লাহ ভাই আর মফস্বল ইনচার্জ সেন্টু ভাই। শহীদুল্লাহ ভাই এখন পাঠক মেলার পরিচালক। সেন্টু ভাই কানাডা। আমরা শহীদুল্লাহ ভাইয়ের সাথে অনেক বেড়িয়েছি। একবার কক্সবাজার, একবার নন্দন আর শেষবার সোনার গাঁ এ। আজ সবার কথা খুব মনে হচ্ছে। পুড়ে যাবার পর থেকে আমার দেশের সাথে সম্পর্ক একটু ঢিলে হলেও আমাদের সম্পর্ক আগের মতই আছে। মাঝেমধ্যেই কথা হয় সবার সাথে। মেহেদী দুবাই থেকে প্রায়ই ফোন দেয়।
অনেক দিন কাজ করার কারণে আমার দেশের সাথে সম্পর্কটা নাড়ির টানের। মাঝে মধ্যে খারাপ লাগে। আমি সাংবাদিকতা করতে চেয়েছিলাম। কিন্তু বাস্তবতার কারণে পারিনি। নিজের মনের বিরুদ্ধে রুটি-রুজির কারণে বাধ্য হয়ে অন্য পেশায়। আমার দেশ অনেক কষ্ট দিলেও রুষ্ট হতে পারি না।
আমার দেশ আরো বড় হোক, আরো প্রফেশনাল হোক। কর্মীদের আরো সমৃদ্ধ করুক এ কামনায় করছি।
Happy Birth Day আমার দেশ।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।