somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন সা. ইনে গালিবাজ ব্লগারদের প্রতিহত করি

০২ রা আগস্ট, ২০০৮ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সা. ইনে কিছু ব্লগার আছে যাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ধর্ম, স্বাধীনতা, রাজনীতি, নারী ইত্যাদি অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে পোষ্ট দিয়ে সস্তা বিতর্ক তৈরী করা। অনেক বড় একটা বিষয়কে নিতান্তই ছোট ক্ষেত্রের উপর বিচার করে এরা একেকটা পোষ্ট দেয়, যেখানে যুক্তির চেয়ে গায়ের জোরে কথা বলার প্রবনতাটাই দেখা যায় প্রবল। এতে আমাদের কোন আপত্তি নেই। এটা স্বাধীন জায়গা, সবাই তার স্বাধীন মতামত প্রকাশ করতে পারে। ব্লগিং-এর প্রদান উদ্দেশ্যতো সেটাই।

কিন্তু সমস্যা হচ্ছে, যখন অন্য ব্লগারটা এই সব অখাদ্য পোষ্ট পড়ে ভদ্র ভাবে যুক্তি প্রদর্শন করে এদের ভুলটা ধরিয়ে দেয়, এরা তখন রাগে অন্ধ হয়ে যুক্তির বদলে যুক্তি প্রদর্শন না করে অত্যন্ত কুৎসিৎ ভাষায় গালি প্রদর্শন করে। এতই নোংড়া এবং কুৎসিৎ এদের গালাগালি যা বস্তির মানুষেরাও মুখ দিয়ে বের করতে লজ্জ্বা পাবে। কিন্তু এইসব গালাগালি টাইপ করে ব্লগারদের উদ্দেশ্যে ছুড়ে দিতে এদের বিন্দুমাত্রও লজ্জ্বা হয় না। কোন পরিবেশ থেকে উঠে এসে এরা এখানে ব্লগিং করতে এসেছে, সেটা তখন প্রকাশ হয়ে পড়ে।

এই সব কুৎসিৎ কমেন্ট বেশির ভাগ সমই অন্য ব্লগারদের চোখে পড়ে না। তাই এদের কুৎসিৎ রূপটা জনসম্মুখে প্রকাশ করার জন্য প্রয়োজন পড়ে প্রথম পাতায় পোষ্ট দিয়ে সবাইকে জানানোর। কিন্তু এইখানেই আপত্তি সা. ইন কর্তৃপক্ষের। তাদের ব্লগে তারা অন্য ব্লগারদের যতই গালাগালি করুক, সেটাতে কোন সমস্যা নেই। সেটা তার ব্লগারিক অধিকার। গালি আপনাকে সে দিতেই পারে। কিন্তু তাই বলে আপনি প্রথম পাতায় পোষ্ট দিয়ে সবাইকে জানিয়ে দেবেন? সেটা কখনোই সহ্য করা হবে না। নৈব নৈব চ! কারন সেটা হয়ে যাবে "ব্যাক্তি আক্রমন"। কেউ তার ব্লগে সমষ্ঠি আক্রমন করলে সেটা জায়েজ, কিন্তু আপনার "ব্যাক্তি আক্রমন" কখনোই নয়। এটা করলে আপনার কপালে জুটবে সা. ইনে ব্যান খাওয়ার হুমকী সম্বলিত নোটিশ।

ব্লগে কারো পোষ্ট দেয়ার অর্থ হচ্ছে সবাইকে সেই লেখা পড়ার আহ্বান জানানো। সুতরাং সেই লেখা মানুষ পড়বে এবং মতামত জানাবে সেটাই কাম্য। কিন্তু সেই কমেন্টে মতের অমিল হলে যদি যুক্তির বদলে গালি প্রদর্শন করা হয়, তাহলে আমরাও কি পাল্টা গালি প্রদর্শন করে তার জবাব দেব? রাস্তার কুত্তার কামড় খেয়ে সেই কুত্তাকে উল্টা কামড় দেয়া কি বুদ্ধিমানের কাজ হবে? আমার মনে হয় না। তাহলে এক্ষেত্রে ব্লগারদের করনীয় কি?

যেহেতু এদের বাবা-মা এদের ভদ্রতা শিক্ষা দেয়নি, এবং পাবনা মেন্টাল হসপিটালেও এত পাগলের জায়গার সঙ্কুলান করা আমাদের মতো গরীব দেশের সরকারের পক্ষে সম্ভব না, সেহেতু এদের শিক্ষা দেয়া ব্যবস্থা নেয়া ব্লগারদেরই পবিত্র দায়িত্ব বলে আমার মনে হয়। কিভাবে এদের সেই শিক্ষা দেয়া যায়? এব্যাপারে আপনার পরামর্শ কি?


আমার মতামতঃ

# এই সব গালিবাজদের প্রতিহত করার জন্য একটা টিম গঠন করা হোক। টিমের নাম আপনারা ঠিক করেন।

# এই টিমের কি কি কাজ হতে পারে? সর্বপ্রথম কাজ হলো "বিয়োগ চিহ্ন" প্রদান। এই সব পোষ্টে যত বেশী মাইনাস রেটিং প্রয়োগ করা যায়, এই সা. ইনের জন্য ততই মঙ্গল।

# যেহেতু এদের গালি শুনলে বমি পায়, সেহেতু আসুন কুন্ঠিত না হয়ে সেইখানে উদারভাবে বমি করি। যত বেশি পেট সেইখানে খালি করা যায় ততই মঙ্গল। বমিই হোক এই টিমের সিম্বল।

বমি কিভাবে করবেন? কমেন্ট [img |http://www.tinyloader.com/smily/small/প.gif] কোডটি লিখুন। "প" এর জায়গায় লেখুন ১৩১। ব্যাস! বমির এনিমেটেড স্মাইলী চলে আসবে। img এর পরে একটা স্পেস আছে, সেটা রিমুভ করতে হবে। (এইখানে যত খুশি বমি করা প্রাকটিস করে নিতে পারেন, কোন অসুবিধা নাই!)

আর কি পদক্ষেপ নেয়া যায় আপনারাই ঠিক করুন। আসুন এই সব কুরুচীপূর্ণ ব্লগারদের সা. ইনে প্রতিরোধ করি এবং ব্লগে সুস্থ একটা পরিবেশ বজায় রাখি।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১০:২২
৮৬টি মন্তব্য ৬৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×