আমার প্রিয় পোস্ট
- প্রথম লজ্জা - মানুষ
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- নবীনদের জন্য - নাদান
- নীলক্ষেত ও নির্বাণ লাভ! (আব্জাব) - (অ)গাণিতিক
- স্যুটকেস চুরির প্রধান প্রধান বিপত্তি এবং ... পরিত্রাণ - মানস চৌধুরী
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- অনুনয় - মানুষ
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- এসো , বর্নমালা শিখি - আস্তপ্রেমিক
- একটি নিরীহ প্রশ্ন - নাদান
- কাদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'র কবি মাহবুবুল আলম চৌধুরী মারা গেলেন। - শওকত হোসেন মাসুম
- ধান্দাবাতি,বজাসহ সব রাজাকার ছানারা দ্যাখতো সিগনেচারটা চিন্তে পারছ নাকি? - লাল মিয়া
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- ভুলে যাওয়া আকাশ - নাদান
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- প্রিয় কবিতা-১ - মানুষ
- জোড়া দেয়া কবিতা,তোমার জন্য - ফারহান দাউদ
- পথ আগলে থাকা কোন এক নারীকে (সূফীর কবিতাঞ্জাল) - সূফি
- যখন আমি মারা যাই - অন্যমনস্ক শরৎ
- পৃথিবীটা নাকি ছোটো হতে হতে ----- [ মহীনের ঘোড়াগুলি ] - বিষাক্ত মানুষ
- অভিবাসীদের দেশ কানাডা - পর্ব ২.২ (অভিবাসনের বিপক্ষে সিদ্ধান্ত) - এস্কিমো
- খোকাবাবু মূল : আনটোয়ানী ডে সা এক্সউপেরী - পুতুল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- জামাতের আমলনামা: - আড্ডাবাজ
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি,কার তাতে কী ?-(দ্বিতীয় এবং শেষ কিস্তি) - আরিফ জেবতিক
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- নীরবে কাদে ইতিহাস - ১ - পদ্মা মেঘনা যমুনা
- আরিল,এই সিদ্ধান্তটা আপনাকে নিতেই হবে,এখুনি.. - আরিফ জেবতিক
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- গোপালিও কবিতা - 1 Day in Jungle - গোপাল ভাঁড়
- গোপালের প্রথম কবিতা - তোমাকে নিয়া কি লিখবো ভেবে পাই না. - গোপাল ভাঁড়
- এক টাহার লাইগ্গা ... - মোঃ সাকিব আল মাহমুদ
- আমি তো পঙ্গু, আমি অভিশপ্ত (300 তম পোস্ট) - মোঃ সাকিব আল মাহমুদ
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- কইন্যা গিরির উপাখ্যান - হযবরল
আমার পিতার খুনি আর আমি এখনো এক দেশে জীবন যাপন করি । তবে পার্থক্যটা হলো , সে আরেকটা হত্যার প্রস্তুতি নেয় , আমি আরেকটা যুদ্ধের !

তোমাতেই মগ্ন ভগ্ন হৃদয়
০১ লা আগস্ট, ২০০৬ রাত ৮:৩২
মুছে যাচ্ছে একে একে সব অংশীদারিত্ব, নিষ্ফল অনুতাপ।
[এমনকি ঈশ্বরও সহ্য করেন না শিরকের পাপ]
মুছে ফেলছি তাই অতীত ও বর্তমানের প্রিয়মুখ গুলো, অন্যান্য!
অপরাধ? কিছুই নয়। সামান্য!
তারা তোমার মতই কেবল পুরুষ।
শুধুই বন্ধু ভাবে।
ভালবেসে অপরাধ করেনি।
তবু, চলে যেতে হবে।
প্রেমে কোন তৃতীয় মাত্রা থাকতে নেই , ছায়ার মত।
ধীরে , অতি ধীরে তাই মুছে যাচ্ছে
শর্তহীন, প্রাপ্তিহীন, অভিযোগহীন সম্পর্ক যত।
আর একটু একটু করে স্পষ্ট হচ্ছো তুমি!
একটা দু'টো তীব্র থেকে তীব্রফুটছে ক্যাকটাস
শিহরিত মরুভূমি।
রাত আর সূর্যালোকিত ভোরের মাঝামাঝি
কোন আলো ছায়া ক্ষন আর নেই
আলোহীন অন্ধকারে তুমি বড্ড আলোকিত মুখ
আমার সুখ সুখ প্রচন্ড ভাঙন অবিরাম চলছেই!
আর সব শব ভাস্কর্য বা সম -ভোগহীন ছেনি, হাতুড়ি, বাটাল,
একে একে নিস্তব্ধ মুগ্ধ মিস্ত্রির দল।
ওরা শুধুই বিষন্ন দর্শক আজ
কি নিপূণ তুমি গড়ে চলেছো তোমার রাজ্যপাট!
অধিকারের সুতীব্র অহংকার তোমার প্রতি আঘাত।
কবিতা আমার, গদ্য আমার,
ভবিষ্যতের উঠোন , বারান্দা , শোবার ঘর-
বইয়ের ভিতর ও বাহিরের আমার প্রতিটা অক্ষর
আজানুলম্বিত চুলের ছটফটে রং , আর
চমকে হঠাৎ নামিয়ে নেওয়া লাজুক প্রত্যয়
কবির লেখা " রোমাঞ্চিত যমুনা আমার"
থর থর কেঁপে যাওয়া আকুল কোমল হৃদয়,
সব তোমার দিকেই হাটি হাটি পা পা
[ তুমুল বাড়ছে তোমার আলিঙ্গনের পিপাসা]
এতদিন পরে এতটা পরিপূর্ণ আত্মসমর্পণ
সম্ভব কি আজও!!!
আমি হেরে গেছি এই শহরের কাক, পক্ষীও জানে।
তুমি কি নেবে না বুঝে তোমার বিজিত সাম্রাজ্য?
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে ।
ঝরা পাতা বলেছেন:
আত্মসমর্পণ???? অবশ্য কিছু কিছু আত্মসমর্পণেও অভূত সুখ আছে। প্রথম দুলাইন অসাধারণ লেগেছে- বিশেষ করে থার্ড ব্র্যাকেটের কথাটি।
অতিথি বলেছেন:
হুমম! কবিতা পড়ার পিপাসা বেড়েছে। তাই একদমে পড়লাম।
অতিথি বলেছেন:
চমৎকার লিখেছেন । চালিয়ে যান ।
অতিথি বলেছেন:
ইমন ভাই, ভাল হয়েছে।
অতিথি বলেছেন:
কবিতার প্রতি আগ্রহ আমার খুব কম ছিল। কিন্তু এ ব্লগে এসে যে কি হল , যেখানে পাচ্ছি গিলছি আর কি যে ভালো লাগছে। এখনতো নিজেরও একটু একটু লিখতে ইচ্ছে করছে।ঝরা পাতার সাথে একমত থার্ড ব্র্যাকেটের কথাটি দুর্দান্ত।
রাগ ইমন বলেছেন:
7 ন ং মন্তব্যটা কই? আজিব!!!!!!
অতিথি বলেছেন:
আত্মসমর্পনের পরেই থাকে আবার জবরদখল - রোমান্টিকতার বুননে ঠাসা কবিতাটিতে দখল হয়েছে অনুভূতি।
কালপুরুষ বলেছেন:
1দখলদারির সব দখলে
তুমি আছো সবার আগে
দেখলে তোমায় টগবগিয়ে
দখল নেবার ইচ্ছে জাগে
ভিটে মাটি জায়গা জমি
সবই দিলে আমার পেটে
ফসল তুলে ভরলে গোলা
অমানুষের খাটনি খেটে
নিঃস্ব হবার পণ করেছো
মন দিয়েছো ঢেঁকির নীচে
খাচ্ছো ছ্যাঁচা দিনে রাতে
ছুটছো তবু মনের পিছে
2
সমপর্ণে আত্মহনন
ভ্রষ্টপথে পদ চারণ
মনে মনে মন্ত্রসাধন
অকারণে শরীরপাতন
বলবে ঈশ্বর, ক্ষান্ত দে 'মন।
মহাবিশ্বে এই বিচরণ
হয় যদি তা সহমরণ
বুঝবি শেষে কান্ত চরণ
অবসন্ন দেহ ও মন
বলবে ঈশ্বর, আর কতক্ষণ।
অতিথি বলেছেন:
তারপরে সেখান থেকে বের হয় তীব্র আশার গন্ধ। ফাঁক ফোকর থেকে কয়লার ধুপ আর জলন্ত অঙ্গার এসে সিদ্ধ করেছে পাটাতনের ভীত। ভালবাসার যাত্রাই হচ্ছে মধুর, অর্জনে তা শেষ হয়। একসময় মনে হতে থাকে মধুর ছিল তোমার জন্য প্রতীক্ষা। যা সুতীব্র - বারবার সম্ভোগে ফিরে পায় না। একটা ধাবমান ট্রেনই বড় সৌন্দয্যর্েময় - স্টেশনে দ াড়ানো বগির চেয়ে।
কানন বলেছেন:
যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/কধহড়হনষড়ম/ঢ়ড়ংঃ/15204
কানন বলেছেন:
সারিয়া তাসনিম বলেছেন:
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই , কিছু নেই .......... আমি কই নাই , সুবীর নন্দী গাইছে
অতিথি বলেছেন:
তেরি দিলমে মেরি সাসোকো, পানাহ মিল যায়ে.... তেরি ইষ্ক মে মেরি জান ফানা হো যায়ে.... সুভানাল্লাহ.....সুভানাল্লাহ.....সুভানাল্লাহ.....সুভানাল্লাহ.....
আহমদ বলেছেন:
পরাজ
লেখাটা পড়ে মনে হল ' আস্তে আস্তে মুছে যাচ্ছে আগের কষ্টগুলো (হয়ত বা প্রেমের বা অন্য কিছুর) এসেছে নতুন প্রেম। পুরনোকে আকরে ধরে আর কত যাতনা ভোগ আর কত অহংকার চলতে পারে? য়ার তাছাড়া নতুন প্রেমে আর অতীতের কেউ থাকুক তাও বাঞ্ছনীয় নয় কারন কবি বলেছেন
-প্রেমে কোন তৃতীয় মাত্রা থাকতে নেই , ছায়ার মত
নতুন প্রেমের কাছে তাই আত্নসমর্পনের আহবান'।
নিজের মত করে বুঝেনিলাম। ঠিক আছে কি?
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
এতদিন পরে এতটা পরিপূর্ণ আত্মসমর্পণ সম্ভব কি আজও!!!
আমি হেরে গেছি এই শহরের কাক, পক্ষীও জানে।
তুমি কি নেবে না বুঝে তোমার বিজিত সাম্রাজ্য?
মেহবুবা বলেছেন:
খুব সুন্দর একটা লেখা পড়তে পেরে ধন্য হলাম ।


















