সুশোভিত , অমোঘ নিয়তির মত একটি গুড়ি
এক এক করে কেটে যাওয়া অপেক্ষার ঝুরি মাটিতে
বিবর্ন , আমার ভালোবাসা, বাকলের রঙে ।
বহু যুগের অভ্যস্ততায় তাকে আর পড়ে না চোখে
নিরবে দাঁড়িয়ে থাকা ,বাঁকা পথের গন্তব্যকে উপেক্ষা করে
কেবল উত্তুরে হিম হাওয়ায় নাড়া লাগে অভিমানের ডালে
তখনই স্পষ্ট হয়ে যায় , পাতার ফাঁকে আবেগের স্বপ্নরশ্মি ।
তলার অন্ধকারে বিভ্রান্ত শান্তির ছায়া পড়ে অনাবিল
কোন পথিকের পদধুলিতে চিহ্নিত হওয়ার আকাঙ্খা
বাসা বাধে ঘুন পোকা হয়ে সর্পিল শিকড়ে তার
যেন তোমাকে চাওয়ার অধিকারহীন বোধ আমার ।
লুকানো ভালোবাসা জেনো বৃক্ষের মত
আশা নামক পাতা যার ঝরে পড়ে একে একে
প্রতীক্ষার শীতের শেষে পাতা নেই হলে
চৈত্রে থাকে পড়ে অহম উলঙ্গ; কামনার কঙ্কাল ।
[আসবো তো বলিনি কখনো,
আসবো না - সেও কি বলেছি?]
দেবদারু , ব্লগের ভালো লাগা কবিদের মধ্যে তুমি একজন । আমাকে উৎসর্গ করা তোমার কবিতা দেখে এত অবাক হয়েছি ,বলার মত না । আমার মত কাব্যারু (কবিতার নেশারু ) ব্যক্তির জন্য অসামান্য উপহারই বটে ! সে উপহারের যোগ্য আমি হই কিনা ,সেইটাও চিন্তার বিষয় । কবিতা আমি লিখতে পারি না ,শিখছি এখনো । তবে ,উপহার দিতে পছন্দ করি বলেই এই একটা ক্ষুদ্র প্রচেষ্টা । গ্রহন করলে কৃতজ্ঞ থাকবো ।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


