অনিবার্য রাতের মতই তুমি আসো
স্মৃতির শকটে চড়ে আসো থেতলে দিতে নরম সময়
আমি ধোঁয়া জড়ানো মেঘ মেঘ ভাবনার ঢেউ এ ডুবি
আমার সমস্ত ইচ্ছে অনিচ্ছের আবর্জনা অসহ্য লাগে খুবই
একটার পর একটা শব্দের ঢেলা
লুটিয়ে তাড়িয়ে বেড়ানোর খেলা
এই ব্লগের পাতায় পাতানো সাত গুটি , দাবা
ভুলে যাওয়ার ন্যাক্কারজনক চেষ্টায় ব্যর্থতার থাবা
এখন আর হবে না কথা কোন দিন
শুধে বোধে নিয়েছি বুঝে সমস্ত ঋণ
তুমিও পেয়ে গেছো অনাকাঙ্খিত মুক্তি , আকাশ খোলা
উপহার , চিঠি , জড়িয়ে খাওয়া চুমু গুলো দেরাজে তোলা
সব মুছে গেছে মোবাইলের মেসেজ অপশনে
"চাঁদের শহরে ছায়া , আমি আমার মাইয়াটাকে মিস করছি " - বিবর্তনে
আজকে খেলো আর ভয়ানক ভুলে ভরা অনৈতিক ঐ জড়ানো
সম্পূর্ণ অনুচিত একটা অসম্পূর্ণ ভালোবাসায় মোড়ানো
সময়টাকে , আমাকে একটুখানি ভেবে , একবার পিছন ফিরে থেমে
আমার জন্য কাঁদবে ? করুণা নয় , চাইছি প্রাপ্য দাম
ক্রমাগত ভেঙে যাওয়া আমি, দোমড়ানো স্বপ্ন অবিরাম
তোমার অশ্রু গুলো ডিজিটাল হোক, এমন কুহকী ভোরে
দাও বিনিময় ! বুক পেতে একবার নেব সকল শূন্য করে
একটি ফোটা প্রবল তৃষ্ণায় , যদি তোমায় ছুঁয়ে আসে নেমে
[ নয় এক বার কাঁদো , আরেক বার দুঃখ পেলে
হয়ত তোমায় ভুলতে পারবো ছেলে
হয়ত সয়ে যাবে এক মহাকাল দূরে তোমার বাসা
ছায়াপথে ছড়ানো ফেলানো ধুলো ধুলো ভালোবাসা ]
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



