আমার প্রিয় পোস্ট

পর্যবেক্ষনঃ গনিত অলিম্পিয়াডে বাংলাদেশ 80তম

২০ শে জুলাই, ২০০৬ দুপুর ১:২৬

শেয়ার করুন:                   Facebook

47তম [link|http://imo2006.dmfa.si/results.html|MwbZ Awjw

 

প্রকাশ করা হয়েছে:   বিভাগে । সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৬ দুপুর ২:৫২

 

১. ২০ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:৩২
অতিথি বলেছেন: পড়লাম । দু:খ হয়, কস্ট হয়, আর স্বপ্ন দেখি পরিবর্তনের।
আরেকটা অনুরোধ: দেশে জিএম ফুড বাজারজাতকরণ নিয়ে বেশ ক'টি কোম্পানী উঠে পড়ে লেগেছে। ক'দিন আগের পেপারে দেখলাম। এব্যাপারে যদি একটা লেখা দিতেন। ধন্যবাদ।
২. ২০ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:৪৪
অতিথি বলেছেন: বাহ, খুব ভাল অবজারভেশন! এই ভাবে ভেবে দেখি নাই কখনও।
৩. ২০ শে জুলাই, ২০০৬ রাত ৮:০৩
ঝরা পাতা বলেছেন: আসলে আমরা খুব রিসেন্টলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আর এই প্রতিযোগিতায় খুব ভালো করার জন্য অসম্ভব রকমের মেধা আর চর্চার প্রয়োজন। তাই মাতামাতি হলে আমি সেটাকে বাড়াবাড়ি বলবো না কারণ ছাত্রছাত্রীরা এতে উৎসাহিত হবে গণিতের প্রীতি, গণিত ভীতিটা আসলেই কাটিয়ে ওঠা দরকার।
৪. ২০ শে জুলাই, ২০০৬ রাত ৮:১৮
হিমু বলেছেন: বিশ্লেষণটা ভালো লাগলো বস।
৫. ২০ শে জুলাই, ২০০৬ রাত ৮:১৯
ঝরা পাতা বলেছেন: *** প্রীতি না প্রতি হবে
৬. ২০ শে জুলাই, ২০০৬ রাত ৮:৫৯
উৎস বলেছেন: আড্ডাবাজ, আচ্ছা একটু খোজখবর নিয়ে লিখব।

ঝরাপাতা, আসলে ম্যাথ অলিম্পিয়াড একটা উদাহরন মাত্র, আমি এই প্রচেষ্টাকে খাটো করি নি, দেশে যেখানে কিছুই করা হয় সেখানে ম্যাথ অলিম্পিয়াড নিঃসেেন্দহে সবচেয়ে ভালো উদ্যোগুলোর একটা। আমার লেখার বক্তব্য ছিল, যে আমাদের আরও ভালো করতে চাইলে দেশের সবচেয়ে বড় যে সম্পদ অব্যবহৃত আছে সেদিকে নজর দেয়া দরকার, চর্চা ট্রেইনিং ইত্যাদির সীমাবদ্ধতা আছে এবং কখনই জন্মগত মেধার বিকল্প নয়।
৭. ২০ শে জুলাই, ২০০৬ রাত ১০:০৬
অতিথি বলেছেন: আমার মনে হয় পরীক্ষাপদ্ধতিতে একটা বড়সড় সংস্কার দরকার।
৮. ২১ শে জুলাই, ২০০৬ রাত ৩:০৭
উৎস বলেছেন: ধন্যবাদ মুখফোড়, ঝরাপাতা, হিমু, মুর্শেদ, আড্ডাবাজ।
৯. ২১ শে জুলাই, ২০০৬ ভোর ৬:০৮
অতিথি বলেছেন: খুবই চমৎকার বিশ্লেষণ, অত্যন্তসময় উপযোগী। জন্মগত প্রতিভার বিষয়টা রেয়ার হলেও একটা আনর্্তজাতিক প্রমিত মান অর্জন করার জন্য সামষ্টিক উদ্যোগ আবশ্যক। নিজেদের সীমাবদ্ধতা চিহ্নিত করতে পারা আবশ্যক..কারণ এর মাধ্যমেই কেবল সীমা অতিক্রমের চেষ্টা করা যায়।
১০. ২১ শে জুলাই, ২০০৬ ভোর ৬:২৪
সামিউল বলেছেন: আরেকটা সমস্যার কথা বলা হয় নাই। সেইটা হইলো গণিতের সিলেবাস। ম্যাথ অলিম্পিয়াডে অংশ নিতে পারে সবের্াচ্চ উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীরা।
এই পর্যায়ে তারা যা পরে তার তুলনায় অলিম্পিয়াডের সিলেবাস অনেক উচ্চ মানের। যেমন নাম্বার থিউরি থেকে অনেক কঠিন সমস্যা আসে,অথচ এইচ.এস.সি তে এই বিষয়টা অনেক কম পড়ানো হয়।
১১. ২১ শে জুলাই, ২০০৬ সকাল ৭:২৪
অতিথি বলেছেন: খুবই সুন্দর পয়েন্ট, উৎস।
বাংলাদেশের যে ছেলেটি ভাল পারফর্ম করে দেশের অবস্থান 80 তম স্থানে নিয়ে এসেছে তাকে অভিনন্দন।

উৎস, আপনার কথা ঠিক।
আমাদের সবকিছই একটা বিশেষ অর্থনৈতিক শ্রেনীর অধিকারভুক্ত।

তবে, মুখফোড় আর সামিউলের কথাটা এই গণিত অলিম্পিয়াডের ক্ষেত্রে প্রযোজ্য;
লক্ষ্য করলে দেখবেন ভারতের অবস্থানও 50 নম্বরের দিকে -- জনসংখ্যার হিসেবে বেশ করুণ।
অথচ, এই ভারতীয়রাই আবার হাইটেকের (মেইনলি প্রোগ্রামিং) ক্ষেত্রে মাঠ দখল করে রাখছে।
পাকিস্তানের দেখেন নামই নাই!! তাদেরও তো জনসংখ্যা কম না।

আসলে আমাদের এই অঞ্চলে সেই প্রাচীন ব্রিটিশ স্টাইল ম্যাথ শেখানো হয়;
কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়া, ইস্ট ইউরোপ এসব অঞ্চলে বেশ এ্যানালাইটিক স্টাইলে ম্যাথ শেখানো হয়;
জাপানে এসে (এইচ.এস.সি র পরপরই) আমি টের পেলাম আমি তো সেট, কো-অরডিনেট জিওমেট্রি,সংখ্যাতত্ত্ব, ক্যালকুলাস -- এসবের আসল কথা কিছুই বুঝিনা!

ম্যাথের সিলেবাসে পরিবর্তন দরকার, কিন্তু সেখানে বেসিক সমস্যা হলো সেভাবে ম্যাথ পড়ানোর টিচারও পাওয়া যাবে কিনা সন্দেহ!!
১২. ২১ শে জুলাই, ২০০৬ সকাল ৯:৪২
অতিথি বলেছেন: কি ভাবে হবে, মেধাবী মানুষের অধিকাংশ দিনমজুরি করে, যারা এই দিনমজুরি থেকে রেহাই পায় তাদেরও তোতাপাখির মতো কাগজ গিলতে হয়,
১৩. ২২ শে জুলাই, ২০০৬ রাত ১২:৫২
উৎস বলেছেন: একটা ব্যাপার খেয়াল করি নি, তা হচ্ছে প্রথম আলোর লিংক সরাসরি কাজ করে না (IE specific?), যেটা করতে হবে তা হলোঃ
- লিংকে ক্লিক করুন
- নতুন উইন্ডোতে বায়ে মাউস পয়েন্টার যখন হাতের চেহারা নেবে আবার ক্লিক করুন, এবার ব্যাক বাটন চাপলে দেখতে পাবেন।
১৪. ২২ শে জুলাই, ২০০৬ রাত ১২:৫৩
উৎস বলেছেন: ধন্যবাদ রাসেল, বাদশা, সামিউল শরৎ।
১৫. ২২ শে জুলাই, ২০০৬ রাত ১:৪৮
অতিথি বলেছেন: যে দেশে কলেজে ভর্তির যোগ্যতা মাপা হয় বয়স দিয়া, মাত্র গুটিকয়েক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হয় ভবিষ্যত উচ্চশিক্ষিতরা, সে দেশের অবস্থা এর চেয়ে ভালো হওয়ার কোনো কারণ নেই।

আমি খুব বেশি ফোকাস করতে চাই না। তবে একেবারে অজপাড়াগাঁ থেকে শুরু করে বাংলাদেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার অভিজ্ঞতা আমার হয়েছে। চোর নিক না নিলে বলতে পারতাম, উন্নত বিশ্বের পড়াশুনার স্টাইল সম্পর্কেও আমার ধারণা একেবারে ভাসাভাসা না। আমি প্রচন্ড লাকি, সুযোগের পার্থক্যগুলো আমাকে আটকাতে পারে নি। কিন্তু আমার স্কুলের সেইসব বন্ধুদের কথা মনে হয়, যারা আমাকে টপকে ফার্স্ট হতো আর আজ তারা প্রাইমারী স্কুলে মাস্টারীর চাকরীর জন্য ঘুষ সংগ্রহ করতে মাথার ঘাম পায়ে ফেলছে। আমি জানি, কতোটা পার্থক্য একটা ঢাকার ছেলে যে সুযোগ পায়, আর এমনকি অন্য একটা বিভাগীয় শহরের ছেলে যে সুযোগ পায়, তার মধ্যে। আমার চোখের সামনে ঝরে গেছে অনেক মেধা, মরে গেছে অনেক আশা।

আমি প্রচন্ড আশাবাদী একজন মানুষ। কিন্তু বাংলাদেশের শিক্ষাব্যবস্থা দেখে দিনদিন আমার শুধু আতংকই বাড়ে। অশিক্ষিত অমানুষরা আজ নির্ধারণ করে শিক্ষাব্যবস্থা। দিন দিন তাদের বংশবৃদ্ধি হয়। অক্ষম আমার কষ্টেরা বোবাকান্না হয়ে যায় শুধু।
১৬. ২৪ শে জুলাই, ২০০৬ রাত ৮:২৮
হিমু বলেছেন: বস, যদি এমএসএন মেসেঞ্জার ব্যবহার করেন তাহলে আইডিটা তুলে দিয়েন।

 

মোট সময় লেগেছে ০.০৯৪৫ সেকেন্ড

 

© somewhere in net ltd | terms of use | privacy policy
উৎসের সন্ধানে ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ