আমার প্রিয় পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

ঝিন্দের বন্দী - দা বুক অফ লাভ লস্ট !

২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৯

শেয়ারঃ
0 0 0

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার !
না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ।।

( নিজেকে মাঝে মাঝে লাগে উপন্যাসের বন্দী কোন মেয়ে । তুমি পড়বে পড়বে করেও যেন বড় বেশি ব্যস্ত অন্য কাজে । পাতায় পাতায় কালো রঙের কষ্টে আমি বসে আছি নিজেকে মেলে দিয়ে টুকরো টুকরো নিঃশব্দে। সেই কবেই কিনে রেখে দিয়েছো । ফেলে রেখেছো ভুলে যাওয়া শৈশবের প্রিয় মার্বেলের মত । কাউকে নিতে দেবে না । নিজেও খেলবে না।শুধু দেরাজের পিছন দিকে , অনেকটা পেছনে , দরকারী সব কয়টা জিনিসের তলায় , ধুলো ময়লায় রেখে দেবে অবহেলায় । পুরুষ না তুমি! তোমার একান্ত খেলনাটাকে বন্ধ করে রেখেছো অকরুন অপ্রেমে ! )

বুঝি গো রাত পোহালো ,
বুঝি ঐ রবির আলো
আভাসে দেখা দিলো গগন-পারে--
সমুখে ঐ হেরি পথ ,তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে । ।

( হঠাৎ এক একদিন দেরাজ খোলার শব্দে আমি হই উৎকর্ণ ! তুমি এলে? এবার বুঝি হাতে নেবে ? নিশ্চয়ই আদরে মুছে দেবে ধুলোর দুরত্ব। ঠোঁটে তুলে চুমু খেয়ে বলবে, আরে তুমি এখানে ! কবে থেকে খুঁজে চলেছি এখানে সেখানে , বাবার শেলফে , মায়ের আলমারিতে । আর তুমি কিনা পড়ে আছো আমার মালিকানায়! একটু ভুল আলোর রশ্মি কাছে এলে , তোমার পায়ের শব্দ পেলে , ভাবি - এইবার ! এই বার ঠিক ! কেমন করে ভুলে থাকবে তুমি যে তোমাকে এত ভালোবাসে । যাকে তুমি ভালোবেসে টেনেছিলে কাছে ! )

আকাশের যত তারা
চেয়ে রয় নিমেষহারা ,
বসে রয় রাত-প্রভাতের পথের ধারে।
তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক-পারাবারে ।

( আমার সকল নিয়ে বসে আছি । তুমি আমার সর্বনাশা প্রেম । না হয় এভাবেই কেটে যাবে মহাকাল । তুমি অনেক বড় হয়ে গেছো । কৈশোরের রহস্য উপন্যাস , সেই সিভকা বুরকা ঘোড়া ছুটিয়ে রাজকন্যাকে উদ্ধারে আর কোন আগ্রহ নেই তোমার । এখন আর তোমাকে টানে না কোন অচিনপুরীর অজানা অচেনা চিঠির সুবাস। তুমি অনেক, অনেক বড় হয়ে গেছো । পুরনো কথা ভুলে গেছো । কবে কখন মন দেওয়া নেওয়া খেলা হয়েছিলো , কোথাও বেজেছিলো ভুল সুরে সেই ডাকাতিয়া বাঁশী - সব ভুলেছো , সব। শুরু হয়েছিলো যদি , আছে তার শেষ । শুধু আমিই বুকে নিয়ে বসে আছি সেই রাগিনীর রেশ ।)

তোমায় কিছু দেব ব'লে চায় যে আমার মন
নাই-বা তোমার থাকলো প্রয়োজন ।।
যখন তোমার পেলেম দেখা , অন্ধকারে একা একা
ফিরতেছিলে বিজন গভীর বন।
ইচ্ছে ছিলো একটি বাতি জ্বালাই তোমার পথে ,
নাই-বা তোমার থাকলো প্রয়োজন ।।
ইচ্ছে ছিলো বরণ মালা পরাই তোমার গলে ,
নাই-বা তোমার থাকলো প্রয়োজন ।।
ইচ্ছা ছিলো বিনা পণে আপনাকে দেই পায়ে ,
নাই-বা তোমার থাকলো প্রয়োজন ।।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাগাভিমান ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৩
মানুষ বলেছেন: শেষেরকটা লাইনের জন্য থ্যাংকু
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন: কাকে মানু ? আমাকে না রবিদাকে ?

২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩২

লেখক বলেছেন: মুন্নাটা আসলেই বাচ্চা । হা হা হা হা হা । আমার মত ।

৩. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৪
বিষাক্ত মানুষ বলেছেন: আবার পড়ি ... দেখি কিছু বুঝতে পারি কিনা !!!
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৩

লেখক বলেছেন: বিমা, তুমি বুঝলে আমাকেও একটু বুঝিয়ে দিও !

৪. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: পড়লাম। কিছু কিছু বুঝলাম। কিছু কিছু বুঝলাম না। আবার +
৫. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩০
রাগ ইমন বলেছেন: ডিস্ক্লেইমার ঃ ব্র্যাকেটের বাইরের লেখাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান - প্রথম খন্ড থেকে নেওয়া ।

আমার ভীষন প্রিয় দুটো গান।

প্রথম গানটা এত দরদ দিয়ে গেয়ে , রেকর্ড করে ই স্নিপ্সে আপলোডের চেষ্টা করছি ।হচ্ছে না ।

থাক গে , এমন কি আর ভালো গাই!
৬. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩২
সাইফুর বলেছেন: আমার অল্প জ্ঞানে কিছুই বুঝতে পারলাম না...

আবারে পড়ি..

কবে যে জ্ঞান হইবে আমার...:(
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৪

লেখক বলেছেন: যেদিন প্রেমে পড়বা অথবা বিয়ে করবা

৭. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৪
ধ্রুব বলেছেন: মেগাশেয়ারে দিতে পারেন http://www.gegashare.com সার্ভিসটা বেশ ভালো।
৮. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমারে আপনার গাওয়া গানটা মেইল কইরা দেন।
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৩

লেখক বলেছেন: আপলোড হইলে শুনতে পারবা।

২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৬

লেখক বলেছেন: আপলোডে না , ধ্রুব , ভালো রেকর্ড হচ্ছে না । মন মত না শোনালে আর শুনিয়ে কি দরকার ?

তার চেয়ে যারা আমার ইয়াহুতে আছে , কানে হেড ফোন আছে , তারা লাইভ শুনুক

১০. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৭
েবহাগ বলেছেন:
ছেলেমানুষী ফিল্মটা দেখেছিলাম...
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৬

লেখক বলেছেন: আমি দেখিনি ।

১১. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: +
:( কিন্তু আরেকবার পড়বো কমেন্ট করার পর
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৭

লেখক বলেছেন: মানে ? কেমনে কি ?

১২. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪০
বহুরূপী মহাজন বলেছেন: নাইবা ডাকো রইব তোমার দ্বারে

মুখ ফিরালেও ফিরবো না এই বারে

নাইবা ডাকো রইব তোমার দ্বারে।


বসবো তোমার পথের ধুলার পড়ে

এড়িয়ে আমায় চলবে কেমন করে?

তোমার তরে যে জন গাথে মালা

গানের কুসুম জুগিয়ে দেব তারে

নাইবা ডাকো রইব তোমার দ্বারে।


বসবো তোমার ফসল ক্ষেতের কাছে

যেথায় তোমার পায়ের চিহ্ন আছে

জেগে রব কঠিন উপবাসে

অন্ন তোমার আপনি যেথায় আসে

যেথায় তুমি লুকিয়ে প্রদিপ জ্বালো

বসে রব সেথায় অন্ধকারে

নাইবা ডাকো রইব তোমার দ্বারে।


(আমি লিখি নাই, লিখছে রবি মিয়া)

বিপরীত মানুষের বিপরীত ভাবনা
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৩

লেখক বলেছেন: নিশা-অবসানে কে দিলো গোপনে আনি
তোমার বিরহ বেদনা-মানিক-খানি ।।
সে ব্যথার দান রাখিব পরাণ মাঝে-

১৩. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫২
রাগ ইমন বলেছেন: ঝিন্দের বন্দী - একটা উপন্যাস । মোটামুটি দুর্বল উপন্যাস । তারপর ও কেন যেন কিশোরী মনে গেঁথে গিয়েছিলো । হয়ত নায়ক বাঙালী ছিলো বলে । বাঙালী কোন ছেলেকে দুর্ধর্ষ ভাবতে দারুন রোমাঞ্চ ছিলো তখন।

আমার আইডল - সত্যজিত রায় "ফেলুদা" সৃষ্টি করে ভালোবাসার মত নায়ক এর অভাবটা মিটিয়েছিলেন। ব্লগের ফেলুদা অবশ্য ততটাই ঘৃণ্য আচরন করে এই নামটার চরম অপমান করেছে । ধিক্কার তাকে ।

তিন গোয়েন্দার সুবাদে "কিশোর" এর প্রেমে পড়া কিশোরীর অভাব ছিলো না ।আমার ভালো লাগতো না , কারন ও আমেরিকায় থাকে । তার চেয়ে বরং দীপু নাম্বার টু ছিলো আমার অনেক কাছের, প্রিয় একজন । সামনা সামনি পেলে প্রেম একটা ঠিকই হয়ে যেতো নির্ঘাত ।

মাসুদ রানাকে সহ্য হয়নি যত্র তত্র তার দেহদানের জন্য । আর সোহানার পিছনে ছোঁক ছোঁক করে বেড়ানোর জন্য । কিন্তু , একটা বই , মনে হয় অগ্নিপুরুষ ( নামটা মনে নাই , রানা কি মারা যায় ঐ বই এর শেষে ?) পড়ে হাপুশ কেঁদেছিলাম। বইয়ের একদম শেষ কটা লাইন পড়ে ।

কত কত বিখ্যাত ,কুখ্যাত লেখকের লেখা গোগ্রাসে গিলেছি । কেউ আমার নাম দিয়েছিলো "দীপাবলী"। তবু ঝিন্দের বন্দী হয়ে পড়ে রইলাম কেন , এও এক রহস্য !
১৪. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৭
প্রিয়তি বলেছেন: খুব ভাল লাগলো। প্রিয় তে এড।

২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৬

লেখক বলেছেন: তুমি তো আপাদমস্তক প্রিয়তে !

১৫. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৭
ধুসর গোধূলি বলেছেন:

আপনের পোস্ট পড়োনের আগে লোটাবদনা লইয়া তৈয়ার থাকোন লাগে।
অযু করোনের লাইগ্যা না, বদহজম হইতে পারে এই ডরে। গরীব মাইনষের লাইগ্যা ইট্টু ঠান্ডা রাইস আর চুহা ডাইল টাইপের লেহা দিতারেন না হুজুরাইন!


২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৭

লেখক বলেছেন: ধুসর ,

১। ঠান্ডা রাইস আর চুহা ডাইল টাইপ একটা পোস্ট দিয়ে আগে শিখিয়ে দেও এইটার মানে কি !

২। ঐ রকম লিখলে তুমি যে আমার লেখার মর্ম উদ্ধারে "পপি গাইড " বিক্রির একটা ব্যবসা শুরু করেছিলে , তার কি হবে?

৩। আমার লেখা যেমনই হোক ,এই ব্লগে তোমার লেখা আমার জন্য বিচ্ছিরি রকমের মন খারাপের দিনের ভালো ওষুধ ছিলো । তোমার পোস্ট , তোমার কমেন্ট -- আমি সুন্দর বনের খাঁটি মধু পেলে হাড় হাভাতে যেমন তর্জনী ঠেকিয়ে একটুস একটুস করে জিভে নেয় আর তারিয়ে তারিয়ে উপভোগ করে - তেমন করে স্বাদ নিতাম। নেশা ধরিয়ে দিয়ে কলকে টেনে ভেগে গেলে ধুসর , ধম্মে সইবে নারে , ধম্মে সইবে না

অনেক দিন পরে তোমাকে পেয়ে ভালো লাগছে খুব ।

১৬. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৩
েবহাগ বলেছেন:
পরে ফিল্মটার লিংক দিয়ে দেব।
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩২

লেখক বলেছেন: আচ্ছা ।

১৭. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: ইমন গানের মাঝে এত সুন্দর আবহ..............খুব ভালো লেগেছে।
গানটা আমার ভীষন প্রিয়/
"ভেঙে মোর ঘোরের চাবি নিয়ে যাবি কে আমারে".......
শুভেচ্ছা।
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৩

লেখক বলেছেন: আমার ও খুব প্রিয় গান। বড়ই অর্থবহ ।

আপনাকেও শুভেচ্ছা ।

১৮. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:২৬
অ্যামাটার বলেছেন: আপনি বোধহয় ধিক্কার শব্দটা বড্ড ফ্রিকুয়েন্টলি ব্যাবহার করেন , তাই না?
" ব্লগের ফেলুদা অবশ্য ততটাই ঘৃণ্য আচরন করে এই নামটার চরম অপমান করেছে । ধিক্কার তাকে । "

যাই হোক,
বেশ কঠিন, বেশীরভাগ-ই বুঝতে কষ্ট হল।
আরেকটু সহজ করে লেখা যেত না ?
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: "বড্ড ফ্রিকোয়েন্টলি" এর সংজ্ঞা কি? ধিক্কার দেওয়ার মত ঘটনা ফ্রিকোয়েন্টলি ঘটলে , ধিক্কার ও ফ্রিকোয়েন্ট হবে ,তাই না? তবে , আপনার মন্তব্যেকে ধিক্কার দিলেও , ব্যক্তি হিসেবে আপনাকে ধিক্কার দেওয়ার দরকার দেখি না । আপনার পরের মন্তব্যটা অবশ্যই প্রশংসার দাবীদার ।

এই পোস্ট প্রসঙ্গে , আমার কাছে তো অতিরিক্ত সহজ করে লেখা মনে হয়েছে । মানে অনেকটা শিশুতোষ । আপনাদের কাছে কঠিন লাগছে

২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ ।

২০. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩০
ফারহান দাউদ বলেছেন: এত বছর পরেও গুরুদেবের রেহাই নাই,খালি বুড়া লোকটারে ধইরা টানাটানি:(
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪২

লেখক বলেছেন: সামনে পাইলে দিতাম একটা পিটা !

সব ভালো গুলা নিজে লিখে ফেলেছে । আমরা আর কি লিখবো ?

২১. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৬
বুমবুম বলেছেন: বাইনারি টাই অহনো বুঝবার পারলাম না এইর মইধ্যে আবার ঝিন্দের বন্দি!!!মাথা ডা গেলো রে আমার।
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:০১

লেখক বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা হা

২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩০

লেখক বলেছেন: মৈথু ,তোমার আসল কাজটা কি বলো তো আমাকে

দুনিয়ার সব কিছুর লিংক তোমার কাছে থাকে / আছে কি করে ?

আর এত কিছু পড়ার সময় কখন পাও ? কাজ কর্ম কিছু নাই নাকি!
কাজ না থাকলে এসে কটা পিয়াজ কেটে দাও আমার । আমার এখন রান্না করতে হবে । শ্রিম্প ডিলাইট আর স্পিন্যাচ স্যুপ । সময় পেলে , আলুর ডালনা ।

আমার খুব বড়ি রান্না খেতে ইচ্ছে করছে । আর মেটে আলু । কোথায় যে পাই ! কইমাছ, মটরশুটি , ফুল কপি , আলু ,টমেটো আর বড়ির একটা দুনিয়া কাঁপানো রেসিপি জানি ।কিন্তু বড়িওনাই , কই মাছও নাই।

২৩. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৬
পথিক!!!!!!! বলেছেন: দিদি ্আছেন কেমন?
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩৩

লেখক বলেছেন: আহলান ওয়া সাহলান !

ওরে কে আছিস , মিলাদ এর ডাক দে । আমার ভাই এসেছে ।

কোথায় ছিলে হে? ব্লগে দেখি না কেন?

২৪. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩৮
তারার হাসি বলেছেন: ঝিন্দের বন্দী'র বন্দীনি কে শুভেচ্ছা.........খুব ভাল লাগল।

২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ , স্মাইলিং স্টার ! আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ।

২৫. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪০
নরাধম বলেছেন: রাগাপু, আগে মনে করতাম কোবতে বুঝিনা। এখন দেখি গদ্যও বুঝিনা। আমার কি হবে? তবে আমি কি নরাধমই থেকে যাব সারাজীবন?


তবে এসনিপস এ গতরাতে ৩০/৪০ বার ভেংগে মোর ঘরের চাবি শুনেছিলাম। আপনার লেখা পড়ে আবার শুনতেছি।
২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: আমি গাইছি আর নিজেরটা নিজেই শুনছি।

২৬. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪১
অরুনাভ বলেছেন: ঝিন্দের বন্দীর মতো একই আরএকটা ক্লাসিক " প্রীজনার অফ জেনডা"......

অনেক অনেক দিন আগে সেবাপ্রকাশনীর বদৌলতে পড়েছিলাম..... এক নিঃশ্বাসে পড়ার মত.....

"আমার সকল নিয়ে বসে আছি । তুমি আমার সর্বনাশা প্রেম । না হয় এভাবেই কেটে যাবে মহাকাল । তুমি অনেক বড় হয়ে গেছো । কৈশোরের রহস্য উপন্যাস , সেই সিভকা বুরকা ঘোড়া ছুটিয়ে রাজকন্যাকে উদ্ধারে আর কোন আগ্রহ নেই তোমার । এখন আর তোমাকে টানে না কোন অচিনপুরীর অজানা অচেনা চিঠির সুবাস। তুমি অনেক, অনেক বড় হয়ে গেছো । পুরনো কথা ভুলে গেছো । কবে কখন মন দেওয়া নেওয়া খেলা হয়েছিলো , কোথাও বেজেছিলো ভুল সুরে সেই ডাকাতিয়া বাঁশী - সব ভুলেছো , সব। শুরু হয়েছিলো যদি , আছে তার শেষ । শুধু আমিই বুকে নিয়ে বসে আছি সেই রাগিনীর রেশ "..... লাইন গুলি মনে ধরেছে....
২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ অরু । ভালো আছো তো ?

২৭. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪২
নিবেদীতা বলেছেন: খুব ভাল লাগলো। আপনার সব পোষ্ট গুলো গোগ্রাসে গিলি, এত্ত এত্ত চমৎকার আইডিয়া আসে কি করে!!!
২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫০

লেখক বলেছেন: লজ্জায় ফেলে দিলেন। আমাকে ব্লগটা ছাড়তেই হবে দেখছি!

২৮. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪৮
মৈথুনানন্দ বলেছেন: ভাগ! ঢপ মেরো না। আমি না হয় সিম্প্লেটন - তাই বলে যা তা বুঝিয়ে দেবে? রেতের বেলা আবার রান্না কি শুনি - অ্যাঁ! এ ভাই...ছরি...বড়ো বোন...এখন তো চোখ বন্ধ করে ঘুমুঘুমু করার টেম। তবে কথা হল এই গপ্পোটার চাইতে হিস্ট্রী-বেস্ড নভেল্গুলো মারাত্মক রোম্যান্টিক লাগত - কালের মন্দিরা, তুঙ্গভদ্রার তীরে...। ক্লাস সিক্সে গোগ্রাসে গিলতুম আর মনে মনে হিরোইনদের ফ্রেঞ্চ-কিস কর্তুম। আমি ভালো ছেলে ছিলুম নি? এখন অবশ্য চরিত্তিরটা খারাপ হয়ে গেছে...হেহে!!!!!
২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৩০

লেখক বলেছেন: চিংড়ি ( প্রন চপ্স্যুয়ে ) শেষ করলাম।

এখন চিকেন টমেটো কারি ।

তা'পর পালং এর শাকালু । বুঝেছ?

২৯. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:২৯
মৈথুনানন্দ বলেছেন: আচ্ছা, অনেক গপ্পোটপ্পো তো হলো, এবারে একটা অসাধারণ এলেক্ট্রনিক্যা শোনো - কেমন? বেশ পুরনো, কিন্তু যতো বারই শুনি, যা লাগে না - গুরু তোমায় মুখে বলে বোঝাতে পারবো না।


৩০. ২২ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:১৮
নাদান বলেছেন:

সে আসবে ফিরে
তার ভুলে যাওয়া নীড়ে,
তার সব প্রেম তখন
এই মায়াবতি কে ঘিরে।
২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৫

লেখক বলেছেন: না হে , অত সৌভাগ্য নিয়ে জন্মাইনি আমি ।

আরে পাগল , একবার এসে চলে গেলে না ফিরে আসার কথা ওঠে । সে তো আসেইনি কোন দিন । সেও বোঝেনি আর আমিও বলিনি ।

ভালোবেসে বোকার মত কাজ করেছি ।

তাকে সেটা জানতে দিয়ে আহাম্মকের মত আরেকটা ভুল করবো নাকি

না না , আমি এখন আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান । চোখে , মুখে , বুকে তালা দিয়ে আমি একজন সফল রোবট হবো !

রোবটদের সবাই সম্মানিত করে । রোবটরা সফিস্টিকেটেড নারী হয় । রোবটরা জনপ্রিয় , শ্রদ্ধেয় , আকাঙ্খিত , সুশীল হয় ।

আরেকটা সুবিধা আছে - রোবটরা কবিতা লিখে সময় নষ্ট করে না । ওরা অব্যক্ত অভিমানে প্রতিদিন একটু একটু করে মরে যায় না ।

তোমরা , চালাকরা মানুষ হও ।


আমি বোকা তাহলে রোবটই হবো ।

ইয়া হাবিবি (ক্লোজআপহাসি)

২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ বেহাগ।

 

মোট সময় লেগেছে ১.৫৪০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রাগ ইমন। আপাতত রাত জাগা পাখি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, নীতি প্রনয়ন (পলিসি মেকিং) এবং নাগরিক জীবন উন্নয়ন নিয়ে লিখছি। এক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ