somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ওপেন সোর্স সেমিনার জাফর ইকবাল স্যার বলেন সম্প্রতি জাপান ভ্রমণকালে এক মহিলা তার একটি বই ইন্টারনেট থেকে প্রিন্ট করে আনেন অটোগ্রাফ নেয়ার জন্য এবং সঙ্কোচের সাথে বলেন যে এভাবে প্রিন্ট করা হয়তো বেআইনী হয়ে গেছে। এত কষ্ট করে প্রিন্ট করে বই পড়ছে মানুষ, তাই মুজাই স্যার তার সব বই ওয়েব সাইটে দেয়ার ঘোষণা দেন। সাইটটা বানানো হচ্ছে। রফিক স্যারও তার ভাষা আন্দোলনের ওপর একটা বই উন্মুক্ত করেন। মুনীর হাসান জানান ৪৫ টা ভাষা আন্দোলনের ছবি আপলোড করা হয়েছে।
এক ঘন্টার মধ্যে অনুষ্ঠান শেষ হয়। ]]>
http://www.somewhereinblog.net/blog/unmonablog/28797063 http://www.somewhereinblog.net/blog/unmonablog/28797063 2008-05-12 20:10:30
২১ শে ফেব্রুয়ারী একুশ আমার অহংকার।

বাংলায় হাসি, বাংলায় কাঁদি, বাংলায় করি গান;
বাংলা এনেছে স্বাধীনতা, তাই ধরি এই প্রাণ।]]>
http://www.somewhereinblog.net/blog/unmonablog/28772499 http://www.somewhereinblog.net/blog/unmonablog/28772499 2008-02-21 00:12:52
আব্বার গাড়ি
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য মনে হয় সব বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে যাচ্ছে!]]>
http://www.somewhereinblog.net/blog/unmonablog/28753454 http://www.somewhereinblog.net/blog/unmonablog/28753454 2007-12-24 00:36:22
খুলে গেছে রাংতা যে ধুয়ে গেছে রং, আর কেন আর কেন মিথ্যে ভড়ং? মুক্তিযোদ্ধারাও যুদ্ধাপরাধ করেছে....

খোলাখুলি এমন সম্মেলন! সাহস আছে বলতে হবে। একটা জিনিস ভাল হলো যে নিজেদের পরিচয় প্রকাশ করে দিল তারা। এমন একটা অবস্থানে তারা আছে আর অনূকুল পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করছে যে, ধরেই নিয়েছে মুখোশের আর প্রয়োজন নেই।

সাপের লেজে যে পাড়া পড়েছে, সেটা তাদের ফোস-ফোস থেকে পরিস্কার বোঝা যাচ্ছে। এখন দরকার মামলা, যেখানে সারা দেশের লোক সাক্ষ্য দেবে এবং সরকার বিরোধিতা করবে না। এখনই দরকার মীমাংসা- এই দেশের পতাকা রাজাকারদের হাতে থাকবে, না মানুষের হাতে থাকবে।

সুবিধে হলো যে প্রেসক্লাবের এই সম্মেলন থেকে একটা রাজাকারের তালিকা পাওয়া গেল। তারা যেসব বিশ্ববিদ্যালয়ে, প্রেস ইন্সটিটিউট বা অন্য প্রতিষ্ঠানে আছে, সেখানকার ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অনুরোধ, সংগঠিত হয়ে এদের তাড়ান, এবং নিশ্চিত করুন যেন অন্য কোথাও তারা আশ্রয় না পায়। এদের নাম-ঠিকানা বোর্ডে, দেয়ালে লাগিয়ে দিন, ওয়েবে প্রকাশ করুন পেছনের ইতিহাস ও তথ্যসহ।

রাজাকারের সংখ্যা বাড়ছে পোকামাকড়ের মত। এখনই ব্যবস্থা না নিলে একদিন হয়তো আমরাই হয়ে পড়ব সংখ্যালঘু, আর মুক্তিযুদ্ধের ইতিহাস স্থান পাবে রূপকথার র‌্যাকে, যা পরের প্রজন্মেরা বিশ্বাস করবে না।
]]>
http://www.somewhereinblog.net/blog/unmonablog/28745699 http://www.somewhereinblog.net/blog/unmonablog/28745699 2007-11-15 14:37:22
ঘোলা পানি সংক্রান্ত
অপরাধীর বিচার সবসময় চাওয়া যায়। এর সাথে পানি ঘোলা করার কি সম্পর্ক? বরঞ্চ বলতে পারেন কেয়ারটেকার সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, সিন্ডিকেট ভাঙতে পারছে না, চোরাচালানি বন্ধ করতে পারছে না, অর্থনীতি চাঙা করার জন্য ক্রিমিনাল ব্যবসায়ীদের ছেড়ে দিচ্ছে, ভোটার আইডি কার্ড ভুলে ভরা নিম্নমানের হচ্ছে, আরোপিত সংস্কার করতে গিয়ে হাস্যকর নাটক শুরু করেছে, পুলিশি রাষ্ট্র বানানোর লক্ষ্যে ফোন, ইমেইল, চ্যাটিং ট্র্যাকিং, তল্লাশি এসব যন্ত্রণা শুরু করেছে।

শুরুতে যে জনসমর্থন ছিল, তা যে কমে যাচ্ছে, চামচাবেষ্টিত রাজনৈতিক নেত্রীদের মতই সেটা বুঝতে পারছে না। আসল কেসগুলো না দিয়ে মদের বোতল, লাইসেন্স অতিক্রান্ত বন্দুক রাখা, 'উস্কানি' দেওয়া এসব হাস্যকর অজুহাতে বিচার করছে। আসল বাজার নিয়ন্ত্রণ না করে বিডিআর বাজার বসিয়েছে। ইলিশের দাম কমাতে না পেরে রপ্তানি বন্ধ করেছে, কিন্তু ইলিশ চোরাচালান বন্ধ করেনি, বরং বেড়েছে। বিডিআর এর প্রাক্তন মহাপরিচালক সাহেব কিছু ভাল যুক্তি দেখিয়েছেন বটে, কিন্তু তিনি তার বন্দুক চালানোর ট্রেনিং সম্বল করে জাতির মুরুব্বি সেজে এখন জনআন্দোলন করতে চান। এই ভড়ং করতে গিয়ে তিনি নিজের রাজাকারী চরিত্র প্রকাশ করে দিয়েছেন।

রাজনৈতিক দলগুলো রাজাকারদের ভোট হারানোর ভয়ে বিচার করেনি, এখন তো আর সে ভয় নেই এই সরকারের। তাই বিচার করার এখনই সময়। কেস হয়নি, বিচার হয়নি, সুতরাং তারা অপরাধী নয়- এধরণের কথা তারা ইতোমধ্যেই বলে ফেলেছে। ভেবেছিলাম ঐ কথা তারা মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের মৃত্যুর পর বলবে- কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম গত হওয়ার আগেই পরিবেশ অনুকূল মনে করে বলে ফেলেছে।

পরিবেশ অনুকূল ভাবার কারণ কি? সমাজের সর্বক্ষেত্রে, সকল সন্মানীয় পেশায়, সকল বড় ব্যবসায় তারা নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছে। এখন তাদের প্রচুর ভোট, প্রচুর প্রভাব, প্রচুর অর্থ। সেনাবাহিনীতেও নিজেদের লোক প্রচুর বলে শোনা যায়। সুতরাং সেদিক থেকেও তারা বিপদমুক্ত মনে করছে নিজেদের।

স্বাধীন বিচার বিভাগ বিচার করলে সরকারের আশঙ্কার কি আছে? রাজাকাররা আন্দোলন শুরু করবে-'৭১ এর রাজাকার, গর্জে উঠুক আরেকবার'? (এই শ্লোগান দিয়ে তারা একবার মিছিল করেছিল) আর রাজাকার-আলবদরদের নির্দোষিতা যদি আদালতের রায়ে প্রতিষ্ঠিত হয় (যেমন হয়েছিল আদালতের রায়প্রাপ্ত বাংলাদেশের একমাত্র নাগরিক গোলাম আযমের ক্ষেত্রে), তাহলে তো তাদেরই লাভ। আদালতেও সর্বপর্যায়ে তাদের বহু লোক আছে নিঃসন্দেহে।]]>
http://www.somewhereinblog.net/blog/unmonablog/28744332 http://www.somewhereinblog.net/blog/unmonablog/28744332 2007-11-10 12:36:02
রাজার খাদ্য - প্রজার রক্ত http://www.somewhereinblog.net/blog/unmonablog/28729205 http://www.somewhereinblog.net/blog/unmonablog/28729205 2007-09-03 14:55:59 সন্ত্রাসী-পুলিশ-বিচারক বন্ধুত্ব! ]]> http://www.somewhereinblog.net/blog/unmonablog/28720986 http://www.somewhereinblog.net/blog/unmonablog/28720986 2007-07-15 13:32:06 সাবাশ! http://www.somewhereinblog.net/blog/unmonablog/1317 http://www.somewhereinblog.net/blog/unmonablog/1317 2006-02-04 07:11:44