somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খসড়া খাতার হাইলাইট্‌স-৫

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খসড়া খাতার শেষ পাতা

সিকোয়েন্স-১
ওপেনিং শটঃ ফ্রেমে একটি ক্লাস রুম।
ট্রলিতে ক্যামেরা পেছনে থেকে এসে সামনে এসে এক পাক খেয়ে স্থির হবে।
জুম ইন করে একটি ছাত্রের ডেস্কে কাছে যেতেই একজন ছাত্র উঠে দাঁড়াবে।
ক্যামেরা কে অনুসরন করে সে হেঁটে সামনে আসবে ক্লাস এ প্রফেসর এর দিকে।
লিংকঃ ১
ছাত্রঃ স্যার একটা লেখা লিখব ভাবছি।
বহুল ব্যবহৃত কয়েকটি শব্দের সমার্থক রঙ লিপিবদ্ধ করতে চাই সেখানে।
(স্যার প্রথম সারির খালি একটা ডেস্কে হেলান দিয়ে বসে ছিলেন।)
স্বভাবজাত ভঙ্গীতে একটি হাত চিবুকে রেখে প্রিয় ছাত্রটিকে দেখবেন এবং সম্মতিসূচক মাথা নাড়বেন।
ছাত্রঃ (আবার বলতে শুরু করবে)
সংগ্রাম - লাল। শান্তি - সাদা।
তারুণ্য - সবুজ। শোক - কালো।
বেদনা - নীল। মলিনতা- ধূসর।
(এই পর্যন্ত বক্তব্য দেওয়ার পর একটু থামবে। তারপর বলবে -)
স্যার, ভালবাসা’র রঙ কি দেব - তাই নিয়ে বিপাকে পড়েছি।

সিকোয়েন্স -২
প্রথমেই জুম শট।
প্রফেসরের ক্লোজ আপ।
লিংকঃ ২
স্যার একটু মুচকি হাসবেন।
মাথা নাড়াবেন স্বভাবজাত ভংগিমায়।
প্রফেসরঃ
তোমার পরিকল্পনাটা জম্পেশ হচ্ছে।
তবে জানো কি- ‘ভালবাসার রঙ’ ?
আমি কেন; কোন মানুষই ঠিক ঠাহর করতে পারে নাই।
আর সেই কারনেই ভালবাসার প্রতি আমাদের সীমাহীন দূর্বলতা।
চেষ্ঠা করতে থাকো; একদিন ঠিক ঠিক তুমি সেই রঙ চিনতে পারবে।

সিকোয়েন্স -৩
ওভার ব্রীজ এ ক্যামেরা। ফ্রেমে একটি ব্যস্ত রাস্তা।
হাই স্পীডে অনেক গাড়ী আসা যাওয়া করছে।
রাস্তা ব্লারড্‌ হয়ে সুইপ করে ফ্রেম চলে আসবে ওভারের ব্রীজের উপর। মানুষের মিছিলের সাথে চলতে চলতে একটি মানুষের কাছে এসে থেমে যাবে ফ্রেমটি। পিছন ফিরে থাকা মানুষটি উল্টা ঘুরবে।
সেই ছাত্রের ক্লোজ আপ শট। চেহারায় তার প্রবীন ঢং।
লিংকঃ ৩
ছাত্রটি ধীরে ধীরে সে হাঁটা শুরু করবে।
(শুরু হবে মনোলগ)
আজ অনেক গুলি বছর পেরিয়ে গেছে।
রবীন্দ্রনাথের সেই সোনার হরিনের মত আমি পথে পথে খুঁজেছি সেই রঙ।
আর কালে কালে দেখা পেয়েছি ভালবাসার নানা রঙ…।
(জনতার মিছিলে মিশে যাবে সেই ছাত্র।
ব্যাক গ্রাউন্ডে ভেসে আসবে তার কন্ঠস্বর।
তার প্রতিটি বাক্য উচ্চারনের সাথে সাথে ফ্রেমে ফুটে উঠবে আবৃত্তিরত বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ দৃশ্য।
ফ্রেম বদল হবে কাট করে কখনো বা ওভারল্যাপ করে।
ছাত্রের ভরাট কন্ঠ স্বরে ভেসে আসবে তার উপলব্ধি... )
(চলমান মনোলগ...)
ভালবাসাকে পেয়েছি আমি~
কখনো বন্ধুত্বের সবুজ আঙিনায়
কখনো বা শিক্ষকের শুভ্র প্রশ্রয়ে
রাজপথের রক্তিম সংগ্রামে।
বাঙালীর শোকে ভরা কালো ব্যাজে।
প্রেয়সীর আলতো ছোঁয়ায় - লাল নীল বেগুনী…
কখনো বা জীবনের ছাইমাখা আকাশে।
আর সর্বোপরি বাবা-মা’র আজীবন অকৃত্রিম স্নেহের ছায়ায় ‘RGB’ !
আর তাই আজ আমি জেনেছি-
ভালবাসা আসলে বর্ণচোরা;
কালে কালে সে রঙ বদলায়।

ক্লোজিং শটঃ
ফ্রেমে দেখা যাবে -
নীল আকাশে একটি রংধনু।
তারপর ঘূর্ণি খেয়ে এক সাথে চারপাশ থেকে হরেক রঙ এসে
রঙ্গীন করে দিবে আকাশটুকু।
শেষে যেয়ে রঙ এর আধিক্যে আকাশটুকু কালচে হয়ে এসে ফ্রেম ব্ল্যাক আউট !!

(খসড়া খাতার হাইলাইট্‌স এখানেই শেষ।)
সমাপ্ত।
B-)
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১০ সকাল ৮:২৬
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×