একটি ১৯৯৫ সালে একটি আরমরিকান যুদ্ধ জাহাজ এবং কানাডিয়ান নৌ কতৃপক্ষের রেডিও কনভারসেশান। চিফ অফ ন্যাভাল অপারেশন এটি প্রকাশ করেন।
কানাডিয়ানঃ সংঘর্ষ এড়াতে দয়া করে ১৫ ডিগ্রী দক্ষিণে সরে যান।
আমেরিকানঃ রিকোমেন্ডেড - সংঘর্ষ এড়াতে আপনি ১৫ ডিগ্রী উত্তরে সরে যান।
কানাডিয়ানঃ নৌযান, সংঘর্ষ এড়াতে আপনাকে ১৫ ডিগ্রী দক্ষিনে সরে যেতে হবে।
আমেরিকানঃ আমেরিকান নৌযানের ক্যাপ্টেন বলছি। আমি আবারো বলছি, আপনার গতিপথ পরিবর্তন করুন।
কানাডিয়ানঃ না, আমি আবার বলছি, আপনার নিজের গতিপথ পরিবর্তন করুন।
আমেরিকানঃ এটি আটলান্টিক বহরে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম বিমানবাহী রনতরী ইউএস লিঙ্কন। আমাদের সঙ্গে আছে তিনটা ডেস্ট্রয়ার, তিনটা ক্রুজার, এবং অনেকগুলো সাহায্যকারী নৌযান। আমি চাই আপনারা আপনাদের গতিপথ ১৫ ডিগ্রী উত্তরে সরিয়ে নিন। আমি আবারো বলছি, এক পাঁচ ডিগ্রী উত্তর, অথবা এই জাহাজের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
কানাডিয়ানঃ এটি একটি লাইটহাউজ।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৭ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



