somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডায়েরীর পাতা থেকে (আমার ৫০তম পোষ্ট)

২৯ শে জুলাই, ২০১০ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০৮.০৪.২০০৫
আমার চারিদিকে কি বিশাল শূন্যতা। কোথাও কেউ নেই। এ আমি কোথায় এসে পড়লাম!! এটা কি মহাশুন্য?? এক একটা নক্ষত্র আমার দরিদ্র্র্য পৃথিবীর চেয়ে কত বড়! তারা নিজের আলোয় আলোকিত । কোন অমানিশা কোন অমাবশ্যার সাধ্য নেই তাদের উজ্জ্বলতাকে এতটুকু ম্লান করে। আমর মনে হতে লাগল সূর্যের চেয়েও অনেক বড়, আনেক প্রভাবশালী। এমন উজ্জ্বল জগতে যদি আমার ঠাঁই হত! আমি একটু আশ্রয় খুঁজলাম। মনে মনে লোভ হতে থাকল এই অভিযাতে শামিল হতে, হয়ে যেতে চাইলাম এই আলোকিত জগতের একজন। কিন্তু হায় একি আমি যে ভেসেই চললাম! লক্ষ্ লক্ষ্ তারকারিজির সুবিস্তৃত বুকে আমার জন্য কি এতটুকু জায়গা হবে না? তারা কেন আমাকে কেউ গ্রহন করতে চাইছে না?
হ্যাঁ, তারা আমায় চায়না তাদের করে নিতে। আমার ভার তারা বইতে পারবে না। আমি তাই ভেসেই চলেছি। কোথাও কোন অবলম্বসন পেলাম না আকড়ে ধরে থাকার। এখন মনে হচ্ছে এই বিশাল তারকারাজি আমার ছোট্ট পৃথিবীর চেয়ে অনেক বেশী ছোট, অনেক বেশী গরিব। পৃথিবীর বুকে লক্ষ লক্ষ আশ্রয়হীনের ঠাঁই হয়। পৃথিবী কাউকে শুন্যে ভাসিয়ে দেয় না। তার এতটুকু নিষ্ঠুরতা আমার চোখে ধরা পড়ে নি কখনও। আমি শুন্যেই চলছি। হঠাৎ অতল গভীরে হারিয়ে গেলাম।

আসলে ঘুম ভেঙ্গে গেল। স্বপ্নের মধ্যে এই আমি অনেক উপরে গিয়েছিলাম। কে না যেতে চায় সেখানে? কেউ যেতে পারে বাকিদের শুধু কল্পনা আর স্বপ্ন। আবার যখন কল্পনার ঘুম ভেঙ্গে যায় তখন দেখি পরিচিত সেই তক্তপোশ, পায়ের নীচে মৃত্তিকার সেই দীর্ঘশ্বাস, কেরোসিনের লণ্ঠনের ক্ষীণ আলো আর চির চেনা সেই গন্ধ। দুর আকাশের সেই নক্ষত্রের আলো এই জীর্ণ কুঠিরে ঢোকে না। দরজা খুলে আকাশের পানে চাইতে হয়। অচেতন মন যখন উপর তলায় ঘর বাঁধতে চায় বাস্তবতা তাকে মধ্যবর্তী দুরুত্ব নির্দেশ করে। তা যে আমার স্পর্শের অনেক বাইরে, আমার কল্পনার চেয়ে অনেক বেশি উচ্চতায়।
আমি মাটির মানুষ আর ঐ জগতটা যে অসীম আকাশ। চাইলেও পারব না ধরতে, পারব না সেখানে ঘর করতে।
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×