আমার প্রিয় পোস্ট

প্রেমিকার আগের বয়ফ্রেন্ড

২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:২৫

শেয়ারঃ
0 0 0

কয়েকটা পোস্ট আগে প্রশ্ন করেছিলাম “মানুষ সৃষ্টির সেরা জীব” এর পেছনে আপনার কাছে কি কি প্রমান গ্রহনযোগ্য মনে হয়৷ তেমন একটা সাড়া পাই নি৷ তো এইবার আরেকটা প্রশ্ন, মূলত পুরুষ ব্লগারদের কাছে৷ প্রশ্নের কারন? নানা রকম পার্সোনাল, সোশাল, পলিটিকাল মিথ আছে আমাদের চারপাশে, কোনটা সত্য, কোনটা অসত্য, বেশীরভাগ হয়তো অর্ধসত্য৷ হয়তো ভয়ে বা অন্য কোন কারনে আমরা প্রশ্ন করি না৷ তো একবার ঘেটে দেখা যাক, কার কি মনে হয়, কেন মনে হয়৷ এবারের প্রশ্ন কয়েকটা, ঘুরেফিরে একই বিষয়ের উপরেঃ
১৷ প্রেমিকার আগের বয়ফ্রেন্ডকে কিভাবে নিয়ে থাকেন?
২৷ যদি এমন হয় তার সাথে আপনার প্রেমিকার সম্পর্ক বেশ ইনটেন্স ছিল?
৩৷ যদি এমন হয় শরীরী সম্পর্ক ছিল এবং অনেকদিনের?
৪৷ উপরের সম্পর্কগুলোতে প্রেমিকার জায়গায় বৌ হলে কি করতেন?

আরেকটা প্রশ্ন হচ্ছে এই তথ্য আগেভাগেই জেনে ফেললে ভালো না পরে জানলে ভালো৷ নাকি আগাগোড়া কখনও না জানলেই সবচেয়ে ভালো?


 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৩৪
ধুসর গোধূলি বলেছেন: হাহাহাহা, ভালো পরোশনো।

আমি কিছুই মনে করুম না। তবে আমার লগে সম্পর্ক হওনের মানে বিয়া হওনের পরেও যদি বেটির মাঝে শাকসব্জির দোষ সমমানে বজায় থাকে তাইলে আর কি, আমিও আমার পুরানা কনটাক্ট ধইরা নাড়াচাড়া দিমু। আমি কি অরফেন নিকি?
৩. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৩৯
এ. কে. লিপু বলেছেন: আগে ভাগে জানলে মুক্ত স্বাধীন
৪. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৪২
জ্বিনের বাদশা বলেছেন: আগে জানলে ভাল ... পরে জানলে ঝামেলা হইতে পারে ... মানুষের মন বলে কথা :)
৫. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৪৫
এ. কে. লিপু বলেছেন: ........ তোর ফুটা নৌকায় উঠতাম না
৬. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:০১
নাজিরুল হক বলেছেন: ৪. নাম্বার প্রশ্নের প্রসংগে বলি। বাসর রাতেই বউকে বলে দেব, পাস্ট ইজ পাস্ট। যা হওয়ার হয়ে গেছে। পুরাতন কে নতুন করে সামনে যেন না আনা হয়।
৭. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:২৭
উৎস বলেছেন: ১,২,৩ নিয়ে কারো কোনো মন্তব্য?
৮. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:৪৪
অন্যমনস্ক শরৎ বলেছেন: অধিকার বোধের নানান ধরণ। অনেকে আধুনিক হইতে যায়া `ব্যাপারস' না বললেও ভেতরে খোঁচা অনুভব করে। প্রেমিকের জায়গায় বউ হলে অধিকার বোধ আরো তীব্র আকার ধারণ করতে পারে আবার তথাকথিত পুরুষতান্ত্রিক মতাদর্শে উপায়ান্তর না দেখিয়া মানিয়া লইলাম গল্পে ঢুকতে পারে। মজার ব্যপার হইল যে উপরের সবগুলো প্রশ্ন পুং মতাদর্শের নির্মাণ। ব্যাক্তিগতভাবে আমি যখন কোন নারী সঙ্গীর কাছে সময় চেয়ে না পাই তখন তার মাবাপজামাইবন্ধুপ্রেমিক সমকামী পার্টনার সবার উপর বিরক্ত হই। আমার অধিকারবোধের বাতিক এখনো আছে। তবে এখন একজন নারী বন্ধুর কাছ থেকে নতুন কিছু শিখছি।
৯. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:৪৫
হিমু বলেছেন: ভালোভাবে নিই না। কোথায় যেন একটু বাধে। তাই পুরনো প্রসঙ্গ উঠলে চটে যাই। নিজেও পুরনো প্রসঙ্গ টানি না।
১০. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:৫৩
মেন্টাল বলেছেন: কোন কিছুই কোন ব্যাপার না। একসময় জানলেই হয়, আগে হোক, পরে হোক।
১১. ২৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:৫৩
উৎস বলেছেন: শরৎ , আসলেই নিজের অভিজ্ঞতা থেকেও তাই মনে হয়।

হিমু, তার মানে দাড়াচ্ছে পুরোনো কথা না বলাই ভালো, সততার চেয়েও ভালো?
১২. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:০৭
হিমু বলেছেন: নির্ভর করে পরিস্থিতির ওপর। মানুষের সহনক্ষমতা বা পার্টনারের সহনক্ষমতা সম্পর্কে সঠিক ধারণাও একটা ফ্যাক্টর। এ প্রসঙ্গে পুরনো কথা খুঁচিয়ে তোলার অর্থ হচ্ছে বর্তমান নিয়ে সুখের অভাব এবং অতীতে আনন্দ খোঁজা। নস্টালজিয়া সব সময় আনন্দকর না-ও হতে পারে।
১৪. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:২৮
নাদান বলেছেন: কিছুই জানতে চাই না। জানলে হের খবর আছে।

 

মোট সময় লেগেছে ০.৯৫৪৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উৎসের সন্ধানে ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ