আমার প্রিয় পোস্ট

ঘোলা পানি সংক্রান্ত

১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৬

শেয়ার করুন:                   Facebook

(আজ সকালে মাহমুদ রহমানের একটা পোস্টে মন্তব্য হিসেবে এটা লিখেছিলাম, কিন্তু নেট-স্পিড না থাকায় আপলোড হয়নি। ঐ পোস্টটা এর মধ্যে পেছনে চলে যাওয়াতে এটা স্বতন্ত্র পোস্ট হিসেবে দিলাম)

অপরাধীর বিচার সবসময় চাওয়া যায়। এর সাথে পানি ঘোলা করার কি সম্পর্ক? বরঞ্চ বলতে পারেন কেয়ারটেকার সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, সিন্ডিকেট ভাঙতে পারছে না, চোরাচালানি বন্ধ করতে পারছে না, অর্থনীতি চাঙা করার জন্য ক্রিমিনাল ব্যবসায়ীদের ছেড়ে দিচ্ছে, ভোটার আইডি কার্ড ভুলে ভরা নিম্নমানের হচ্ছে, আরোপিত সংস্কার করতে গিয়ে হাস্যকর নাটক শুরু করেছে, পুলিশি রাষ্ট্র বানানোর লক্ষ্যে ফোন, ইমেইল, চ্যাটিং ট্র্যাকিং, তল্লাশি এসব যন্ত্রণা শুরু করেছে।

শুরুতে যে জনসমর্থন ছিল, তা যে কমে যাচ্ছে, চামচাবেষ্টিত রাজনৈতিক নেত্রীদের মতই সেটা বুঝতে পারছে না। আসল কেসগুলো না দিয়ে মদের বোতল, লাইসেন্স অতিক্রান্ত বন্দুক রাখা, 'উস্কানি' দেওয়া এসব হাস্যকর অজুহাতে বিচার করছে। আসল বাজার নিয়ন্ত্রণ না করে বিডিআর বাজার বসিয়েছে। ইলিশের দাম কমাতে না পেরে রপ্তানি বন্ধ করেছে, কিন্তু ইলিশ চোরাচালান বন্ধ করেনি, বরং বেড়েছে। বিডিআর এর প্রাক্তন মহাপরিচালক সাহেব কিছু ভাল যুক্তি দেখিয়েছেন বটে, কিন্তু তিনি তার বন্দুক চালানোর ট্রেনিং সম্বল করে জাতির মুরুব্বি সেজে এখন জনআন্দোলন করতে চান। এই ভড়ং করতে গিয়ে তিনি নিজের রাজাকারী চরিত্র প্রকাশ করে দিয়েছেন।

রাজনৈতিক দলগুলো রাজাকারদের ভোট হারানোর ভয়ে বিচার করেনি, এখন তো আর সে ভয় নেই এই সরকারের। তাই বিচার করার এখনই সময়। কেস হয়নি, বিচার হয়নি, সুতরাং তারা অপরাধী নয়- এধরণের কথা তারা ইতোমধ্যেই বলে ফেলেছে। ভেবেছিলাম ঐ কথা তারা মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের মৃত্যুর পর বলবে- কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম গত হওয়ার আগেই পরিবেশ অনুকূল মনে করে বলে ফেলেছে।

পরিবেশ অনুকূল ভাবার কারণ কি? সমাজের সর্বক্ষেত্রে, সকল সন্মানীয় পেশায়, সকল বড় ব্যবসায় তারা নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছে। এখন তাদের প্রচুর ভোট, প্রচুর প্রভাব, প্রচুর অর্থ। সেনাবাহিনীতেও নিজেদের লোক প্রচুর বলে শোনা যায়। সুতরাং সেদিক থেকেও তারা বিপদমুক্ত মনে করছে নিজেদের।

স্বাধীন বিচার বিভাগ বিচার করলে সরকারের আশঙ্কার কি আছে? রাজাকাররা আন্দোলন শুরু করবে-'৭১ এর রাজাকার, গর্জে উঠুক আরেকবার'? (এই শ্লোগান দিয়ে তারা একবার মিছিল করেছিল) আর রাজাকার-আলবদরদের নির্দোষিতা যদি আদালতের রায়ে প্রতিষ্ঠিত হয় (যেমন হয়েছিল আদালতের রায়প্রাপ্ত বাংলাদেশের একমাত্র নাগরিক গোলাম আযমের ক্ষেত্রে), তাহলে তো তাদেরই লাভ। আদালতেও সর্বপর্যায়ে তাদের বহু লোক আছে নিঃসন্দেহে।

 

 

  • ৯ টি মন্তব্য
  • ১৯৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৪০
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: ৫,মনে হয় না এই সরকার কিছু করবে। ব্য ম এর ভাব দেখে তাই মনে হয়।
২. ১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৫
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: একদম জায়গামতো ঘা
৩. ১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৯
comment by: মাহবুব সুমন বলেছেন: ঐ আদালত মানুব না
৪. ১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫০
comment by: চে বলেছেন: রাজাকারের বিচার হবেই হবে। ৫।
৫. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩৭
comment by: নাজিম উদদীন বলেছেন: ঠিক কথা।
৬. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩৮
comment by: উন্মনা রহমান বলেছেন: @মোসতফা মনির সৌরভ
@অমি রহমান পিয়াল
@মাহবুব সুমন
@চে
অনেক ধন্যবাদ।
৭. ১৫ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৫৮
comment by: স্বাধীন বাংলা বলেছেন: ৫ দিলাম
যাদুঘরের ....
রেটিং কই?
৮. ১৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২১
comment by: মুহিব বলেছেন: হেইয়া
৯. ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৬
comment by: রাফা বলেছেন: আমাদের সবার কন্ঠ যদি আবার ৭১ এর মত , এক সাথে গর্জে উঠে তা হলে বিচার না করে কোন উপায় থাকবেনা ।আশুন আওয়াজ তুলি ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। জয় বাংলা।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬৩৪৫