somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:Pএনকাউন্টার কেন হৃদয়ে ? (১) @ ব্লগার ফয়সল ভাই

১৯ শে জুলাই, ২০০৮ ভোর ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিকোয়েন্স- ১। মাস্তির জলসা ।

দৃশ্যপটঃ ১
ওপেনিং শট - শব্দ করে বিয়ারের ছিপি খোলা হবে।
ঝাঁকুনী খাওয়া বিয়ারের ফেনা বোতলের শরীর বেয়ে গড়গড়িয়ে নেমে আসবে।
ফেনার দিকে তাক করে জুম ইন করে ব্ল্যাক আউট।
জুম আউট- নিঝুম রাতে জংগলের মাঝে ক্যাম্পফায়ার জ্বলছে দাউদাউ করে।
সেটঃ
আউটডোর- গুন্ডাদের আস্তানায় মাস্তির জলসা মঞ্চ।

লিংকঃ টেক -১। জলসা

ক্যাম্পফায়ার ঘিরে আয়েশী স্টাইলে বসে আছে অঞ্চলের কুখ্যাত গুন্ডারা।
সবার হাতে একটা করে বিদেশী বিয়ারের বোতল।
নেশা ধরানো ছন্দের তালে চিত্তে হর্ষ উৎপাদনকারী নাচের ভঙ্গীতে মত্ত নাচনেওয়ালী।
চকচকে চোখে গুন্ডারা সেই নাচ উপভোগ করছে।
থেকে থেকে হাত তুলে হৈ হৈ করে বাহবা দিবে হিংস্র সুন্দরীকে।

এই পর্যায়ে ফ্রেমে আসবে-
গুন্ডা সর্দার।
তার নির্লিপ্ত চেহারা ক্যামেরায় ফোকাস করা হবে।
জুম ইন করে তার রক্তিম চোখ দুটিতে এসে ফ্রেম স্থির হবে।
তারপর সুপার-ইম্পোজ করে ফ্রেমে ভেসে উঠবে ক্যাম্পফায়ারের লেলিহান শিখা।
উদ্দাম তালে সেই অগ্নি শিখাও যেন হেলে দুলে উঠবে দাউ দাউ করে।
এরপর অ্যাঙ্গেলে স্লাইডিং ফ্রেমে আসবে -
অন্ধকার ঝোপঝাড়ে জোনাকী।
তারপর কালচে গাছের সারির মাথা ছুঁয়ে রাতের আকাশে পৌঁছে ফ্রেম আটকে যাবে।
টুকরো একটা মেঘ সরে গেলে বেরিয়ে আসবে একটা অর্ধেক পেট কাটা চাঁদ।
চাঁদে জুম ইন করে ব্লারড হয়ে যাবে ফ্রেম।।
;)
(কাট । প্যাক আপ।)



পরিশিষ্টঃ

আবহ সঙ্গীতঃ ঝিঁঝিঁ পোকা আর হায়েনা।
আলোক সজ্জাঃ নক্ষত্ররাজি এবং জোনাকী পোকা।
ক্যামেরাঃ পাঠকের দৃষ্টি।
কৃতজ্ঞতা স্বীকারঃ ব্লগার ফয়সল নোই।
পরিকল্পনা আর পরিচালনাঃ উত্তরাধিকার।
B-)


ছবি সূত্রঃ
Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১০ রাত ১০:০৯
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×