আজ সকাল ৯.২০ থেকেই আমি ব্লগে আছি। কখনও এতসময় ধরে থাকি না। ভার্সিটির ল্যাবে কাজ করি তো তাই কখনও হয়না । কিন্তু আজ আর ক্লাস নাই। আবার কাল থেকে ৯ দিনের ছুটিতে বাড়ি যাচ্ছি তাই ভাবলাম কিছুটা সময় দিয়েই যাই।
বসে বসে কিছু মজার ব্যপার দেখলাম সামুতে। যেমন জেরী নিকে দেখলাম তার কোন লেখাতেই ১০০টার নিচে কমেন্ট নাই। অর্থ হল সে মাঠে নামলেই সেন্চুরি। আর তার এই দুর্দান্ত ফর্মের কারন আমার ধারনা ব্লগারদের লুজ ডেলিভারি।
তারপর দেখলাম কবিতায় কেউ কমেন্ট করছে না। সবাই কি সুকান্ত হয়ে গেল ?
"আর প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা
কবিতা তোমায় দিলাম ছুটি.."
আজ সকাল থেকে তিনটা কবিতা দেখলাম কিন্তু কোনটাতেই তিনটার বেশি কমেন্ট নাই!!!
মেহেদী নামের এক ব্লগার রে দেখলাম একটা পোষ্ট পাঠাইছে এবং সব জায়গায় তার লিংক করে রাখছে। প্রাসাংগিক হোক বা না হোক।
খুব মজা পাইলাম। কিন্তু আগামী নয় দিন আমি থাকতে পারব না। সবাই ভাল থাইকেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


