গগন বিদারী উচ্ছ্বল উল্লাসে
মন মাতানো মায়াবী রঙীন আলো।
কলি আজ ফুল হয়ে উদ্ভাসিত হলো-
মাতাল আবেশে লুট হয়ে গেল প্রকৃতি
স্বার্থক হয়েছে আজ বৃষ্টির প্রতিটি ফোঁটা!
বিন্দুর মাঝে সিন্ধুর হাতছানি
কিছু বাদে সিক্ত রেশ কেটে যায়
তথাপি বহুক্ষন ধরে চলে কানাকানি!
বেপরোয়া হয়ে উঠে লালচে হৃৎপিন্ডটা
রক্তে চলতে থাকে অনিয়ন্ত্রিত উন্মাদনা
নির্বাক সব প্রেমের টানে আজ অবাক করা সবাক !
( ভাবনাটুকু প্রিয় ব্লগার চিটির অনুপ্রেরনার ফসল...
ছবিসুত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১০ রাত ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


