somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম রোজগার কত ছিলো?

০৪ ঠা এপ্রিল, ২০০৭ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইটা নিয়ে মজার মজার কান্ড আছে । প্রথম রোজগার কত ছিলো আপনার? হতে পারে সেটা কোন "পেশা ভিত্তিক " বা আমাদের শিক্ষিতদের একমাত্র অবলম্বন "প্রাইভেট টিউশনি" । হতে পারে সেটা ছিলো খন্ডকালীন কোন কাজ ।

আমার শুরুটা আতর্্মনির্ভরশীল হওয়ার তীব্র আকাঙ্খা থেকে । আব্বু আর মামনি - অনেক ছোটবেলা থেকে কাজ করেন। মামনির কাজের মূল্য অবশ্য কেউ দেয়নি , না টাকায় না অন্য কোন ভাবে । মানুষটা সারাজীবন ভয়ানক পরিশ্রম করে গেলো । তবে একটা লাভ হয়েছে , 50 এও 35 বছরের তরুনী রয়ে গেছেন -- এখনও শাড়ি পরে দাঁড়ালে হা করে তাকিয়ে থাকি । সুন্দর কাহাকে বলে !!

আব্বুকে নিজের খরচটা নিজেই চালাতে হতো । তার সূত্র ধরে আমাদেরকে সব সময় শেখাতেন , কোন দিন কারো মুখাপেক্ষী হবে না। এককেবারে , "খাইট্টা খা" -- থিওরী ।

প্রথম শুরু করি টিউশনি । ভালো রেজালটের কারনে নাম ডাক ছিলো । বিনা পয়সায় অনেককে পড়া দেখিয়ে দিয়েছি বছরের পর বছর । টাকার তো দরকার হতো না। টাকা নেওয়া যায়... এইটা মাথাতেও আসেনি । ক্লাস এইটে উঠে মনে হলো , নাহ ! আব্বুর কাছে টাকা চাইতে লজ্জা লাগে । কিছু খরচ হয় , যে গুলো বলা যায় না । কিন্তু টাকা চাইলে " কেন নিচ্ছি, কিসে খরচ করবো " -- বলে নিতে হবে , বাসার নিয়মটা এই রকম।

টিউশনি করে কত যেন পেতাম, ভুলে গেছি । ছাড়া ছাড়া ভাবে , যার যেমন ইচ্ছে দিতো। মুখ ফুটে চাইতে পারতাম না কখনো । কত স্টুডেন্ট টাকা না দিয়ে চলে গিয়েছে । আল্লাহ তাদের বিদ্যা দিক!

কোচিং এ ক্লাস নিয়ে প্রথম পেলাম 150 টাকা । 100 টাকা দিয়ে কিনলাম মায়ের জন্য দুল আর 50 টাকা দিয়ে নিজের জন্য স্মৃতি হিসেবে আংটি । সে আংটি এখনো আছে । আঙুল বদলে গ্যাছে ।

ডাক্তার হিসেবে প্রথম রোজগার 10 টাকা । সরকারী হাসপাতালে টাকা নেওয়ার নিয়ম নাই । আমি কিছুতেই নেব না, বুড়ো চাচা , "তুমি আমার আম্মা , আমি খুশি হয়ে দিচ্ছি , নিতেই হবে ।" --- করেই যাচ্ছেন। হতদরিদ্্র চাচার ঐ টাকাটা অনেক বেশি দরকার , কিন্তু ভালোবাসাকে প্রত্যাখ্যান করা সম্ভব হলো না। 10 টাকার নোটটা আজও " অসীম মূল্যবানের সম্মান " নিয়ে বীর বেশে আমার ঘরের দেয়ালে ঝুলছে । কোটি টাকা তুচ্ছ ঐ 10 টাকার কাছে !

ইন্টার্নি শেষ হওয়ার পর 14 দিন বেকার ছিলাম। 15ই জানুয়ারি "আমার জন্য " অনেক টাকা বেতনে জয়েন করি চাকরীতে । খুব খুশি ছিলাম । একলা মানুষ , খরচ টরচ নাই । বেতন নিয়ে সন্দেহ থাকলেও , বিমর্ষ ছিলাম না । ধাককা খেলাম বিরাট , যেদিন জানলাম , একই পজিশনে , একই পরিমান কাজ করে আরেক জন পায় 50,000 টাকা । হতভম্ব হয়ে গিয়েছিলাম , আমাকে কি অকল্পনীয় পরিমান ঠকানো হচ্ছে দেখে !!! প্রতিষ্ঠানটা একটা শিক্ষা প্রতিষ্ঠান !!!!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৮
৪১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×