আমার প্রিয় পোস্ট
- টোয়েন্টি-টোয়েন্টি টেস্টটিউব সম্পর্ক! - হিমালয়৭৭৭
- শত উদাসীন বেকার ঘুরে.....মহাকবি ঝরে পড়ে - হিমালয়৭৭৭
- বিশ্বাসী বেশ্যারা চিরজীবী হও - সবাক
- দহনকালের মড়া - সবাক
- তোমার আমি - সুলতানা শিরীন সাজি
- স্বাধীনতার কবি- শামসুর রাহমান। - চিটি (হামিদা আখতার)
- সুমন প্রবাহনের কবিতা (কাব্যগ্রন্হ : পতন ও প্রার্থনা) ও স্বার্থপর আমরা ! - রেটিং
- ঈশ্বরের কাছে প্রেমপত্র - সবাক
- বাষ্পচক্র - আমি ও আমরা
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- প্রাগৈতিহাসিক - তামিম ইরফান
- (প্রিয় কবিতা-১০/মহাদেব সাহা) মানুষের মধ্যে কিছু অভিমান থাকে - তানজু রাহমান
- একজন আলী আমানের কসম - সবাক
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- অন্ন - সবাক
- তোমার হর্ষজাত এ্যাবসার্ডিটির ভেতর - আন্দালীব
- চাকরিটা আমি ছেড়ে দেব বেলা শুনছো - ফারহান দাউদ
- প্রিয় ব্লগের প্রিয় ব্লগারদের প্রিয়তমার প্রিয় কিছু কথা - প্রিয়তমা
- হাম তো হ্যায় পরদেস্ মে, দেস্ মে নিকলা.... - মানবী
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- ফটোগ্রাফির কিছু কথা - বিবর্তনবাদী
- "২" (গল্প) - প্রিয়তমা
- সবাই একদিন বিপন্ন সময় অতিক্রম করবে - প্রণব আচার্য
- আমি যেদিন নিজের হাতে খুন হয়েছিলাম - আকাশচুরি
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- সূর্য্যগন্ধি মেঘে একজোড়া গোল্ডফিশ - আকাশচুরি
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- প্রথম সবকিছু - রোডায়া
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- নবীনদের জন্য - নাদান
- ব্লাগানুভূতি/কাল্বেলা - কাল্বেলা
- উত্তরাধিকার কে প্রথম পাতায় আসতে দেয়ার জন্য দৃষ্টি আকর্ষণ - কাল্বেলা
- ফ্যাক্ট আর ফিকশনের গল্প, সাথে একটি মোরাল,সারা জীবন মনে রাখার মতো।/বিহংগ - বিহংগ
- একজন ফেরারীর ফিরে আসা তোমার কাছে (উৎসর্গ: ব্লগার রাগ ইমন) - দেবদারু
- ভালোবাসা কিংবা ভেতরে বাহিরে মূর্ত বহু বর্ণিল মায়া (সারওয়ার চৌধুরী) - সারওয়ারচৌধুরী
- আমার যতো গুপ্তধন-১ - আকাশচুরি
- ঈর্ষা - রুপা
- পাবে কি আমায় বন্ধু ভাবার এতটুকু সে সময়? - নিবেদীতা
- অসমাপ্ত গল্প - যীনাত
- শীতল সঞ্জীবনী - মুনিয়া
- ইচ্ছে করে - মুহিব
- বৃষ্টিতে ভেজার বয়স............. - ফেরারী পথিক
- পাখী ভাবনা - কালপুরুষ
- এ কেমন চাওয়া - সুলতানা শিরীন সাজি
- বাড়ির নাম ‘কালবেলা’ - কাল্বেলা
দাদু ভাইয়ের গপ্পো
২১ শে আগস্ট, ২০০৮ রাত ১:০২
দাদু ভাই... দাদু ভাই সুর তুলে ছুটে আসে
সাত বছর বয়েসী দাদু ভাইয়ের চোখের মনি।
আহলাদী কন্ঠে সবুজ শুধায় -
আজ কোন গল্প বলবে দাদু ভাই?
ডায়েরী লেখা থামিয়ে চোখ তুলে তাকান বৃদ্ধ।
একটু মুচকি হেসে উত্তর দেন-
কেন দাদা ভাই; ঐ যে সেবার যুদ্ধ হলো...সেই টা বলি?
এদিক-ওদিক মাথা নাড়ে সবুজ।
সেতো বলেছো দাদু ভাই।
হুম্ম, তাহলে দেশ স্বাধীন হলো।
স্বপ্ন পূরনের দিন এলো... ঐটা ?
উফ্ফ দাদু ভাই- সেইটাও তো বলেছো।
তবে শুনো দাদু ভাই...এক সোনার দেশে কিভাবে
হাত ঘুরে ঘুরে সেই সোনালী স্বপ্ন গুলো মরে গেল !
সবুজ এই বার আর কোন উত্তর দেয়না।
সোনালী স্বপ্নগুলো মরে যাওয়ার গল্প
সে দাদুর মুখে আগে শোনেনি।
দাদু বলে যান ক্লান্ত স্বরে;
একটুতেই হাঁপিয়ে উঠেন আজকাল।
তাই থেমে থেমে বলে যান
গুটি কয়েক বেহায়া’র হাতবদলের দৃশ্যপট।
কিছু কথা চাপা ক্রোধেই নেতিয়ে পরে;
আর সব কথা সবুজ বুঝতেও পারে না।
বৃদ্ধের চোখ বেয়ে ব্যর্থতা অশ্রু হয়ে ঝরে পড়ে।
এই দেখে সবুজ হঠাৎ মুষড়ে পরে।
আহত কন্ঠে প্রিয় দাদু ভাইকে মিনতি করে-
আমি আর তোমায় গল্প বলতে বলবো না।
এই শুনে বৃদ্ধ চোখ মুছেন।
ঝাপসা হয়ে আসা দৃষ্টিতে
তিনি ছোট্ট সবুজের চোখে খুঁজেন-
আগামীর সূর্যোদয়ে ঝলসে ওঠার স্পৃহা।
অপর কোন বৃদ্ধের নতুন কোন গপ্পো...!
ছবি সুত্রঃ
Click This Link
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সমসাময়িক ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।
আশরাফ মাহমুদ বলেছেন:
অসাধারণ.......।
লেখক বলেছেন:
বিনীত ধন্যবাদ আশরাফ ভাই।
শুভেচ্ছা নিন।
একরামুল হক শামীম বলেছেন:
দাদু ভাইয়ের গপ্পোটা অনেক ভালো লাগছে।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ শামীম ভাই।
নিরন্তর শুভেচ্ছা নিন।
কামনা করি মনে প্রাণে
আশাবাদী এক গল্প ভেসে আসুক
আগামীর দাদুভাইয়ের কন্ঠে।
মানুষ বলেছেন:
বড় কষ্ট পাই
লেখক বলেছেন:
হুম্ম।
ঠিক বলেছেন।
![]()
দীর্ঘশ্বাস ছাড়া আর কি হতে পারে এর জবাবে...
লেখক বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ নিলা।
আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো।
ভাল থাকুন সারাক্ষন সারা বেলা।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
শিশুদের এভাবেই হয়ত জাগাতে হবে, আমরা যারা শিশুতোষ ঝগড়া-খেলায় মেতে আছি, চোখের সামনে সব দেখেও চুপ করে আছি, তাদের এভাবেই জাগাতে হবে বোধ করি!!
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ পেন্সিল আপনাকে।
সুন্দর মন্তব্যখানি আমার মনে ধরেছে।
![]()
শুভেচ্ছা নিন।
লেখক বলেছেন:
ওরে সবাক,
![]()
কি যে বলো না ভাইয়া।
ফিরে এসেই খুব ভাল লাগছে।
হঠাৎ ভাবনাটুকু ভর করলো...।
একদিন আমরাও গপ্পো হবো...
সবাক বলেছেন:
নতুন কবিতা দিয়েছি।
লেখক বলেছেন:
দেখে এসেছি ভাইটি।
ফাটাফাটি হয়েছে।
দগদগে লাল নদী মাড়িয়ে এলাম...
উফ্ফ, তুমিই পারবে সবাক।
ইনশাআল্লাহ...।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
![]()
টপ টপিকঃ
সবাক অবশ্যি সবার ঘুম ভাঙাবে একদিন...।
লেখক বলেছেন:
পড়বার জন্য অনেক ধন্যবাদ ফারহান ভাই।
শুভেচ্ছা।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো লাগলো......।যদি জেগে ঘুমায় মানুষ সেই ঘুম কে জাগাবে বলো?
ক'দিন এসে ঘুরে গেছিলাম।
ভালো থেকো।
শুভেচ্ছা.........।
লেখক বলেছেন:
সাজি আপু,
অনেক ধন্যবাদ তোমায়।
জানি তুমি এসেছিলে।
ক'টা দিন বড্ড উড়ে উড়ে গেল আপু।
তুমিও ভাল থেকো।
রাতমজুর বলেছেন:
১০+
লেখক বলেছেন:
আপনাকেও ধন্যবাদ রাতমজুর ভাই...
দশটি...।
![]()
শফিউল আলম ইমন বলেছেন:
কি বলবো আর।আমাদের ও হয়তো দাদয়ভাইয়ের সাথে এন গল্প করতে হবে।
ভালো লাগা রেখে গেলাম।
লেখক বলেছেন:
বিনীত ধন্যবাদ জ্ঞাপন করলাম।
ভালোলাগাটুকু সযত্নে তুলে রাখলাম।
![]()
শুভেচ্ছা নিন ইমন ভাই।
লেখক বলেছেন:
হে হে...।
ভালই বলছিস দোস্ত ।
![]()
সবই দাদু ভাইয়ের কেরামতি রে...
ভাল থাকিস।
রাশেদ বলেছেন:
ভালো লাগছে।
লেখক বলেছেন:
আপনার ভাল লাগলো জেনে খুশী হলাম অনেক।
![]()
শুভেচ্ছা নিন।
প্রণব আচার্য বলেছেন:
দারুন! +++++++
লেখক বলেছেন:
প্রিয় প্রণব দা,
আপনার থেকে দারুন মন্তব্য পাওয়া টা কিন্তু আমার কাছে অনেক সম্মানের।
![]()
বিনীত ধন্যবাদ জানাই।
শুভেচ্ছা নিন।
লেখক বলেছেন:
![]()
কি যে বলো না রাতিফ !!
ফাটানি টাইপ মন্তব্য পেলে অবশ্য মনটা বাক বাকুম করে...
অনেক ধন্যবাদ।
ভাল থেকো তোমরা।
লেখক বলেছেন:
বিনয়ের সাথে ধন্যবাদ জানালাম।
![]()
হুম্ম। অনেক দিন পর এলেন বাদলধারা।
ভাল আছেন তো ?
অনেক দিন হলো- নতুন লেখাও দেন নি।
ভাল থাকুন নিরন্তর।
রুবেল শাহ বলেছেন:
আমি অনেকের ব্লগে মন্তব্য করার চেয়ে চুপিসারে এসে লেখাটা পড়ে আবার রাতের আঁধারের মতই পালিয়ে যাই............ ভোরের ঘাসের কাছে শিশির পতনের শব্দ থাকে. আমি কিন্তু তাও রেখে যাই না।এই আসা যাওয়ার মাঝে আমি আমাকে খুঁজে বেড়ায় ........... সেখানে অন্য কাউকে ভীড় করতে দেই না।
আজ আপনার কথা গুলো পড়ে মনে হল.......... অনন্তত ভাল লাগাটুকু রেখে গেলেই পারি।
তাই ভালোবাসি দিতে এলাম................ রইল। আশা করি ছুঁয়ে যাবে তনু মন।
ভাল থাকা হয় যেনো
লেখক বলেছেন:
প্রিয় রুবেল,
আপনার বিগত চুপিসারে আগমন এ নীরবতা
এবং এবারকার সরব ভালোবাসা লুফে নিলাম।
আপনার ভাললাগা ছুঁয়ে গেল আমার সত্ত্বা।
আপনিও ভাল থাকুন...
কামনা করি খুঁজে পান যেন আপন সত্ত্বাকে...


















