আমার প্রিয় পোস্ট
- টোয়েন্টি-টোয়েন্টি টেস্টটিউব সম্পর্ক! - হিমালয়৭৭৭
- শত উদাসীন বেকার ঘুরে.....মহাকবি ঝরে পড়ে - হিমালয়৭৭৭
- বিশ্বাসী বেশ্যারা চিরজীবী হও - সবাক
- দহনকালের মড়া - সবাক
- তোমার আমি - সুলতানা শিরীন সাজি
- স্বাধীনতার কবি- শামসুর রাহমান। - চিটি (হামিদা আখতার)
- সুমন প্রবাহনের কবিতা (কাব্যগ্রন্হ : পতন ও প্রার্থনা) ও স্বার্থপর আমরা ! - রেটিং
- ঈশ্বরের কাছে প্রেমপত্র - সবাক
- বাষ্পচক্র - আমি ও আমরা
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- প্রাগৈতিহাসিক - তামিম ইরফান
- (প্রিয় কবিতা-১০/মহাদেব সাহা) মানুষের মধ্যে কিছু অভিমান থাকে - তানজু রাহমান
- একজন আলী আমানের কসম - সবাক
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- অন্ন - সবাক
- তোমার হর্ষজাত এ্যাবসার্ডিটির ভেতর - আন্দালীব
- চাকরিটা আমি ছেড়ে দেব বেলা শুনছো - ফারহান দাউদ
- প্রিয় ব্লগের প্রিয় ব্লগারদের প্রিয়তমার প্রিয় কিছু কথা - প্রিয়তমা
- হাম তো হ্যায় পরদেস্ মে, দেস্ মে নিকলা.... - মানবী
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- ফটোগ্রাফির কিছু কথা - বিবর্তনবাদী
- "২" (গল্প) - প্রিয়তমা
- সবাই একদিন বিপন্ন সময় অতিক্রম করবে - প্রণব আচার্য
- আমি যেদিন নিজের হাতে খুন হয়েছিলাম - আকাশচুরি
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- সূর্য্যগন্ধি মেঘে একজোড়া গোল্ডফিশ - আকাশচুরি
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- প্রথম সবকিছু - রোডায়া
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- নবীনদের জন্য - নাদান
- ব্লাগানুভূতি/কাল্বেলা - কাল্বেলা
- উত্তরাধিকার কে প্রথম পাতায় আসতে দেয়ার জন্য দৃষ্টি আকর্ষণ - কাল্বেলা
- ফ্যাক্ট আর ফিকশনের গল্প, সাথে একটি মোরাল,সারা জীবন মনে রাখার মতো।/বিহংগ - বিহংগ
- একজন ফেরারীর ফিরে আসা তোমার কাছে (উৎসর্গ: ব্লগার রাগ ইমন) - দেবদারু
- ভালোবাসা কিংবা ভেতরে বাহিরে মূর্ত বহু বর্ণিল মায়া (সারওয়ার চৌধুরী) - সারওয়ারচৌধুরী
- আমার যতো গুপ্তধন-১ - আকাশচুরি
- ঈর্ষা - রুপা
- পাবে কি আমায় বন্ধু ভাবার এতটুকু সে সময়? - নিবেদীতা
- অসমাপ্ত গল্প - যীনাত
- শীতল সঞ্জীবনী - মুনিয়া
- ইচ্ছে করে - মুহিব
- বৃষ্টিতে ভেজার বয়স............. - ফেরারী পথিক
- পাখী ভাবনা - কালপুরুষ
- এ কেমন চাওয়া - সুলতানা শিরীন সাজি
- বাড়ির নাম ‘কালবেলা’ - কাল্বেলা
বৃষ্টি এবং টেলিপ্যাথী
২৬ শে মে, ২০০৮ ভোর ৬:০৭
অফিস থেকে বাড়ী ফেরার জন্য রাস্তায় নামতেই অনাহুতের মত ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। যাকে বলা যায় একেবারে কুকুর বিড়াল বৃষ্টি । ![]()
আমি সাথে সাথে উল্টা ঘুরলাম। এভাবে তো আর যাওয়া যাবেনা।
ফিরে গেলাম আবার অফিসে। কেবিনে যেয়ে বসলাম আবার।
কি করবো ভাবছি।
উঠে যেয়ে কফি মেশিনটার কাছে যেয়ে এক গ্লাস কফি নিলাম। চুমুক দিয়েই বুঝলাম, আজ আজাদ মিয়া মিক্সিং করেছে। একেবারে নিখুঁত পরিমাপ তার। চমৎকার কফিতে চুমুক দিতে দিতে জানালার পাশে এসে দাঁড়ালাম। বৃষ্টির ভাব বুঝার জন্য ভার্টিকাল ব্লাইন্ড গুলো সরালাম। ওরে বাব্বা। দেখলাম, এখনো বারিধারা সগৌরবে চলিতেছে।
কফির প্রভাব কিনা জানি না, হঠাৎ মনে হলো -আজ ভিজে ভিজেই বাড়ী ফিরবো। ব্যস্ততার যাতাকলে যে কৈশোর কোনঠাসা হয়ে থাকে আজ বুঝি চকিতে সে চঞ্চল হয়ে ওঠে।
মুঠোফোন আর দরকারী সব কিছু তালা বন্ধ করে সম্পূর্ণ ঝরঝরে হয়ে নেমে পড়লাম রাস্তায়। খাঁচা থেকে সদ্য মুক্তি পাওয়া পাখি যেমন অসীম আকাশ উড়াল দেয় - আমি যেন ঠিক সেভাবেই মিশে গেলাম হার না মানা জনস্রোতে।
দেখলাম অনেকেই চলছেন ঝমঝম বৃষ্টি মাথায় নিয়ে। কেউ কেউ ছাতা হাতে আবার কেউ বা বর্ষাতি জড়িয়ে। রিক্সাওয়ালারা বেশ কায়দা করে পলিথিন পেঁচিয়ে নিয়েছে । আর যারা বসে আছেন তারাও রং বেরং এর পলিথিন এ শরীর ঢাকতে ব্যস্ত। গাড়ীগুলোতে বড় বড় মানুষেরা বুক ফুলিয়ে ছুটে চলছে। রাস্তায় জমে থাকা পানি ছিটিয়ে তারা ভিজিয়ে দিয়ে যাচ্ছে চারপাশ।
যাত্রী ছাউনীতে তিল পরিমান জায়গা নেই। সব বিভেদ ভুলে সব্বাই যেন মিলেমিশে এক হয়ে আছে। কয়েকটা ছন্নছাড়া টোকাই মহা আনন্দে গোসল করছে ভিজে ভিজে।
আমাদের ড্রেইনেজ সিস্টেম এর যে অবস্থা তাতে খানিক বাদেই দেখলাম রাস্তায় পানি জমে গেল। পানি কেটে কেটে মানুষ -রিক্সা-গাড়ী তরতর করে এগিয়ে যেতে থাকে। সব কিছুকেই উভচর বলে মনে হচ্ছে। আর আমি বৃষ্টির প্রতিটি ফোটা উপভোগ করতে করতে বাড়ীর পথে ফিরে যাচ্ছি।
স্মৃতিপটে ভেসে উঠলো আমি আর নীলিমা রিক্সায় একদিন ঝুমা বৃষ্টিতে পুরো ঢাকা শহর ঘুরেছিলাম।অদ্ভুত ভাল লাগায় মনটা নেচে উঠলো। আর তার সাথে এও মনে এলো যে দুজনই কয়েকদিন জ্বরে ভুগেছিলাম।
আহ! মাঝে মাঝে জ্বরের স্মৃতিটাও খুব প্রিয় প্রসংগ হয়ে ওঠে...।
মানসপটে সযত্নে লালিত এইসব সুখানুভূতি নাড়াচাড়া করতে করতে এতখানি পথ অনায়াসে বীরের মত পেরিয়ে বাড়ি পৌঁছে গেলাম।
কলিং বেল বাজাতেই মা দরজা খুলে কাকভেজা আমাকে দেখেই আৎকে উঠলেন।
তাড়াতাড়ি করে তোয়ালে এনে দিয়ে বললেন, ‘তোর পাগলামি টা এখন ও গেল না রে আকাশ ! আবার তো জ্বর বাঁধাবি। ’
আমি একটু মুচকি হাসলাম।
আমি ভেজা শার্টটা খুলে রেখে বারান্দায় বসলাম। মা রান্না ঘর থেকে সরিষার তেল এনে আমার মাথায় ঘষে দিলেন। মা’র হাতের ছোঁয়ায় আমার সমস্ত কৈশোর যেন হুরমুর করে আমার বুকে ঝাপিয়ে পড়লো। আমি স্নিগ্ধ আবেশে চোখ বুজে রইলাম।
মা বললেন, ‘হ্যাঁ রে তোর মোবাইল কই? নীলিমা ফোন করেছিল। বললো তোকে পাচ্ছে না। তারপর আমিও ফোন করলাম তোকে। পেলাম না যে।‘
আমি বললাম - মা সব্বার থেকে ছুটি নিয়ে আমি আজ বৃষ্টির সাথে খেলতে খেলতে বাড়ী এলাম। দরকারী সব কিছু অফিসে রেখে এসেছি।
জানো মা, আমারও না ফিরবার সময় নীলিমার কথা মনে হচ্ছিল। তার মানে টেলিপ্যাথী বলে একটা বিষয় সত্যি তাহলে আছে। সাংঘাতিক ব্যাপার তো !
মা বললেন- অনেক লেকচার হয়েছে। যা এখন গোসল করে আয়। আমি চা দিচ্ছি।
মা বেরিয়ে গেলে আমি গোসলে ঢুকলাম।
আজ অনেকদিন পর আমি গলা ছেড়ে গান গাইলাম।
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকে না তো মন
কাছে যাব - কবে পাব
ওগো তোমার নিমন্ত্রন।
আমি জানি আমার কথা আর সুরে হাল্কা এদিক সেদিক হয়ে যায়। এ নিয়ে নীলিমা হাসাহাসি করে।
তথাপি আমি হাল ছাড়ছি না-
শুধু ঝরে ঝর ঝর
আজি বারি সারাদিন
আজি যেন ক্ষনে ক্ষনে
হলো মন যে উদাসীন।
গোসল শেষে বারান্দায় এসে দেখি বৃষ্টি থেমে গেছে।
ঝকঝকে চারিদিক। মনটা ফুরফুরে হয়ে ঊঠলো।
মা চা পাঠিয়ে দিয়েছেন। মা’র বৃষ্টি উপলক্ষে সুপার স্পেশাল চা। ঘন দুধ দিয়ে কড়া চা। ১০০ তে ১০০ টাইপ।
চা’র কাপ হাতে নিয়েই আমি নীলিমাকে ফোন করলাম।
ও ফোন ধরতেই কথা না বলে আমি গেয়ে উঠলাম-
আজি আমি ক্ষনে ক্ষনে
কি যে ভাবি আনমনে
হায় হায়রে দিন যায়রে
কবে হবে সে মিলন
কাছে যাব - কবে পাব
ওগো তোমার নিমন্ত্রন।
ও হেসে দিল। বললো আমার এখানে এ গানটাই বাজছে অনেকক্ষন।
এবার আমিও হেসে দিলাম।
বললাম, জী ম্যাডাম। বোঝেন এখন। বিজ্ঞানীরা তপস্যা করে এর নামই দিয়েছেন - 'টেলিপ্যাথী' !
![]()
ছবি সুত্রঃ
http://www.uvm.edu/~sgutman/rain in city.jpg
Click This Link
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আমার বৃষ্টি ভাবনা ;
প্রকাশ করা হয়েছে: স্মৃতি বিভাগে ।
বিটলা বলেছেন:
ছবিগুলা ভাল্লাগছে,পিলাস+
লেখক বলেছেন:
যাক বিটলা দাদা,
আপনার অন্তত ছবিগুলা ভাল্লাগছে।
ধন্যবাদ।
বিষাক্ত মানুষ বলেছেন:
একটানে পড়লাম । .. চমৎকার ঝরঝরে লেখা । +++++
লেখক বলেছেন: বি মানুষ,
আপনাকেও এক টানে ধন্যবাদ জানালাম।
![]()
লেখক বলেছেন:
হা হা। ![]()
অনেক ধন্যবাদ আপনাকে।
হুম্ম। বৃষ্টি সকলকে মহান করুক - এই কামনায়।
নিলা বলেছেন:
লেখা পড়ে প্রথমে একটা ধাক্কার মত খেলাম। ভাবলাম আমাকে নিয়ে লিখে নাই তো! lolz লেখাটা আসলেই অনেক সুন্দর। দ্বিতীয় ছবিটা অনেক কিউট। গানটাও অনেক চমৎকার।
ভালো থাকুন আপনারা......সুন্দর কাটুক সময়গুলো।
লেখক বলেছেন:
ইশ্...!
ধাক্কাটা জোরে লাগেনি তো ! ![]()
আপনার প্রানবন্ত মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ছবিটা আসলেই কিঊট আর গানটা ... সে আর বলতে...?
আপনার সময় ও যেন সুন্দর কাটে - এই কামনায়...।
হ্যারি সেলডন বলেছেন:
সুন্দর।
লেখক বলেছেন: স্বাগতম হ্যারি আমার বাড়ী।
ভাল লেগেছে জেনে আমার ও ভাল লাগলো।
শুভেচ্ছা নিন।
বিবর্ণ বলেছেন:
লিখা পড়ে ভিজতে ইচ্ছে হচ্ছে.......হাহাহহাহা.....
লেখক বলেছেন: ![]()
কোন সমস্যা নেই।
ইচ্ছে মত ভিজুন।
শুধু ফিরে এসে মা'কে বলবেন - ভাল মত সরিষার তেল মেখে দিতে।
শুভেচ্ছা নিন।
হ্যারি সেলডন বলেছেন:
আমার অবশ্য ভিজা হয়নি তেমন কোনসময়। দেশে থাকতে এগুলোকে কেমন জানি চাইল্ডিশ মনে হত। এখন মনে হয় ভুল করেছি। বৃষ্টিতে ভিজা উচিৎ ছিল।
লেখক বলেছেন: হুম্ম।
চাইল্ডিশ থাকতে পারাটা একটা বিড়াট পাওয়া।
আমরা যদি আজীবন ছোট থাকতে পারতাম...!
আক্ষেপ করবেন না।
পরের বার দেশে আসলে সুযোগ হাতছাড়া করবেন না যেন।
দেশে বৃষ্টিতে ভেজার আগাম আমন্ত্রন দিয়ে রাখলাম...। ![]()
হ্যারি সেলডন বলেছেন:
আমার মনে হচ্ছে আপনি সমরেশের ভক্ত?
লেখক বলেছেন:
জী আমি সমরেশ পড়ি।
তবে ইদানীং আর তেমন পড়া হচ্ছে না।
যতটুকু সময় পাই ফাঁকে ফাঁকে - এখানেই আসা হয়।
দেখা হয় আপনাদের সাথে।
আর কি চাই ?
ভাল থাকুন।
রন্টি চৌধুরী বলেছেন:
ভাল লিখছেন। আর কটা এমন লেখা এলেই লিংকে স্থান পেয়ে যাবেন।
লেখক বলেছেন: স্বাগতম।
আপনার ভাল লেগেছে জেনে আমারও অনেক ভাল লাগলো।
লিংকে স্থানের আশ্বাস পেয়ে খুশী হলাম।
অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা জানালাম।
শিমুল বলেছেন:
ছবিটা জটিল, ম্যারিকভিলের
লেখক বলেছেন: ধন্যবাদ শিমুল।
আসলেই জটিল ছবি। ![]()
ক্যামেরার পেছনের মানুষটির নাম শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
অচেনা অতিথী বলেছেন:
চমৎকার লেখা।
লেখক বলেছেন: স্বাগত জানালাম।
ভাল লেগেছে জেনে প্রীত হলাম।
আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করলাম।
শুভেচ্ছা নিন।
চিটি (হামিদা আখতার) বলেছেন:
চমৎকার!!!! এক ঢোকে গিলে ফেল্লাম। টের ই পেলাম না।গান গুলো ও বেশ মনে ধরেছে...........
শুভেচ্ছা জানিয়ে গেলাম।
লেখক বলেছেন: ![]()
অনেক ধন্যবাদ।
এক ঢোকে গিলে ফেল্লাম। টের ই পেলাম না।
ইশ্ ! ছোট বেলায় আপনার এই টেকনিকটা জানা থাকলে ঔষধ খাওয়ার সময় খুব কাজে দিত। ![]()
এখানে গান একটিই। হেমন্তের গাওয়া। দারুন মিষ্টি একটা গান।
আপনাকেও অনেক শুভেচ্ছা।
ভাল থাকুন।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
জটিল লাগসে বস। আরো লিখবেন...
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ বস্।
ইনশাল্লাহ ,চেষ্ঠা করবো...।
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন:
লেখাটা পড়ে মন ভাল হয়ে গেল ! খুব মায়ামাখা লেখা ! + তো অবশ্যই আরো লিখুন আর খুব ভাল থাকুন।
লেখক বলেছেন:
![]()
আপনার মন ভাল হয়ে গেছে শুনে আমার মন আরো ভাল হয়ে উঠলো।
অনেক সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা নিন।
বুমবুম বলেছেন:
হুমমম লেখাটা খুব ভাল লাগল।অনেকদিন এভাবে বৃস্টিতে ভেজা হয় না।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ বুম।
হুম্ম।
অবসরে কিংবা পাগ্লামিতে বৃষ্টিতে ভেজার মত আনন্দের আর কিছুই নেই। আর সাথে যদি প্রিয়জন থাকে তো কথাই নেই !
অনেক ভাল থাকুন।
লেখক বলেছেন: জী । ধন্যবাদ।
অবশ্যি পুরাপুরি হৃদয়ঙ্গম করিতে পারিলাম না ।
রাতে ঘুম ভালই হয়।
তয়; মাঝে মধ্যে দুষ্টু ভাবনারা আসিয়া কানাকানি করিতে থাকিলে কিঞ্চিৎ বিলম্ব হয়। এই আর কি ।
ক্যারিয়ার ভাই টিফিন ক্যারিয়ার হবার জোগাড়...! ![]()
অনেক ভাল থাকুন।
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
ঠিক মত বৃর্ষ্টিই হচ্ছে না.......আপনার লেখা পড়ে না ভিজতে পারার আফসোস আরও বেড়ে গেল।
লেখক বলেছেন:
![]()
উফ্ফ।
বৃষ্টিটাও না ...!
খুব দুষ্টু। ![]()
আচ্ছা আমি বলে দেব ওকে।
ও যেন ঠিক ঠিক এসে আপনাকে ভিজিয়ে দিয়ে যায়।
অনেক শুভেচ্ছা নিন।
লেখক বলেছেন:
![]()
গুরুজি আমি ধন্য।
অধ্মরে অবিরত আশীর্বাদ দিন।
ভাস্কর চৌধুরী বলেছেন:
লেখাটি পড়ে খুব ভালো লাগলো। লিখুন.................লিখতে থাকুন....
বৃষ্টি প্রেম! বৃষ্টিতে ভেজা.......বৃষ্টিকে কাছে পাওয়া ..........সত্যিই মজা...!
শুভেচ্ছা রেখে গেলাম!
লেখক বলেছেন:
ভাস্কর দা।
অনেক অনেক ধন্যবাদ।
বৃষ্টি প্রেম! বৃষ্টিতে ভেজা.......বৃষ্টিকে কাছে পাওয়া ..........সত্যিই মজা...!
খুব ঠিক কথা।
আপনার মন্তব্যটাও কিন্তু ১০০ তে ১০০ টাইপ। ![]()
শুভেচ্ছা নিলাম।
আর, আপনিও অনেক ভাল থাকুন।
আজকে অবশ্য আরামে আছি,অফিস থেকে বেরই হই নাই,বইসা বইসা ফাঁকি দিচ্ছি,বাইরে যথারীতি ধুম বৃষ্টি।
লেখা কিন্তু ভাল্লাগসে
লেখক বলেছেন:
![]()
অনেক ধন্যবাদ ফারহান।
শরীর ভাল তো এখন ?
জোস্।
অফিসে বসে কাজ করুন - বৃষ্টি দেখুন - আর গান শুনতে থাকুন।
আর হ্যাঁ, সাইটে গেলে আরকটু সাবধানে কাজ করবেন কিন্তু।
কেমন?
সামী মিয়াদাদ বলেছেন:
এইডা কি হইলো?
....আমি গুরুজি হই কেমতে? সবাই সমানে সমান ব্লগার

কেউ আগে...কেউ পরে....এই যা
লেখক বলেছেন: ![]()
আপনি যাই কন না কেন গুরুজী -
আমি স্বেচ্ছায় শিষ্যত্ব গ্রহন করলাম।
![]()
অহন দীক্ষা দেওনই লাগবো...।
ভাল থাইকেন গুরুজী । ![]()
প্রীটি সোনিয়া বলেছেন:
দারুন লেখা...পড়তে পড়তে আমার চোখের সামনে... বৃষ্টিতে ভেজা আপনি,আপনার মাথায় আন্টির সরিষার তেল দিয়ে দেয়া, নীলিমা আপুর সাথে বৃষ্টিতে ভেজা আর ফোনে গান শোনানো...সব দেখতে পেলাম।অদ্ভুত ভাল লাগলো।ভালো থেকেন।
লেখক বলেছেন:
সোনিয়া,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার প্রানবন্ত মন্তব্যটা মন ছুঁয়ে গেল।
মন্তব্যে অবশ্যই +
অনেক ভাল থাকুন। ![]()
অনিশ্চিত বলেছেন:
যেদিন অফিসে থাকি, সেদিনই ঝুম বৃষ্টি নামে। ছুটির দিনে মনে হয় বৃষ্টিও ছুটি নেয়। আনন্দে ভিজতে পেরেছেন বলে অভিনন্দন।
লেখক বলেছেন:
ছুটির দিনে মনে হয় বৃষ্টিও ছুটি নেয়। ![]()
খুব ঠিক কথা।
অভিনন্দন সাদরে গ্রহন করলাম।
শুভেচ্ছা নিন।
অরুনাভ বলেছেন:
যদিও বৃষ্টি আমার ভালো লাগে না ........ কিন্তু লেখাটা চমৎকার........
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ অরুনাভ।
বৃষ্টি আমার ভাল লাগে। যদিও ব্যাপারটা আপেক্ষিক; তথাপি সময় আর পারিপার্শ্বিকতা বড় ভুমিকা রাখে।
কামনা করি - সময় সুযোগ আর আপনার মুড ...এই সবের সমন্বয় হলে আপনার পছন্দে পরিবর্তন আসতে পারে। ![]()
শুভেচ্ছান্তে~
প্রণব আচার্য বলেছেন:
ভালো লাগলো+
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ প্রণব দা।
আপনাদের ভাল লাগলে সেই ভাললাগা আমাকেই বেশী আলড়িত করে। ![]()
শুভেচ্ছা নিন।
অভিক শাওন বলেছেন:
যদি রিকশাতে নিলীমা ভিজতাছে এরাম এককান ফটুক দেতেন তাইলেই কাম সারছেলো।
লেখক বলেছেন:
হুম্ম।
ভাগ্যিস দেইনি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
এফ বলেছেন:
এরই নাম প্রেম
লেখক বলেছেন:
একদম খাঁটি কথা বলেছেন আপনি এফ।
অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা নিন।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
'টেলিপ্যাথী' !আমি খুব বিশ্বাস করি এই ব্যপারটা।খুব ভালো লেখা।
শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন: সাজি আপু,
অন্নে...ক ধন্যবাদ। ![]()
'টেলিপ্যাথী' !আমি খুব বিশ্বাস করি এই ব্যপারটা।
আমিও।
ব্যাপারটা একদম ম্যাজিকের মত !
আপনাকেও অনেক শুভেচ্ছা আপু।
প্রিয়তমা বলেছেন:
অনেক বেশি ভালো লাগলো লেখাটা! আমার একজনের কথাও খুব মনে পড়ে গেল!... ভালো থাকুন আপনারা সেই শুভ কামনা রইল। আর হ্যাঁ টেলিপ্যাথী' -তে কিন্তু আমারো অনেক বিশ্বাস আছে
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
যাকে মনে পড়ে গেল ....
তাকেই যেন আজীবন পাশে পান সেই কামনায় শুভেচ্ছা জানালাম।
হুম্ম। টেলিপ্যাথীর ম্যাজিক তো অবশ্যই আছে...। ![]()
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
বৃষ্টি নিয়ে অনেকগুলো লেখা পেলাম আজ ব্লগে ।
আহারে বৃষ্টি বিলাস করা হয়না !
লেখক বলেছেন: শিপন ভাই,
একদিন ঝুম বৃষ্টিতে ভিজে একটা পোস্ট দিয়ে দিয়েন।
ব্যাপারটা ভালই।![]()
ভাল থাকুন।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কালকে তো সাইটে কাজ করতে গিয়া ঝুম বৃষ্টিতে ভিজা কাদায় আছাড় খায়া পইড়া অফিসে ফিরা মুখ গোমড়া কইরা সারাদিন বইসা ছিলা...................।আহারে ফারহান যে আছাড় খাইছে আগে দেখিনাই।কাদা মেখে ফারহান
আসে অফিসে
তাই দেখে কলিগেরা
লুকিয়ে হাসে।
.........................।
কি বলেন উত্তরাধিকার?
আমরা কিন্তু হাসি নাই।
শুভেচ্ছা থাকলো।"টেলিপ্যাথী".............সবচেয়ে বেশী হয় আমার মায়ের সাথে।
আসলে খুব আপন কেউ দুর থেকে ভীষণ ভাবতে থাকলে কেমন যেনো জানান দেয় ভিতরে।কাছের মানুষের সাথেও তা হয়.........যেকম এক ই সময়ে এক ই রকম চিন্তা করা।
আসি রে।
শুভেচ্ছা।
লেখক বলেছেন:
![]()
.......
আসি রে।
শুভেচ্ছা।
সাজি আপু,
তুই করে সবসময় বললে খুব খুশী হতাম;
কানে বাজে তো আর বলা যাচ্ছে না, বড্ড চোখে লাগে। ![]()
হুম্ম। ফারহান ভাইয়ের পিছলা খাওয়ার ঘটনায় কেউ হাসিনিতো ...।![]()
ঠিক বলছো আপু,
টেলিপ্যাথী মা'র সাথে সবচেয়ে বেশী হয়। বাবারাও বুঝে ফেলেন। আর যাকে প্রগাঢ় ভাবে মিস করি সেতো বটেই।
অনেক শুভেচ্ছা নাও আপু । ![]()
রোডায়া বলেছেন:
হুম৷
লেখক বলেছেন:
![]()
আপনাকেও হুম্ম হুম্ম।
ধন্যবাদ।
লেখক বলেছেন:
হুম্ম।
বুঝলাম। আজীবন ছোট থাকতে পারলে কিন্তু ভালই হতো !
কি বলেন? ![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাশু আপনাকে,
জেনে খুশী হলাম।
আর বৃষ্টির খেতা লেপ ...তোষক ...জাজিম ...সব পুরেন...!
হা হা হা...... ![]()
তানজু রাহমান বলেছেন:
বেশ পুরাতন পোস্ট, ঘুরতে ঘুরতে চোখে পড়ল। বৃষ্টির প্রতি আমার গভীর ভালোবাসা মরে গেছে অনেক আগেই...কিন্তু ছবি ২টা দারুন!হঠাৎ ঝুম বৃষ্টি যদিও মাঝে মাঝে ভালো লাগে...
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।
ঘুরতে ঘুরতে আমার বাড়ীতে আসার জন্য।
ছবি ভাল লাগায় আরও একবার ধন্যবাদ।
বৃষ্টির প্রতি আমার গভীর ভালোবাসা মরে গেছে আপনার অনেক আগেই...
হুম্ম।
গভীর না থাক অগভীর ভালবাসা না হয় সেই ভালবাসাকে আবার তাকা করে নেবে...।
কেননা হঠাৎ ঝুম বৃষ্টি আপনার এখনও ভাল লাগে !
সেই কামনায় অনেক অনেক শুভেচ্ছান্তে।
পুষ্প বলেছেন:
বস ,দারুন লিখেছেন।আসলেই,কোন ফাকে যে মিসিং হয়ে গেল!
যাক এখন পড়লাম।
প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় আপনার দিনলিপি,পরে 'আকাশ' পড়ে বুঝলাম ,না এখনও সেই গল্পটার মধ্যেই আছি।
আর+++;আসলেই এই পর্বটা দারুন হইছে।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ বস্ আপনাদেরও।
![]()
যাক শেষ পর্যন্ত আকাশ বেচারা রক্ষা তো পেলো... ![]()
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানালাম।
সবাক বলেছেন:
প্রিয়...
যা বুঝার বুঝেছি
অনেক ভালো লেখা না পড়াই রয়ে গেলো।
সময় করে সব ক'টা "অসাধারণ" পড়ে শেষ করতে হবে।
তোমার কথা কি বলবো!!
এমনটি হাতেগোনাই হয়।
সত্যি!!
লেখক বলেছেন:
আমিও বুঝি তোমার চোখে
আমার লেখাগুলো দেখতে চাই।
ওদের প্রতি তোমার ভাবনা গুলো
নিজের করে নিয়ে
দিনে দিনে বড্ড লোভী হয়ে উঠছি !
![]()
ধন্যবাদ দিই তবুও।
ভাল থেকো প্রিয়।
লেখক বলেছেন:
আহা !
তুমিও এসেছো কষ্ট করে !
অনেক ভাল লাগলো ভাইয়া।
![]()
বৃষ্টি আমার খুব প্রিয়
আর তার সাথে
আকাশ আর নীলিমা।
অনেক ধন্যবাদ।
তোমারাও ভাল থেকো।


















