আমার প্রিয় পোস্ট

এ কোন আমি ! দেয়ালে এ কার ছায়া !! আয়নার এ কার প্রতিবিম্ব !!!

বাক্সবন্দী

১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৪৯

শেয়ার করুন:                   Facebook

আকাশের বিশালতা কে
বক্ষে ধারন করবে বলে;
পরম মমতায় মনের মাধুরী মিশিয়ে
নিজ হাতে বানিয়েছি আমি
বত্রিশটা ছোট-বড় ঘুড়ি।

সকালের মিষ্টি রোদের মত কিছু ,
অন্য কিছু সুনীল সাগরের মত।
গোটা কতক রক্তলাল,
কয়েকটার আছে সবুজ পাড়।
কেউ সোনালী, কেউ কেউ রুপালী,
আর বাকি গুলো সাদা-কালো।

আমি আপন মনে বানিয়েছি সব ঘুড়ি
একদিন হয়তো উড়ানোর অনুমতি মিলবে।
অলস সময়কে তাক লাগিয়ে আচমকা টান লাটাইয়ে;
আমার নিরামিষ জীবনে ক্ষনিকের ভাললাগা উচ্ছ্বাস!
অধীর প্রতীক্ষার পর যেভাবে লব্ধ হয় কষ্টার্জিত সফলতা।


চারিদিকে আঁধার, তাই আমি চোখ বুজে
বসে আছি অনেকক্ষন, বসেই থাকি প্রতিক্ষন!
চোখ বুজা থাকলেই আমি বেশ দেখতে পাই-
অনেকদিনের বাক্স-বন্দী রঙ্গীন ঘুড়ি গুলো
একে একে বাক্স ফুরে বেরিয়ে আসছিল যেন!

মুঠো ফোনের চিৎকারে সম্বিত ফিরে পাই;
শুনি ব্যাঙের ডাক, মেঘের আর্তনাদ।
চমকে আমি চোখ মেলে দেখি-
ছাইমাখা দেয়ালের একপাশে
পড়ে আছে আমার ঘুড়ি বাক্স।
মরচে ধরা তালায় বাক্স বন্দী আমার নিভৃত স্বপন যত !

:|
ছবিসূত্রঃ
Click This Link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): স্বপন না স্বজন? ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ৪৬ টি মন্তব্য
  • ২২৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৫:০০
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: ভাবছি........ অসাধারণ লিখেছেন। অপূর্ব।
১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৫:০৬

লেখক বলেছেন:
এই লেখায় প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
:)
আর লেখাটি অসাধারন লেগেছে বলে-
আরও একটি বিনীত ধন্যবাদ।

২. ১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৫:১০
comment by: নিলা বলেছেন: মরচে ধরা তালায় বাক্স বন্দী আমার নিভৃত স্বপন যত ! :(

অসাধারন।
১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৫:১৪

লেখক বলেছেন: আমার বাড়ী এসে মন্তব্য করায়
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
:)
নিরন্তর ভাল থাকুন আর আইসক্রীম খেতে থাকুন।

৩. ১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৫:১৬
comment by: তানজু রাহমান বলেছেন: উত্তরাধিকার ভাই...দারুন!!!
১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৫:২৩

লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা।
:)

৪. ১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৫:১৭
comment by: অরুনাভ বলেছেন: ভালো লাগছে.......
১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৫:২৪

লেখক বলেছেন:
স্বাগত জানাই।
সাথে বিনীত ধন্যবাদ।
:)

৫. ১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৫:৪৮
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: তোমার বাক্সবন্দী ঘুড়ি আর আমার বাক্সবন্দী শাড়ী..............:)
আসলে কিভাবে যেনো বছরের পর বছর পরে থাকে।
দারুণ লিখেছো.......বরাবরকার মত।
শুভেচ্ছা।
১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন:
সাজি আপু,

ভাবনা গুলো ভীড় করেছিলো...
তোমার কবিতাটা পড়ে ওখানে মন্তব্যে কিছু জুড়লাম।
...তারপর আবার ঘষে মেজে উজ্জ্বল করে এখানে দিলাম।
:)

খুব সত্যি কথা আপু।
আমরা বহু যত্নে লালন করে চলি আমাদের প্রিয় অনুভূতি-সম্পত্তি-স্বপ্ন !

তোমাকেও শুভেচ্ছা আপু।

৬. ১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৫:৪৮
comment by: শফিউল আলম ইমন বলেছেন: চমৎকার লিখেছেন।
ঘুড়ি নিয়ে আমার অনেক প্রিয় স্মৃতি আছে।
প্রিয়তে রাখলাম।
ভালো থাকুন।
১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:১৭

লেখক বলেছেন:
ইমন,
আমার ভাবনাটুকু আপনার স্মৃতিকে ছুঁতে পেরেছে জেনে সুখী হলাম।
প্রিয়তে চালান করার জন্য ধন্য হলাম।
:)
আপনাকেও শুভেচ্ছা নিরন্তর।

৭. ১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৬:২০
comment by: আকাশচুরি বলেছেন: আরে! ডাবল আনন্দ আজ!!

++++
১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: :):)

আর তাই-
আজ সব কিছুই জোড়ায় জোড়ায়...
ধন্যবাদ
ধন্যবাদ।

৮. ১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৬:২৩
comment by: চুপকথা ... বলেছেন: মরচে ধরা তালায় বাক্স বন্দী আমার নিভৃত স্বপন যত
১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:২৯

লেখক বলেছেন:
আপনাকে স্বাগত জানাই -
আর সে সাথে আন্তরিক ধন্যবাদ।

৯. ১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৬:২৮
comment by: আসিফ আহমেদ বলেছেন: ঘুড়ি জমানোর নেশাটা অদ্ভুত....
১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৩০

লেখক বলেছেন:
খুব ঠিক কথা বলেছেন।
আকাশ ছোঁয়ার এই মাধ্যমটা আমার খুব প্রিয়।
হয়তো বেশী সুযোগ হয়নি বলে আকুতিটা আরো বেশী করে বুকে বাজে...!
:(
অনেক ধন্যবাদ।

১০. ১৬ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৪৪
comment by: সবাক বলেছেন: ভয়াবহ সুন্দর।
১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৩৩

লেখক বলেছেন:
জবাবে একটি ভীত ধন্যবাদ।
;)
শুভেচ্ছা নিন।

১১. ১৬ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৫২
comment by: আমি ও আমরা বলেছেন: ১০০ তে ১০০
অসাধারন, বিবরন বা বিশ্লেষন অদ্ভুত রকমের সুন্দর।
১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৩২

লেখক বলেছেন:
:)
আপনাকেও ১০০ বার ধন্যবাদ।

অনেক ভাল থাকুন সারাক্ষন- সারাবেলা...

১২. ১৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:২০
comment by: নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
'চোখ বুজা থাকলেই আমি বেশ দেখতে পাই-
অনেকদিনের বাক্স-বন্দী রঙ্গীন ঘুড়ি গুলো
একে একে বাক্স ফুরে বেরিয়ে আসছিল যেন!'



এ স্বপ্ন খালি চোখ বুজলেই দেখা যায়।


অনেকদিন পর আপনার ব্লগে আসলাম, এসেই এই কবিতা.......খুব ভালো লেগেছে।



কেমন আছেন?


উপরের মন্তব্যটা মুছে দিয়েন প্লিজ।
১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৩৬

লেখক বলেছেন:
বাদলধারা,
ঠিক বলেছেন।
অনেক দিন বাদে এলেন।

হুম্‌ম , মাঝে মাঝে তাই গুরু জনিদের মনে করি...
:)
'জগতে সকলি মিথ্যা
সব মায়াময়,
স্বপ্ন কেবলি সত্য
অন্য কিছু নয়।'
- রবিঠাকুর

১৩. ১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৩
comment by: আন্দালীব বলেছেন: ভালো লেখা মেজোকত্তা
১৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৪২

লেখক বলেছেন:
সুপ্রিয় আন্দালীব,

আপনার থেকে ভালো মন্তব্য পাওয়াটা আমার জন্য অনেক সম্মানের।
:)
আমাকে সম্মানীত করার জন্য বিনত ধন্যবাদ জ্ঞাপন করলাম।

১৪. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ৮:৪৭
comment by: প্রণব আচার্য বলেছেন: কেমন আছেন মেজোকত্তা? (আন্দালীব দ্রষ্টব্য!)
১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:০৩

লেখক বলেছেন:
হা হা...
:)

যেমন করে ডাকতে ভাল লাগে প্রণব দা, সেই ডাকই আমার কাছে মধুর হবে !

ভাল আছেন তো ?
শুভেচ্ছা নিন।

১৫. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ৮:৫২
comment by: রাতিফ বলেছেন: "মরচে ধরা তালায় বাক্স বন্দী আমার নিভৃত স্বপন যত ! "



দুর্দান্ত বললেও কম বলা হবে........অপূর্ব কবিতা।



ভালো থাকুন ভাইয়া, শুভেচ্ছা নিরন্তর।
১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:০৬

লেখক বলেছেন:
সিক্ত ধন্যবাদ রাতিফ।
তোমার উৎসাহ আমায় আন্দোলিত করে সত্যি...।

শুভেচ্ছা তোমাকেও - তোমাদেরকে !
:)

১৬. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ২:২৪
comment by: অনি বলেছেন: ভাইজান ঘুড়ি জমাইছেন ভালোই ।
আমার কিছু ঘুড়ির দরকার..
কষ্ট করে আমার ব্লগে দিয়ে আসলে খুশি হব।



অপূর্ব...................... ধন্যবাদ
১৭ ই জুলাই, ২০০৮ রাত ২:৪৫

লেখক বলেছেন:
হুম্‌ম। অনেক ধন্যবাদ।

:)
পিছলা হাতে ধরলে লাটাই
ফস্কে যাবে সবই
ঘুড্ডি আমার দিবে উড়াল
বন্ধ খাবে কাটাকুটি !

১৭. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ২:৫২
comment by: তামিম ইরফান বলেছেন: অপূর্ব..........

জীবনের হারানো মুহূর্তগুলো যদি বাক্সবন্দী করে রাখতে পারতাম কত ভালোই না হত......যখন খুশী বাক্স খুলে হারানো সময়গুলো ফিরিয়ে আনতাম বারংবার.......।

ভয়ানক সুন্দর লাগলো কবিতাটি......
১৭ ই জুলাই, ২০০৮ রাত ৩:৩৭

লেখক বলেছেন:
প্রিয় তামিম,

খুব সত্যি কথা বলেছেন।
নেশা ধরানো নস্টালজিয়া!

অনেক ধন্যবাদ আপনাকে।

১৮. ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
comment by: রোডায়া বলেছেন: বেশ ভালো লাগলো৷
১৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:২৪

লেখক বলেছেন:
বিনীত ধন্যবাদ জ্ঞাপন করলাম।
শুভেচ্ছা।

১৯. ১৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:১৮
comment by: তাত্ত্বিক বলেছেন:
হুমম।
ছোট বেলায় আমারও অনেক শখ ছিল ঘুড়ি উড়ানোর।
অনেক বকুনি খেয়েছি আমি এ জন্য।
;)
১৮ ই জুলাই, ২০০৮ ভোর ৫:২৩

লেখক বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ।
ঘুড়ি আমি বেশী উড়ানোর সুযোগ পাই নি।
তাই হয়তো কল্পনার আশ্রয় নিয়েছি।
ভাল থাকুন।

২০. ১৮ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৪
comment by: ফারহান দাউদ বলেছেন: মরচে ধরা তালায় বাক্স বন্দী আমার নিভৃত স্বপন যত !
হুমমম।
১৮ ই জুলাই, ২০০৮ ভোর ৫:২৫

লেখক বলেছেন:
কি খবর ফারহান ভাই?
ভাল আছেন তো !

সবই কল্পনা রে ভাই; বাস্তব বড় তিক্ত !
:(

২১. ১৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩২
comment by: রাহামনি বৃষ্টি বলেছেন: ভাইয়া.....

খুবই ভালো লাগলো।
১৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে বৃষ্টি।
:)

অনাবিল বৃষ্টির সুখ ভরে থাকুক আপনার জীবন।

২২. ২০ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৩
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: পথে অনেক বৃষ্টি ছিলো
ম্যাল দেরি হয়ে গেলো
জানতাম, অনেক লেখা
জমে আছে..........।
....................।
সময়ের স্রোতে ভাসতে ভাসতে
আপনার অনেক কবিতা
থাকলো, পড়বো।
...............।
আমি শেষ পাঠক হয়ে
মুগ্ধ হয়ে পড়বো...।


চমৎকার লিখেছেন..........স্মৃতি গুলো এমনই..........শুধু ভাবায়।

আশাকরি ভালো আছেন।

শুভেচ্ছা অনাহত।
২৩. ২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:০৪
comment by: কাল্‌বেলা বলেছেন:
অপূর্ব......
২৪. ২০ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
comment by: উত্তরাধিকার বলেছেন:
কৃতজ্ঞতা জানাই।

ব্যাকলোড টানছিস দেখে সুখী হলাম।
:)

 



 


জীবন মানে উঁচু নীচু পথে অবিরাম গড়িয়ে যাওয়া।
পথ চলতে ভাবনাগুলো বয়ে যায় বহতা সময়ের সাথে।
কিছু হারিয়ে যায় -...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৪১৫৭