আমার প্রিয় পোস্ট

দেখিতে গিয়াছি পর্বতমালাঃ ফেয়ারব্যান্কসের পথে (৪)

৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:২৭

শেয়ারঃ
0 0 0

সারাদিন না খেয়ে দেখি চরম মাথাব্যথা শুরু হয় হয়৷ বাস ফিরলে তাড়াতাড়ি ব্যগপত্র গুছিয়ে রওনা দিলাম আমাদের ভ্যান নিয়ে৷ আলাস্কা হাইওয়ে ওয়ানের পাশে অনেক রেস্টুরেন্ট৷ একটা প্ল্যান ছিল আলাস্কার স্যামন খাবো৷ আমাদের ওখানে পাওয়া যায়, কিন্তু দাম বেশী, অন্তত তাই ভাবতাম৷ ফার্ম রেইজড হলে কমে পাওয়া যায়, কিন্তু আলাস্কা সিল মারা থাকলে অনেক দাম৷ কপার রিভারের স্যামনের অনেক সুমান শুনেছি৷ ঢুকে গেলাম দলবল সহ একটা রেস্টুরেন্টে (ছবি উপরে)৷

আকাশ ছোয়া দাম প্রত্যেকটা আইটেমের৷ এক খন্ড গ্রীলড স্যামন ২০ ডলারের মতো৷ ভাবছিলাম পেটপুরে ডিনার করবো, কিন্তু সে আর হবার নয়৷ দুইজন করে ভাগে ভাগে অর্ডার দিয়ে কোনমতে খেয়ে দৌড়ে বের হলাম রেস্টুরেন্ট থেকে৷ যতদুর মনে পড়ছে এখন সাবওয়ে থেকে স্যন্ডউইচ কিনে নিয়েছিলাম গাড়িতে খাওয়ার জন্য৷

আকাশ খুব মেঘলা ছিল এইদিন৷ তারওপর আলাস্কার সন্ধ্যা খুব লম্বা৷ বাইরে তাকিয়ে বোঝা মুস্কিল কয়টা বাজে৷ যদিও ঘড়িতে রাত দশটার বেশী৷ ডেনালীর গেট এলাকা পার হতেই রাস্তা ভীষন ফাকা৷ আশে পাশে কোন জনবসতিও নাই৷ এমনকি গ্যাসস্টেশনও নাই৷ আর অন্ধকার অন্ধকার হয়ে আসায় ভালো দেখার মতো প্রাকৃতিক দৃশ্যও নাই বাইরে৷ আজকে অবশ্য গাড়ি চালাচ্ছি না আর, না খেয়ে আমার শরীর খারাপ৷ আর রাতে চালানোর একটা সমস্যা রাস্তায় মাঝে মাঝে মুজ কিংবা বল্গা হরিণ চলে আসে৷ ফেয়ারব্যন্কস যাওয়ার পথে এরকম একটা মুজের পালের মধ্যে পড়ে অল্পের জন্য দুর্ঘটনা হয় নি৷

মেয়েদের কার কার যেন আবার এর মধ্যে বাথরুম পেয়ে বসলো৷ এই বিরান এলাকায় বাথরুম পাওয়া মুস্কিল৷ আবার পুলিশের ভয়ে রাস্তার পাশে যে ছেড়ে দেবে সেই উপায়ও নেই৷ বহুদুর গিয়ে একটা পোড়ো “বার”মতো পাওয়া গেলো৷ চরম নোংরা টয়লেট৷ ঐখানেই সারতে হলো৷

রাতে বারোটার দিকে গিয়ে পৌছলাম ফেয়ারব্যাঙ্কসে৷ তেমন বড় শহর না৷ মোটেল খুজে বের করে সরাসরি ঘুমের প্ল্যান করছিলাম।

 

সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৭ দুপুর ১:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৪৬
ধুসর গোধূলি বলেছেন: এক্সিলেন্ট।
আপনার আলাস্কা বিষয়ক পোস্ট গুলা পড়ে সত্যিই শখ জাগছে আলাস্কা যাওনের।

 

মোট সময় লেগেছে ০.৯৫১৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উৎসের সন্ধানে ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ