somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনকাউন্টার কেন হৃদয়ে ? (৩)

০৩ রা আগস্ট, ২০০৮ সকাল ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)
Click This Link
(২)
Click This Link


দৃশ্যপটঃ ৩
লিংকঃ শেষ দেখা

ওপেনিং শট - ফ্রেমে রাতের আকাশে লাইট জ্বেলে একটা হেলিকপ্টারের ঢিকি ঢিকি শব্দ করে ঊড়ে যাচ্ছে। ঘূর্ণায়মান রোটরে জুম ইন করে ফ্রেম সুপার ইমপোজ হবে হেলিকপ্টারের ভেতরে।

ফেড ইন-ফ্রেমে অক্সিজেন মাস্ক পরিহিত আহত সদস্যা। তার ডানে ফ্রেম মুভ করলে ভেসে উঠবে এয়ার অ্যাম্বুলেন্সের পালস্‌ মনিটরে তখনও রেখাগুলো লাফালাফি করছে।

সেটঃ
ইনডোর- একটি আধুনিক অপারেশন থিয়েটার।

টেক -৩।

ভার্টিকাল ব্লাইন্ড করে পরের ফ্রেমে অপারেশন থিয়েটারের দরজা ঠেলে
ট্রলিতে ভেতরে নিয়ে যাওয়া হবে নায়িকাকে।
দপ করে অপারেশন থিয়েটারের লাইট জ্বলে উঠবে।
মাস্ক পরিহিত ডাক্তার ছুরি কাচি চালিয়ে শেষে
চিমটা দিয়ে দুইটা বুলেট বের করে টুং টাং করে পটে ফেলবেন।

তারপর হঠাৎ করে পালস্‌ মনিটরের বিপ বিপ করে ওয়ার্নিং শোনা যাবে।
একজন নার্স উৎকন্ঠিত কন্ঠে বলে উঠবে- স্যার আমরা বিট মিস করছি।
ডাক্তার ব্যস্ত হয়ে একবার মনিটরে দেখবেন । তারপর বলবেন-
‘Prepare Defibrillator. Charge…….. (Ready)... Apply.’
(হৃৎপিন্ডের কাছে প্যাড দুটি চেপে ধরতেই বৈদ্যুতিক আবেশে প্রবল ঝাকুনী খাবে নায়িকার শরীর।)
‘Another Attempt…. Charge…….. (Ready)... Apply.’
(হৃৎপিন্ডের কাছে প্যাড দুটি চেপে ধরতেই বৈদ্যুতিক আবেশে প্রবল ঝাকুনী খাবে নায়িকার শরীর।)

পালস্‌ মনিটরে তখন কেবল একটি সরল রেখা ফুটে উঠবে !
নায়িকার নিথর দেহটা আধুনিক অপারেশন থিয়েটারকে পরিহাস করে
চিরদিনের মত নিস্তেজ হয়ে পড়ে রবে অপারেশন থিয়েটারের বেডে।
দপ করে নিভে যাবে হাই পাওয়ারের লাইট; ক্লান্ত ডাক্তার হতাশ হয়ে বেরিয়ে এসে
হসপিটাল ওয়েস্ট বিনে ছুঁড়ে ফেলে দিবেন মাস্ক আর তার হ্যান্ড গ্লাভস দুটি।
(ডাক্তার এর চলে যাওয়া দেখিয়ে ফ্রেমটা তারপর ঝির ঝির করে মিলিয়ে যাবে।)

লিংকঃ হৃদয়ে এনকাউন্টার

ওপেনিং শট - ওয়াইড আঙ্গেলে ফ্রেম এসে পরে জুম ইন হবে -
একটি চৌকস দল বাংলাদেশ আর ব্ল্যাক ফোর্সের পতাকায় ঢাকা একটি কফিন
ধীর গতিতে বহন করে মাঝ বরাবর এনে রাখবে।

সেটঃ
আউটডোর- ব্ল্যাক ফোর্স সদর দপ্তরে হার্ড গ্রাউন্ডে সুসজ্জিত ফিউরেনাল প্যারেড।

টেক -৪।

জোরে একটা আদেশের সাথে সাথে সশস্ত্র সালাম জানানো হবে।
সাত বার আকাশে গুলি ছুঁড়ে শেষবারের মত সম্মান প্রদর্শন করা হবে
ব্ল্যাক ফোর্সের অকুতোভয় শহীদ লেডি অফিসারকে।

সারিবদ্ধ প্যারেডের পেছনে ক্যামেরা চ্যানেলের উপর এক পাক খেয়ে
জুম করে ফ্রেমে আনবে সেদিনকার সফল টীম লীডার এর মলিন মুখ।
অভিযানের বিরাট সফলতায় তার চেহারা বা মননে কোন উচ্ছ্বাস নেই।

স্মৃতিতে ভেসে উঠে প্রিয় সহকর্মীর সাথে তাদের ফেলে আসা দিন গুলি।
শ্রদ্ধাঞ্জলী জানাতে মাথার ক্যাপ খুলে হাতে নিয়ে প্রার্থনা করার সময় তাই
ব্যথিত নায়কের অন্তরে শুধুই প্রতিধ্বনিত হবে কয়েকটি লাইন বারংবার-
আজ এনকাউন্টার স্পেশালিস্ট এর রাজ্য ভরা হাহাকার
ভালবাসায় প্রতিশ্রুতিবদ্ধ তার হৃদয়ে কেন এনকাউন্টার !


নায়কের চেহারা ফ্রেমে ফেড আউট হয়ে ব্লক বিল্ডিং হয়ে পরবর্তী ফ্রেম।

শেষ দৃশ্যঃ
সেটঃ
আউটডোর- জনমানব হীন সমাধি স্থল।

টেক - ৫।

ফ্রেমে একটি বিশেষ সমাধির সামনে শ্বেত পাথরের এপিটাফ।
সেখানে কালো গোটা গোটা অক্ষরে লেখা-

‘এখানে যে শুয়ে আছে~
তার নাম একদিন মুছে যাবে।
কিন্তু সমাজের জঘন্য ক্ষত গুলো
অপসারনের প্রয়াস আর প্রচেষ্ঠা
অব্যাহত থাকবে যুগে যুগে...’


( ডান দিক থেকে বাংলাদেশের পতাকা হাওয়ায় ভেসে এসে এপিটাফ এ জড়িয়ে যাবে।)

ফ্রেম স্টিল।।। তারপর ব্ল্যাক আউট।

(কাট । প্যাক আপ।)


পরিশিষ্টঃ

আবহ সঙ্গীতঃ বেল ২১২ এয়ার আম্বুলেন্স আর পালস মনিটরের শব্দ।
এবং প্যারেডের আদেশ ও সাতবার তোপ ধ্বনি।
আলোক সজ্জাঃ সূর্যোদয় আর ভোরের আলো।
ক্যামেরাঃ পাঠকের দৃষ্টি।
কৃতজ্ঞতা স্বীকারঃ ব্লগার ফয়সল নোই।
পরিকল্পনা আর পরিচালনাঃ উত্তরাধিকার।
:|

ছবি সূত্রঃ
Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১০ সকাল ৮:২০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×