আমার প্রিয় পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

দু'ঠোঁটে বিষ নিয়ে থাকি অপেক্ষায়

২২ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৭

শেয়ারঃ
0 0 0

নিকষিত হেমলকে নিমজ্জিত রাই

ধীরে , অতি ধীরে হই নিমজ্জিত
তোমরা তাকে নিমজ্জনই বলবে
আমার অস্ফুট অধরে না নিম না মজ্জন
কেবল মৃদু কোমল গরলের হাত ধরে পাওয়া সজ্জন
আমি ডুবেছি কি করে বলি যখন সে তুলে রাখে আকাশপানে
কি করে বলি শ্বাসরোধ যখন সে আহুতি ঢালে হিম প্রানে !
কি করে বলি এযে আত্মাহুতি যদি কেউ জড়ায় আহত বুকে
কি করে বলি আগ্রাসন যদি কেউ আভূমি থাকে ঝুঁকে !
তোমরা যাকে নিমজ্জন বলো । আমি জানি সে গ্রহন
কৃষ্ণ পক্ষের চাঁদের মতন ভালোবাসায় আত্মহনন
আলোময় একাকীত্বকে অন্ধ করা চাদরে আলতো ঢেকে
কেউ শিশিরের জলে গিয়েছে ভালোবাসি লিখে
ভীষন লাজুক আমাকে একটুও না জাগিয়ে,
যেন প্রথম চুম্বনের ক্ষণ
সে দিয়েছে প্রণয়ালোকে নিমজ্জিত আলিঙ্গন !

ঢাকা
১৫ই ডিসেম্বর ২০০৭

------------------------------------------------------------

থাকি বিষের অপেক্ষায়

"দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি"
এমন ভাবিয়া যায় কালবেলা , রজনী ফুরাতে বাকি
এমন ভোরের বেলা,
বুঝি সে গো করে খেলা
নামে শর্বরী। আহা মরি মরি , ছলে নাহি টলে ফাঁকি
"দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি"

বনে মর্মরে পীযুষ ধারায়
কে হারে আজি কাহারে হারায়
মৃদু মন্থনে মুছিয়া প্রণয়
যায় জলছাপ রাখি ।

অভয়ে আসিয়া গহনে ভাসিয়া
বিনয়ে নাশিয়া হাসে
তব মন চাহি কত গান গাহি
শুনি, "নাহি নাহি" আশে !

"যদি জানতেম , আমার কিসের ব্যথা তোমায় জানাতাম"
ছিন্ন পাতার পত্র অবোধ ছিড়েছে তার খাম
এমন আকুল কথার ভিড়ে
কেউ ফেরেনি বাবুই নীড়ে
শূন্য পড়ে ব্যাকুল গাঁথা , অজানা তার নাম
নিলাম করে দেই বিকিয়ে মূল্যহীনের দাম
যদি জানতেম , তবে তোমায় জানাতাম !


১৮ই ডিসেম্বর ২০০৭
ঢাকা

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাগাবিতা ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: রাগ ইমন আপুর লেখা মানেই +++++





প্রথম + টা আমিই দিলাম।
২৩ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: আচ্ছা , মুন্না ,তোমার একটা উত্তর দিতেই হবে । নাইলে পরের পোস্ট থেকে তোমাকে ব্লক করা হবে ।


আমার লেখা মানেই ৫ বা + কেন? আমার লেখা কি তোমার ভালো লাগে না খারাপ লাগে? ভালো হলে কেন ভালো লাগে? খারাপ হলে কেন কারাপ লাগে?

এই প্রশ্ন গুলার বিস্তারিত উত্তর না পেলে ,

"তাজুল ইসলাম মুন্না মানেই রাগ ইমনের ব্লগে ব্লক" ।

বুঝা গেলো ?

২. ২২ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৫
মুকুল বলেছেন:
দারুণ!!! একসাথে দুইটা কবিতা! :)

দু'ঠোঁটে বিষ নিয়ে থাকি অপেক্ষায়

কি অসাধারণ পংক্তি!
২৩ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল । তোমার কবিতাটা আবৃত্তি করেছি । মানুষ জন জিজ্ঞেস করলো "গুণের কবিতা নাকি?" । আমি বললাম, "গুণীর কবিতা" ।

৩. ২২ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫১
ফজল বলেছেন: হুমম। কঠিন ব্যামো হইয়াছে বলিয়া মনে হইতেছে। এ ব্যামোর উপশম করিতে কার্ড ছাপাইয়া নিমন্ত্রণ করিতে হইবে। লোভাতুর জিহ্বা লইয়া অপেক্ষায়....... হে: হে: হে:......+++++
২৩ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: ফজল, তুমিও ?
কবিতার মানে বোঝা কি এতই কঠিন?
আমি কি লিখি আর তুমি কি বুঝো । দুষ্ক দুষ্ক !

২৩ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৫. ২২ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:০৮
সমুদ্র বলেছেন: অতৃপ্ত কামনা।
একটা বিয়া দিলে রাগু ঠান্ডা হইবো।
২৩ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: আপনাকে ব্লক করা হলো ।

৬. ২২ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:২৩
রুবেল শাহ বলেছেন: দু'ঠোঁটে বিষ নিয়ে থাকি অপেক্ষায়

তাইতো সকল বাঁধা চিন্ন করে তোমাতে আমি

দরুন



রাগ আপু তোমায় দেখলাম কেমন আছ তুমি
আরিলের পাশ্বে বসা ছিলা----- ঠিক আরিলের পাশ্বে না মাঝে আরেক আপু ছিল -
ঠিক বলেছি কি
২৩ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: ঐটা আমি না

৭. ২২ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০০
অহেতুক অকারণ বলেছেন: ফুলের উপর মাকড়সা বসে আছে নাকি, দারুন ছবিতো!

ভাল লেগেছে কিনা জানি না তবু + দিলাম।
পড়ার মতো ধের্য্য আমি রাখতে পারলাম না, তিন থেকে চার লাইন পড়েই হাল ছাড়লাম।।
২৩ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: কেন রে ভাই? এত কম ধৈর্য্য নিয়ে ব্লগ পড়া ঠিক না ।

না বুঝে যোগ দিলেও অসুবিধা নাই । আমি কল্যান পার্টি ।

৮. ২২ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:১০
লাল সালু বলেছেন: ১৫ তারিখের টা ভাল হয়েছে।
২৩ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১৮ তারিখেরটা তো গুরুর নকল
হে হে হে

৯. ২২ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:১৪
রুধীণ বলেছেন: সা নিধা পা মাগা নিধা মাধা নি রে সা
নিধা নিরে গারে গামা নিধা মাধা নি রে সা




২৩ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: মাশাল্লাহ মাশাল্লাহ !
কেয়া বাত!
মেয়ে দেখি গানও জানে !
রু, তোমাকেই পছন্দ করলাম ।

১০. ২২ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৪
দেবদারু বলেছেন: দু'টো কবিতার উপস্থাপন কৌশল দু'রকম মনে হলো........... খুব ভালো লেগেছে .................. ডাবল প্লাস!!
২৩ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: জাস্ট এক্সপেরিমেন্টিং ভাইয়া । আজকাল আর লিখতে পারছি না । রাইটার্স ব্লক নাকি টু মাচ টেন্সড -----

মাঝে মাঝে মনে হচ্ছে , আমি খুব বেশি রকমের প্রি অকুপাইড । এই দুইটাই পড়তে বসে লেখা । পড়তে পড়তে ক্লান্ত লাগছিলো , তাই কলম নিয়ে সামান্য ঘষাঘষি । কেমন যেনো মনটা খারাপই লাগে ।আমার আগের কবিতা গুলো পড়ি আর মনে হয় , "কবিতা অনুভবের সময় কি ফুরালো?"

লিখতে পারি না । বিষাক্ত লাগে সব, বিষাক্ত লাগে!

২৩ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: দেবা , তোমার সাথে দেখা হলে ভালো লাগতো । হলে ভালো লাগবে ।

২৩ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ।

১২. ২২ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩০
ভাস্কর চৌধুরী বলেছেন:
শুরুতেই বিষ দেখে ভয় পাইছি। তবে দুটো'ই + "অনন্য"।
কি ব্যাপার? কবিতার মন খারাপ না কি?
২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫১

লেখক বলেছেন: কবির মন একটু খারাপ ।

১৩. ২২ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০২
শেখ জলিল বলেছেন: প্রথমটির ভালোলাগা দু'টি লাইন-

আমার অস্ফুট অধরে না নিম না মজ্জন
কেবল মৃদু কোমল গরলের হাত ধরে পাওয়া সজ্জন

...প্রাণ ছুঁয়ে যায়।

আর দ্বিতীয়টিকে যদি গানের লিরিকে সাজাই-

আমার কী যে ব্যথা মনে যদি জানিতাম
দেখা হইলে তাহার সনে বলিয়া দিতাম..
২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৩

লেখক বলেছেন: দারুন গান ,জলিল ভাই ।
সুর দেওয়ার আবেদন জানাই ।

১৪. ২২ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৪
কালপুরুষ বলেছেন: জাতির বিবেককে নাড়া দেবার মতই, তবে ভয় একটাই- অধরে বিষ।
২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫৬

লেখক বলেছেন: ভয় কেন?

১৫. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫১
মৈথুনানন্দ বলেছেন: প্রথমটা কমলা দাসের স্টায়লে আর দ্বিতীয়টা দ্বিধাহীনভাবে রাবীন্দ্রিক - ইম্হো! ;)
২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৭

লেখক বলেছেন: দ্বিতীয়টা তো বল্লুমই যে রবি গুরু, কবি গুরুকে নকলি করেছি । দুটো প্রিয় গানের লাইন ও আছে মাঝে । একে কবিতা না বলে কবিতার ছায়া অবলম্বনে বলা যেতে পারে ।

কিন্তু প্রথমটা কমলা দাসের সাথে মিল্লে গেলো কি করে গো ? একটু বুঝিয়ে বলো তো।

১৬. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৯
নাদান বলেছেন: এত ভাল লাগায় মনটা ভরে যায় যে কিছুই বলতে পারি না। কেমন করে এত সুন্দর লেখ তুমি?
২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৭

লেখক বলেছেন: এইতো নাদুনাথ ঠাকুর, দিলা লজ্জায় ফেলে
কি যে করি , কোথায় লুকাই , এত "ভালো লাগা " পেলে!
কিছু নাকি পারো না কথা , এই না বলে বলে
দিয়েছো ভরে মন্তব্যে শব্দ কথার ছলে
কি সব সুনাম , সুনামি হয়ে আবেগ নমিত রাগে
গাল ভরা মোর লাল রঙ শুধু লজ্জা কুসুম জাগে!

২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৯

লেখক বলেছেন: মাথু , কিছু বলবে না?

১৮. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫০
কাল্‌বেলা বলেছেন:

নিকষিত হেমলকে নিমজ্জিত রাই

Oxyopes scalaris - Lynx spider টার মত, লাঞ্চ করার মনোবাসনা নিয়ে, হেমলক ফুলের উপর অপেক্ষা করতে থাকা দস্যি মেয়ের (রাই) কাছে তো হেমলক বিষ নস্যি গুরু !

কবিতা- কল্পচিত্রেঃ
গগন খুড়ো, এক মস্ত বাউন্ডুলে, মাঝ বয়সী পাগলা কবি। কৃষন পক্ষের শিশির ভেজা রাতে হাতে লাঠি,আর হারকেন নিয়ে হরি হরি করতে করতে বন বাদাড়ে ঘুরে বেড়ায়,জোৎস্না দেখে। তেমনি এক রাতের কথা। বের হয়েছেন,কেউ নেই, নির্জন। কিছুদুর যেতেই বলে উঠলেন- ব্যোম হরি, একি একি !! কাছে গিয়ে দেখলেন আমাদের কিশোরী রাধিকা মানে রাই মানে রাগ ইমন ,চন্দন গাছের তলায় বাধানো শানের উপর কেমন কাতর হয়ে মাথা গুজে বসে আছে!
গগন খুড়ো দৌড়ে কাছে গিয়ে বললেন
– হ্যাঁ রে মা রাই,তোর মুখ নিমজ্জিত কেন রে? ( কবি মানুষ তাই, মুখ ডুবিয়ে রেখেছিস কেন, না বলে, বললেন নিমজ্জিত কেন ?)
– আমাদের রাই কি কম যায়? সে যেন অভিমানের সুরে বললে,হ্যাঁ তোমরা তো একে নিমজ্জমনই বলবে।না খুড়ো আমার মুখে নিমের পাতাও নেই , আমার মুখ মজেও নেই। আমি নেশা করছি-নস্যি টানছি।আমার মুখে আছে হেমলকের কোমল গরল-আমার প্রিয় বস্তু,আমার একান্ত আপনজন।
(বলেই হঠাৎ বিষের চোটে হিচকি তুলে আকাশের দিকে চাইল)
- খুড়ো বললেন, হ্যাঁ রে ব্যাথায় ডুবে যাচ্ছিস না ?
- রাই বলল , কি করে বলি খুড়ো, যখন মুখ তুলেতে পারছি আকাশপানে।
(বলেই গলাটা চেপে ধরল কষ্টের তাড়নায়……)
- খুড়ো বললেন,হ্যাঁ রে তোর কি শ্বাসরোধ হয়ে আসছে?
- রাই বলল, কি করে সেই দোষ দেব খুড়ো , সে যে আমার প্রানে জোগাচ্ছে হিম শীতল আরাম।
- খুড়ো বললেন,আত্নাহুতি দিলি কেন আমার সোনা মানিক?
- রাই বলল , আত্নার আহুতি তো দেইনি খুড়ো,সে পরম আদরে আমার আহত হৃদয় জড়িয়ে নিয়েছে তার বুকে।
- খুড়ো বললেন, হেমলক কি তোকে গ্রাস করে ফেলছে রে?
- না খুড়ো সে অনেক বিনম্র বিষ ,আমাকে কিছু লোভী পুরুষের মত হামলা চালানো তো দূরের কথা,অনেক ভদ্র করে সে আমার সামনে মাটি পর্যন্ত মাথা ঠেকিয়ে কুর্নিশ করছে বরং।হেমলক ইলেক্ট্রিক শকের মত তো নয়!
- খুড়ো বললেন, নাহ্ তোর অই হতচ্ছড়াটা তোকে ডুবিয়ে ছাড়ল।কেন যে ভালোবাসতে গেলি আর কেন যে ডুবে মরলি।
- রাই বলল না খুড়ো,কেঊ আমাকে এসব কষ্টে ডোবায়নি তো, আমিই এসব কষ্ট গ্রহন করেছি।আমি শখ করেই গ্রহন করেছি।কৃষনপক্ষের চাঁদের মত আমি ভালোবাসায় আত্নহনন করেছি খুড়ো।
- খুড়ো বললেন , চল চল এবার বাড়ি যাবি চল।অনেক নেশা করেছিস হেমলক দিয়ে। মুখটা নামা, দেখ মুখে কত শিশির জমে গেছে!
- রাই মুদ্রিত চোখে মুচকি হেসে বলল, তাই খুড়ো? আমার মুখে কি শিশির দেখতে পাচ্ছ? শিশির কখন পড়ল মুখে? এমা ঠোটেও লেগেছে দেখছি। তবে কি-(মনে মনে বলে ঊঠল)

কেউ শিশিরের জলে গিয়েছে ভালোবাসি লিখে
ভীষন লাজুক আমাকে একটুও না জাগিয়ে,
যেন প্রথম চুম্বনের ক্ষণ
সে দিয়েছে প্রণয়ালোকে নিমজ্জিত আলিঙ্গন !


থাকি বিষের অপেক্ষায়

কল্পচিত্রঃ
সেই যে সেই কৃষনপক্ষের রাতে একবার হেমলক দিয়ে নেশা করেছিল রাই… রাতের শিশিরে মুখ, ঠোট ভিজিয়ে ফেলেছিল সেই সুখ সে আজও ভুলতে পারেনি বোধয়। ভাবে আবার সে বিষ খাবে।কিন্তু হারিয়ে গেছে হেমলক। হারিয়ে গেছে ভালোবাসা।হেমলক ছাড়া যে নেশা হয় না আর। তাই আবার সে হেমলক খুঁজে ফেরে………
১৯. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:০০
কাল্‌বেলা বলেছেন:
Methode of Execution by ইলেক্ট্রিক শক এর লিংকটা আগের বার ঠিক মত আসেনি।
২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৩

লেখক বলেছেন: কালবেলা , খুব মজা পেলাম আপনার জীববিজ্ঞান, নাট্যবিজ্ঞান, অপরাধ বিজ্ঞান আর কল্পলোকের গল্প পড়ে । তবে , ঘটনা হলো , একটা জিনিস একেবারেই মিস করে গেছেন ।

"রাধিকার প্রেম , নিকষিত হেম " - বলে না ?

সেই জন্যই বলেছি , নিকষিত "হেম" লক । ঘটনা বিষ নিয়ে নয় গো সই , ঘটনা হইলো , " বিষের মত খাঁটি"।

২০. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৭
ফারহান দাউদ বলেছেন: এক টিকিটে ২ কোবতে?:)
২১. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৮
ফারহান দাউদ বলেছেন: পরের টিকিটে দেখি আবার রবিগুরুর আসর পড়সে:)
২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৫

লেখক বলেছেন: আর বলিও না , ফারহান ! এই দাড়িওয়ালা বুড়ো ভামটার প্রেমে সেই যে পড়লাম, আর ভুলতে পারলাম না ।আসর বলে আসর? পুরা সিন্দাবাদের বুড়োর মতন মনের কাঁধে চেপে রয়েছে । বদমাশটা বাংলা ভাষাকে নিয়ে এমন লেখাই লিখেছে , আমি নতুন করে কিছু লেখার খুঁজে পাই না ।

২২. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৪
কালপুরুষ বলেছেন: কালবেলার কল্পচিত্র তথা ভাব বিশ্লেষণ ভাল লাগলো।
২৩. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপনার লেখা ভাল লাগে।:) কেন লাগে জানিনা। প্লিজ, আমাকে ব্লক করবেন না। :(

পরের পোস্ট থেকে কারণ দেয়ার চেষ্টা করবো।
২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৮

লেখক বলেছেন: ঠিক আছে । সন্দেহ তালিকায় রাখা হইলো ।

২৪. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৫
েবহাগ বলেছেন: 'এস কর স্নান নবধারা জলে' বলবে কে আর?
রবীন্দ্রনাথ একলা ভেজেন, আমাকে ভেজান।

আপনাকেও ভেজান?

নিশ্চয়ই।
২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২০

লেখক বলেছেন: নারে ভাই । ডুবিয়ে মারেন ।

২৫. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: কি কন??? আপুউউউউউ, সন্দেহ তালিকায় রাইখেন না।
২৬. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপু, নতুন কোন লেখা দেন।
২৭. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২২
মুকুল বলেছেন:
ধন্যবাদ মুকুল । তোমার কবিতাটা আবৃত্তি করেছি । মানুষ জন জিজ্ঞেস করলো "গুণের কবিতা নাকি?" । আমি বললাম, "গুণীর কবিতা"


দিদি, শরম পাইলাম। কোথায় সোভিয়েত ইউনিয়ন আর কোথায় কাদির হানিফ ইউনিয়ন!!! আমি ছুটু খাটু মানুষ!!! :`>


কোথায় আবৃত্তি করলেন? বিস্তারিত বলেন। =p~
২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪৭

লেখক বলেছেন: শরম পাওয়ার কিছু নাই । গুণ যতদূর জানি খারাপ লেখেন না

আবৃত্তি করলাম আমাদের কবিতাভূক বন্ধুসভায় । তেনারা কিঞ্চিত গোপন থাকতে পছন্দ করেন বিধায় বিস্তারিত বলা গেলো না । তবে তেনারা দুই হাত , পা , মাথা সব তুলে আশিব্বাদ করেছেন এবং আরো লেখা পড়তে চেয়েছেন ।

২৮. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপু, আমি আপনার এত লেখা পড়ি। আপনারে কোনদিন দেখলাম না ভুলেও আমার ব্লগে ঢুকতে।
২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪৯

লেখক বলেছেন: মুন্না , এইটা কি শর্তযুক্ত ভালোবাসা ?

আমি মন্তব্য করি নাই, এইটা ঠিক , তবে তোমার ব্লগ পড়ি না , এইটা কেমনে জানো ?

২৯. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৫
মৈথুনানন্দ বলেছেন: তার আগে বলো তুমি চিনি ছাড়া চা খাও কেন? একো্য়্যাল দিয়ে তো খেতে পারো। যদিও HbA1c - তে কিছু বেরোয়নি ( টাচুড! ), তবুও এখন থেকেই য়্যাস্প্যার্টেম পেলেট মিশিয়ে বেভ্যারেজ খাই, ভালো করছি না?

হাহা! তোমার পেটে পেটে চালাকি, সবই জানো, আমার পরীক্ষা নিচ্ছো - তাই না? এইটে দেখো, বায়োর পরে যেগুলো আছে, অর্থাত দ্বিতীয়-তৃতীয়-চতুর্থ কলাম।

=====wiki-excerpt=====

Her statements like "I’m converting Krishna into Allah and making him the Prophet after naming him Mohammed. If you go to Guruvayoor now Krishna will not be there he will be with me" infuriated many conservative Hindus. They cannot digest when some one who has written


Krishna, I am melting,
Melting, melting
Nothing remains
But you


Suddenly starts writing,


Ya Allah
I perceive the Prophet's features, as
yet unrevealed, on my beloved's
mien...


=====কি - পরীক্ষায় পাস করেছি?=====
২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০২

লেখক বলেছেন: আরে মার দিয়া !

আমি যদিও কমলাদির মতন কৃষ্ণ , আল্লাহ বা মুহম্মদ ভেবে লিখিনি । তবে তোমার মন্তব্যের পরে বেশ করে ভেবে দেখলুম , ঠিক কি ভাবে ছিলুম , যখন শব্দ দিলে হানা । তা, এই কবিতায় ঈশ্বর না এলেও কবিতা আমার কাছে ঈশ্বর বটে । আবার , ঈশ্বর নিজে কবিতাই তো ,তাই না? সেইদিক থেকে চিন্তা করলে কমলাদির সাথে মিল পাওয়া যাচ্ছে ঠিক।

তবে , পরের রবিবাবুর পৈতে ধরে যে টান দিলুম , তাতে কিন্তু সেই "পরমাত্মাকে" খুঁজে মরছি । সেই " দা ওয়ান" । তার সাথে একাত্ম হওয়ার ইচ্ছেটুকুই কি আসলে ব্লাক হোল , মৈ ?

৩০. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৭
মৈথুনানন্দ বলেছেন: o that's silly...আসলে আমার প্রাক্তন বান্ধবীর ( কাভিতা ) কথা তুললে তো...ইসি লিয়ে হাম থোড়া উত্তেজিত হো গয়া...replace column with row! :P
২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০৮

লেখক বলেছেন: হা হা হা হা হা হা

৩১. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩২
মানুষ বলেছেন: + এ টিপি দিলাম
২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২৯

লেখক বলেছেন: মানু, তাড়াতাড়ি সুস্থ হয়ে নতুন লেখা দাও ।

৩২. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪৮
কাল্‌বেলা বলেছেন:

কি করুম ,
আপনিই তো ধরা খাওয়ায় দিলেন !
২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩২

লেখক বলেছেন: কি খাওয়াইলাম ? একাই খাইলেন? আমারে পালটা কিছু খাওয়াইবেন না ?

৩৩. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৬
জলসাধক বলেছেন: তুলে নেবো সবটুকু বিষ
যদি পাই কামের আশীষ
স্বপ্নের দ্বার খুলো নারী
আমিও যে ভেসে যেতে পারি !

তারপর প্রগাঢ় চুম্বনে
খুঁজি প্রাণ পরাগ মোহনে........
২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫২

লেখক বলেছেন: দুর্দান্ত!

৩৪. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৪২
মাথামোটা বলেছেন: "শূন্য পড়ে ব্যাকুল গাঁথা , অজানা তার নাম
নিলাম করে দেই বিকিয়ে মূল্যহীনের দাম
যদি জানতেম , তবে তোমায় জানাতাম !"
-----
শেষ তিনটা লাইন মনে গাইথা রইল।
একটা সত্যি কথা কই। আপনের কবিতা বুঝতে হইলে আমার কয়েকবার পড়তে হয়। এজন্য কমেন্ট করতে ভয় পাই।
২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫৬

লেখক বলেছেন: এখন থেকে তোমার জন্য মন্তব্য বাধ্যতামূলক করা হইলো (ক্লোজআপহাসি)

কিছু না বললে বুঝি না তো ,পড়ে কি মনে হলো । আর বোঝার কথা বলছো ? লিখে ফেলার পরে কবিতার আসল মালিক পাঠক । লেখকের আর কোন মালিকানাই থাকে না যে তোমায় ধরে দেবে জেলে , তবে কেন মন্তব্য করতে ভয় পেলে !

৩৫. ২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১৪
কাল্‌বেলা বলেছেন:
আপনার কবিতা আসলেই কবিতা । টাফ কিন্তু বোধগম্য। মাগার বুঝতে গেলে মামা ভীষণ ঠেলা। কিন্তু বোঝার নেশাটা আমার ব্যাক্তিগত পাগলামি। সব কোবতেই যে বুঝতে পারি তা না......মাগার বুঝতে চেষ্টা করি......এই চেষ্টা করেতে যাইয়া মিয়া পুরা ধরা খায়া যাই। কবির ইচ্ছা স্বাধীনমত লেখা শব্দমালায় আমি মিয়া আকাশ-পাতাল , সাগর , পৃথিবী, ছবি, মন , বাতাস, বাবুই, ইত্যাদি ইত্যাদি কোথায় কোথায় না খাবি খাইতে থাকি! এই জন্য বললাম ধরা খাই।

তো ধরা খাইতে খাইতে আমার চোখের সামনে যে চিত্র গুলা ভাসে সেগুলার একটা শব্দগত রুপ দেওয়ার চেষ্টা করি আর কি। উদ্দেশ্য দুইটা ।
১। কবির ভাবা চিত্রের কতটা কাছা কাছি যাই তে পারলাম সেইটা জানা।
২। টাচ এন্ড পাস টাইপের একটা নোট রাখা ( সব সময় রাখি না যদিও) যেটা পড়লে আমার মত হয়ত অনেকের এত বেশি খাবি খাইতে হবে না......সহজেই কবিতার কাহিনীটা বুঝতে পারবে।

এই আর কি।
২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:০০

লেখক বলেছেন: মজার মন্তব্য ।

আপনার মন্তব্য পড়ে পরিচিত এক ছেলের কথা মনে পড়ে গেলো । আপনি অবিকল তার মতো কথা বলেন।

আপনার চিত্রকল্প আঁকাটা নিজের জন্যই আঁকুন। কবি কি লিখলো আর কি বুঝালো , তাতে কি আসে যায় ?
ব্যাপার্স না।

৩৬. ২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব ভালো লাগলো......।
শুভেচ্ছা নিন ইমন।
২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:০৩

লেখক বলেছেন: ঝরা পাতায় ভেসে এলে কাছে আজি
পরাণে উঠিছে বীনা সকাতরে বাজি
তোমার শুভ কামনার একটা পত্র ফলক
দিয়ে গেলো আনন্দ আলো এক ঝলক !

৩৭. ২৪ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:০৩
বিষাক্ত মানুষ বলেছেন:
অসাধারন !!!

আগেই পড়েছি ... তখন কি কমেন্ট করবো বুঝে উঠতে পারিনি । এখনো বুঝতে পারছিনা কি লিখবো !!
২৪ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: এক খানা কোবতেই লিখে ফেলো ।

২৪ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: টারটল , তোমার লেখা চাই ।

৩৯. ২৪ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: থিক আছে। আমার ব্লগ আপনার দেখন লাগবো না। খালি সুন্দর সুন্দর লেখা দেন। আমিই পড়ি। কমেন্ট করি।
২৪ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: শেষ কয়েকটা পোস্টে তো দেখি দুষ্টুমি করতেই ব্যস্ত । আর ছবি । লেখা কই মুন্না ?

চিন্তা ভাবনা করে একটা বড় করে লেখা দাও দেখি । মৌলিক চিন্তার ফসল ।

৪০. ২৪ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪২
নাজিরুল হক বলেছেন: ২২ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৩

তাজুল ইসলাম মুন্না বলেছেন: রাগ ইমন আপুর লেখা মানেই +++++





প্রথম + টা আমিই দিলাম।



হি হি হি

ঠিকই বলেছে মুন্না।
২৪ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:০১

লেখক বলেছেন: হো হো হো , এই মন্তব্যের মানে কি?


প্রথম প্রশ্নবোধকটা আমিই দিলাম।

৪১. ২৪ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপু, আমি লিখতে পারি না:(
৪২. ২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১০
শতরূপা বলেছেন: শতরূপা বলেছেন: 'আমার অস্ফুট অধরে না নিম না মজ্জন
কেবল মৃদু কোমল গরলের হাত ধরে পাওয়া সজ্জন'

 

মোট সময় লেগেছে ০.৯৮৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রাগ ইমন। আপাতত রাত জাগা পাখি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, নীতি প্রনয়ন (পলিসি মেকিং) এবং নাগরিক জীবন উন্নয়ন নিয়ে লিখছি। এক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ