আমার প্রিয় পোস্ট
- প্রথম লজ্জা - মানুষ
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- নবীনদের জন্য - নাদান
- নীলক্ষেত ও নির্বাণ লাভ! (আব্জাব) - (অ)গাণিতিক
- স্যুটকেস চুরির প্রধান প্রধান বিপত্তি এবং ... পরিত্রাণ - মানস চৌধুরী
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- অনুনয় - মানুষ
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- এসো , বর্নমালা শিখি - আস্তপ্রেমিক
- একটি নিরীহ প্রশ্ন - নাদান
- কাদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'র কবি মাহবুবুল আলম চৌধুরী মারা গেলেন। - শওকত হোসেন মাসুম
- ধান্দাবাতি,বজাসহ সব রাজাকার ছানারা দ্যাখতো সিগনেচারটা চিন্তে পারছ নাকি? - লাল মিয়া
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- ভুলে যাওয়া আকাশ - নাদান
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- প্রিয় কবিতা-১ - মানুষ
- জোড়া দেয়া কবিতা,তোমার জন্য - ফারহান দাউদ
- পথ আগলে থাকা কোন এক নারীকে (সূফীর কবিতাঞ্জাল) - সূফি
- যখন আমি মারা যাই - অন্যমনস্ক শরৎ
- পৃথিবীটা নাকি ছোটো হতে হতে ----- [ মহীনের ঘোড়াগুলি ] - বিষাক্ত মানুষ
- অভিবাসীদের দেশ কানাডা - পর্ব ২.২ (অভিবাসনের বিপক্ষে সিদ্ধান্ত) - এস্কিমো
- খোকাবাবু মূল : আনটোয়ানী ডে সা এক্সউপেরী - পুতুল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- জামাতের আমলনামা: - আড্ডাবাজ
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি,কার তাতে কী ?-(দ্বিতীয় এবং শেষ কিস্তি) - আরিফ জেবতিক
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- নীরবে কাদে ইতিহাস - ১ - পদ্মা মেঘনা যমুনা
- আরিল,এই সিদ্ধান্তটা আপনাকে নিতেই হবে,এখুনি.. - আরিফ জেবতিক
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- গোপালিও কবিতা - 1 Day in Jungle - গোপাল ভাঁড়
- গোপালের প্রথম কবিতা - তোমাকে নিয়া কি লিখবো ভেবে পাই না. - গোপাল ভাঁড়
- এক টাহার লাইগ্গা ... - মোঃ সাকিব আল মাহমুদ
- আমি তো পঙ্গু, আমি অভিশপ্ত (300 তম পোস্ট) - মোঃ সাকিব আল মাহমুদ
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- কইন্যা গিরির উপাখ্যান - হযবরল
আমার পিতার খুনি আর আমি এখনো এক দেশে জীবন যাপন করি । তবে পার্থক্যটা হলো , সে আরেকটা হত্যার প্রস্তুতি নেয় , আমি আরেকটা যুদ্ধের !

আলিঙ্গনে এসো, বৃষ্টির ছাদে দাঁড়িয়ে পূর্ণিমা দেখি!
১৫ ই আগস্ট, ২০০৬ সকাল ১১:৩৩
ভুল বুঝো না ,প্রিয়ম, আমায়!
আমায় তুমি ভেবো না বিভ্রান্ত!
কে দিয়েছে দিব্যি মাথার বিলাস না এলে?
পাঁচতারা হোটেলের রঙিন পানীয়
আমাকে যতটা দেয় উত্তেজনা
তার চেয়ে অনেক বেশি আমি রোমাঞ্চিত
তোমার চোখের একটু পরশ পেলে!
আমাকে তুমি নিয়ে চলো কাঞ্চন নদীর তীর
তোমার আলিঙ্গনে আমি খুঁজি না সমৃদ্ধির
তিলোত্তমা বহুতল , লোভাতুর নগরীর।
আমি খুঁজি সোঁদা মাটির কোমল ভালবাসা
একসাথে উড়বো বলা , একটু খানি আশা!
এসকাডা আর জাডোরের গন্ধে আমার স্নায়ুরা পায় না প্রাণ
বরং আমাকে দাও তোমার পতিত বীজতলা
স্বেদ বিন্দুরা করুক সাহারা , সুজলা,
আমি কৃষি করি, নেই ধানের সুঘ্রান!
আমাকে একটা পূর্ণিমা দিও , তোমার মেরুন আকাশে,
দারুন আদর মাখা ন গ্নতায় ঢেকে দিও , তৃষিত উচ্ছ্বাসে !
আমাকে রাজধানীর দমবন্ধ প্রাচুর্য টানে না
আমাকে দিও স্বপ্ন পুরীর আনাড়ি সুবাস
রামসাগরে পা ডোবানোর বৈতালী নির্যাস!
আমার উথাল, পাথাল কষ্টের দিনে ,তুমি থেকো জড়িয়ে স্থির
হাতে হাত রেখে দেখতে দিও কান্তজীর মন্দির !
মহাকালের পাখা যখন নিরব সমাহিত,
ফোটা ফোটা আকাশ পীযূষ ঝরছে রাতের বুকে
তোমার অধর আমার ঠোটে রেখো সমর্পিত!!!
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে ।
রাগ ইমন বলেছেন:
ধ্যাত। অনেক সংশোধন লাগবে...........
সারিয়া তাসনিম বলেছেন:
অসংশোধিত অবস্থায়ও ভালো লাগলো
অতিথি বলেছেন:
ভালোর চেয়ে ভালো।
অতিথি বলেছেন:
রা.ই, কবিতা কিন্তুসুন্দরই হয়েছে। তবে নিজের খুঁতখুঁতানি থাকলে অন্যের প্রশংসা কানে না তুলে একটু কাটলে ছাটলে নিজের ভাল লাগবে দেখবেন।
জলদীপ বলেছেন:
এতো বেশী ভালো লাগায় আচ্ছন্ন হলাম, (ব্যকগ্রাউন্ড মিউজিক চলছে, হালকা আলো আধারি, মনটা উদাস!), খুব ভালো লাগলো। তোমার বেস্ট পোস্ট এটা, 10 এ 10!
অতিথি বলেছেন:
শিরোনাম, ছবি আর শেষ তিনটি লাইন অদ্ভুত সুন্দর।।।
অতিথি বলেছেন:
ট্যালেন্টেড
রাগ ইমন বলেছেন:
সবাইকে ধন্যবাদ।
অতিথি বলেছেন:
নামটা ই তো সব কেড়ে নিল...ভাললাগাও
অতিথি বলেছেন:
কবিতা লেখার অভ্যাস কত দিনের?
রাগ ইমন বলেছেন:
আপনাদের মন্তব্য গুলো ........কি আর বলবো।আমার নিজের কাছে খুব একটা উত্তীর্ণ মনে হয়নি। কবিতআ হিসাবে অনেক জায়গায় ছন্দ পতন আছে।
দুটো কারনে বদলাইনি।
1। অনুভূতি গুলো একেবারেই raw , কোন রকম কৃত্রিমতা নেই............একেবারে হৃদয়ের কথা..............কেটে ছেটে কবিতা বানানোর চেষ্টা করলে এই খাঁটি টুকু হারাতে হবে।
2। প্রিয়তমের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ কবিতাকেও " যথেষ্ট ভালো" মনে হবে না।
এই টা যাকে বলে,
" Nothing in this world is good enough for you"
সিনড্রোম
রাগ ইমন বলেছেন:
হয়তো জানোই না...........হয়তো জানবেই না................একটা প্রান .......আর তার সাধ্যের সবটুকু ভালবাসা............কেন যে দেখা হয়েছিল!!!!!!
রাগ ইমন বলেছেন:
এলে না......এমন কি বিষ নিয়েও যদি আসতে!!!!
পথিক!!!!!!! বলেছেন:
এই তো হলো আসল প্রেমের কবিতা....এমন আবেগ উৎসরিত না হলে প্রেম কেন কবিতা য় ...উড়ে বেড়াবে?
কঁাকন বলেছেন:
আলিঙ্গনে এসো, বৃষ্টির ছাদে দাঁড়িয়ে পূর্ণিমা দেখি!

















