হারানো হৃদয় আর ভালোবাসার গল্প
১৩ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২০
ধানমন্ডি লেকে তরুনের সাথে তরুনীর পরিচয়। মাত্র তিনদিনের মাথায় প্রেম বিনিময়। পাঁচ দিনের মাথায় বিষন্ন মুখে তরুনীর বিদায় চাওয়া। সাত সমূদ্রের ওপাড়ে স্বপ্নের দেশে চলে যাচ্ছে সে। আসলে সেখানেই থাকে সে। বাবার সাথে এসেছিলো বাবার দেশ দেখতে। চলে যাবার সময় বলে যায় যদি কখনো আসতে পারো স্বপ্নের দেশে তবেই পাবে আমাকে। চলে যায় সে।
মন খারাপ করে ঘুরে বেড়ায় তরুন। অবশেষে সিদ্ধান্ত নেয় সাত সমূদ্রের ওপাড়ে স্বপ্নের দেশে যাবার। হাটতে হাটতে সে এসে পড়ে প্রথম সমূদ্রের ধারে। দেখলো একটা মাত্র নৌকা নিয়ে কেউ একজনের অপো করছে মাঝি। আমাকে পার করে দেবে মাঝি? জিগেষ করলো তরুন। ভাবলেশহীন মুখে মাঝি উত্তর দিলো পার করে দেয়াই আমার কাজ। তবে পার করে দেবার বদলে আমাকে দিতে হবে তোমার হৃদয়ের সাত ভাগের একভাগ। তরুন রাজী হয়ে গেল। কারন তার হৃদয়ের বেশীর ভাগটাই তার থেকে যাবে। পরের সমূদ্রেও একই ঘটনা ঘটলো। পার করে দেবার বিনিময়ে তার হৃদয়ের আরো এক ভাগ নিয়ে গেল মাঝি। এমনিভাবে সাত সমূদ্র পার হয়ে তরুন পৌছলো সাত সমূদ্রের ওপাড়ে স্বপ্নের দেশে তার প্রেমিকার কাছে তখন আর তার হৃদয় বলে কিছু অবশিষ্ট নেই।
** গল্পটা শ্রদ্ধেয় আব্দুল্লা আবু সাইদের কাছ থেকে শুনেছিলাম কোন এক আসরে। মনে করতে পারছিনা কোথায়।
** গল্পটা আমার এক বান্ধবীকে উদ্দেশ করে বর্ণনা করছি যে তার প্রেমিককে অপোয় রেখেছে ক্যারিয়ারের স্বপ্নচুড়ায় উঠবার শর্ত দিয়ে।।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
খুব খুব খুব ভাল লিখেছেন। ৫
লেখক বলেছেন: ধন্যবাদ মুন্না। ভােলা েলেগেছ শুেন ভােলা লাগেলা।
জোনাকি বলেছেন:
ভালো!
লেখক বলেছেন: ধন্যবাদ।।।।।
লেখক বলেছেন: আিম একমত নাদান। িকন্তু আমার বান্ধবী তা বুঝতে অক্ষম। তার প্রেমিেকর জন্য্আমাদের শুভকামনা।
বিজন ব্যাথা বলেছেন:
"গল্পটা আমার এক বান্ধবীকে উদ্দেশ করে বর্ণনা করছি যে তার প্রেমিককে অপোয় রেখেছে ক্যারিয়ারের স্বপ্নচুড়ায় উঠবার শর্ত দিয়ে।"হমমম ...!
এখন আসলে ক্যারিয়ার প্রেম কে ছাপিয়ে যায়...মাইয়া গুলা...এমুন....

















