১
এক জীবনে কতটুকু স্মৃতি থাকে-
এক হৃদয়ে কতগুলো অপ্রাপ্তি থাকে-
এক আকাশে কত শত নক্ষত্র থাকে-
এক ভাবনায় কতখানি আকুলতা থাকে !
সারা দিন ভেবে ভেবে আমি
কোনটারই জবাব পাই না।
দিন তবু বৃথা যায় না;
কেননা এগিয়েছি আমি-
‘গোটা একটি দিন ‘
প্রতীক্ষা ফুরানোর পথে।
২
বিষন্নতা সব সময় পেরে উঠে না;
মাঝে সাঝে জয়ী হয় প্রাণের উচ্ছ্বাস।
সে আরও বেশি অস্থির-চঞ্চল !
বিষন্নতাকে ভল্ট বন্দী করে সে ছোটায়-
অনাবিল আনন্দের লাগামহীন ঘোড়া।
সফলতা জুটি বাঁধে তখন
সদ্য ডেবু পাওয়া
ব্যাটসম্যানের সাথে ।
অতীতের রেকর্ড অতিক্রান্ত করে
তারা রচনা করে স্মরনীয় একটি
নট আউট ইনিংস... !
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১০ সকাল ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



