পিছে রয়ে গেছে এক আঁধার ইতিহাস
আমার ভয়েরা বাসা বাঁধে প্রতিঘাতে
তোমার অলিন্দে "না জানার" উচ্ছ্বাস !
অভিযোগে তুমি তাকেই করেছো দায়ী
যে জাগে তোমার মুহূর্ত ক্ষণ গুণে
আমি জানি এই হতাশা ক্ষণস্থায়ী
তবু কুরে খায় আশঙ্কা নাম ঘুনে
আমাকে তোমার আগুন করবে , প্রিয়?
পুড়ে দেব যত নষ্ট অতীত রাতি
ভারটুকু নয় আধেক আমায় দিও
প্রেম নিও ভুলে জীবন , এই বেসাতি!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


