৮০তম পোস্ট সুবাদে ওদের কথোপকথন !
আকাশঃ
হ্যালো। দেখতে দেখতে অনেকটুকু সময় পেরিয়ে গেল, না!
নীলিমাঃ
হুম্ম। ব্যস্ত সময় খুব দ্রুত পেরিয়ে যায়।
-জানো, তোমায় ভেবে ভেবে এরই মধ্যে ৮০ তম পোস্ট লিখে ফেললাম।
- এই যে, এখন আমাকে খুশী করা হচ্ছে না? শুধু তো আমায় নিয়ে লেখো নি তুমি!
-হ্যাঁ। ধরেছো ঠিক। তবে তোমায় কাছে না পেয়ে সেই অলস সময়টুকু কে পার করতেই তো এত করে সব বাহানা করতে হলো।
- (দীর্ঘশ্বাস) যাহ! তোমার সাথে আমি কথায় পেরে উঠবো না কোন দিনও।
-কি যে বলো না তুমি! আমি যে সেই কবেই হেরে বসে আছি। সে খবর আছে?
-ভালই বলেছো। আমার জয়ের মালা যে তুমিই গেঁথেছো প্রিয়।
- বেশ। আজ তবে আর কথা না বাড়িয়ে আমি রওনা হয়ে যাই। কি বলো?
-হুম্ম।
- ৮০ টি লেখা তার সাথে কত শত মন্তব্যকথন। এই সব কিছু পিছে ফেলে আমি আসছি তোমার কাছে।
-কোন কিছুই ফেলনা নয় কিন্তু। পৃথিবীতে সব কিছুই রয়ে যায়... ইতিহাসের পাতায় পাতায়।
-আচ্ছা। আচ্ছা। ঠিক আছে, এই ৮০টি পোস্ট না হয় রইলো ইতিহাসের পাতায় । আমি এখন ঊঠি। আমাকে এক্ষুনি বেরুতে হবে । নইলে প্লেন মিস্ করবো কিন্তু। আমি এখন যাই ।
-উঁহু। তুমি না ! যাই বলতে নেই কখনো। বলো- আমি তাহলে এখন আসি।
-বেশ। আমি এখন তাহলে আসি ‘ম্যাডাম’।
- হুম্ম। আল্লাহ হাফেয।
ছবি সূত্রঃ
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

