ভাবছো তুমি, রাগ করেছি আমায়
কেমন করে বুঝিয়ে বলি বলো
শিখিনি যে কেমন করে থামায়!
তোমার ঘরে যাবেই চলে জানি
নিয়ম করে আনন্দরা পুড়বে
আমার ঘরের চিড় ধরানো মেঘে
বৃষ্টি ফোটা হয়ত ক্ষত জুড়বে ।
বাতাস হলে বেশ হত রে সাকি !
ঘূর্ণি নেচে কোমল কালো চুলে
নকশী করে মায়ের পুরোন শাড়ি
রোজ বিয়ানে জড়িয়ে নিতাম ভুলে ।
এখন তোমায় বিদায় দেওয়া "শ্রেয়"
এটাই নিয়ম - বলছে বুড়ো খোকাই
তোমার জন্য কান্না করা "গেঁয়ো"
শওহর , তবু, রইলো আজো বোকাই !
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



