আমার প্রিয় পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

রক্তে লেখা ইতিহাস - দুটো কথা

২৭ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪২

শেয়ারঃ
0 0 0

১৯৭১ সালে খাল-বিল , নদীনালা ঘেরা বাংলার সবুজ প্রান্তরে রচিত হয়েছে বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের স্বর্ণোজ্জ্বল অধ্যায় "মুক্তিযুদ্ধ"। সেই মহাযজ্ঞের একটা অংক অভিনীত হয় শান্ত কপোতাক্ষ নদের দু"তীরের শ্যামল ছায়া ঘেরা গ্রামগুলোর সরল প্রান নরনারীর দ্বারা। সেদিন যে ইতিহাস তারা সৃষ্টি করেছে তা আগামী প্রজন্মের কোটি কোটি বাঙালি সন্তান তাদের রক্তের উষ্ণতায় আজীবন অনুভব করবে । যুদ্ধক্ষেত্রের সাথী কর্নেল (অবঃ) মোহাম্মদ সফিকুল্লাহ " মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টর " বইয়ে কপোতাক্ষ মুক্ত-এলাকার রক্তাক্ত যুদ্ধগুলো জীবন্ত বর্ননায় লিপিবদ্ধ করেছেন । ঘটনার নিরস ইতিহাস নয়; তিনি মুক্তিযুদ্ধকে কাব্যরসে উপস্থাপন করেছেন । এটা তার বিরল কৃতিত্ব ।

লাখে লাখে মারে অরি কাতারে কাতারে
একুন করিয়া দেখে চল্লিশ হাজার ।

একজন অংকবিদের কাছে ব্যাপারটা সম্পূর্ণ ভুল। কারন লাখে লাখে মৃত শত্রু হিসাব করে চল্লিশ হাজার হয় কি করে? কিন্তু একজন পুঁথি পাঠকের কাছে বিষয়টা উদ্ভট নয়। কেননা তার প্রিয় একজন বীরের শত্রু হননই আসল; শত্রু সংখ্যার হিসাব ধর্তব্য নয়। কনভেনশনাল যুদ্ধের সাথে গেরিলা যুদ্ধের প্রকৃতির কোন মিল খুঁজে পাওয়া যাবে না । রাধা প্রেমে কৃষ্ণ পাগল; তেমনি মাতৃভূমি প্রেমে পাগল গেরিলা । তাই নিয়মিত সৈনিকদের যুদ্ধের রীতিনীতির সাথে মুক্তিপাগল গেরিলাদের যুদ্ধের গতি প্রকৃতির কোন মিল থাকে না । "মুক্তিযুদ্ধে আট নম্বর সেক্টর" বইয়ের পাতায় পাতায় তার সাক্ষ্য পাওয়া যায় ।

গেরিলা যুদ্ধ কোন ছকে বাঁধা যুদ্ধ নয় । তাই মুক্তিযুদ্ধের ইতিহাস গতানুগতিক ইতিহাসের ছকে বর্ননা করা যায় না । তবুও বন্ধুবর কর্নেল সফিকুল্লাহ আগে পিছে , এঁকে বেঁকে , বীরত্বে , কাপুরুষত্বে , হরিশে-বিষাদে যে বর্ননায় কপোতাক্ষ অঞ্চলের যুদ্ধগুলো উপস্থাপন করেছেন ; তা আগামী দিনের বাঙালি কিশোর কিশোরীদের মনে বীরত্বপূর্ণ স্বপ্নের আবেশ সৃষ্টি করবে ।

ইলিয়ড ওডেসি , রামায়ন -মহাভারত, মেঘনাদ বধ, বিষাদ সিন্ধুর মত মহাকাব্য রচনার পটভূমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ । আমার ধারনা আগামী কোন মধুসূদন বা মীর মোশাররফ খুঁজে পাবে মহাকাব্য রচনার রসদ " মুক্তিযুদ্ধে আট নম্বর সেক্টর" বইয়ের মাঝে । বাঙালি জাতির আগামী মহাকাব্য রচনার রসদ প্রদানের জন্য বন্ধুকে সাধুবাদ ।

জয় বাংলা !

গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) ফজলুল হক

________________________

উপরের লেখাটি আব্বুর । উল্লেখিত বইয়ের মুখবন্ধের জন্য লেখা । মানুষের জীবনে অনেক আফসোস থেকে যায় । এটা করা হলো না । ওটা করা হলো না । সেই সব " না গাওয়া গানের" সুর হয়ত মাঝে মাঝেই কাঁদিয়ে যায় ।কিন্তু , দৈনন্দিন জীবনে তার প্রভাব হয়ত তেমন পড়ে না ।কিন্তু কিছু অসম্পাদিত কাজ থাকে , যা করে যেতে না পারলে রীতিমত অপরাধী হতে হয় ।

আব্বু আট নম্বর সেক্টরের একজন প্রধান মুক্তিযোদ্ধা ।পাকিস্তান এয়ারফোর্স এর এরোনটিকাল ইঞ্জিনিয়ারিং পড়া তুখোর অফিসার এই দেশপ্রেমিক মানুষটি জানবাজি রেখে করাচী থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন ।মাতৃভূমির প্রতি তার অসীম ভালোবাসা আর অতুলনীয় বিচক্ষনতার কারনেই- শুধু কন্যা হিসেবে নয় , একজন দেশপ্রেমিক বাঙ্গালী হিসেবে আমার দায়িত্ব আছে তার জীবনের অর্জন গুলোকে লিপিবদ্ধ করার ।

এক এক জন মুক্তিযোদ্ধা এবং তার জীবন হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক একটা দলিল । যারা সরাসরি যুদ্ধক্ষেত্রে পাকিস্তানী সেনাবাহিনী , রাজাকার ,আল বদর ,আল শামস দের বিরুদ্ধে যুদ্ধ করেছেন -তাঁদের যুদ্ধের ইতিহাস লিখে রাখা এবং নতুন প্রজন্মকে জানানোটা তাদের আশে পাশের মানুষদের একটা অবশ্যপালনীয় কর্তব্য ।আব্বুর বয়স হয়েছে । শরীর খারাপ । ৩৬ বছরে হারিয়ে ফেলা অনেক দলিলের মত আব্বুও এক সময় হারিয়ে যাবেন। আমি শুরু করেছিলাম রেকর্ড করা । লেখার সময় পাচ্ছি না । এই কষ্টটা বুকের উপর পাথর হয়ে বসে আছে । প্রতিদিনই একবার ব্লগে ঢুকি , মনে হয় আজকে শুরু করতে পারবো ।পারি না । এত মমতার , এত ভালোবাসার , এত কান্নার , এত গৌরবের , এত আত্মত্যাগের ইতিহাস লিখতে বসে খেই হারিয়ে ফেলতে থাকি ।মনে হয় যেন , ঠিক পারছি না ।

কেউ কেউ অভিযোগ করেন , ব্লগের পিছনে আমি এত সময় নষ্ট করি কেন । আমার হেলথ কমিউনিকেশনের জন্য ব্লগিং প্রজেক্ট তো শিকায় উঠেছে । আবার কবে উদ্যোগ নিয়ে নামতে পারবো , জানি না।

আমার একটা গোপন স্বপ্নের কথা বলি আজকে ।প্রতিদিন হাবিজাবি অখাদ্য কুখাদ্য লিখে লেখার হাতটা চালু রাখি তার একটাই কারন । বুকের খুব গভীরে একটা প্রচন্ড স্বপ্ন এখনো লালন করি । খারাপ লিখতে লিখতেই হয়ত একদিন ভালো লেখা শিখে যাব ।আমি সেই দিন আব্বুর কথা লিখবো । একজন মুক্তিযোদ্ধার কথা লিখবো । মুক্তিযোদ্ধা হওয়ার কারনে মেরে ফেলা ছোট চাচা, মামা - সন্তান শোকে হারিয়ে যাওয়া দাদু , অভিভাবকহীন হয়ে ছিন্নভিন্ন হয়ে যাওয়া নানুবাড়ির কথা লিখবো ।

আমি সেইদিন মুক্তিযুদ্ধের কথা লিখবো । আমি সেইদিন বাংলার স্বাধীনতার কথা লিখবো ।

সেইদিনটার অপেক্ষায় আমি কোটি কোটি সেকেন্ড এই ব্লগের পিছনে নষ্ট করতে রাজি আছি । রাতের পর রাত জেগে কষ্ট করতে রাজি আছি । যদি পেয়ে যাই ,স্বরস্বতীর বর! সেই আলাদিনের চেরাগ ! কিংবা , মধুসূদনের কলম ! মহানামা লিখে পারস্য কবি ইরানীদের শিখিয়েছিলেন কি ভাবে নিজের জাতি নিয়ে গর্বিত হতে হয় , ভালোবাসতে হয় নিজের মাটি ও সংস্কৃতিকে। একদিন কোন সাধারন বাঙালি কি লিখবে না পাকিস্তান বধ করে বাংলা মাকে মুক্ত করার সেই মহান কবিতা ? আমি যদি নাও পারি ,আমার সন্তান যেন তুলে নেয় সেই মহান দায়িত্ব !

এখনো পারিনি বলে ক্ষমা চাইবো না , বাবা ।
অভিশাপ দাও যেন সেইদিন পর্যন্ত বাঁচি !

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুক্তিযুদ্ধ ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪৮
একরামুল হক শামীম বলেছেন: লেখাটা কি ধারাবাহিক হবে আপু?
২. ২৭ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫০
একরামুল হক শামীম বলেছেন: এখনো পারিনি বলে ক্ষমা চাইবো না , বাবা ।
অভিশাপ দাও যেন সেইদিন পর্যন্ত বাঁচি !

কি অসাধারণ কথা, কি অসাধারন আকুতি!!
সেইদিন পর্যন্ত আমারও বেঁচে থাকার খুবই ইচ্ছে...
৩. ২৭ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৮
রাগ ইমন বলেছেন: চেষ্টা করছি শামীম। মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বোধ হয় সবচেয়ে কঠিন কাজ । এইটা কবিতাও না আবার কবিতা ।এইটা ইতিহাস ও না , আবার ইতিহাস । জানি না শেষ পর্যন্ত সাধ্যে কুলাবে কিনা । যদি লিখতে না পারি তো অন্যপথ ধরবো । একটা ভিডিও বানাবো । যেমনই হোক ।ইতিহাসকে ধরে রাখা দরকার । সময় নেই ।চারিদিকে শ্বাপদের বিষ নিঃশ্বাস । সময় নেই একেবারেই!
৪. ২৭ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৮
শওকত হোসেন মাসুম বলেছেন: এসব লেখা ছড়িয়ে দেই সর্বত্র
৬. ২৭ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:০২
রুধীণ বলেছেন: তোমার বাবার প্রতি আমার শ্রদ্ধা পূন সালাম। তোমার উদ্দেশ্য সফল হোক।
৭. ২৭ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৩
মহা পাজি বলেছেন: গোলাম আযম-নিজামী-মুজাহিদের যুদ্ধাপরাধের বিচার চাই...
৮. ২৭ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৩
সামী মিয়াদাদ বলেছেন: একদিন মুক্তিযোদ্ধারা সবাই হারিয়ে যাবেন আর ইতিহাস ধর্ষিত হবে বারবার। ইতিহাসকে ধরে রাখার জন্য আপনার যে আকুতি তার প্রতি শ্রদ্ধা জানাই। আপনার বাবাকে কোন কিছু বলেই ছোট করতে চাইনা। মুক্তিযোদ্ধাদের পায়ের কাছে হাজার রাত যাপন করলেও তাঁদের ঋন শোধ হবার নয়। আশায় রইলাম.....নতুন কিছু পড়ার....নতুন কিছু দেখার.....নতুন কিছু জানার....ধন্যবাদ।
৯. ২৭ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৮
রাগ ইমন বলেছেন: গোলাম আযম-নিজামী-মুজাহিদের যুদ্ধাপরাধের বিচার চাই...

১০. ২৭ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৯
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: ''সেইদিনটার অপেক্ষায় আমি কোটি কোটি সেকেন্ড এই ব্লগের পিছনে নষ্ট করতে রাজি আছি । রাতের পর রাত জেগে কষ্ট করতে রাজি আছি । যদি পেয়ে যাই ,স্বরস্বতীর বর! সেই আলাদিনের চেরাগ ! কিংবা , মধুসূদনের কলম !''
-আপনার সাথে আমরাও আছি...যারা এই দেশটাকে ভালোবাসি।
জানি না,স্বরসবতীর বর,আলাদিনের চেরাগ কিংবা মধুসূদনের কলম আপনি পাবেন কিনা......কিন্তু এটুকু হলফ করে বলতে পারি-আমাদের আপনার পাশে পাবেন সবসময়।
শ্রদ্ধা জানাই সকল শহীদ ও গাজী মুক্তিযোদ্ধাদের...লাখো সালাম বীরাঙ্গনা মা-বোনদের।
১১. ২৭ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৬
নিজেরআয়না বলেছেন: ''আমার একটা গোপন স্বপ্নের কথা বলি আজকে ।প্রতিদিন হাবিজাবি অখাদ্য কুখাদ্য লিখে লেখার হাতটা চালু রাখি তার একটাই কারন । বুকের খুব গভীরে একটা প্রচন্ড স্বপ্ন এখনো লালন করি । খারাপ লিখতে লিখতেই হয়ত একদিন ভালো লেখা শিখে যাব ।আমি সেই দিন আব্বুর কথা লিখবো । একজন মুক্তিযোদ্ধার কথা লিখবো । মুক্তিযোদ্ধা হওয়ার কারনে মেরে ফেলা ছোট চাচা, মামা - সন্তান শোকে হারিয়ে যাওয়া দাদু , অভিভাবকহীন হয়ে ছিন্নভিন্ন হয়ে যাওয়া নানুবাড়ির কথা লিখবো ।''
রাগ ইমন, ধন্যবাদ। একটি দারুণ পোস্ট। লিখুন, লিখুন, লিখতে থাকুন। আপনার সঙ্গে আছি। আপনার সাফল্য কামনা করি।
১২. ২৭ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৪
লাল দরজা বলেছেন: রাগ,
স্যালুট আপনাকে। কি গর্ব আপনার আপনি একজন মুক্তি যোদ্ধারবেটি। অপেক্ষায় কইলাম আপনার এমন স্রোতস্বীনি আবেগে লিখিত হউক/ তৈরী হউ কিছু একটা। এই ভোলা মন জাতি অনেক কিছুই ভুলতে বসেছে ভুলে যাচ্ছে আরো যতো দিন যাবে আলঝাইমারে আক্রান্ত হয়ে ভুলে যাবে অতীত। আমাদের ভবিষ্যৎবাদী মানুষদের কাছে যখন অতীত বন্দনা অসয্য, আমাদের নতুন প্রজন্মের কাছে যখন উন্নিশ একাওর মানে একটি ব্লাক-এন্ড হোয়াইট বোরিং উপাখ্যান তখন আপনার এ লেখাটি আমাকে নতুন করে আরো একবার সাহস দিল। এখনো সব শেষ হয়ে যায়নি এখনো সবাই হারিয়ে যায়নি একনো সবকিছু হারিয়ে যাবে না। আছে, মানুষ আছে।
কেউ মহাভারত পড়েন, কেউ কারবালা পড়েন, আমি পড়তে চাই একাওর। মুক্তি যুদ্ধ আমার মহাকাব্য। এ কিতাব আমি সুর করে পড়ব, কেদে বুক ভাসাব, সাহসে বলীয়ান হবো, রাগে ফুসে উঠব, গর্বে ফুলেউঠব, আনন্দে অত্নহারা হব। বাংলার মুক্তিসংগ্রাম আমাদের কাঁদা-মাটি-মানুষের মহাকাব্য, এ কিতাব আমি কপালে ছোঁয়াই, চুমু দেই, বুকে ধরে রাখি।
রাগ আপনি অবশ্যই পারবেন কিছু করতে, সকল শুভ কামনা আপনার জন্য।
১৪. ২৭ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:০২
লাল দরজা বলেছেন: ফয়সল, ভাই আমাকে কিছু বলছেন?
১৫. ২৭ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২০
অরুনাভ বলেছেন: শুভকামনা থাকলো তোমার জন্য...... অভিশাপ চাচ্ছ সে দিন পরযন্ত বেচে থাকার জন্য তাও দিলাম..... এই জন্য সবসময় পাশে আছি.....
১৬. ২৭ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২২
জয়িতা বলেছেন: ততদিন পর্যন্ত বেঁচে থাক, তোমার মনের লালন করা স্বপ্ন পূরণ হোক তোমার জন্য এই শুভকামনা।
১৭. ২৭ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
আলী বলেছেন: দি ভালো খুব ভালো
১৮. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৪৭
সাইফুর বলেছেন: আপনি..কতটা সুন্দর করে লিখতে পারেন আজ আবার বুঝলাম.....

পারলে....সব রেটিং দিয়ে দিতাম.....
১৯. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১০
বিষাক্ত মানুষ বলেছেন: শকুনদের বিচার চাই । ৫
২১. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৫
রাগ ইমন বলেছেন: মাসুম , প্রেরনা পেলাম ।
প্রতু , সাথে পেলাম ।
রুধীণ , ধন্যবাদ ।
মহা পাজি ,আমরা সবাই চাই ।
সামী , তোমার মন্তব্যে প্রান ভরে গেলো । আব্বুকে দেখাব ।
নিশা , তোমাদের পাশে পেলে যেতে পারবো অনেক দূর।
নিজের আয়না , বিবেকের আয়না হয়ে পাশে থাকুন ।
লাল দরজা , এই সত্যি এরচেয়ে আর সুন্দর করে বলা যেতো না !
ফয়সোল নোই ,মনে হয় লাও দরজার সাথে একমত । আমিও ।
অরু ,পাশেই থেকো ।
জয়িতা , তাই হোক !
আলী , ধন্যবাদ ।
সাইফুর , ধন্যবাদ ।
বিষাক্ত মানুষ ,হ্যাঁ চাই !
মাথু , পাশে থেকো ।
২২. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৮
সিহাব চৌধুরী বলেছেন: আপু , অসাধারন । ৭১' এর কান্নার আকাশ আমরা দেখতে চাই। লিখুন , পাঠক তো আছি ই ।
২৩. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৪
রাগ ইমন বলেছেন: সিহাব , অনেক ধন্যবাদ ভাইয়া । উতসাহ পেলাম।
২৪. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২৯
ফারহান দাউদ বলেছেন: আপনার বাবার কথা লিখুন,যোদ্ধার কথা লিখুন। আমরা অপেক্ষায় আছি,যুদ্ধের এমন কবিতা হাজার কবিও কখনো লিখতে পারবে না,যা আমাদের যোদ্ধারা লিখে গেছেন। আমরা অপেক্ষায় আছি।
২৬. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১:০৮
মাবরুকা তোয়াহা বলেছেন: তোমার লেখাগুলো শুধু চোখে পানি এনে দেয়।
২৭. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১:১৩
মেঘ বলেছেন: শুনো বন্ধু, লিখো তাড়াতাড়ি। জামায়াতীরা বিজয় দিবসের মিছিল করার দিন চলে আসলো আর তুমি শুধু লিখবা লিখবা কইরে সহানভূতি কুড়াইলে তো চলবো না। আমার লাথ্থি যদি না খাইতে চাও আজই লিখা শুরু করো। সাহায্য লাগলে বইলো। যদিও তুমি নিজেই মা দুর্গা মানে দশভুজা।
২৮. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৪১
আবুল বাহার বলেছেন: মুক্তিযুদ্ধারা রাস্তায় রাস্তায় হাত বাড়ায় আর রাজাকারের গাড়ীতে আমার প্রিয় মানুষদের রক্তস্নাত পাতাকা উড়ে । আমার(আমাদের) লজ্জা হওয়া উচিত ।
২৯. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৩৮
মোসতফা মনির সৌরভ বলেছেন: হৃদয় উজাড় করা শ্রদ্ধা আপনার বাবাকে।আমার জন্মের জন্য আমি কৃতজ্ঞ তাঁদের কাছে।
আপু, এবার যে কিছু করতে হয়।আর না। এবার আমরা বিচার চাই। যেভাবেই হোক, শুরু করেন লেখা।
স্যালুট লাল দরজা, হ্যাঁ মুক্তিযুদ্ধ আমাদের মহাকাব্য।
!@@!2075078 !@@!2075079 !@@!2075080 !@@!2075081 !@@!2075082 !@@!2075083 !@@!2075084
!@@!2075085 !@@!2075086 !@@!2075087 !@@!2075088
[link|http://www.hi5.com/friend/group/2491805--Justice
৩০. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:৪১
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: বাংলার জন্য আজও যাদের মন কাঁদে, নতুন প্রজন্মের সেই সব মুক্তিযোদ্ধাকে লাল সালাম । জাতি আজ ঘুমাচ্ছে, শাপদেরা জেগে, ছোবল মারছে একে একে । আর রাগ আপু, আপনার লিখা মানুষকে টানার চৌম্বকীয় ক্ষমতা রাখে, প্রতিটা লিখার পর তার রেসপন্স দেখে বোঝেননা ? সুতরাং, আর দেরী নয়, এখনই লিখতে শুরু করুন, প্লিজ শুরু করুন, আপনার সময় কম, আমাদের সময় কম । আমরা ঘুমিয়ে বলেই শাপদেরা আজ দিকে দিকে ছোবল মারছে, জাগিয়ে তুলুন, জেগে উঠুন সবাই । কোনঠে বাহে.......জাগো সবাই......
৩১. ২৮ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৭
উদাসী স্বপ্ন বলেছেন: এই লেখাটাকে ১ দাগাইলো কোন নিমখারাম রাজাকার?

বড় জানতে ইচ্ছে করে কবে জামাত শিবিররে লাইন ধইরা জুতানো হবে!

৫ দাগানো একটু কম মনে হলো!
৩২. ২৮ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:০৭
রাগ ইমন বলেছেন: ফারহান , ঠিক আছে ।
অমি রহমান পিয়াল , ধন্যবাদ ।
মেঘ , সাহায্য তো লাগবেই । বিশেষ করে তোমার সাহায্য ( লাত্থি) ।
আবুল বাহার , এইটা সবচেয়ে কষ্টের ।
মাবরুকা , চোখে পানি , বুকে আগুন , ঠিক আছে ?
সৌরভ , ঠিক । যোগ দিয়েছি ।
সন্ধ্যা , মন্তব্যে ৫৫ হাজার বর্গমাইল।
"জামাত-----" , যদিও গালিকে ঘৃণা করলেও জামাতকে গালি দেওয়া উচিত মনে করি , তাও আপনার মন্তব্যটা মুছে দিলাম । কিছু মনে করবেন না , সবাই "উচিত" সহ্য করতে পারে না । আমরা না হয় তাদের জন্য একটু সংযত এবং বুদ্ধিমান হই ? সকল রুচির এবং শিক্ষার মানুষের সমর্থনই তো আমাদের দরকার হবে তাই না?
উদা , মাথা ঠান্ডা । ১ এ কিচ্ছু যায় আসে না ।
৩৩. ২৮ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:১২
রাহুল বলেছেন: আপনার বাবাকে লাল ছালাম আমি নতজানু।আপনার বুকের ভিতর লালিত স্বপ্ন বাস্তব রূপ পাবে।পরমকরূনাময়ের কাছে মিনতি তিনি যেন আপনাকে এমন কোন চমৎকার দান করেন আর আমাকে পড়ে যাবার দীর্ঘ জীবন দান করেন।শানীত হোক আপনার বক্তব্য।রক্ত ঝরা দিন গুলোর ইতিহাস উঠে আসুক আপনার বিশ্লষন ধর্মী আবেগ আপ্লুত ভাবুক রিদয় থেকে।সেই দিনের অপেক্ষায় রইলাম আর এই লেখাটার জন্যও ৫ দাগাইলাম।
৩৪. ২৮ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৮
জুবেরী বলেছেন: ১। একটা করে রাজাকার ধর ধরে ধরে .....?.....।
৩৫. ২৮ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৯
জুবেরী বলেছেন: ১। একটা করে রাজাকার ধর ধরে ধরে .....?.....।
৩৬. ২৮ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪০
রাগ ইমন বলেছেন: রাহুল, জুবেরী , একটু সময় চাইছি গুছানোর । ধন্যবাদ আপনাদের অতুলনীয় সমর্থনের জন্য ।
৩৭. ২৮ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৩
বঙ্গাব্দ বলেছেন: পেশী শক্তির দাপটে ন্যায়-সত্যের বাণী নীরবে নিভৃতে কাঁদে।
৩৮. ২৮ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৬
জুবুথুবু বলেছেন: "আমরা ঘুমিয়ে বলেই শাপদেরা আজ দিকে দিকে ছোবল মারছে, জাগিয়ে তুলুন, জেগে উঠুন সবাই । কোনঠে বাহে.......জাগো সবাই......"

ইতিহাসের আলোকে নিবিয়ে হায়েনারা অন্ধকারে ঘোড়ে শিকারের খুজে। সত্য ইতিহাসের আলো জ্বলে উঠুক, আলোকিত হোক চারদিক, তারপর সুন্দর সকালে সবাই মিলে হায়েনা শিকারে বের হতে হবে। একেবারে নির্বংশ করে ফেলতে হবে।
৩৯. ২৮ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
জুবুথুবু বলেছেন: নতশিরে অভিবাদন রা. ইমন। আপনার স্বপ্নের পথের আমরা রইলাম অনুসারী পথিক।
৪০. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:০৮
রাগ ইমন বলেছেন: বঙ্গাব্দ , জুবুথুবু ,
তোমাদের পাশে নিয়ে আমি পাড়ি দেব দোযখের মরু ।
আমার সন্তান যেন পায় এক টুকরো শান্ত সবুজ!
৪১. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:১৭
মৃন্ময় আহমেদ বলেছেন: "খারাপ লিখতে লিখতেই হয়ত একদিন ভালো লেখা শিখে যাব"

প্রার্থনা রইলো ঈশ্বরের কাছে.. আপনার আশা পূর্ণ হউক।।

 

মোট সময় লেগেছে ১.০২৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রাগ ইমন। আপাতত রাত জাগা পাখি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, নীতি প্রনয়ন (পলিসি মেকিং) এবং নাগরিক জীবন উন্নয়ন নিয়ে লিখছি। এক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ