আমার প্রিয় পোস্ট
- ইউকে জামাতের প্রধান এবং নিজামীর জামাতার স্বীকারোক্তি...অবশেষে... - নিঝুম মজুমদার
- শিক্ষকদের যৌন নির্যাতন - রাজ মো, আশরাফুল হক বারামদী
- একটি গ্রামের বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামিং কনটেস্ট - মুনির হাসান
- জাগো গো ভগিনী। - জিকসেস
- আয় কে আমাদের পিটাবি? (আমি একজন ভিকি বলছি) - অগ্নিলা
- আপনি কি সদ্য ডাক্তারী পাশ করেছেন? তাহলে আপনাকেই বলছি!!! - পয়গম্বর
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- কুরআনে শব্দ খোজার জন্য ব্যবহার করুন “জিকর” নামের অসাধারণ সফটওয়্যার - কর্ণেল সামুরাই
- আড়িয়াল বিলের কান্না শুনুন ।। ১০ লক্ষ মানুষ বনাম সরকার - আমি রোদের ছেলে
- অনলাইনে সবচেয়ে সহজ Data এন্ট্রি জব Microworkers নিয়ে বিস্তারিত পোস্টমর্টেম


- টিপস ম্যান
- চমকে দিন সবাইকেঃ মাত্র ৩ মিনিটে কেক বানান আপনার কফি মগটিতে!!!
- তেলাপোকার ডানায়
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- নির্ধারক শিক্ষিত মধ্যবিত্ত মনের গতিপ্রকৃতি - পি মুন্সী
- ১৬৫৬ সালের স্থাপনা: নলডাঙ্গা, ঝিনাইদহ - উড়নচণ্ডী
- ছন্দের যাদুকরদের ছন্দময় প্রিয় কবিতারা - শায়মা
- খলিল আল্টিমেটাম (খলিল সিরিজ-১০) - জিকসেস
- দ্য কিউরিয়াস কেইস অফ বাংলা কী-বোর্ড - আইরিন সুলতানা
- যেসব সহজ-বানান আমরা খুব সহজে ভুল করি-- ১ম পর্ব - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আপনার হাতেই যখন প্রমাণ, গোলাম আযমকে কেনো ছাড়া হবে মাননীয় প্রধানমন্ত্রী? - কানু
- একাত্তরে সংগঠিত যুদ্ধাপরাধঃ হামূদুর রহমান কমিশন রিপোর্ট - শেখ আমিনুল ইসলাম
- বিদেশী পত্রিকায় আমাদের মুক্তিযুদ্ধ (রি পোস্ট) - নুর মোহাম
- অফেন্ডিং জিয়া ১ : স্বাধীনতার ঘোষণা পর্ব - নুরুজ্জামান মানিক
- ছড়াপ্রস্তুত কারখানা : দলে দলে যোগ দিন - সবুজ অঙ্গন
- এবার প্রেসের কাজে বাংলা লিখুন ইউনিকোডেই একদম সরাসরি ফটোশপ (মেহেদী ভাইয়ের নতুন পোস্ট) - টেকি মামুন
- কঠিন পৃথিবী এবং অমায়িক ফেসবুক - হাসান মাহবুব
- যুদ্ধ শিশু '৭১ : স্বাধীনতার এক নিষ্ঠুর বাস্তবতা-১ - আলী
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলনে যাঁদের লেখা আসছে - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- ভাষা আর সংস্কৃতির ক্ষমতা: ক্ষুদ্র জাতিসত্তা প্রসঙ্গে - ফয়েজ আলম - পারভেজ আলম
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- দুনিয়া কাঁপানো ৩০ মিনিট ও লন্ড-ভন্ড শহীদ মিনার - টিংকু ট্রাভেলার
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৬ঃ আন্ধাকানুন - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৫ঃ অপেশাদার কূটনীতি - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৪ঃহরেক রকম অবৈধ ব্যবসা - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৩ঃকিছু বিচ্ছিন্ন ঘটনা - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-২ঃঅপপ্রচার - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-১ঃআদম ব্যবসায়ী - টুটুল বরকত
- যুদ্ধাপরাধের বিচার: রাষ্ট্র কার বিচার করে - পি মুন্সী
- ডেসটিনির গাছে সোনার কাঁঠাল এবং আবুল ভাইয়ের তৈলাক্ত গোঁফ্ - স্তব্ধতা'
- স্বৈরাচার প্রতিরোধ দিবস না ভ্যালেন্টাইনস ডে? - দিবস বাণিজ্যে বিবশ তারুণ্য ! - দিনমজুর
- ** জ্যোতির্ময় বচন * * ( এক রূপবতীর সাথে কথোপকথন
, হাল্কা ১৮+ ) - বোহেমিয়ান কথকতা
- বহু বিবাহ : প্রয়োজন, লোভ ও ভীমরতি - মোহাম্মদ লোমান
- মহীনের ঘোড়াগুলি - দুঃখবিলাস
- একটি ভ্রুনহত্যার গল্প এবং আমার নিজের প্রতি ঘৃণাবোধ...(কাল রাতে করা এই পোস্টটি সামুর বাগে খেয়ে ফেলায় আবার রিপোস্ট করতে হলো) - ড়ৎশড়
- বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন [*গল্প*] - বোহেমিয়ান কথকতা
- পথশিশুদের মাঝে নতুন জামা বিতরন --- ছবিসহ শেষ আপডেট। - নিশ্চুপ নিরবতা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প ও টিপাই মুখে বাধঃ সাহারা মরুভমির পথে বাংলদেশ-২ - নতুনের পথে অনন্ত যাত্রা
- সহি টিপাইনামা ৪ : বন্যা নিয়ন্ত্রণের ভুলের খেসারত - ফারুক ওয়াসিফ
- শূয়োরের বাচ্চা ফ্লু, ফ্যাকটরী ফার্মিং এবং স্বাস্থ্যমন্ত্রীর দাবী - দিনমজুর
- রাগের নাম: ইমন - ইমন জুবায়ের
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- ১৪ই ডিসেম্বর আমরা যা করেছিলাম [হয়তো আরেকটা ব্যর্থ উদ্যোগ] এবং একটা শুরু । - মনির হাসান
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- নবীনদের জন্য - নাদান
- স্যুটকেস চুরির প্রধান প্রধান বিপত্তি এবং ... পরিত্রাণ - মানস চৌধুরী
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- এসো , বর্নমালা শিখি - আস্তপ্রেমিক
- একটি নিরীহ প্রশ্ন - নাদান
- এক অখ্যাত কবির পোস্টমর্টেম - ফরহাদ উিদ্দন স্বপন
- কাদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'র কবি মাহবুবুল আলম চৌধুরী মারা গেলেন। - শওকত হোসেন মাসুম
- ধান্দাবাতি,বজাসহ সব রাজাকার ছানারা দ্যাখতো সিগনেচারটা চিন্তে পারছ নাকি? - লাল মিয়া
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- ভুলে যাওয়া আকাশ - নাদান
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- যাত্রা শুরুর ইশতেহার (হোসেইনের কবিতাঞ্জাল) - হোসেইন
- জোড়া দেয়া কবিতা,তোমার জন্য - ফারহান দাউদ
- পথ আগলে থাকা কোন এক নারীকে (সূফীর কবিতাঞ্জাল) - সূফি
- যখন আমি মারা যাই - অন্যমনস্ক শরৎ
- পৃথিবীটা নাকি ছোটো হতে হতে ----- [ মহীনের ঘোড়াগুলি ] - বিষাক্ত মানুষ
- অভিবাসীদের দেশ কানাডা - পর্ব ২.২ (অভিবাসনের বিপক্ষে সিদ্ধান্ত) - এস্কিমো
- খোকাবাবু মূল : আনটোয়ানী ডে সা এক্সউপেরী - পুতুল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- জামাতের আমলনামা: - আড্ডাবাজ
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- নীরবে কাদে ইতিহাস - ১ - পদ্মা মেঘনা যমুনা
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- গোপালিও কবিতা - 1 Day in Jungle - গোপাল ভাঁড়
- গোপালের প্রথম কবিতা - তোমাকে নিয়া কি লিখবো ভেবে পাই না. - গোপাল ভাঁড়
- এক টাহার লাইগ্গা ... - মোঃ সাকিব আল মাহমুদ
- আমি তো পঙ্গু, আমি অভিশপ্ত (300 তম পোস্ট) - মোঃ সাকিব আল মাহমুদ
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- কইন্যা গিরির উপাখ্যান - হযবরল
কথার কথা
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ৩:৩০
রাজধানী ঢাকা থেকে বেশ খানিকটা দূরে ব্রাহ্মন বাড়িয়ার নাসির নগর । প্রকৃতপক্ষেই পৃথিবীর তিন ভাল জল ও একভাগ স্থল – নাসির নগর এলে বোঝা যায় । চতুর্দিক জলবেষ্টিত এই এলাকায় বর্ষাকালে নৌকা ছাড়া আর কোন ভাবেই যোগাযোগ স্থাপন সম্ভব নয় । বিচ্ছিন্ন দ্বীপের মত খন্ড খন্ড ভূমি ছাড়াও রয়েছে প্রচন্ড কষ্ট আর সদাসংগ্রামী চর এলাকা । শহর ও অন্যান্য জনপদের সাথে যোগাযোগ সংকট সংকুল হওয়ার কারনেই কিনা কে জানে , উন্নয়নের স্পর্শ এই এলাকায় লেগেছে কম। লোক মুখে অভিযোগ আছে , বাংলাদেশের সরকারী লোক ও কার্যক্রমও নাকি এই এলাকা মোটামুটি এড়িয়ে চলে । আমি যখন প্রথম নাসির নগর যাই , তখন ও ব্রীজ তৈরী হয়নি । নদী পার হতে হয় এক অদ্ভুত ধরনের বেডপ আকৃতির নৌকায় করে । একি নৌকায় মানুষ, গরু, মোটর সাইকেল , মাছ – মুরগী – সবই পারাপার হয় । নদীর এই পার পর্যন্ত অফিসের গাড়ি নামিয়ে দিলে নৌকায় চড়ে ঐ পার আর তারপর টেম্পো চড়ে অনেক দূর ভিতরে নাসির নগর ।
প্রাইমারী স্কুলের বাচ্চাদের বার্ষিক সভা হচ্ছে । কিশোর কিশোরীদের নেতৃত্বে সেখানে প্রায় ২০০ বাচ্চার সমাগম হবে । এরা সবাই , বিভিন্ন বিদ্যালয়ের “শিশু সংগঠনের নেতা-নেত্রী”। বছর শেষে বার্ষিক কার্যক্রমের হিসাব যেমন মেলাবে , তেমনি নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবে; পারস্পরিক আনন্দ , হতাশা এবং লব্ধ জ্ঞান একে অপরের সাথে । আমাদের উদ্দেশ্য ছিলো , সংগঠিত হওয়ার ভিতর দিয়ে এই বাচ্চারা নেতৃত্ব এর গুনাবলীর পাশাপাশি কেমন “লাইফ স্কিলস” বা জীবন যাপনে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা লাভ করলো –সেইটা দেখা । যারা সভা করছে , তারা অনেক বছর হলো নেতৃত্ব দেওয়ার কাজ করছে । পুরো অনুষ্ঠান তাই দারুন সংগঠিত । হঠাৎ কান আর মনযোগ কেড়ে নিলো একটা মেয়ে ।
স্থানীয় একটা স্কুলের বাচ্চা । গল্প এবং বক্তব্য লিখতে বেশ পারদর্শী । আমি ভাবলাম ছোটদের কোন গল্প টল্প পড়ে শোনাবে বোধ হয় । ওমা , দেখি সে বক্তৃতা দিতে উঠেছে । চারিদিকে রথী মহারথীরা বসা। ছোট্ট খাট্ট মিষ্টি মেয়েটা সামান্যতম জড়তাবিহীন ভাবে খুব সুন্দর বক্তৃতা দিয়ে গেলো । আমি অবাক ।
আবার দেখা ঢাকায় । আমার বই, আমি লিখি – অনুষ্ঠানে সেলিনা হোসেন, মুস্তফা মনোয়ারদের মত অসাধারন বক্তা এবং দেশী বিদেশী বিভিন্ন “এক্সপার্ট”দের সামনে নিজের অভিজ্ঞতা বর্ননা করে গেলো অবলীলায় । জীবনে যৎসামান্য যেই সুযোগ হয়েছে , ভালো ভালো বক্তব্য শোনার – তার অভিজ্ঞতায় জানি , পাবিলিক স্পিকিং একটি দুর্লভ গুন । গুছিয়ে বক্তৃতা দেওয়া নাকি লোক জন রীতিমত হাজার হাজার ডলার খরচ করে ট্রেনিং নেয় । তার পরেও সবাই সমান দক্ষ নয় । সেইখানে এই ১০ বছরের মেয়েটা যেই ভাবে , যেই ভাষায় , সম্পূর্ণ গুছিয়ে তার কথা বলে গেলো – হঠাৎ শুনলে মনে হবে ৩০ বছরের কেউ কথা বলছে । আপনারা না শুনলে , না দেখলে বিশ্বাস করতে পারবেন না , কতটা মেধাবী এই বাচ্চাটা ।
উন্নত বিশ্বের রাষ্ট্র গুলো এই ধরনের স্পেশাল চাইল্ডদের বাড়ি থেকে নিয়ে “বিশেষ মেধাবীদের স্কুলে” রাখে । বিশেষ পরিচর্যায় তাদের মেধাকে বিকাশের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় । বাংলাদেশের এই ধরনের কোন কার্যক্রম নেই । অথচ আনাচে কানাচে ছড়িয়ে আছে কত না মেধাবী শিশু যারা সামান্য পরিচর্যা পেলে একদিন পৃথিবী বিখ্যাত হতে পারে ! হতে পারতো! অথচ আমাদের দেশের মেধা গুলো ভাঙ্গা স্কুল কলেজে পড়ার কলঙ্ক মাথায় নিয়ে কেউ ইলেক্ট্রিক মিস্ত্রী, কেউ ছাপাখানার কর্মী , কেউ কম্পিউটার অপারেটরের চাকুরী করে। আমার দেখা মেয়েটির নাম কথা । তার বাবা মাকে বলে এসেছি , ওর পড়ালেখার জন্য , মেধা বিকাশের জন্য যা কিছু সাহায্য করার সাধ্য আল্লাহ আমাকে দিয়েছেন , আমি চেষ্টা করবো। আমি হয়ত একটা বাচ্চার বেশি দায়িত্ব নিতে পারবো না । এই ব্লগে যারা “মেধার শিখরে বিচরনের দারুন গর্ব করার” স্থানটি অর্জন করেছেন , তাদের কাছে আমার বিনীত অনুরোধ , কে কার চেয়ে বড় সেইটা প্রমানের প্রতিযোগীতা না করে , “কথার মত মেধাদের কারো দায়িত্ব নেবেন”?
সত্যি যদি আপনারা ইয়েল, হার্ভার্ড , এম আই টি , কলম্বিয়ার মত জগত বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়ের বিশাল সব ব্যক্তিত্ব হয়ে থাকেন , একটা মেধাবী বাঙালী বাচ্চাকে আপনার বিশ্ববিদ্যালয় পৌঁছানোর সুযোগ করে দেবেন ? বেশি না, মাত্র একজনকে ?
হার্ভার্ডের পাবলিক হেলথের ২০ জন স্টুডেন্টের সাথে ক্লাস করা এবং প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছিলো । সুযোগ হয়েছিলো ক্যারোলিনিস্কার স্টুডেন্টদের টানা এক মাস কাছে থেকে যাচাই করার । একটা সত্যি কথা কি জানেন ? বাঙ্গালী ছাত্র ছাত্রীদের চেয়ে খুব বেশি আহা মরি মরি মেধাবী মনে হয়নি । ওরা কেউ মঙ্গল গ্রহে জন্মায়নি । বরং ওদের চেয়ে অনেক বেশি মেধাবী বাঙ্গালী ছাত্র ছারীদের দেখেছি অকালে ঝরে যেতে। আমাদের সাথে , তারপরেও ওদের প্রধান পার্থক্য হলো , হার্ভার্ড গ্রাজুয়েট বলে , আমেরিকান নাগরিকত্বের জোরে সারা পৃথিবীর সব বড় বড় পদ গুলো ( জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা , বিশ্ব ব্যাংক , আই এম এফ ইত্যাদি ইত্যাদি ) ওরাই দখল করবে । জীবনে কোন দিন বাঙালী মায়েদের ধারে কাছে না থেকেও “মাতৃ পরিচর্যার প্রেস্ক্রিপ্সহন”টা ওরাই লিখবে। আর আমাদের গরীব দেশের মেধা গুলো পেটের দায়ে ওদের বেনিয়া কোম্পানি গুলোর বেতন ভূক কেরানী হওয়ার দোষে বার বার অপমানিত হবে আমাদেরই হাতে ।
আমেরিকা , কানাডা , ইউরোপের শ্রেষ্ঠ বিদ্যালয় গুলোর মেধাবী গ্রাজুয়েট হওয়ার অহংকারে কেউ যখন আমাদের মুখে লাথি মার , তখন কি এক বারো মনে পড়ে , আধা বেলা খেয়ে না খেয়ে কোন মতে জন্ম দিতে পারা অপুষ্ট মা, দুধ – মাছ – মাংস না খাওয়াতে পারা অক্ষম মা , নামী দামী স্কুল কলেজে কাড়ি কাড়ি টাকা খরচ করে পড়াতে না পারা দরিদ্র মায়ের মুখের উপর গিয়ে লাথিটা পড়ছে !
কাকে ন্যাংটা করার আনন্দে বিভোর তুমি ? তৃতীয় “শ্রেনীর দেশ বাংলাদেশের “
ন্যাংটা শরীরের কোন চাষী ক্ষেতে হাল ধরে ছিলো বলে তোমার পেটে ভাত জুটেছিলো ।
ন্যাংটা শরীরে কোন তাতী সুতো বুনেছিলো বলে তোমার শরীরে কাপড় ঊঠেছিলো ।
প্রায় ন্যাংটা, মাত্র ১৫০০ টাকা বেতনের, কোন দরিদ্র শিক্ষক তোমাকে একদিন যত্ন করে পড়িয়েছিলো বলেই আজ তুমি মস্ত বড় ডাক্তার, বিজ্ঞানী , ইঞ্জিনিয়ার ।
এই চাষী , তাতী, শিক্ষক - এরা কেউ কোন দিন পিয়ন তো দুরের কথা , হারভার্ড , ইয়েল, কলম্বিয়ার পায়খানা পরিষ্কার করার চাকুরীও পাবে না । সেই ভিসা পাওয়ার যোগ্যতাই নেই তাদের , হবেও না ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলাদেশ ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাতমজুর বলেছেন:
একদম সত্য কথা, আপু। আপনাকে সালাম, এভাবে তুলে ধরার ক্ষমতা সবার থাকে না। +
লেখক বলেছেন: কি জানি ! মনটাখুব খারাপ হয়ে আছে।
লেখক বলেছেন: সব খানে উদ্দেশ্য খুঁজে বেড়ালে পাবেন কি করে ?
রাগ ইমন বলেছেন:
ব্লগের নোংরা যুদ্ধে , কারো পক্ষই নিচ্ছি না আমি । কে বন্ধু আর কাকে পছন্দ করি না - সেইটা ভাবতেও চাই না । কিন্তু , ইগো ক্ল্যাশের ডামাডোলে কেবল ব্যক্তিগত দুঃখবোধ থেকেই এই লেখাটা লেখা ।
বাঙ্গালী জাতি আর বাংলাদেশকে অপমানিত হতে দেখছি মনে হলো । তাই , সেই অপমানের কষ্ট থেকে লেখা ।
যারা দেশে আছি , তারা কেন ভুলে যাই , বাপ মা ভাই বোন ফেলে দূর প্রবাসে কেই শখ করে যায় না , থাকে না ! নিজের দেশেই যদি সুযোগ সুবিধা থাকে , এখনো হয় কোন দিন , তাহলে সব প্রবাসী বাঙালী খুশি মনে ফেরত আসবে ।
যারা বিদেশে থাকি , তারাই বা কেন ভুলে যাই , দেশের সব কয়টা অসঙ্গতি , অত্যাচার , অসুবিধা , কষ্টকে প্রতিদিন যাপন করেই এই দেশের মেধাবী মানুষ গুলো স্রেফ টিকে থাকার সংগ্রামে লড়াই করে যাচ্ছে !
প্রত্যেকেরই তো নিজস্ব কষ্ট আছে । আছে নিরন্তর লড়াই এর যাতনা । অন্যের সংবেদন শীল জায়গা গুলোতে এক রাশ ঘৃণা ঢেলে দিয়ে আসলে আমরা নিজেরা কতটা সুখী হই?
আসলেই কি আমরা সুখী হই ?
লেখক বলেছেন: আমার বক্তব্য বুঝতে না পারলে , আমার কিছু করার নাই । কারন সবাই নিজ নিজ মাপের আকাশ দেখে ।
অনেকেই করে - তার মানে এই না যে করাটা খুব ভালো ।
আমি তো বলেই দিয়েছি , নোংরা ঝগড়ায় আমি কারো পক্ষেই নেই । অতএব , আমাকে কোন পক্ষে টানাটানির চেষ্টাটা বাদ দেন ।
হার্ভারডকে সুনীল সমুদ্র আর বরিশালকে নর্দমা বলাতে খারাপ লেগেছে , হার্ভ্ড হলেই নাবিক আর বরিশাল হলে জমাদার - এই মেন্টালিটির প্রকাশটা খারাপ লেগেছে , তাই বললাম।
এই খারাপটা শাড়ির দোকানেও লাগে , যখন কেউ হন্যে হয়ে বিদেশী শাড়ি খুজে । কিংবা , যশোরের অজ পাড়া গায়ের বৈজ্ঞানিক আবিষ্কার রিকগ্নশনের অভাবে মুখ থুবড়ে পড়ে ।
এনি ওয়ে , আমরা দুই জনেই থামি । সেইটাই ভালো ।
রাতমজুর বলেছেন:
শালিনতা বজায় রাখা উচিত, ভদ্র কথায় ও আলোচনা করা সম্ভব, সালিশদার।
রাতমজুর বলেছেন:
দয়া করে ওপরের লেখাটা আর আপনার করা কমেন্ট এর ভাষা - এই দুটোর পার্থক্য খোজার চেষ্টা করে দেখুন, নাকি এটুকু করাও সম্ভব নয় আপনার পক্ষে?
পেইজ থ্রি বলেছেন:
দেখেটেখে মনে হয়, আপনে কষ্টের ফেরিওয়ালা। ব্যক্তিগত দুঃখরাজি প্রকাশ্য ফোরামে উগড়ায়া দেওন ভাল কি খারাপ বলব না, তবে মানুষ কেন এতটা অস্থির হবে?
লেখক বলেছেন: যার যার ধর্ম তার তার কাছে ।
রাতমজুর বলেছেন:
সালিশদার, ধন্যবাদ আপনার মন্তব্যটার জন্য। আসলে ব্যপারটা সুশিক্ষার - বাবা-মা আমাকে শিখিয়েছেন, নোংরা কথাবলা লোকেরা শুধু নিজেকেই অসম্মান করে না, করে তার বাবা-মা কেও, যারা হয় কুপুত্র গড়ে তুলেছেন, অথবা ব্যার্থ সুশিক্ষা দিতে তাদের উত্তরসুরীকে। পাগলা কুকুরকে এড়ানোর মতই আমি এড়িয়ে চলি অশিক্ষত (সর্বোচ্চ ডিগ্রী থাকলেই মানুষ শিক্ষিত হ্য়না) ও অল্পবিদ্যাভয়ংকরী মানুষকে।
পেইজ থ্রি বলেছেন:
রাতমজুররে কৈতেছি, বিভিন্নজনের ব্লগে এই পোস্টের লিংক দেওনের কি অর্থ?
ফেলুদা বলেছেন:
ইয়েল, হার্ভার্ড , এম আই টি , কলম্বিয়ার মত জগত বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়ের বিশাল সব ব্যক্তিত্ব হয়ে থাকেন.... আফা আপনি ছাড়া এই ক্যাটাগরিতে আর কেউ পড়েন না মানে আপনি ছাড়া আর কারো এই বিশ্ববিদ্যালয়গুলার ডাকসাইটে মেধাবীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নাই (আপনেই একবার লিখছেন)। মাইয়াটারে দেন ভর্তি করাইয়া
লেখক বলেছেন: অবশ্যই করবো , চিন্তা কইরেন না ।
আর একটা কথা বলি কিছুদিন আগে আমরা কয়েক বন্ধু মিলে মাত্র তিন ঘন্টায় আমাদের সাস্টের এক ক্যানসার আক্রান্ত ছাত্রের জন্য ২০ হাজার পাউন্ড তুলেছি। সুতরাং যারা প্রবাসে থেকে পড়ালেখা করে তারা পিয়াজ কেটে জীবন চালালে ও সাহায্যের সময় বসে থাকে না।
লেখক বলেছেন: মেয়েটা স্কুলে পড়ছে । তার ভবিষ্যত পড়ালেখার খরচ যোগাড় করার জন্য ফান্ডের যোগাড় হচ্ছে । আপাতত আমরা পরিচিত মানুষের বাইরে কারো কাছে কিছু চাইছি না ।
আমার বলার উদ্দেশ্য ছিলো , কথার মত মেধাবী ছাত্র ছাত্রী , খুঁজে দেখেন , হয়ত আপনাদের আত্মীয় , বন্ধু কিংবা গ্রামের পরিচিতদের ভিতরেই আছে । তাদের একজনকেও যদি সাহায্য করা যায় - সেইটা একটা বিরাট অবদান । সুযোগের অভাবে মেধা গুলো হারিয়ে না যায় । "কথা"কেই যে সাহায্য করতে হবে , তা না । ওর স্পন্সর অলরেডি অনেকেই হয়েছেন ।
প্রবাসী বাঙ্গালীদের " ওসি ডিসি " বলে ছোট করাটাকে আমি ঘৃণা করি দাদা । এইভাবে বলাতে খারাপ লাগলো ।
পুতুল বলেছেন:
মেধা বলতে কিছু আছে মানিনা। কথা-র মত সব শিশুদের মূখে কথার খই ফুটুক।অনেক সুন্দর করে যত্ননিয়ে লিখেছ। খুব জনপ্রিয় কথা সাহিত্য হয়েছে।
লেখক বলেছেন: মেধা আছে কি নাই , সেই তর্কে যাবো না ।
তবে সুযোগের অভাবে বাংলাদেশের শিশুরা যে অনেক অতুলনীয় কাজ করার ক্ষমতা থেকেও করতে পারে না , এইটা সত্যি। আবার সামান্য একটু সাপোর্ট পেলে তারা কি করতে পারে , তা তো চোখের সামনেই দেখি ।
বাচ্চাদের একটা অনুষ্ঠান আপনাকে দেখাতে পারলে হইতো । ইউনিসেফ , ইউনেস্কোর বাঘা বাঘা লোকদের সামনে , ২০০০ লোকের অডিয়েন্সকে কাইত করে ফেলা অভিনয় !
কলাকুশলীদের বয়স ? মাত্র ৮ - ১১ বছর ।
রাতমজুর বলেছেন:
ধন্যবাদ সু-শান্ত ভাই, অন্তত বাস্তব কোন কথা বলেছেন, নোংরামি নয়। আমার সামর্থ অনেক কম, তবুও আমাকে সাথে রাখবেন।
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
রাগ ইমনে ঘুমানোর সময় কি সকাল ৭ টা থেকে দুপুর ১টা ????
কথার কথা বলছি আরকি !!!!!!!!!
লেখক বলেছেন: আজ ২ ঘন্টা ঘুমিয়েছি ।
কালকে রাতের আগে আর ঘুমানোর আশা নাই। একটু পরে ফিল্ডে যাবো ।
লেখক বলেছেন: মেইল করে দিবো নে ।
সুদীপ্ত সরকার বলেছেন:
আপু, আপনাকে এই লিংকটা দেখার আমন্ত্রণ রইল।Click This Link
আমরা এরকম ছোট-খাটো আরও অনেক কাজ করার চেষ্টা করি - নিজেদের সীমিত সামর্থ্যের মধ্যে। আশা করি কারও না কারও উপকারে আসে।
লেখক বলেছেন: ধন্যবাদ ।
সমালোচনাকারী বলেছেন:
হঠাত কেন এই আবেগের বিস্ফোরন বুঝতারতাচি না!! আমগো আবেগ আসলেই কালবোশেখি ঝড়ের মতো ওয়ারনিং ছাড়া আইসা সব উড়াইয়া নিয়া যায় হঠাত কৈরা!!
পুতুল বলেছেন:
মেধা বলতে সুযোগ টি কে বুঝিয়েছি। আর চেয়েছি শুধু একজন নয়, সব শিশু যেন সে অধিকার পায়। সময় পেলে তেমন কোন প্রস্তাব আশা করি!
লেখক বলেছেন: সেইটা করতে পারলে আমার মৃত্যু তরান্বিত করার কাজটা করতে পারতাম !
আফসোস!
লেখক বলেছেন: ধন্যবাদ ।
না বলা কথা বলেছেন:
আর আমার পোস্টটাও মুইচা দিলাম।
মাহবুব সুমন বলেছেন:
ভালো লেখা।তবে পশ্চিমের মান দন্ডে যারা আমাদের মাপতে যায় তাদের কুপমন্ডুক বলা ছাড়া আর কিছু বলতে পারছি না। এটা এখ ধরনের দাস সুলভ আচরন ও হীনমন্যতা।
লেখক বলেছেন: সহমত ।
রাতুল" বলেছেন:
ভাল লেখা !
লেখক বলেছেন: ধন্যবাদ ।
লেখক বলেছেন: জি, আচ্ছা ।
সারিয়া তাসনিম বলেছেন:
আমার চারপাশকে সুন্দর ও সুস্থ্য না রাখতে পারলে নিজের ভালো থাকাও সম্ভব না । সামাজিক কিছু দায়বদ্ধতা তো প্রত্যেকেরই থাকা উচত , উচিত নিজের কাছে জবাবদিহিতা । আমি আমার পরিবেশ , সমাজ , দেশ থেকে কতটা নিচ্চি - বিনিময়ে কি দিচ্ছি ?
খুব অবাক লাগে " মানবতার " মত বিষয়গুলো যখন কার্উ কারউ কাছে রসিকতার উপাদান ।
লেখাটা ভালো লেগেছে ।
লেখক বলেছেন: কেউ কেউ অমানবিক বলেই তেমনটা হয় ।
তোমার একটা কথা জ্বলন্ত সত্য । সংশোধন ছাড়া ক্ষমা পেয়ে গেলে অপরাধ / ভুল মানুষ বার বার করবেই।
চিকনমিয়া বলেছেন:
পেলাচ
লেখক বলেছেন:
ইরাবতী বলেছেন:
আপনার শেষের কথাগুলো পড়ে বুক কেঁপে উঠল! নিদারুন ক্ষোভ যেন বাক্যগুলোর প্রতিটি অক্ষর থেকে ঝরে ঝরে পড়ছে। শুধুমাত্র জাফর ইকবাল স্যারের লেখায় যেটা প্রায়ই পাই!লেখক বলেছেন: জাফর ইকবাল আমার প্রিয় লেখকদের একজন । অদ্ভুত ভালো লাগলো আপনার মন্তব্য ।
সাইফুর বলেছেন:
কথাগুলো ঠিক+
লেখক বলেছেন: কেমন আছো , টারটল ?
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
অমলকান্তি বলেছেন:
রাগ ইমন বলেছেনঃ"যারা দেশে আছি , তারা কেন ভুলে যাই , বাপ মা ভাই বোন ফেলে দূর প্রবাসে কেই শখ করে যায় না , থাকে না ! নিজের দেশেই যদি সুযোগ সুবিধা থাকে , এখনো হয় কোন দিন , তাহলে সব প্রবাসী বাঙালী খুশি মনে ফেরত আসবে ।"
২য় বাক্যের সাথে একমত নই।বরং মনে করি যারা প্রিভিলেজড সেটা দেশী হোক আর প্রবাসী হোক তাদের দেশের জন্য সর্বোত্তম উপায়ে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাওয়া উচিত।দেশের মানুষ কে খুব কাছে থেকে দেখে ভাল না বাসলে সেটা সম্ভব কি না সন্দেহ হয়।
দেশে পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই এই অজুহাতে যারা বিদেশেই থেকে যাওয়া কে সঠিক মনে করে অথবা দেশে আসতে চায় না তাদের কে চুড়ান্ত রকমের ভন্ড বলে মনে হয়।
আর ইয়েল,হার্ভাড,এম আই টি তে পড়া প্রবাসী এবং ও সি, ডি সি দের একই কাতারের প্রবাসী হিসেবে বিবেচনা না করাটাই মনে হয় বেশি যুক্তিযুক্ত ।
লেখক বলেছেন: আপনার কথায় যুক্তি আছে ।
লেখক বলেছেন: পড়ার জন্য (!!) ধন্যবাদ ।
আপনি কি আপনার আগের সব পোস্ট মুছে ফেলেছেন নাকি? নাকি আমার কম্পিউটারে ভুল আসছে.........ঠিক বুঝতে পারছি না।
মুছে ফেললে......কেন ফেললেন?( অনেক ভালো ভালো লেখা ছিল!!!)
লেখক বলেছেন: এইটা সাম্প্রতিকতম পদ্ধতি ।
একটা লেখা কয়েক দিনের পুরানো হলে সরিয়ে নিচ্ছি ।
চিন্তা কইরেন না , সব গুলা লেখারই ব্যাক আপ নিবো। ব্যাক আপ নেওয়া হলে মুছে দেব। আপাতত এই সিদ্ধান্ত । দেখা যাক, পরে আবার পালটায় কি না ।
মন যা চায় , সেইটাই করবো।
নাঈম বলেছেন:
অসাধারণ একটি লেখা..+++++আমাদের দেশের মানুষের সমস্যা কি জানেন আপু? এদেশের মানুষরা যখন চাকুরী বা পড়াশুনা, যেকোন কারনেই বিদেশে পাড়ি জমায়, তাদের অনেককেই দেখা যায় বাংলাদেশকে আর মনে রাখেনা, দেশে আর কখনো ফিরে আসতে চায়না। এই দেশ তাদের জন্ম দিয়েছে, তাদেরকে লালন পালন করেছে, সেই সামান্যতম কৃতজ্ঞতাবোধটুকুও তাদের মধ্যে কাজ করেনা।
এই দেশে সত্যিই অনেক প্রতিভাবান শিশু-কিশোর আছে। সঠিক পরিচর্যার অভাবে তারা ঠিকমত বিকশিত হতে পারছেনা। প্রবাসী বাংলাদেশীরা এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন, কিন্তু সেটা করার ব্যাপারে তাদের কতটুকু সদিচ্ছা আছে সেটাও একটা বিবেচ্য বিষয়।
সুন্দর বিশ্লেষণধর্মী লেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ নাইম ।
লেখক বলেছেন: এই তো ,
চুপি চুপি আসা যাওয়া
তারই নাম ফাগুন হাওয়া
ফাগুনেরই আগুনে হায় পোড়ে প্রেমের পতঙ্গ !
ভালোবাসা পোড়ায় যে মন পোড়ে না তো অঙ্গ !
পথিক!!!!!!! বলেছেন:
সুযোগের ভীষণ অভাব আর মিসম্যাচ .....অনেক সমস্যার এই তো এক বড়
লেখক বলেছেন: সহমত ।
অমলকান্তি বলেছেন:
"পুড়ুক এবার অঙ্গ।
হও তুমি বিহঙ্গ।"
হঠাৎ লাইন দুইটা মাথায় চলে আসলো।
কোনো চিন্তা ভাবনা ছাড়াই লিখে ফেললাম।
নাথিং পারসোনাল।
একটা কবিতা লেখার শখ আমার আজো গেল না।
লেখক বলেছেন: ভালো হয়েছে তো ।
এই একটা শখ আমারও আজো গেলো না।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















