somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষত্বের সংজ্ঞা ! (ইহা একটি গবিতা ,কবিতা বলে ভুল করলে আমি দায়ী না)

১৯ শে জুন, ২০০৮ রাত ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরুষত্বকে কি ভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে ?
কি করে হতে পারে তার তরল কি বাষ্পের পাত্রায়ন ?
"আমি তার সব কটা পাস ওয়ার্ড জানি" --
"জানি তার অতীত ও বর্তমান "
"তার ভবিষ্যত নির্ধারিত হবে আমার নির্ধারিত পথে"
---- সদম্ভে দাঁড়িয়ে থাকে আকাশ্চুম্বী শিশ্ন আস্ফালন !

অদ্ভুতুম সব অসুখের কাগজ জানালা গলে ছুটে আসে ।
আচ্ছা ,পুরুষ কি শুধু শিশ্ন দিয়েই ভালোবাসে ?
চিকন হলে মোটা করুন ।
দুর্বল হলে সবল করুন ।
প্রৌঢ় হলে তরুণ করুন ।
অলৌকিক তরল ঘষে আঠারো থেকে বিশ সেমি
দিনে পাঁচ বার , তিরিশ মিনিট , হউন প্রকৃত প্রেমী !

কতটা নত হলে আমি নারী নই , হই আকাঙ্খিতা ?
কয়টা শীৎকারে প্রমানিত হয় শিশ্নের বিলাসিতা !
আমার কথা মত চলবে ।
উঠতে বললে উঠবে
বসতে বললে বসবে ।
বন্ধু , আত্মীয়, সমাজের সামনে দাঁড়িয়ে যতটা হই দাসী
আমার নারীত্ব এর উপরে তুমি ততটাই হও বিশ্বাসী ।

কখনো মালিকানার দাবী ,কখনো হারাবার কাতরতা
কখনো শিক্ষা , কখনো বেতন , কখনো মনযোগের বিষন্নতা
কখনো কি কেউ ভাবে
নারী কখন হয় নতজানু ?
ভালোবাসলে নারী কতটা আগাবে!
কেন কেউ ফেলে আসে চিরচেনা আশ্রয় বুকভাঙা বিদায়ের রাতে
কেন কেউ নিজেকে সপে দেয় অনিশ্চিত শিশ্নে , নিজেকে বদলাতে!

[ স্বার্থপরতা আর ঈর্ষার কোপানল , সন্দেহের হলাহল
জানো ? কবর দিতে পারে প্রণয়ের তীব্রতম কোলাহল !

বিনিদ্র , ক্লান্ত শরীরটাকে টেনে তুলে বিক্ষিপ্ত পায়ে বাজারে যাবে
নিজে না খেয়ে সারাদিন ভাববে,"আচ্ছা , ও উঠে কি খাবে ?"
এবং নিশ্চিত থাকো , প্রণয়িতা
তোমার চারপাশে জ্বলবেই চিতা
হাত পুড়িয়ে রান্না করে আঁচলে ঢেকে কত না করবে আয়োজন !
"কুলটা , আমাকে একা রেখে তুই কই ছিলি এতক্ষণ ?"

শালার পুরুষ !
দেহে , মনে , আত্মায় এত জটিলতা নিয়ে পড়ে থাকো
এর চেয়ে নারীত্বের সংজ্ঞা অনেক সহজ , স্পষ্ট
--- স্রেফ "কষ্ট" ! ]
৫৮টি মন্তব্য ২৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×