somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাকে ভালোবাসি না , এ আমার প্রথম পাপ !

৩১ শে আগস্ট, ২০০৭ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমাকে ভালোবাসি না , এ আমার প্রথম পাপ । বৃষ্টির ছন্দে ঝরে পড়ে এক জীবনের অনুতাপ! এ আমার আপন আঁধার । আমার অধিকার নেই কাঁদার । একটি মাত্র পাপ করেছি । মাত্র একবার। ভুল করেছি অনেক! নিজেকে ভালো না বাসার সিন্ড্রোমে আক্রান্ত নখর কেটেছি নিজের জীবাশ্মে। নেকড়ের দল যখন থাবা লুকিয়ে কাছে আসে ; আমি কখনো কখনো দেইনি বাধা । ভুল করে ভুল করেছি। মৃত্যু তখন কাম্য ছিলো ভীষন , দৈহিক মৃত্যু- যাতে আত্মা খুঁজেছে মুক্তি ক্ষণে ক্ষণে । এ দেহ আক্রান্ত , আহত বার বার। জীবনের ষোল বছর গেল নিন্দার বিষে আর বাকী যুগ বমন হলো লালাক্রান্ত প্রশংসা। ত্যক্ত বিরক্ত শিখে নেই মূকাভিনয় !

মিথ্যে বলা শিখে নিলাম।কঠিন সত্যকে আরও বেশি ভালোবেসে। আমি কি বড় হলাম ? হয়ত সামান্যই । তাই এখনো ট্যাক্ট বুঝি না।খেলতে গিয়ে পা ভেঙে পড়ি। যন্ত্রনার ক্র্যাচে হাঁটতে হাঁটতে উপলব্ধি করি । মিথ্যা আমার "কোর সেলফের" বিপ্রতীপ। যদিও আমার চেতনার সংসারে আমি ব্ল্যাক শিপ ! আমি ম্যাটার তো "মিথ্যা" এ্যান্টিম্যাটার । তাই যত দূরে থাকা যায়, ততই বেটার। তাও দেখো, তোমার সংসারে মিথ্যে বলা শিখে নিলাম। একজন খালামনি আর লক্ষ কোটি পৃথ্বী কিংবা প্রাপ্তির চোখের দিকে চেয়ে ।

মিথ্যে বলে মন যখন তখন। পার্থিব প্রয়োজনে তুমিও যেমন বলো , " এই তো মা, বাসে বসে আছি। এখনি পৌঁছাবো বাসায়।" মিথ্যে বলে আমার হৃদয়। মা যখনি কষ্ট দেয়, হৃদয় পাথর চেপে বলে ," ধুর পাগলি! কষ্ট নয়, ভালোবাসা!" মিথ্যে বলে আমার চোখ। যখন দেখে আত্মা তোমার , আমায় বলে - " ওরে ভ্রষ্টা, মিথ্যে ওটা, অসৎ , চামার ।" আমিও তখন মিথ্যে বলি ।

দারুন মাথা নেড়ে স্বীকার করি । "একদম ঠিক।" "ভালোবাসি?" " কই, নাত! আমি কি পাগল না আমার পেট খারাপ! সমাজ , সংসার আছে না? ধুর, তোর মায় রে বাপ, মেজাজে শাপ।" আমার আত্মা আমূল টেনে আমায় শুধায় ," চিনতে পারো নাই ওকে? " আমি বলি , " কই নাত! "

আমি পালাই । আমি ক্রমাগত পালাই। আমার আত্মজ হবার ঋণের দায়। আমি পালাই। আমার সামাজিক হওয়ার চেষ্টা । আমি পালাই। আমার যুক্তিবাদী, বাস্তববাদী, কর্মযোগী হওয়ার উপদেশের মুখোশের আড়ালে , আমি পালাই ।

আমি মিথ্যে বলি । জানি , তুমি আমার প্রতিটা মিথ্যেকে পড়ে নিচ্ছো বিনা আয়াসে। তবু আমি মিথ্যে বলি । তোমার কাছ থেকে নয়, আমি আমার কাছ থেকে পালাই । আমার তীব্রতম ভালোবাসার কাছ থেকে পালাই । এই অনুভূত সর্বগ্রাসী প্রেমের করাল গ্রাস থেকে পালাই। আমার নিয়ন্ত্রনহীন আবেগের জোয়ার থেকে পালাই । আমার সকল সীমাবদ্ধতাকে স্বীকার করে নিয়ে পালাই। তোমার সততার সামনে দাঁড়িয়ে নিজেকে আড়াল করে পালাই। আমার করা নোংরা, কুতসিৎ, প্রতারক গণিতের কাছ থেকে পালাই। নিছক সহমর্মী ভালোবাসাকে প্রেম আখ্যা দিয়ে পালাই। এক লক্ষ একটা মিথ্যে বলে , তোমার বিশ্বাসকে সম্পূর্ণ ভেঙে দিয়ে পালাই ।

তোমার কাছে ধরা পড়ার ভয়ে বিবস্ত্র করি নিজেকে মানবিক আয়নায় , পাশবিক সংযোগে ভাঙতে চাই স্বীয় সৌকর্য ! নিজেকে বার বার বেঁচে দেই "উচিতের" প্রতারক পতিতালয়ে, আমি হই হন্তারক নিজ বাসভূমে!

তোমাকে ভালোবাসার ভয়ে আমি তোমার ঘৃণা অর্জন করি।

প্রচন্ড অভিমানী , হতচকিত , বিভ্রান্ত ঘৃণা। জানতাম, আমি প্রকাশিত তোমার কাছে সম্পূর্ণ । আমার বিবেক যতটা জানে , তুমি জানো ঠিক ততটাই । জানো আমি কখন ,কোথায়, কতবার মিথ্যে বলেছি তোমাকে। আমি পালাতে চেয়েছি । আমি ভয় পেয়েছি । এই একবার আমি আমার আত্মার সাথে করেছি নিখাঁদ ভন্ডামি ! সৎ আমি থাকিনি। আমার পাপ তাই জ্বলে উঠেছে নারকীয় আগুনে। একি অদ্ভুত চিতা আমার চারিপাশে! এমন কি পিতা মাতার অপরিশোধ্য ঋণও পারে না সইতে আত্মার পাপ। আমার ভিতরে বাহিরে সততার অভিশাপ! আত্মাকে মিথ্যা বলা মানে স্রষ্টাকে মিথ্যা বলা । তাই দু'দিনও থাকতে পারিনি দূরে। লুকাতে পারিনি অন্তঃপুরে। পারিনি গাইতে না বেঁধে প্রাণ সত্যের সুরে।

আবার ফিরে এসেছি সততার মন্দিরে ।

মাঝের কটা ক্লেদাক্ত প্রহর । মাথা ডুবিয়ে অন্ধ হওয়ার নিষ্ফল আগ্রাসন । আমি পাপ করেছি । আমি এইবার সত্যি একটা পাপ করেছি। ভুল নয় , পাপ। দাউ দাউ পুড়েছে তাই এক অবিনশ্বর অনুতাপ । এবার অঙ্গার রুপে দাও শুদ্ধতার ছাপ। আমি আবার হই পবিত্র , নিষ্কলুষ । শাস্তি দাও, ফালা ফালা করে দাও মাধুর্যের ভাস্কর । গুড়ো গুড়ো করে দাও আলোময় ঝাঁড়বাতি। টুকরো টুকরো করো সমুদ্র সুনীল । বিলিয়ে দাও তৃতীয় যুগের ঐশ্বর্য্য । যত ভুল, ক্লেদ, বিবমিষা, কলঙ্ক - মুছে দাও মানব বর্জ্য !

তারপর নয় গড়ে নাও । সাহসী আর সৎ। তবু ক্ষমা করো ! দীর্ঘতম নরকবাসের পরে নাকি স্বর্গ থাকে! নির্মমতম শাস্তির পরে তবে ক্ষমা দাও ।

আমি তো অসাধারণ নই । স্রেফ মানুষ । নারী।

আমি অনুতপ্ত ।
আমি অপরাধী ।
আমি সম্পূর্ণ নত ।

"তোমাকে ভালোবাসি না" বলার অপরাধে দিও না অনন্ত রাত্রিবাসের ক্ষত !
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১১
৩২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×