"ZEITGEIST: ADDENDUM", ডকুমেন্টারী ফিল্মটির ১ম পর্ব দেখার পর আমি সবাইকে উৎসাহ দেওয়া শুরু করেছিলাম এটা দেখার জন্য।
কিন্তু দ্বিতীয় পর্বটি ("ZEITGEIST: THE MOVIE") দেখার পর মনে হচ্ছে এটা না দেখলেই ভাল হত। কারণ ছবিটি দেখার পর কোন কাজে বা কর্মে মন বসছে না। কেমন যেন অস্থির লাগছে। পৃথিবীর কিছু গোপন সত্য আছে, সেগুলো সময়ের আগেই যদি উন্মোচিত হয়ে যায় তবে অনেকসময় হিতে বিপরীত হয়।
যুগে যুগে প্রগতিশীল ব্যাক্তিরাই এগুলোর উদাহরণ। গ্যালিলিও যুগের তুলনায় অগ্রসর হয়ে পড়েছিলেন বলে তাকে কি চরম বিপরীত পরিস্থিতির সম্মুখীনই না হতে হয়েছিল...!
এগুলো একজন সাধারন মানুষ কখনও মেনে নিতে পারবেন না যে..
সে যে ধর্ম পালন করে তা আসলে নিতান্তই কাল্পনিক।
যে আর্দশের তরে লাখ লাখ প্রাণ যায় তা আসলে সাজানো নাটোক।
পৃথিবীতে যেসব ঘটনা ঘটছে তার সবকিছুই মুলত গুটি কয়েকজন মানুষের পরিকল্পনা.. শুধুমাত্র তাদের স্বার্থের খাতিরে যেন তারা সারা পৃথিবীকে হাতের মুঠোয় রাখতে পারে। সবকিছুর মুলেই রয়েছে অর্থ এবং ক্ষমতা..এমনকি ধর্মও তার বাইরে নয়।
আর তাই বিশেষ করে আস্তিক ভাইদের এ ছবিটি না দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
এমনো হাজারো সত্য আছে যা জানার সময় হয়ত এখনও আসে নি। তার চেয়ে চলুক না যেমনি চলছে। ততদিন না হয় চোখ বন্ধই থাকুক। জীবন চালানোর তাগিদ কিংবা সম্পদ আর প্রতিপত্তির নেশায় রেসের ঘোড়া হয়ে দৌড়াতে থাকি। আর আমি ব্লগে এসব লিখছিই বা কেন? অনেক রাত হয়েছে..ঘুমোতে যাই।
-কাল ভোরে উঠে কাজে যেতে হবে।
-টাকা কামাতে হবে
-বেঁচে থাকতে হবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


