আমার প্রিয় পোস্ট

দ্য কাপালিক ইজ ব্যাক

কুরআনে বর্নিত কাহিনী। ৬। ইব্রাহিমকে (আঃ) অগ্নিতে নিক্ষেপ

৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৫

শেয়ারঃ
0 0 0

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আমি তো এর পূর্বে ইব্রাহিমকে (আঃ) সৎপথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তার সম্বন্ধে ছিলাম সম্যক অবগত। যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বললো, এই মুর্তিগুলি কি, যাদের পূজায় তোমরা রত রয়েছো? তারা বললো, আমরা আমাদের পিতৃ-পুরুষদেরকে এদের পূজা করতে দেখেছি। সে বললো, তোমরা নিজেরা এবং তোমাদের পিতৃ-পুরুষরাও রয়েছো স্পষ্ট বিভ্রান্তিতে। তারা বললো, তুমি কি আমাদের নিকট সত্য এনেছো, না তুমি কৌতুক করছো? সে বললো, না, তোমাদের প্রতিপালকতো আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক, যিনি ওগুলি সৃষ্টি করেছেন এবং এই বিষয়ে আমি অন্যতম সাক্ষী। শপথ আল্লাহর, তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলি সম্বন্ধে অবশ্যই ব্যবস্থা অবলম্বন করবো।

অতঃপর সে চূর্ণ-বিচূর্ণ করে দিল মূর্তিগুলিকে, তাদের বড় (প্রধান) মূর্তিটি ব্যতীত, যাতে তারা তার দিকে ফিরে আসে। তারা বললো, আমাদের উপাস্যগুলির প্রতি এরূপ করলো কে? সে নিশ্চয়ই সীমালংঘনকারী। কেউ কেউ বললো, আমরা এক যুবককে ওদের সমালোচনা করতে শুনেছি, তার নাম ইব্রাহিম (আঃ)। তারা বললো, তাকে উপস্থিত কর লোক সম্মুখে, যাতে তারা সাক্ষ্য দিতে পারে।

তারা বললো, হে ইব্রাহিম (আঃ)! তুমিই কি আমাদের উপাস্যগুলির উপর এরূপ করেছো? সে বললো, সে-ইতো এটা করেছে, এইতো এদের প্রধান; এদেরকে জিজ্ঞেস কর যদি এরা কথা বলতে পারে।

তখন তারা মনে মনে চিন্তা করে দেখলো এবং একে অপরকে বলতে লাগলো, তোমরাই তো সীমালংঘনকারী। অতঃপর তাদের মস্তক অবনত হয়ে গেলো এবং তারা বললো, তুমি তো জানই যে, এরা কথা বলে না। সে বললো, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত কর যারা তোমাদের কোন উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না? ধিক্ তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত কর তাদেরকে! তবে কি তোমরা বুঝবে না?

তারা বললো, তাকে পুড়িয়ে দাও এবং সাহায্য কর তোমাদের দেবতাগুলিকে যদি তোমরা কিছু করতে চাও। আমি বললাম, হে অগ্নি! তুমি ইব্রাহিমের (আঃ) জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। তারা তার ক্ষতি সাধনের ইচ্ছা করেছিল; কিন্তু আমি তাদেরকে করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্থ।

আর আমি তাকে ও লুতকে (আঃ) উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে (সিরিয়ায়) যেথায় আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য। এবং আমি ইব্রাহিমকে (আঃ) দান করেছিলাম ইসহাক (আঃ) এবং অতিরিক্ত পৌত্ররূপে ইয়াকুবকে (আঃ); আর আমি প্রত্যেককেই করেছিলাম সৎকর্ম পরায়ণ। আর আমি তাদেরকে করেছিলাম নেতা; তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথপ্রদর্শন করতো; তাদের কাছে আমি অহি প্রেরণ করেছিলাম সৎকর্ম করতে, নামাজ কায়েম করতে এবং যাকাত প্রদান করতে; তারা আমারই ইবাদত করতো।

সূরাঃ আম্বিয়া
আয়াতঃ ৫১-৭৩

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২০
ড্রাকুলা বলেছেন: + । নিয়মিত এই ধরনের পোষ্ট লিখুন।
২. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৪
সত্যান্বেষী বলেছেন:
সব মিথ। সব ঝুট। ইসরাইল সমানে বোমা মারছে গাজায়। মানুষ মরছে। গুড়িয়ে যাচ্ছে মসজিদ। পারলে একটা বোমা ঠেকাতে বলুন আপনার দেবতাকে।
৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৪
Shottobadi সত্যবাদী বলেছেন: অনেক ধন্যবাদ। আমি আপনার রেগুলার পাঠক হব। রেগুলার লেখার জন্য অনুরোধ করলাম।
৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৪
'লেনিন' বলেছেন: কাপালিক মানে কী? মূর্তীপূজক? বেশরীয়তী নিক ক্যানো?
৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০০

লেখক বলেছেন: কাপালিক মানে তান্ত্রিক, মূর্তিপূজার সাথে কোন সম্পর্ক কাপালিকের নাই।

৫. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৩
আমড়া কাঠের ঢেকি বলেছেন: @ সত্যান্বেষী : আজাইরা মন্তব্য করেন কেন? আপনার মন্তব্যের কোন যৌক্তিকতা দেখাতে পারবেন? "সব মিথ্যা" মানে কি? আপনি কি এই ঐতিহাসিক ঘটনা নিজের চোখে দেখে এসেছেন যে লিখে দিলেন সব মিথ্যা??
৬. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৫
ড্রাকুলা বলেছেন: একমত @ আমরা কাঠের ঢেকি।
৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৩
সত্যান্বেষী বলেছেন: @ আমরা কাঠের ঢেকি:

পোস্টে উল্লেখিত ঘটনাটি ঐতিহাসিক হয়ে থাকলে, সেই ইতিহাস বই থেকে রেফারেন্স দিন।
৮. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৮
আমড়া কাঠের ঢেকি বলেছেন: @ সত্যান্বেষী: এটি কুরআনে বর্ণিত, তাই অবশ্যই আমি বিশ্বাস করি। সেই আমলে ঐতিহাসিক থাকলে (আর সে বইতে বা ব্লগে লিখার সুযোগ পেয়ে লিখে রাখলে) অবশ্যই রেফারেন্স দিতাম।

আপনি কুরআন এ বিশ্বাস না করলে ভিন্ন কথা। তাই বলে যারা বিশ্বাসী তাদের তাদের বিশ্বাস কে প্রভাবিত করবেন কেন? আর আপনি যখন লিখলেন সব মিথ্যা তার মানে আপনি নিশ্চিতভাবে জানেন যে এই ঘটনা মিথ্যা, আপনার রেফারেন্স টা কই গেলো?
৯. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৪
বেয়াকুফ বলেছেন: আমরা কাঠের ঢেকি ভাই, আপনে হিন্দুগো দেবদেবীতে বিশাস করেন ভাইয়া? এই ধরেন দেবী দূর্গা সিঙ্ঘের উপরে খাড়ায়া দশ হাতে যুদ্ধ কইরা অসুর বধ করসিল? করেন নি ভাইডি?
১২. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫০
ড্রাকুলা বলেছেন: বেয়াকুফ @ আমরা কাঠের ঢেকি কি বিশ্বাস করলো সেইটা ব্যাপার না। কিন্তু সেতো কোন ধর্ম সম্পর্কে কিছু উল্টোপাল্টা লিখছেনা। যে যার বিশ্বাস নিয়ে থাকুক।

মনে কিছু করেননা, তর্কের খাতিরে না, যেটা মনে হল সেটাই লিখলাম।
১৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫২
আমড়া কাঠের ঢেকি বলেছেন: @ বেয়াকুফ: বিশ্বাস করি না.. তো? আমি কি যা বিশ্বাস করি না তা নিয়া লিখতেসি? ভাই ধর্ম মানেই হল বিশ্বাস, ধর্মে অনেক অলৌকিক ঘটনা পাবেন, আপনি ধর্মে বিশ্বাসী হলে সেই সব ঘটনা আপনাকে মেনে নিতে হবে। আর যে ধর্মে বিশ্বাস করবেন না তা নিয়ে আপনার মাথা ঘাটানোর দরকার নাই। নিজের ধর্মে বিশ্বাস থাকাটাই যথেষ্ট।
১৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৩
বেয়াকুফ বলেছেন: তো ভাই আমরা কাঠের ঢেকি আফনে করেন না ক্যা? হেইটা কি মিথ্যা বলতে চাইতেসেন? দেবী দুর্গার কাহিনী?
১৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০২
আমড়া কাঠের ঢেকি বলেছেন: @ বেয়াকুফ: আজব! আমার মন্তব্য ভালমত পড়েন, দেখেন বুঝেন কি না। না বুইঝা আজাইরা কমেন্ট মাইরেন না :(
১৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০২
মনজুরুল হক বলেছেন:

অত:পর উহাদিগের কলফ বরাবরে মোহারাঙ্কিত করিয়া দিয়াছি। উহারা আর কখনোই আমার সৃষ্টি লইয়া ঘুণাক্ষরেও সন্দেহ প্রকাশ করিবে না। আমি মৎস জঠরে আস্ত আশরাফুল মখলুকাতকে প্রবিষ্ট করাইলেও উহারা প্রশ্ন করিবে না যে, ইহা কিরূপে হইল............................

#রেফারেন্সছাড়া হাদিস সূত্রে প্রাপ্ত।
১৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২২
বেয়াকুফ বলেছেন: আরে ভাই, বিশাস করেন না ক্যা? মিথ্যা কইতে চাইতেসেন? দেবী দূর্গার কাহিনী?@আমরা কাঠের ঢেকি।
১৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৪
বেয়াকুফ বলেছেন: রেফারেন্স বা প্রমান দিবার পারেন যে দেবী দূর্গার কাহিনী মিথ্যা? @আমরা কাঠের ঢেকি।
১৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৪
আমড়া কাঠের ঢেকি বলেছেন: @ বেয়াকুফ: আরে মিয়া কানা নাকি আপনি? আমি তো বলতেছি যে আমি নিজের ধর্মে বিশ্বাস করি সেইটাই যথেষ্ট, অন্যের ধর্ম নিয়া আমি লাফালাফি করছি না। আপনার মত বেয়াকুফ রে বুঝাবার ক্ষমতা আমার নাই, ঠেকাও পরে নাই। আমি অফ গেলাম। :)

 

মোট সময় লেগেছে ১.০৪১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অসীম ঘৃণা ভন্ডামীর প্রতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ