আমার প্রিয় পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

টুকরো জীবন - আউলা আমি - কোবতে গেছে বেড়াইতে

২৩ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৩৪

শেয়ারঃ
0 0 0

ঘটনা -১

ভোর বেলা ছোট বোনের ধাক্কায় ঘুম ভাংলো । ছুটির দিন , একটা মাত্র দিন ; যেদিন আমাকে ভোর রাতে উঠতে হয় না । এই রকম দুর্লভ ভোরে কার উঠতে ইচ্ছা করে ? শরীর তাই নিজে থেকেই সব কিছু নির্জীব এবং অ-সংবেদনশীল করে রেখেছিলো মনে হয় । কিন্তু মেয়ের মন বলে কথা! "আব্বুর শরীর খারাপ " কথাটা শোনার সাথে সাথে উল্কা বেগে আমার ফ্লাট থেকে ঐ ফ্লাটে আর তারপর সারাটা দিন তাকে নিয়ে হাসপাতালে । শিকদারের ডাক্তারকে ভালোই লাগলো কিন্তু ঠিক নিশ্চিন্ত হতে পারছি না । কারো সেকেন্ড অপনিয়ন কি নেব? কারটা নেবো ?

এখন , ভাবলে চমকে যাই , স্তুপ করে রাখা জিনিস্পত্র এর গা বাঁচিয়ে আব্বু পর্যন্ত পৌঁছালাম কি করে যখন চোখের পাতাই আমার খুলে নাই ! মেন্টাল ম্যাপ জিনিসটা আসলেই অদ্ভুত । অনেক দিন পরে হাসপাতালে রাতের ডিউটি করার অনুভূতিটা ফিরে এলো । একটা খুট শব্দেও জেগে উঠতাম আর দৌড়ে যেতাম বেড থেকে বেডে । এমনিতে আমি কুম্ভকর্নের ঘুম ঘুমাতে পছন্দ করি । কিন্তু , কোন কাজ থাকলে যে কি অবস্থা হয় তার প্রমান পেয়েছি ভাগ্নিটা জন্মের পরে । কাছে নিয়ে শুইলে সারারাত আমি জাগা । নড়লো কিনা, ঘামলো কিনা , ঠান্ডা লাগলো কি না , মশারির গায়ে হাত পড়লো কি না - আশ্চর্য মায়েদের শরীর - মন । টের পেলাম কি করে মায়েরা বাচ্চার প্রতিটা শ্বাস এর ইতিহাস জানে !

আব্বুর জন্য এখন আমি মায়ের ভূমিকায় । অতএব শনিবার থেকে ঘুমানো বন্ধ হয়ে গেছে । তার পর ও ভালো আছি । কেন যে ভালো আছি , আল্লাহ মাবুদ জানে । সব কষ্টকে মনে হচ্ছে দু হাতে মুচড়ে বাড়ি পাঠিয়ে বিদায় দিয়েছি । এই লঙ্কা কান্ডের ভিতরেও ভালো আছি ।

ঘটনা ২

বাড়িতে কাজের লোক নাই । ড্রাইভার তাফালিং করতেছে । দারোয়ান রে মাঝে মাঝেই দেখি হাওয়া হয়ে যাইতে । এই তিন প্রফেশনালদের সাথে আমার আজ পর্যন্ত বনলো না । মেজাজ তাই খারাপ হতে হতে হচ্ছে না । কোবতের খ্যাতা পুড়ি । কবিতা গবিতা হয়ে গেলো । কিরন একটা মহান দায়িত্ব পালন করছে । আমার মেজাজ খারাপ হলে সেইটা আরও মারাত্মক খারাপ করার কাজটা করছে যাতে আগের কাজটা কম খারাপ লাগে । এইটা আমার দুলাভাই এর মহান সূত্র ।

"যদি তোমার আঙ্গুলে একটা সুই ফুটে তাহলে হাতুড়ি দিয়ে কনুই এ একটা বাড়ি দিতে হবে যাতে আঙুলের ব্যথাটা ভুলে যাও।" কিরনকে শেষ পর্যন্ত হুমকি দিলাম - বেশি জ্বালাতন করলে কিন্তু তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো । কিরন হাসতে হাসতে ভেঙে পড়ে আর কি ।

"এইটা শাস্তি হয় কি করে ? উলটো কমেডি দেখে মজা পাব"

আমি প্রচন্ড ক্রুর একটা হাসি দেই । " ওয়েল , তুমি যেটা ভেবে দেখছো না , সারাটা জীবন ২৪ টা ঘন্টা তোমাকে আমার গান শুনতে হবে আর কবিতা পড়ে সেইটার সমালোচনা লিখতে হবে । মু হা হা হা হা হা হা হা "

কিরনকে তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ।

ঘটনা তিন ৩

আজকে অফিসে আসতে আসতে এক খানা "তাকে নিয়ে রম্য ছড়া " মনে আসিলো । কবিতা আর লিখতে পারবো না । কবিতা এই বছরের মত ছুটি নিয়েছে । এইটা নিয়ে মনটা খারাপ হইতেই পারিতো । কিন্তু , অফিসে ইন্টারভিউ দিতে কে এসেছে , তাই দেখে মন পুরা "ইয়া হাবিবি" :D:D:D:D:D:D:D:D:D:D:D:D

এই মেয়েটা এর আগে এক মাস কাজ করতে এসেছিলো । সুপার মডেল ফিগার আর সেই রকম দেখতে । মনে প্রানে চাইছি , মেয়েটা আসুক । উফ ! ব্যাটা কিটস ভুল লেখে নাই - এ থিংগ অফ বিউটি ইজ জয় ফর এভার।"

ভাবছেন , অতিরিক্ত সুন্দরী মেয়ে তো আমার কি? হে হে হে ;););)B-)B-)B-)

কবির চোখে বিশ্ব দেখুন । সৌন্দর্য্য হইলো ভিটামিন বি- মানে বিউটি । তার উপর বস লোক জন তারে নিয়া ব্যস্ত থাকলে আমি ফাঁকি দিলেও কেউ ধরতে আসবে না ।

ইয়া হাবিবি!

তোমার আমার ভালোবাসা আইসো বাজাই তুড়ি
খুব মিলেছি আমরা দু'জন , তোমার আমার ভুড়ি ।

আমরা দু'জন বিশাল মানুষ , বিশাল মোদের মন
দেহের ভাঁজে বিশাল সে সুখ খেলছে সারাক্ষণ

এখন থেকে ষাট পেরিয়ে নয় শূণ্যের ঘরে
জড়িয়ে দু'জন রাখবো ধরে জীবন শক্ত করে

তোমরা যখন মাত্র পঁচিশ , কিংবা ঊনিশ কুড়ি
ট্যাংগো নেচে রঙ্গ ভালোবাসবো বুড়ো বুড়ি

ভাবছো বুঝি পাগলা , এমন আদৌ কি প্রেম ঘটে ?
প্রেম কারে কয় , দ্যাখ না ! আমি রাগ ইমন তো বটে !

:):):D:DB-)B-)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): যাপিত জীবন ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৩৬
রাগ ইমন বলেছেন: সাবধান বানী ঃ ইহা একটি ব্যক্তিগত জীবন ভিত্তিক জঞ্জাল পোস্ট । ইহার ভিতরে কেউ সাহিত্য খুঁজিলে লেখিকা দায়ী নহেন ।


( ঘুম পাইতাছে , ইয়া আল্লাহ , দে পানাহ)
২৩ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৪০

লেখক বলেছেন: ছাইফু ,

আবার পরীক্ষা , আবার পড়া ।

বাচ্চাদের মত মুখস্থ করতে ইচ্ছা করতেছে না , কিন্তুক পরীক্ষা না দিলে প্রমোশন হইবো না রে এ এ এ এ এ এ এ এ

৩. ২৩ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৩৯
রাগ ইমন বলেছেন: হায় হায় , এত বড় হইলো কেমনে ? ধুরু ! ইহা মুছিয়া যাইবেক ।
লিখেছি যখন , থাক কিছুক্ষণ ।

বন্ধুরা , মাফ করিয়া দিও ।
৪. ২৩ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৪৪
সাইফুর বলেছেন: পড়ছি...লেখা ভালো লাগছে

কি আর করবেন...:( পড়ালেখা করেন....উপায় নাই
২৪ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৪১

লেখক বলেছেন: ছবিরটা ? হ্যাঁ আমি।

৬. ২৩ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৫২
মির্‌জা গালিব বলেছেন: আমার শত কষ্টের মাঝেও অনেক মজা পাইলাম। আমাকে পাগলা কুকুরে কামড় দিয়েছে, দয়া করে নিচের লিংকে এসে চিকিৎসা দিয়ে যান। কৃতজ্ঞ থাকবো।

Click This Link
৮. ২৩ শে মার্চ, ২০০৮ দুপুর ২:০০
শওকত হোসেন মাসুম বলেছেন: ঐ মেয়েটার সেল নম্বরটা যেন কতো????
৯. ২৩ শে মার্চ, ২০০৮ দুপুর ২:০৯
মৈথুনানন্দ বলেছেন: তু হ্যায় মেরি কিরণ...অই গানটা গেয়ে দাও! ;)
১১. ২৩ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:০৬
আবু সালেহ বলেছেন: "তোমার আমার ভালোবাসা আইসো বাজাই তুড়ি
খুব মিলেছি আমরা দু'জন , তোমার আমার ভুড়ি । "


হা হা হা হা.................

মজা পাইছি গো মজা পাইছি....
১২. ২৩ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
পরোপকারী বলেছেন: ইয়া হাবিবি!!!!!!!!!!!! নাটকের কথা টা চুরি করলেন ???
অর্থ জানেন তো???
২৪ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: আল্লাহ বলেছেন , এই দুনিয়ার সবই অর্থহীন , স্রেফ আখেরাত মূল্যবান । হে হে হে !

বা হাব্বেক !

১৩. ২৪ শে মার্চ, ২০০৮ সকাল ১০:২৪
শফিউল আলম ইমন বলেছেন: হা হা হা.......আপনার লেখাগুলো পড়ে মজা পাই। অনেক সাধারণ কথা চমৎকার লেখনিতে ফুটিয়ে তুলেন।

আমারও ইদানীং কবিতা আসে না:(
আমিও কবিতার কেতাফুরি:)
ভালো থাকুন।

 

মোট সময় লেগেছে ০.৯৯৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রাগ ইমন। আপাতত রাত জাগা পাখি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, নীতি প্রনয়ন (পলিসি মেকিং) এবং নাগরিক জীবন উন্নয়ন নিয়ে লিখছি। এক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ