আমার প্রিয় পোস্ট

বই - Guns, Germs, and Steel

২২ শে মে, ২০০৬ দুপুর ২:৫৭

শেয়ারঃ
0 0 0

গতকাল বিকেলে ন্যাশনাল জিওগ্রাফিকের তৈরী করা চমৎকার একটা ডকুমেন্টারী দেখলাম। Prof. Jared Diamond - এর বই Guns, Germs, and Steel এর ওপর ভিত্তি করে চিত্রিত। ড. জ্যারেড তার ত্রিশ বছরের বিভিন্ন গবেষনার সুত্র ধরে উপসংহার টেনেছেন ইউরোপের গত কয়েক শতাব্দির সাফল্যের মুলে আছে ইউরোপের সুবিধাজনক ভৌগলিক অবস্থান। তবে এই উপসংহারের জন্য নয়, বরং তথ্যবহুল বিশ্লেষনের জন্য বইটি গুরুত্বপুর্ন, জ্যারেড অনেকগুলো প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছেন, যেমন, কৃষিকাজের উদ্ভব কেন সীমিত কিছু স্থানে হলো, ধাতুর ব্যবহার কেন অনেক পুরনো সমাজ আয়ত্ব করতে পারল না, অথবা জ্ঞানের প্রসার কেন সমভাবে সব সভ্যতায় হয় নি। তবে এসব প্রশ্নের মুলে ছিল বহু বছর আগে তাকে একজন পাপুয়া নিউগিনিয়ানের করা প্রশ্ন - "শ্বেতাঙ্গরা কেন আদিবাসীদের চেয়ে ধনী"। হাতে সময় থাকলে ডিভিডি গুলো যোগাড় করে দেখতে পারেন। আরো বেশী সময় থাকলে বইটাও পড়ে দেখতে পারেন, আমি অবশ্য এখনও পড়ে শেষ করি নি।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:৪৯
হিমু বলেছেন: আমি বইটা পড়ছি এখন। ঘুমানোর আগে রোজই কিছু না কিছু পড়ি, জ্যারেড ডায়ামন্ডের ভক্ত হয়ে গেলাম পড়তে পড়তে। এত সরল আর সাবলীলভাবে কোন কিছু ব্যাখ্যা সবাই করতে পারে না।

আপনি লেখেন না অনেকদিন। অনুরোধ রইলো নতুন কিছু লেখার।
৩. ১২ ই ডিসেম্বর, ২০০৬ রাত ৯:৫০
উৎস বলেছেন: আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, এখন মোটামুটি ফ্রি, নেক্সট তিন সপ্তাহ নিয়মিতি লিখব আশা করি।

জ্যারেড ডায়ামন্ডের লেখা আমারও খুব ভালো লাগে। এই বইয়ের ওপর একটা ডকুমেন্টারী আছে, সুযোগ পেলে দেখে নিতে পারেন।

 

মোট সময় লেগেছে ১.০১৮৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উৎসের সন্ধানে ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ