আমার প্রিয় পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

জীবন , তুমি তো আমাকে বাঁচাওনি!!!

৩০ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৫:২৯

শেয়ারঃ
0 0 0

এখানে মৃতু্যর হয় সফল আয়োজন
আর ছিঁড়ে ফেলা জীবনের সব বন্ধন
আমি জেনে গেছি, কি ছিলো তোমার খেলা!
কেন প্রচন্ড প্রত্যাখান, কেন এই অবহেলা
সরলতম বান্ধবীও বলেছে, তুমি খেলুড়ে
আমাকেই খেলেছ খুব, বুকের জমিন খুঁড়ে
তারপর যা ছিলো অন্ধকার, কুৎসিত
উপড়ে নিয়েছ , শিকড়-বাকড়, তার নোংরা ভিত!
আর পুড়েছ তোমার শুদ্ধতম আগুনে শিখায়
এমন কি সেই আঙুলটাও, আংটি অণামিকায়
তোমার লেলিহান চিকিৎসার পর এখন আমি মুক্ত
আর কোন মল, উচ্ছিষ্ট, লাশের সাথে নই যুক্ত
এখন আর সব হায়েনারা রয় চুপচাপ
এখন নেই কোন শ্বাপদের কাম, ক্ষুধা , তাপ!
তুমি বাঁচিয়েছ আমায় , উদ্যত গোখরার ফণা
যখন ছিলো ছোবলে মত্ত বা মুখোশী হায়েনা ।
তুমি বাঁচিয়েছ যখন দিশেহারা লোভের ডাক;
আমার বিবেক ডুবে ছিলো , ছিলো হতবাক!
তুমি দিয়েছ ফিরিয়ে চিরচেনা পাশবিক সততা
আমার শৈশবিক কৌতুহল আর ধীর গতিময়তা
আর দিয়েছ নিরন্তর খনন, মেটামরফোসিস,
পরম মমতায় ঢেলে তোমার তীব্রতম বিষ।
আমার বাহির, অন্তর এখন অন্যমনস্ক কবি,
কারণ তুমি তো আমাকে বাঁচাওনি, বাচিয়েছ আর সবই!!!

ঢাকা
2006

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাগাবিতা ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:০৬
রাকিব হাসনাত সুমন বলেছেন: আহারে.................. আপনারে না বাচাইয়া অন্য সবাইরে বাচাইলো !!!!
২. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:৪১
আপন তারিক বলেছেন: কবিতা খুব একটা বুঝিনা। তবে আপনার ছন্দ মুগ্ধ করে। ভাল্লাগছে...
৩. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ৮:৪৮
অতিথি বলেছেন: হা হা হা! কবিরা অন্যমনস্ক হলেই বিপদ। আর ধূর্তরা পার পেয়ে যায় বারবার!!
৪. ০১ লা অক্টোবর, ২০০৬ ভোর ৫:২৮
অতিথি বলেছেন: অংকনে ঐতিহ্যরূপ
বর্ণনায় বিভাজন
এখানে মৃতু্য আসে প্রতিদিন
নিয়ে যায় প্রতিদিন নয়তো দিয়ে যায় অনুক্ষণ।
৫. ০১ লা অক্টোবর, ২০০৬ ভোর ৬:২৬
অতিথি বলেছেন: শুধু ছবিটা দেখলাম আর বাদ দিলাম কবিতাটা ...
৬. ০১ লা অক্টোবর, ২০০৬ ভোর ৬:২৮
অতিথি বলেছেন: মৃতু্য আসে বারে বারে
তোমার আমার দুয়ারে....

"ওমন উদাস মনে
বসে আছো কেন তুমি
গালে হাতখানি রেখে,
ভাবছো কি আপন মনে.....?"

৭. ০১ লা অক্টোবর, ২০০৬ ভোর ৬:৩০
অতিথি বলেছেন: বইসা বইসা এইভাবে চিন্তা কইরা বলেই তো.....খালি কবিতা লিখে.

যে ছবি টা তুলসে তারে ধন্যবাদ.
৮. ০১ লা অক্টোবর, ২০০৬ সকাল ৮:৩০
রাগ ইমন বলেছেন: ফটোগ্রাফারকে ধন্য বাদ পৌঁছানো হলো!

 

মোট সময় লেগেছে ০.৯৩৮০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রাগ ইমন। আপাতত রাত জাগা পাখি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, নীতি প্রনয়ন (পলিসি মেকিং) এবং নাগরিক জীবন উন্নয়ন নিয়ে লিখছি। এক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ