ডীম লাইটের আবছা আলোয়
একেকটি দীর্ঘরাত্রি শুরু হয়।
অতঃপর কাটে নির্ঘুম প্রহর-
বাইরে এক রাশ অন্ধকার,
একটু দূরে কিছু ঝিঝি পোকা।
দুবার কয়েল সারানো ফ্যানটা
শ্লথ গতিতে দুলে দুলে ঘুরছে।
প্রতি তিন কি চার পাকে পাকে
ক্যাঁচ করে আওয়াজ তুলে, সে তাই
বাহবা দিচ্ছে- সবুজ মিস্ত্রীর ঝানু কীর্তিকে।
দেয়াল ঘড়ির নিঃশেষ প্রায় ব্যাটারীর সুবাদে
বেসুরো ঢং এ বেলা পেরুনোর উপহাস।
ধীরে ধীরে রক্তে নিকোটিন বেড়ে যায়;
আজকাল মশারাও গায়ে বসে না,
শুধু কানের কাছে এসে গোঁ গোঁ !
নিষ্পলক চোখের ত্রিসীমানায় ভিড়ে না কোন স্বপ্ন।
জানালার গ্রীল বেয়ে ঘরে প্রবেশ করে চুপিসারে
বিফলে যাওয়া মধ্যবয়সী চাঁদের হলদে আলো।
এভাবেই দারুন অপচয়ে রাত ভোর হয়ে যায়-
দিনে দিনে কেমন যেন অচেনা এই আমি !
ছবিসূত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



