আমার প্রিয় পোস্ট

এ কোন আমি ! দেয়ালে এ কার ছায়া !! আয়নার এ কার প্রতিবিম্ব !!!

অবহেলিত

২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:২৪

শেয়ার করুন:                   Facebook

স্ট্রাকচার ক্লাসে যেয়ে বেঞ্চিতে বসে
বেন্ডিং মোমেন্টের হিসাব করা হলো না।
ক্যাফেটেরিয়ার কোনার টেবিলে
বসে থাকি সুখী সুখী ভাব ধরে।
সিগারেটের শেষ প্রান্তে এসে গেলে
জোরে টান দিয়ে ছুঁড়ে ফেলি ফিল্টারটি।
অতঃপর, দীর্ঘশ্বাসের সাথে ডুয়েট করে
ধোঁয়াটুকু সরু করে ছেড়ে দিই হাওয়ায়।

যত্রত্ত্র মার্কা আমার এ জীবন
সাজানোর ঠিকা নিয়েছিল একজন,
তার চুম্বন বয়কট করেছে আমার
সিগারেটে পোড়া ঠোঁট দুটিকে ।
শেষে সে কিনা বিনা নোটিশে
ময়দান ছেড়ে করলো পলায়ন!

সঞ্চিত রঙীন ফুলগুলো তাদের সুবাস আর
শোভা হারিয়েছে রোদ-বৃষ্টিতে জ্বলে-পুড়ে।
ধুলি জমেছে বিস্তর ,বেসুরা স্প্যানীশ গীটারে।
শুধু স্ট্রিং ছয়টিই লটকে আছে আয়েশ করে।

আমি এখন আমার আমিতেই আছি।
সুখী মানুষের জামা গায়ে দিয়ে
এক কোনায় ঘাপটি মেরে বসে থাকি-
বসে বসে মানুষ আর তাদের কারবার দেখি।
অবহেলা শব্দটা কিন্তু আজকাল বড্ড অভিমানী হয়েছে;
তাচ্ছিল্য ভরে সব ছেড়েছুড়ে সেও হলো বিবাদী।

আজকাল সিগারেট খাওয়াটা বেড়েছে,
আর কমেছে সময় করে তিনবেলা খাওয়া।
হাতের আঙ্গুলের ফাঁক ফোকরে শুধু
ম্যাচের বারুদের নেশা ধরানো গন্ধ।
আর তাই, থেকে থেকে ছাইদানী আর ফুলদানী
এক হয়ে ভেসে ওঠে আমার নিথর দু’চোখে ।।

/:)
ছবি সূত্রঃ
Click This Link standing with flowers&f=t&FindID=0&P=6&PP=15&sortby=PD&cname=&SearchID=

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিষন্নতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ৩২ টি মন্তব্য
  • ১৮৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৩২
comment by: আসিফ আহমেদ বলেছেন: কল্পনায় হয়ে গেলাম কবিতার সাবজেক্ট ক্ষণিকের জন্য।
২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৩৪

লেখক বলেছেন:
প্রিয় আসিফ ভাই,
আপনাকে অনেক ধন্যবাদ।
:)
সব সময় কল্পনা থাকতে পারলে মন্দ হতো না।

২. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৩৭
comment by: শফিউল আলম ইমন বলেছেন: চমৎকার লিখেছেন।
অনেক ভালো লাগল।
কিন্তু দুএকটি লাইনে মনে হয়েছে কিছু বাক্য আগে পরে হয়ে গেছে। ধোঁওয়া না হয়ে ধোঁয়া হবে মনে হয়।
(আপনার কবিতা ভালো লাগে বলে একটু অনধিকার চর্চা করে ফেললাম। রাগ কইরেন না।:))
ভালো থাকুন।
২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৪২

লেখক বলেছেন:
রাগ করবো কেন ইমন ভাই।
অবশ্যই অধিকার নিয়ে চর্চা করবেন।
সে আমার সৌভাগ্য।
:)

ধোঁওয়া থেকে 'ও' গায়েব করে দিব।
আর আমিও পড়ছি কবিতাটা-
তড়িঘড়ি করে দিয়ে দিলাম।
আমিও ভাবছিলাম আবার নজর দিব।

অনেক ধন্যবাদ।

৩. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৪২
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: :) জটিল কবিতা। ;)
২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৫১

লেখক বলেছেন:
বিনীত ধন্যবাদ আপনাকে আশরাফ ভাই।
শুভেচ্ছা নিন।
:)

৪. ২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৪৭
comment by: তামিম ইরফান বলেছেন: সুপ্রভাত উত্তরাধিকার:)

ভয়ানক সুন্দর কবিতা.......অনুভূতির চমৎকার বহিঃপ্রকাশ.....

প্রিয়তে নিলা.........

ভালো থাকবেন সারাবেলা......।

শুভেচ্ছা রইলো।
২৫ শে জুলাই, ২০০৮ ভোর ৬:৫৪

লেখক বলেছেন:

আপনাকেও সুপ্রভাত।
আমার এখানে অবশ্য মধ্য রাত পেরিয়ে রাত্রি প্রথম প্রহরে আছে।
;)

আপনার এত ভাল লেগেছে জেনে- সত্যি ধন্য হলাম।
:)
নিরন্তর শুভেচ্ছা জানাই।

৫. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:০২
comment by: রেটিং বলেছেন: কবিতার অনেক কিছুই মিল আছে আমার জীবনের সাথে। তবে কবিতায় অনেক না পাওয়ার বেদনা প্রকাশ পেয়েছে, যেটা খুব ভালভাবে অনুভূত হল। কিন্তু আশাকরি ঐ হতাশা কাব্যের প্রধানের জীবনে আর নেই :)

ভাল থাকবেন।

শুভেচ্ছা।
২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১২

লেখক বলেছেন:
অনেক সুন্দর করে বলেছে সোহাগ ভাই।
হুম্‌ম। ঠিক ধরেছেন।
একটা সময় উঠে এসেছে এখানে।
আজ তা অনেক খানি পিছে পড়ে গেছে।
:)
মানুষের জীবনটা ছকে বাঁধা -
কোন না ফর্মূলায় পড়ে যায়ই !
না হলে ধ্রূবক নামক শুভঙ্করের ফাঁকি তো রয়েছেই।
;)
আপনাকেও শুভেচ্ছা।

৬. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১০
comment by: শফিউল আলম ইমন বলেছেন: আমার কাছে আগের থেকে বেটার মনে হচ্ছে।:)
তবে অনেক সময় নিজের ইচ্ছেমতো যেমন খুশী তেমন লিখতেও মজা লাগে। এটা কবির একান্ত নিজস্ব ব্যাপার। এটা আমিও করি। তারপরও কেউ যদি সংশোধন করে দেয় আমি সানন্দে গ্রহণ করি।:)
ভাইয়ার নামটা কি জানতে পারি??
২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১৫

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে ইমন ভাই।

আমিও আসলে পোস্ট করার পর, পড়তে যেয়ে খেই হারিয়ে ফেলছিলাম। আপনার কথায় একটু জোর দিয়ে ছুরি - কাচি ধরে এডিটিং টা করে ফেললাম।
:)

আমাকে সবাই তানজীর বলে ডাকে।

৭. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১৪
comment by: রেটিং বলেছেন: ফাকি মারতে আমি উস্তাদ :)
২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১৭

লেখক বলেছেন:
হা হা ...
:):)

ফাঁকি বিদ্যা মহাবিদ্যা
যদি ঝানু থাকো কামে...!
;)

৮. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১৮
comment by: চাঙ্কু বলেছেন: আর তাই, থেকে থেকে ছাইদানী আর ফুলদানী
এক হয়ে ভেসে ওঠে আমার নিথর দু’চোখে ।

চোখের পাওয়ার কমে গেছে আপনার :P। আফসুস ।

অবহেলা শব্দটা কিন্তু আজকাল বড্ড অভিমানী হয়েছে;
তাচ্ছিল্য ভরে সব ছেড়েছুড়ে সেও হলো বিবাদী।
এই ২টা পছন্দ হইছে ।

ঠাঙ্কু ।
২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:২৬

লেখক বলেছেন:
হুম্‌ম...
আমিও তাই ভাবছি।
;)

অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার নিয়মিত উপস্থিতি এবং সুন্দর মন্তব্য আমায় সত্যি উৎসাহিত করছে।
:)

৯. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৪৪
comment by: পথিক মানিক বলেছেন: ভালো লাগছে।
২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৪৮

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
:)

১০. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩৯
comment by: আমি ও আমরা বলেছেন: যখন আর কিছু বলার খুঁজে পাইনা তখন আর কি বলব?

এক কথায় জোশ!!!!
২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০৫

লেখক বলেছেন:
বিনীত ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা নিন।

১১. ২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৪১
comment by: রাতিফ বলেছেন: ভাইয়া, জটিল হইছে কবিতাটা!


শুভেচ্ছা থাকলো।
২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০৯

লেখক বলেছেন:
জটিল হলে সমস্যা !
;) হে হে
...অবহেলাও এড়িয়ে চলে
এখন জটিল পরিস্থিতিতে
আর কে কে সাথ ছাড়ে সেই চিন্তাই হচ্ছে...
:(


শুভেচ্ছা নিলাম আর তোমাকেও জানালাম।
:)

১২. ২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:১৫
comment by: ফারহান দাউদ বলেছেন: এসএফডি বিএমডি মিলাইতে গিয়া লাইফ হেল হয়া গেসিল,দিলেন মনে করায়া:(
২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:১৮

লেখক বলেছেন:
হে হে...
সেই আর কি...!
এখনও কি পিছ ছাড়ছে...?
;)

১৩. ২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৩১
comment by: সবাক বলেছেন:
ইংরেজি শব্দ ভালো লাগে না:( (একান্তই আমার)

বাঁকিটা ভালো লেগেছে খুব।

(সংক্ষিপ্ত মন্তব্যের জন্য ক্ষমা চাই)

**নতুন কবিতা দিয়েছি।:)
২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন:

মন খারাপ ছিল-
তাই মাটি খুঁড়ে পুরাতন অভিমান উঠে এসেছে এখানে।
ইংরেজী শব্দগু্লো অযত্নে রয়েই গেল।

সংক্ষিপ্ত কথায় যারা বিস্তর কথা বলে -
তাদের জন্য তাই সই !


বেশী বেশি কবিতা দিলে ক্ষমার বদলে শুধুই ভালবাসা দেয়া যাবে...।
:)

১৪. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১০:৩৩
comment by: মুকুল বলেছেন: সিগারেট! চুম্বন! ক্যাম্নে কি!!! ;)

ভালো লাগলো কবি। :)

*****
২৬ শে জুলাই, ২০০৮ রাত ৩:৫৪

লেখক বলেছেন:
হে হে।
ভালই বলেছেন মুকুল।
পুরান কাসুন্দি নিয়ে একটু নাড়াচাড়া করলাম।
ঐ সময়টা অনেক কিছুই খুব অভিমানী ছিল রে ভাই।

পাঁচ তারকা দেখে আকাশের চাঁদ ভুলে গেলাম।
অনেক ধন্যবাদ।
:)

১৫. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ১:২৭
comment by: আমি ও আমরা বলেছেন: টাইম পাইলে চলে আসুন ব্লগে। নতুন খুচরাংশ বাজারে ছেড়েছি।
২৬ শে জুলাই, ২০০৮ ভোর ৪:১৩

লেখক বলেছেন:
বাপ্পী ভাই,
ঘুরে এলাম।
ভাল লাগলো ভাই।
নিয়মিত ভাবে খুচরা অংশ বাজারে এলে আমরা আনন্দেই থাকব।
ধন্যবাদ।
:)

১৬. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ৯:২৮
comment by: রুবেল শাহ বলেছেন: এত অসহ্য সুন্দর করে আরো কেন লিখনা ভাই--------- +
২৮ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫৬

লেখক বলেছেন:
আপনাকে স্বাগতম রুবেল ভাই।

খুব সতেজ এই মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আপনাদের উৎসাহেই তো এখানে আসি ঘুরে ফিরে বারে বারে...
:)
শুভেচ্ছা।

 



 


জীবন মানে উঁচু নীচু পথে অবিরাম গড়িয়ে যাওয়া।
পথ চলতে ভাবনাগুলো বয়ে যায় বহতা সময়ের সাথে।
কিছু হারিয়ে যায় -...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৩৬৮৩