আমার প্রিয় পোস্ট

আমার পিতার খুনি আর আমি এখনো এক দেশে জীবন যাপন করি । তবে পার্থক্যটা হলো , সে আরেকটা হত্যার প্রস্তুতি নেয় , আমি আরেকটা যুদ্ধের !

কে বলেছে মেয়েরা বয়স বলতে চায় না ?

১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:০৪

শেয়ার করুন:                   Facebook

এই সব তুলফা গুজব কারা ছড়ায় ? তাদের সব কয়টাকে মাইনাস।

আমার বয়স আগামী ৩০শে জুলাই , ২০০৮ সালে ৩১ হবে । এবং এইটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নাই ।

গত ৩১ বছর ধরে একটা দুর্দান্ত জীবন কাটিয়েছি । অসীম আনন্দ আর আসমুদ্রহিমাচল পূর্ণ কষ্টের সাগরে সাঁতার কেটে আজকে জীবনের যেই বিন্দুতে এসে দাঁড়িয়েছি , তার প্রতিটা সফল পদক্ষেপ নিয়ে আমি গর্বিত । প্রতিটা ভুল আমার কাছে শিক্ষনীয় ।

সুতরাং , জীবনের একটি বছর , একটি মাস কিংবা একটাও দিন আমি লুকাতে চাই না ।

যদি না কোন দুর্ঘটনা ঘটে যায় কিংবা যদি না শরীর আর না মানে নিয়ন্ত্রন - তাহলে সামনের তিরিশটা বছর , তারপর আরো তিরিশটা বছর বাঁচতে চাই । ঠিক ৯০ বছর বয়সে একটা প্রিয় মানুষের সাথে বসে তুমুল একটা ঝগড়া করার কথা আমার।

আগামী ৬০ বছরে আমার কতগুলো অতীব গুরুত্বপূর্ণ কাজ আছে ।

১। তুমুল বৃষ্টিতে কোন এক ছায়াঘেরা বনের পথে দাঁড়িয়ে তাকে তীব্র চুমু খাওয়া ।

২। ঢাকা থেকে বরিশালের পথে লঞ্চের ছাদে ভরা জোছনায় বসে তাকে গান শোনানো ।

৩। দেশে কিংবা বিদেশে বসে আকুল অভিমান ভরে তাকে নিয়ে প্রতিদিন একটা করে কবিতা লেখা যার মূল বিষয় হলো , আমার কাছ থেকে দূরে থাকাটা একটা ক্ষমার অযোগ্য অপরাধ ।

৪। আমি যেই ১০১ রকমের চা - কফি আর ৫২ রকমের সালাদ আর ৬৩ রকমের বাংলা - ভারতীয় - চীনা - থাই রান্না জানি তার থেকে প্রতিদিন নতুন নতুন পদের রান্না করে তার উপর খাওয়া নিয়ে অত্যাচার করা ।

৫। কমপক্ষে ৩ টা আর বেশিপক্ষে ১২ টা বাচ্চাকে তাকে নিয়ে দুজন মিলে লালন পালন করা ।

সে যদিও আছে বহুদূরে তবু কাছেই মনে হয় । কারন , হযরত মুহম্মদ (সাঃ) বলেছেন , " যা তোমার দিকে এগিয়ে আসছে , সে দূরে হলেও আসলে কাছে ।"

সবার জীবন পরিক্রমা ঘটনা বহুল আর তীব্র জীবন্ত হোক ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): যাপিত জীবন ;

 

  • ১০৬ টি মন্তব্য
  • ৯৬৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৮ জনের ভাল লেগেছে, ১০ জনের ভাল লাগেনি
১. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:০৭
comment by: ইয়র্কার বলেছেন: উরেরেরেরেরেরে
গুড লাক
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: থ্যা ং কু

২. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:০৮
comment by: রাগ ইমন বলেছেন: বয়সটা যেহেতু একলা আমার , তাই ব্যক্তিগত কাজের কথাই বললাম, এর বাইরে সমষ্টিগত অনেক কাজ আছে , যা এখন প্রকাশ করাটা অপ্রাসঙ্গিক ।
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: চুপ কর বেটি । এত কথা কেন?

৩. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:১২
comment by: মিয়াবেপারী বলেছেন: সুন্দর হোক আপনার চলার পথ দোয়া করি
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

৪. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:২০
comment by: আবু সালেহ বলেছেন: সবই বুঝলাম ..আর তার সাথে ভালোভাবে ঝগড়া করেন ...



তবে ছবি আর শেষের উক্তি একটু বেখাপ্পা হয়ে গেলো না....
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: ভালো ভাবে ঝগড়া কেমনে করে শিখায় দিও

বেখাপ্পা লাগবে কেন ? আমার জীবন যাপনের সাথে তো ইসলাম ভালোভাবেই খাপ খাওয়ানো । পালন করতে পারলে , বলতে পারবো না কেন?

৫. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:২১
comment by: অরুনাভ বলেছেন: চামে বইলা দিলা যে তুমি " ১০১ রকমের চা - কফি আর ৫২ রকমের সালাদ আর ৬৩ রকমের বাংলা - ভারতীয় - চীনা - থাই রান্না " জানো......
ভালো থেকো সব সময়.....ভালো থাকুক তোমার প্রিয় মানুষটা....
লেখাটা পড়ে মজা পেয়েছি.....
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: জানলে বলতে সমস্যা কি হে ? তোমাকে তো আর খেতেও হচ্ছে না, রাধতেও হচ্ছে না ।

১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: লিখে আমিও মজা পায়েছি

৬. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:২১
comment by: আবু সালেহ বলেছেন: এই চান্সে জন্মদিন টা জানা হলো...
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: তোমার মুখে এই কথা মানায় না ।

আমার জন্মদিন রীতিমত ব্লগে এবং ব্লগারদের সাথে পালিত হয়েছে । বলা হয়ে গেছে বহুবার । এখন বলো , তোমার মনে নাই কেন? (খাইয়ালামু)

৭. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:২৪
comment by: সুশীল সমাজ বলেছেন: সবই ঠিক ছিল, কিন্তু অহেতুক নবীজীকে টানলেন কেন?
হুমায়ুন আহমেদ ও গুলতেকিন কে তালাক দেওয়ার সময় কোরানের আয়াত জপেছিল।

এগুলো ভালো নয় আপা।
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৮

লেখক বলেছেন: কোন গুলো ভালো নয় ? হুমায়ুন পরকীয়া ( ঘৃনা করি যেইটা সবচেয়ে বেশি , নিজের জীবন সঙ্গীকে ধোকা দেয়া ) কে জায়েজ করেছিলো নাকি কোরান দিয়ে?

কিসের সাথে কিসের তুলনা করলেন আপনি ?

ছুরি দিয়ে মানষ খুন করে , হয়ত বন্ধু কিংবা মায়ের বুকেই কেউ ছুরি বসায় । সেই ছুরি দিয়ে আমি রান্না করি কিংবা জীবন বাচাই আমার রোগীর । আপনি কি আমাকে তাই বলে খুনির সাথে তুলনা করবেন ?

তাছাড়া , আমি "সে দূরে থেকেও কাছেই আছে " এই কথাটার সাথে প্রাসঙ্গিক ঠেকলো বলে মুহম্মদের একটা আমার প্রিয় উক্তি সাথে লিখলাম। এইখানে মুহম্মদের বলা একটা অসাধারন কথার সাথে আপনি আপত্তিকর কি খুজে পেলেন? কোনটা আপত্তিকর ?

মুহম্মদের উল্লেখ করা ? নাকি মুহম্মদ আমার প্রিয় হওয়া ? কথাটা যদি হিটলারের হতো , তাহলেও আমি বলতাম । কিংবা থান্ডার ক্যাটস এর হইলেও ।

একটা কথার "অবজেক্টিভ" মূল্য না বুঝে অযথা প্যাঁচানোর স্বভাব কবে যাবে আপনাদের ?

ভীষন বিরক্ত লাগলো আপনার মন্তব্য পড়ে । কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি ---

৮. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:২৪
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: ওরে ব্বাবা !!!!!!!! :):)
বরিশালের লঞ্চে কেন ?? কার বাড়ি বরিশাল !! তোমার নাকি উনার !! :D
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: যাত্রাটা !

(ক্লোজআপহাসি)

৯. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:২৪
comment by: আকাশচুরি বলেছেন: ৫। কমপক্ষে ৩ টা আর বেশিপক্ষে ১২ টা বাচ্চাকে তাকে নিয়ে দুজন মিলে লালন পালন করা ।

আগে ১টায় নেন, তাইলে বুঝবেন....৩টা বা ১২টার ভুত মাথা থাইকা দৌড় দিব!!
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: হা হা হা হা হা হা হা । আপনার অবস্থা আন্দাজ করতে পারছি ।

ভাই / আপু , অলরেডি চারটা পার করেছি এই দুহাতে । তাহারা অতীব ভালো আছে ।

১২টা তো জন্ম দেওয়া বায়োলজিকালি অসম্ভব । আর বাচ্চা জন্ম নিক না নিক , আমি এডপ্ট করবো । নতুন কাউকে দুনিয়াতে আনার চেয়ে যারা এসে পড়েছে , আমি তাদেরকে একটা পরিবার দেওয়ার পক্ষপাতি । দোয়া কইরেন ।

১০. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:২৮
comment by: স্বাপ্নিক বলেছেন: অনুভুতির তীব্রতা কখনও যেন একেবারে হারিয়ে না যায় এই শুভকামনা রইল।
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: খুব সুন্দর দোয়া দিয়েছেন । অনেক ধন্যবাদ ।

১১. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৩০
comment by: আরিফুল হোসেন তুহিন বলেছেন: হা হা হা হা হা হা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



সে টা কে ?সেটাই হয়ত এখানে মিলিয়ন(ইনফ্ল্যাশনের নিয়মিত দাগাবাজিতে মিলিয়ন পরিমানটা খুবই জলকান্দায় পরে থাকা অবহেলার পান্তা হয়ে গেছে!!)ডলার কোয়েশ্চেন........
সেই প্রশ্নে নাইবা গেলাম.......

তোমার চেয়ে আমি ৯ বছরের ছোট!!!!ধুর বয়স কোনো বিষয়ই না।


আমার কলেজের ইংরেজী শিক্ষক বলতেন "দোয়া করি তোমরা সবাই যাতে বার্ধ্যক্য এক্সপেরিয়েন্স করার আগেই মরে যাও,ওয়ার্ডসওয়াথের মত যেন বুড়ো মানুষের পদাবলী লিখতে না হয় তোমাদের"।


আমিও বেশী বুড়ো হতে চাই না!!!


যাই হোক তোমার প্রেমিকটা তোমার ইন্টেলেকচুয়াল লোড নিতে গিয়ে যাতে আগেই বুড়োটে না হয়ে যায় সেদিকে খেয়াল রেখো!!!এই জন্যেই বাসওয়ালাজাতীয়(বাসড্রাইভার নয়,ট্রান্সপোটেশন বিজনেসম্যান)কাউকে বিয়ে করাই তোমার জন্যে নিরাপদ।(আমার পরীর জন্যে এইরকম একটা বিয়ের প্রস্তাব এসেছিলো।ও আমাকে বলল যে কোথায় বিয়ের প্রস্তাবের কথা বলে আমাকে একটু জেলাস করবে,কিন্তু বাসওয়ালার কথা বলে নিজের প্রেস্টিজই তো থাকে না!!!!)

আর বৃষ্টিস্নাত চুম্বনের ফ্যান্টাসী কমন পড়ে যাওয়ায় মেজাজ খারাপ হয়ে গেল।আমি কি না কত ইনিয়ে বিনিয়ে বিশাল ফ্যান্টাসী ও কে শুনিয়ে বসে আছি.....এই ফ্যান্টাসীর কপিরাইট অধিকার দাবী করছি!!!
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: কে ?

সেইটা বাপু নান অফ দা ব্লগারস বিজনেস । আর চুম্বনের কপিরাইট আমি ৯ বছর আগেই পেটেন্ট করে রেখেছি ।

১২. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৭
comment by: কৌশিক বলেছেন: শুভ জন্মদিন।
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: হাটুতে পানি ঢালো ।

১৩. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৮
comment by: সমালোচনাকারী বলেছেন: মেয়েরা বয়স বলতে চায়না কথাটা পুরোপুরি ঠিক না

মেয়েরাও নিসংকোচে বয়স বলে বাট কিচু কিচু সিচুয়েশন বুঝে.....যেমন

১। বিয়ে হয়ে গেলে

২। খুব ডিপলি কাউকে ভালোবাসলে (মানে অনেকটা ফিক্সট হয়ে গেলে লাইফ পারটনার)

৩। বরতোমান বয়স যদি টিনএজার হয় বা বিশ এর আশেপাশে হয়।

৪। বিয়ে বা প্রেম ভালোবাসা নিয়ে ডিপ কোনো ডিপ্রেশনে থাকলে ( আই মিন কাইন্ড অফ ছ্যাকা) মানে লাইফে চাওয়া পাওয়ার আর কিচু না থাকলে।

৫। নিজের রুপগুন নিয়ে অতিরিক্ত কনফিডেন্ড থাকলেও কুচ পারোয়া নেহি একটা ভাব আসতে পারে।





যদি উপরের কুনোটাই আপানর ক্ষেত্রে না হয় তাহলে আপনি আসলেই বস!!!!!!!!
@রাগিমন
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: ১। এখনো না

২। নট ফিক্সড

৩। বহু আগেই পার করেছি ।

৪। কোন ডিপ্রেশন নাই । চামে আছি ।

৫। আত্মবিশ্বাসী , তবে তার সাথে রুপের কোন সম্পর্ক নাই ।

ধুরু , কোনটাই তো মিললো না

১৪. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৪১
comment by: সামী মিয়াদাদ বলেছেন:


৩০ শে জুলাই জন্মদিন। কৌশিকদা দেখি ১৩ ই মার্চ কয় শুভ জন্মদিন

মাথা পাক খাইলো....কৌশিকদা যদি টাইম মেশিন পান আমারে সন্গে লইয়েন বস
১৫. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৩
comment by: চিকনমিয়া বলেছেন: খাইচে!! আফায় কয় কি?:)
আফা ভালা থাইকেন
পেলাচ
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: হোকে ।

১৬. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৪
comment by: চিকনমিয়া বলেছেন: ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৭
comment by: কৌশিক বলেছেন: শুভ জন্মদিন।
-----------------------------
ঘটনা কিতা?:)
১৭. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৬
comment by: বুমবুম বলেছেন: এত জুস একখান ফটু এত ছুডো সাইজে দেয়ার জইন্য তিরররবোবো প্রতিবাদ।
কোবতে না বইলা পুস্টখান বুঝবার পারছি:)কোবতে বুঝিনা;)
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:০১

লেখক বলেছেন: া হা হা হা হা হা হা

১৮. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৭
comment by: মারুফ হায়দার নিপু বলেছেন: সু.
সুন্দর.
সুন্দর প্রকাশ।
.
.
অনুভূতির সুন্দর প্রকাশ।
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।

১৯. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৯
comment by: সত্যসন্ধান বলেছেন: জীবন কি আর এত সোজা.....................


আমি নিরাশ ....... অপরিপক্ক চিন্তাধারা ....

১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

২০. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৯
comment by: সামী মিয়াদাদ বলেছেন:

ফটুক দেইখা যাতে আপনে তোপ দাগাইতে না পারেন, হের লাইগা এই ব্যবস্হা বুমবুম
২১. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৫০
comment by: শওকত হোসেন মাসুম বলেছেন: এই বয়সে কিংবা তারো আগে আমারো এইরকম লম্বা একখান লিস্ট ছিল.......
এখন লিস্টটাও হারাইয়া গেছে, কি লিখছিলাম তাও সব প্রায় ভুলে গেছি
তয় নতুন একটা লিস্ট করতাছি........পুরো লিস্টটাই আমার মেয়ে নিয়া.........
+
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: আলহামদুলিল্লাহ

২২. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৪
comment by: সোহানের রোজনামচা বলেছেন: এহহ কতদিন বরিশাল যাইনা...আহারে বউটারে নিয়া বরিশাল যাওয়া দরকার লন্চের ডেকে বইসা জোছনা দেখতে দেখতে, দেখি শীগগীরই প্লান করবো।
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: বড় আনন্দিত হইলাম ।

২৩. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৯
comment by: অণৃণ্য বলেছেন: দুজনের গোপন পরিকল্পনাগুলো ফাঁস না করতে আগেও বলেছিলাম না?এতে আবার ঈর্ষায় কারো পেট পুড়তে পারে!
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২০

লেখক বলেছেন:

তোমাকে পোড়াতে যদি এত লাগে ভালো ----

২৪. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:১৬
comment by: বুমবুম বলেছেন: যদি তোপ দাগাইতে মন চায় কি করুম? @সামী
২৫. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:২০
comment by: ওবায়েদ বলেছেন: পটুক এবং ৬০ বছরের ১ নাম্বার কাজের কথা ব্লগে, জনসম্মুখে বেহায়ার মতো প্রকাশ করার জন্যে মাইনাস।
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: এই বিলাইরে এইখানে ডাকছে কেডা ?

২৬. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:২৬
comment by: সামী মিয়াদাদ বলেছেন:


তাইলে দাগাইয়া ফালান, বুমবুমবুমবুমবুমবুম.....তয় ফটুক কিন্তু তোপ দাগানোর মতোই হইছে। এমন ফটুক এত ছোট কইরা দেয়ার জন্য তীব্র প্রতিবাদ
২৭. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:২৭
comment by: আমি হনুমান বলেছেন: আমার বউ তো জিগাইলেই কয় ৩৭ রানিং, উইদাউট হেজিটেট, কিন্তু তার ৪ বছর ও ৭ বছর সিনিয়র দুই ভাবির অহন ও ২৭ আর ২৩ পার হয় নাই ( বিয়ার সুম যা আছিল)।

???????!!!!!!!!
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৯

লেখক বলেছেন:

২৮. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩০
comment by: স্করপিয়ন্স বলেছেন:
দুষ্টলুকের বলে মেয়েরা সব সময় বয়স কমপক্ষে ৩ থেকে ৫ বসর কমিয়ে বলে, তা আপনি কয় বসর কমিয়েছেন না কমাননি?
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: হাসান ,

তোমার মস্তকে কি কোন ধরনের গোবর বিদ্যমান ? জাতি জানিতে চায় ।

কমানোর ইচ্ছা থাকলে নিজেকে কেউ অবিবাহিতা ৩১ বলে পরিচয় দেওয়ার সাহস করবে না । অবশ্য বুদ্ধি বলে কিছু থাকলে সেইটা বুঝতা । কি আর করবা , আল্লাহ তো সবাইরে সব কিছু দেয় না ।

তোমার জন্য দোয়া থাকলো । আহারে ! ইশ !

২৯. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩১
comment by: আমি হনুমান বলেছেন: তয় ১২ টা আপদের মা হওয়ার খায়েশের জন্য আপনেরে কহনো পাইলে সুজা ডিম পাড়া বনধ করামু
৩০. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৪০
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ফটুক দেইক্কা যুইত পাইলাম্না... :(
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: আহালে !

৩১. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৩
comment by: মাহবুব সুমন বলেছেন: ২০,২১ বিসিএস পুলিশ ক্যাডারের পাসিং আউট সুভ্যেনির দেখেছিলাম।
মেয়েদের বয়স আমার চাইতে কম বা সমান কিন্তু পড়াশোনায় ৪/৫/৬ বছরের সিনিয়র। সেই ব্যাচের ছেলেরা কিন্তু যথারীতি আমার চাইতে ৫/৬ বছরের বড়।
;) আর কি বলার আছে?

১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: পুলিশ সত্যবাদী হয় বলতে চান ?

৩২. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৫
comment by: লাল দরজা বলেছেন:

ইমন, লোভ হচ্ছে এমন একটা মানুষের হৃদয় ছোঁবার। সে বুঝি আর হবে না এ জীবনে। যে খানে থাকুন, যেমনই থাকুন ভালো থাকুন
মুক্তির বেটি'র জন্য এই কামনায়,
শুভেচ্ছা...
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: আপনার শুভ কামনাটুকু মাথা পেতে নিলুম । "মুক্তির বেটি" নিজেকে ভাগ্যবতী ভাবছে এখন।

৩৩. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৮
comment by: মাহবুব সুমন বলেছেন: তবে আপনার প্রতিটি স্বপ্নই সফল হোক এই কামনাই করি সব সময়।
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: কিঞ্চিত দুষ্টু হইলেও আপনি মানুষটা আদতে অনেক ভালো , সেইটা বুঝি ।

৩৪. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৮
comment by: অনিশ্চিত বলেছেন: ইশশশশশশ
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: কি হলো ?

৩৫. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:০২
comment by: দস্যু বনহুর বলেছেন: ফটুক বড় করেন, অন্যথায় মাইনাচ... :)
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: া হা হা হা হা হা হা হা হা

কাভি নেহি !

৩৬. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৪
comment by: বাঙাল যুবক বলেছেন: ১২ টা কেন বায়োলজিক্যালি অসম্ভব? আমি তো তের ভাইবোনের একটা পরিবারকে খুব ভালভাবে চিনি।
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: দুইটা বাচ্চার ভিতরে আইডিয়াল গ্যাপ দিতে হয় কমপক্ষে ২ বছর ।

এখন ১২ X ২-৩ বছর = ২৪ - ৩৬ বছর ।

বাকিটা বুঝিয়া লন।

৩৭. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৫
comment by: আরিফ জেবতিক বলেছেন: ২য় পয়েন্টটিতে সমস্যা আছে ।

লঞ্চের ছাদে বসে গান শোনানো যায় না , বাতাসের কারনে বড্ড যন্ত্রনা হয় , ইঞ্জিনের শব্দের কারনেও বেশ ঝামেলা হয় । একই সমস্যা কক্সবাজারের সৈকতে , বাতাসের শোঁ শোঁ শব্দে বাশিঁ বাজানো যায় না সেখানে ।


৪র্থ পয়েন্টটিতেও সমস্যা আছে ।

এতো খাবার দাবার দেখলে বেচারা হয়তো চাকরিবাকরি ছেড়ে একটা রেস্টুরেন্ট খোলার জন্য আপনাকে চাপ দেবে ।


৫ম পয়েন্টেও একটু সমস্যা আছে ।
ঢাকায় স্কুলগুলোতে সিট পাওয়া খুব ঝামেলা । বাড্ডা মাদ্রাসাতে শুধু সিট পাওয়া যায় ।

১ম পয়েন্টেও বিশাল সমস্যা ।
( তবে মুরুব্বি হিসেবে এই পয়েন্টটি আমি পড়ি নাই তাই মন্তব্য করলাম না । আমার চোখে সমস্যা , কিছু কিছু জিনিষ পড়তে পারি না )






১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: মন্তব্যের শেষ অংশটুকু দেখি নাই , তথাপি হাসতে হাসতে পড়ে গেছি ।

২য় পয়েন্ট - বস , স্বামীর কানে কানে গান গাইলে সমস্যা নাই তো ?

৪র্থ পয়েন্ট - সেক্ষেত্রে তাকেও কাজে নামতে হবে । খাটার জন্য পিচ্চি গুলা তো আছেই ।

৫ম পয়েন্ট - এইটা গুরুত্বপূর্ণ । এই জন্য আপুকে দিয়ে আগেই বুকিং দিয়ে রাখছি আপুর স্কুলে । হে হে হে হে ।

৩৮. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২০
comment by: রোবোট বলেছেন: রাগ ইমন
আপনাদের মত বাচচা বয়সে আমিও অনেক স্বপ্ন দেখতাম। এখন বুড়ো হয়ে গেছি। খালি বাচচার পিছে দৌড়াই।
৯১ বছর বেচে লাভ কি? বাচার মত বাচতে চাই
পোলাপাইন (৩টাই ধরি) চাইলে তো লাইনে আসতে হবে নাকি? বিয়া শাদী করেন, আমরা পোলাও কোরমা খাই। নাকি বলেন?
কি রাগ করলেন নাকি?
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: ৩১ বছর বেঁচেই বা কি লাভ করেছি ?

সব কিছুতে লাভ খুজলে কি চলে রে ভাই?

আমি বিয়ে করলে আপনি কোরমা খাবেন কেমনে ? ভার্চুয়াল কোরমা?

তাইলে ঠিক আছে ।

৩৯. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২১
comment by: ইমন০০৭ বলেছেন:

সুন্দর প্রকাশ। সাথে ছবিটাও!
আচ্ছা ছবি দিয়ে কি বুঝাতে চেয়েছেন?
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: িছু বুঝাই নাই । নিজে বুঝি নাই , ভাবলাম দেখে যদি কেউ কিছু বুঝায় দেয় ।

৪০. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৩
comment by: প্রচেত্য বলেছেন: The Notebook সিনেমার একটি Scene দেখে ভালই লাগল
অনেকদিন পর ছবিটির কথা আরও একবার মনে পড়ল
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: এই তো প্রচু বুঝাই দিলো ।

অনেক ধন্যবাদ ।

৪১. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২৬
comment by: আবু সালেহ বলেছেন: ঝগড়া কিন্তু অলরেডি শুরু কইরা দিছ.....এখন শুধু চালিয়ে গেলেই চলে।


এখন বল তুমি আমারে তোমার আগের বার্থডে তে দাওয়াত কর নাই কেন????



১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: আমি কাউকেই দাওয়াত করি নাই । সবাই আমাকে করেছিলো

তবে আমি উলটা সবাইকে গিফট দিয়েছিলাম ( এইটা কাউরে কবি না , বাকিরা মাইরালাইবো কইলাম ) (আম্মাআআ)

৪২. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৯
comment by: সুশীল সমাজ বলেছেন: আপনার বিরক্তি উৎপাদনের জণ্য দু:খিত। @ইমন।
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: ঈটস ওকে।

নবীজি সবার আগে একজন মানুষ ছিলেন , এইটা মানুষ ভুলে যায় বার বার । না হলে এই ভুল বুঝাবুঝি এড়ানো যেত । ভালো থাকুন।

৪৩. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৪
comment by: নিপা বলেছেন:
আপনার জীবনের চলার পথ সুন্দর হোক।
শুভকামনা রইল।
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।

৪৪. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৭
comment by: আবু সালেহ বলেছেন: ঝগড়া করার মুড কি চলে গেল নাকি??!!!

৪৫. ১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৫
comment by: আবু সালেহ বলেছেন: !!আরে!!!!!!!!!!!!!!!

তোমার কমেন্ট দেখা যাচ্ছে না কেন????@ রাগ ইমন
১৩ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: মানে ?

৪৬. ১৩ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০১
comment by: আবু সালেহ বলেছেন: এখন শো করতাছে....


লেখক বলেছেন: তবে আমি উলটা সবাইকে গিফট দিয়েছিলাম ( এইটা কাউরে কবি না , বাকিরা মাইরালাইবো কইলাম )

বলে কি??? আমার গিফট কই????
খেলুম না কইলাম!!!!!??
৪৭. ১৩ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
comment by: আরিফ জেবতিক বলেছেন: ১২টা বাচ্চা থাকলে অবশ্য নিজেই একটা স্কুল খুলে ফেলতে পারেন ।
বাদবাকী ছাত্রছাত্রী আমরাই আঞ্জাম দিতে পারবো ।
৪৮. ১৩ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
comment by: রেটিং- বলেছেন: নেক্সট ডিসেম্বরে আমার ৩১ হইব। আমিত মনে কড়ছিলাম তুমি বুইরা মানুষ। অহন ডেহী না, আমার মতই ক.................

পেলাচ দিলাম
৪৯. ১৩ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
comment by: সমালোচনাকারী বলেছেন: রাগইমন,
আপনি সত্যি অসাধারন। আপনার মধ্যে যে সতসাহস আছে যেটা স্পেশাল মানুষদের ই শুধু থাকে। আমি ত নিজের পরিচয় দিয়ে ব্লগানোরই সাহস করি না।
যাই হোক আমি আপনার ভক্ত হয়ে গেলাম আর ফ্যান হিসাবে গিফট করলাম......




৫০. ১৩ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
comment by: ফাহমিদুল হক বলেছেন: তুমুল বৃষ্টিতে কোন এক ছায়াঘেরা বনের পথে দাঁড়িয়ে তাকে তীব্র চুমু খাওয়া র ইচ্ছার কথা অকপটে বলতে পারার জন্য অভিনন্দন। মন্দাক্রান্তা সেন তার কবিতায় বলেছিলেন যে "হরি কাকা আমার প্রেমিক"।

আপনার সব ইচ্ছে পূরণ হোক।
৫১. ১৩ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
comment by: রাতমজুর বলেছেন:
আমার মাত্র ৬ খান কন্যা সন্তানের খায়েশ।
আপনের ১০১ রকমের চা - কফি আর ৫২ রকমের সালাদ আর ৬৩ রকমের বাংলা - ভারতীয় - চীনা - থাই রান্নার রেসিপি গুলা পাবলিশ করা যায় না আপু?
৫২. ১৩ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
comment by: নাদান বলেছেন: :)
৫৩. ১৩ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২২
comment by: অ্যামাটার বলেছেন: আঘাম হেপ্পি বাড্ডে !
সাথে পেন্ডিং ডিরিম গুলানের জইনে আঘাম ঘুড লাখ,
ইট্টু রয়ে সয়ে ধীরে সুস্থে হাত লাগান, মেলা টাইম আচে,
এখনও ৬০ বচর! ৫ ঝুগ !!

মুই তো এদ্দিন হায়াৎ পাইলেই বাপ বাপ করে ধন্য হই...
৫৪. ১৩ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
comment by: রাকিব বলেছেন: আপনি তো বয়স বললেন, বাকিদের খবর কি?
৫৫. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ৮:৫৯
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন:

গায়েন জনি বলছিল : ও পরানের বান্ধবরে, বুড়ি হইলাম তোর কারনে।

রাগা একটু চিন্তিত হইছি !!!!

নবীজির ক্থা কথা যখন বলছ , তাইলে একটা কথা বলি, ইসলামে বলা আছে কিনা জানিনা তবে গ