আমার প্রিয় পোস্ট
- প্রথম লজ্জা - মানুষ
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- নবীনদের জন্য - নাদান
- নীলক্ষেত ও নির্বাণ লাভ! (আব্জাব) - (অ)গাণিতিক
- স্যুটকেস চুরির প্রধান প্রধান বিপত্তি এবং ... পরিত্রাণ - মানস চৌধুরী
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- অনুনয় - মানুষ
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- এসো , বর্নমালা শিখি - আস্তপ্রেমিক
- একটি নিরীহ প্রশ্ন - নাদান
- কাদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'র কবি মাহবুবুল আলম চৌধুরী মারা গেলেন। - শওকত হোসেন মাসুম
- ধান্দাবাতি,বজাসহ সব রাজাকার ছানারা দ্যাখতো সিগনেচারটা চিন্তে পারছ নাকি? - লাল মিয়া
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- ভুলে যাওয়া আকাশ - নাদান
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- প্রিয় কবিতা-১ - মানুষ
- জোড়া দেয়া কবিতা,তোমার জন্য - ফারহান দাউদ
- পথ আগলে থাকা কোন এক নারীকে (সূফীর কবিতাঞ্জাল) - সূফি
- যখন আমি মারা যাই - অন্যমনস্ক শরৎ
- পৃথিবীটা নাকি ছোটো হতে হতে ----- [ মহীনের ঘোড়াগুলি ] - বিষাক্ত মানুষ
- অভিবাসীদের দেশ কানাডা - পর্ব ২.২ (অভিবাসনের বিপক্ষে সিদ্ধান্ত) - এস্কিমো
- খোকাবাবু মূল : আনটোয়ানী ডে সা এক্সউপেরী - পুতুল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- জামাতের আমলনামা: - আড্ডাবাজ
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি,কার তাতে কী ?-(দ্বিতীয় এবং শেষ কিস্তি) - আরিফ জেবতিক
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- নীরবে কাদে ইতিহাস - ১ - পদ্মা মেঘনা যমুনা
- আরিল,এই সিদ্ধান্তটা আপনাকে নিতেই হবে,এখুনি.. - আরিফ জেবতিক
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- গোপালিও কবিতা - 1 Day in Jungle - গোপাল ভাঁড়
- গোপালের প্রথম কবিতা - তোমাকে নিয়া কি লিখবো ভেবে পাই না. - গোপাল ভাঁড়
- এক টাহার লাইগ্গা ... - মোঃ সাকিব আল মাহমুদ
- আমি তো পঙ্গু, আমি অভিশপ্ত (300 তম পোস্ট) - মোঃ সাকিব আল মাহমুদ
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- কইন্যা গিরির উপাখ্যান - হযবরল
আমার পিতার খুনি আর আমি এখনো এক দেশে জীবন যাপন করি । তবে পার্থক্যটা হলো , সে আরেকটা হত্যার প্রস্তুতি নেয় , আমি আরেকটা যুদ্ধের !

পা বাড়ালেই ... ... ...
২৩ শে জুলাই, ২০০৮ ভোর ৬:২৭
পা বাড়ালেই হাজার শিকল বাঁধছে পায়ে আমার
পা বাড়ালেই হাজার বাধা বলছে সময় থামার
পা বাড়ালেই পায়ের উপর পড়ছে পায়ে কারো
পা বাড়ালেই অজুহাতের দোর খোলে হাজারো
পা বাড়ালেই দেউটি নিভে খেলছে অন্ধকারে
পায়ের খেলায় অবহেলায় পা'য় ঠেলেছি যারে
পা বাড়ালেই পায়ের ছায়া , "আমাকে তুই পাবি",
পা-তাল ছুঁয়ে মাতাল ও মন , বল তো, কোথায় যাবি?
পায়ের ওপর পায়ের নাচন যাচ্ছে নুপুর খুলে
পা ডোবানো ঘাস শুকিয়ে ফসকে পায়ের ভুলে
পায়ের কাছেই পা রেখেছি আর জানি না কিছু
পা বাড়ালেই পরম আঙুল , নিচ্ছে জীবন পিছু ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাগাবিতা ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে ।
লেখক বলেছেন: ভালো নাই রে তামিম । মনটা খারাপ খুব ।
বিবর্ণ বলেছেন:
পা বাড়ালেই পায়ের ছায়া , "আমাকে তুই পাবি",ভালোগেছে....
পয়ের সাথে পা চলে না, পায়ের সাথে সবই চলে........ এই ধরনের একটা কবিতা আছে না? কার যেন...!
লেখক বলেছেন: এই লাইনটা তো আমার না ।
আমার বন্ধু এস এম এস করেছে , যতদূর জানি, কোন বিখ্যাত কবিতার লাইন।
"পা বাড়ালেই পায়ের ছায়া আমাকে তুই পাবি " ।
যাই হোক, ধন্যবাদ ।
পথিক মানিক বলেছেন:
হুমম.......পায়ের কাছে আছে বল....
কিক মারতে লাগে গায়ের জোর
হাসি-কান্নার ঢেউ উঠে
যদি যায় পোস্টের ভিতর.........
আহাঃ রে জীবন.........বড় আজীব এই জেবন......তাইনা?
লেখক বলেছেন: মারহাবা মারহাবা ! খুব ভালো হয়েছে ।
লেখক বলেছেন: কি আর হইপে ! সবাই বিয়া কইরা ফালাইতেসো , তাহলে হাভাইত্যা গ্রুপের কি হইপে?
ফ্লুতে ধরসে । কাশতে কাশতে শেষ অবস্থা ,দিলাম বান্ধবীরে ফুন এট্টু সুক দুকের বিলাপ কইত্তাম !
বদের লাঠি নতুন জামাই এর বুকে মাথা রাখিয়া গরম গরম স্যুপ খায় আড় কুঁই কাঁই করে , শুইনা মেজাজ গরম হইয়া গেসে । ছিঃ , বিয়ে মানুষকে এত নিচে নামায় দেয়?
একজন ব্লগার বলেছেন:
অদ্ভুত সুন্দর কবিতা। কয়েকবার পড়লেই মনে হয় মুখস্ত হয়ে যাবে।++++
আমার উপর রাগ কমেছে আপু?
লেখক বলেছেন: ঠেঙ্কু । রাগ করে থাকবো কেন?
একজন ব্লগার বলেছেন:
ও, হ্যাঁ, তার আগে বল মন খারাপ কেন?
লেখক বলেছেন: আসো , খবর করো
লেখক বলেছেন: ধন্যবাদ আসিফ , সুন্দর কামনার জন্য ।
রন্টি চৌধুরী বলেছেন:
বরাবরের মতই ভাল।তুমি ভাল লেখ।
প্রোফাইলের চোখ দুটো কার?
যারই হোক, বলিও চোখ দেখতে সুন্দর।
লেখক বলেছেন: ধন্যবাদ রন্টি । চোখ মানুষের , তাকে জানিয়ে দেব । খুশি হবে ।/
রন্টি চৌধুরী বলেছেন:
মন খারাপ হওয়া মানসিক স্বাস্থের জন্য ভাল। তাই, চাই, মনখারাপ ভাব কিঞ্চিত দীর্ঘ হোক আপু।
লেখক বলেছেন: া হা হা , তাই নাকি?
বিবর্ণ বলেছেন:
চোখ দুটি যারই হোক... কবির যে নয় তা মোটামুটি নিশ্চিত.... কারন কবিদের চোখ এমন হয় না.....হাহাহাহাহা.....
লেখক বলেছেন: কবিদের চোখ কেমন হয়?
নিলা বলেছেন:
চমৎকার লেখা
লেখক বলেছেন: চমৎকার মন্তব্য
আশরাফ মাহমুদ বলেছেন:
অপূর্ব লেখা। অসাধারণ।
লেখক বলেছেন: অপূর্ব তো হবেই , কেউ তো পূর্বে এইটা লেখে নাই
ধন্যবাদ
আলী আরাফাত শান্ত বলেছেন:
চমৎকার
লেখক বলেছেন: গিটার ওয়ালা , এইবার এইটার সুর করে দাও ।
বুমবুম বলেছেন:
কই ছিলা এতদিন?
লেখক বলেছেন: হেথা নয় , হোথা নয়,অন্য কোথাও , অন্য কোন খানে ।
লেখক বলেছেন: ধন্যবাদ । স্বাগতম ।
বৃত্তবন্দী বলেছেন:
সৌন্দর্য্য হইসে...
লেখক বলেছেন: খুশি হইসে
ফ্রুলিংক্স বলেছেন:
মনখারাপ স্বাস্হ্যের জন্য বালা (ডাক্তার তুমি না আমি !!)।
লেখক বলেছেন: কার স্বাস্থ্যের জন্য? ডাক্তারের ? !!!!!
একজন ব্লগার বলেছেন:
তুমি তো জানই। না জানলে থাক। আর জেনে কাজ নেই।ভালো থেকো আপু। কোল্ড ফ্লু হয়েছে। বড্ড ভোগাচ্ছে! দোয়া করো।
লেখক বলেছেন: হট ফ্লু ও হয় নাকি তোমার?
বৃত্তবন্দী বলেছেন:
কয়শ বছর পর আপনেরে অন লাইনে দেখতাসি খবর আছে?????পড়াশোনায় এত ব্যাস্ত?????
এফসিপিএস না এমসিপিএস????
লেখক বলেছেন: লাভ ২০৫০ এর পরে আর অন লাইন হইসি বলে তো মনে পড়ে না !
এম সি, এফ সি --- কোন্টাই না । এম এইচ সি এম । সেইটাও ব্যাপারস না। শরীর খুব খারাপ ।
বৃত্তবন্দী বলেছেন:
ডাক্তররে লাস্ট পেশকিপশন দিসিলাম এ্যজিথ্রমাইসিন ৫০০ খাইতে। হেই সুমায় থিক্যাই অসুখ, অহনও সারেনাই?
লেখক বলেছেন: এজিথ্রো খাচ্ছি । এইটা সেকেন্ড কোর্স ।কাজ হচ্ছে না মনে হয় । অলরেডি মিউটেটেড
লেখক বলেছেন: ডিং ডুং বাদ দিয়া চা খাওয়া নাইম্মা । গলায় বেদানা ,বরই বেদানা !
লেখক বলেছেন: আন্নেরেও এন্টিব্যাক্টেরিয়াল শুভেচ্ছা । এন্টি ভাইরাল থাংকু ।
কালপুরুষ বলেছেন:
ভাল লিখেছিস। ছন্দ আমাকে এমনিতেই দোলায়। ভাললাগায় দুলছি এখন।
পা বাড়ালেই হোঁচট খাই সামনে দেখি ফাঁকা,
পায়ের নীচে ম্যানহোল এক পলিথিনে ঢাকা।
পা বাড়ালেই ঘরের হুকুম ফিরবে তাড়াতাড়ি,
ইচ্ছেগুলো দমিয়ে রাখি যাইনা তোমার বাড়ি।
পা বাড়ালেই আকাশকুসুম ভাবনা মনে যতো,
শরমা, হালিম, দই ফুচকা খাবো মনের মতো।
পা বাড়ালেই ইচ্ছে করে ফিরবো না আর বাড়ি,
শহর থেকে হারিয়ে যেতাম থাকতো যদি গাড়ী।
........... আরো কত কি........
লেখক বলেছেন: তোফা তোফা তোফা । ছড়ার প্রতি আপনার ভালো লাগা আমাকেও আনন্দ দেয় ।
সাইফুর বলেছেন:
অনেক দিন পরে আসলেন........অনেক ভালো থাকেন............
লেখক বলেছেন: আর ভালো থাকা । আর একবার কাশলে গলা দিয়ে রক্ত বের হবে । সমস্ত রক্তবাহিকা ছিড়ে ছুটে শেষ ।
রাতমজুর বলেছেন:
মাম্মি, আমারেও হ্যাঁচ্চো তে ধরছে!
একলা একলা সকাল থিকা হ্যাঁচ্চো মারতে মারতে নাকের ছাল উইঠা গেছে
বান্ধবীরে মাইনাচ, শাদী কৈরা ফেলানোর লাইগ্যা, মাংকীরেও মাইনাচ, ব্যাটা শাদী কৈরা ফালাইছে
আপনের খবর কি? আপনে কবে শদী কৈরা স্যুপ খাইবেন?
লেখক বলেছেন: জামাই , খুব কষ্ট পাচ্ছি রে । এই বারের ভাইরাসটা র্যাম্বো টাইপ । গলা থেকে ফুসফুসের ভিতর পর্যন্ত ছাল উঠে গেসে । কিছু খাইতে গেলেও কাশি । শ্বাস টানলেও কাশি ।
বান্ধবী কি আড় মাইনাসের ধার ধারে !
। বদের বেটিরে পাইয়া লই ।
তাইম্মা রে গাইল না পাইড়া নিজে বিয়া বও দিনি । মা র এ আর কত্ত জ্বালাইবা? দলগে দলগে বিয়ান গ্যাসে , সুমায় কিন্তুক বইশে থাকপি নানে , কইয়ে দিলাম তুমারে । নোদ থাকতি থাকি নাস্তা দেইখে নেও ।
আমার খপর আর কি ! কবুল কতি আর কত সুমায় নাগে?
বুমবুম বলেছেন:
অগ্নিতুল্য পটলসদৃশ আখি দুখানা কার?তোমারে মনে লয় দীর্ঘমেয়াদি রোগে ধরছে সিন্দাবাদের ভুতের মতলেখক বলেছেন: আঁখিওসে গোলি মারুঁ?
আনমোনা বলেছেন:
অসাধারন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: কোন দিকে ?
রাতমজুর বলেছেন:
মা আল্টিমেটাম দিছে, ডিসেম্বার ২০০৮ এর মইদ্যে কইন্যা খুঁইজ্জা আনোন লাগবো, অহন মাইয়া পাই কৈ? আমিতো কাউরে চিনি না, গত ৩ সপ্তা ছুটির দিন গুলোতে ছোটমামীরে তেলাইতেছি বিয়া না দেওনের লাইগ্যা।
বিয়া বইতে ডর লাগে
লেখক বলেছেন: আরে বোকা ছেলে , ভয়ের কি আছে ? বিয়া হইলো ফ্লু এর মত । ওষুধ খাইলে সাত দিন , না খাইলে এক সপ্তাহ ।
মাইয়া পাওন লাইকপে না । রাজি থাকলে কও । ব্যবস্থা হইয়া যাইপে ।
লেখক বলেছেন: দিতে বলো , তাইলেই তো দিবে ।
অন্ধকার বলেছেন:
পা বাড়ালেই দেউটি নিভে খেলছে অন্ধকার...
লেখক বলেছেন: অনেক দিন পরে দেখলাম । কেমন আছেন ?
লেখক বলেছেন: তুই পোলা আসলেই বদমাইশ । হাতে বন্দুক নিয়া ঘুরো আর বিয়া করতে কইলে ডরাও ।
রুধীণ বলেছেন:
এখানে নেই , সেখানে নেই
কোথাও নেই
কোথাও খুইজা পাইনা
আছ কিরাম?
"যাবার আগে বন্ধু তুমি
আমায় ভুইলো না
চিঠি দিও পত্র দিও
জানাইও ঠিকানা"
লেখক বলেছেন: নাই হয়ে ভাই কোনমতে একটু খানি আছি
থাকার মতন না থাকারই ভীষন কাছাকাছি
মান কোর না সখি আমার যাবার বেলা এলে
লিখবো তোমায় নতুন বাড়ির ঠিকানাটুক পেলে
এবার বলো সুশির দেশে মাসির দরদ যথা
খবর এবং অখবরের সুখ দুঃখের কথা ।
অরুনাভ বলেছেন:
অনেক দিন পর দেখলাম তোমাকে ...... কেমন আছ? কবিতাটা সুন্দর.......
লেখক বলেছেন: খারাপ আছি । ফ্লু হয়েছে । কবিতা আর কই পাইলা ! মনের খেদ ।
চারিদিকে বাধা , সীমাবদ্ধ গাধা --- এই তো জীবন ।
ভাস্কর চৌধুরী বলেছেন:
অনেকদিন পর আপনার সাথে আজ ব্লগে দেখা!
আছেন কেমন?
আপনার জন্য অনাহত শুভেচ্ছা আর শুভ কামনা...........।
কবিতাটি ভালো হয়েছে..............+
লেখক বলেছেন: ধন্যবাদ । একটু দ্বিধায় পড়লাম । এতদিন কি আহত শুভেচ্ছা দিতেন?
দুপেয়েরা তো প্রগৈতিহাসিক বাহুল্য ফসিল
আর অনিবার্য অলংঘনীয় কেবল আট পায়ের
হেডিসের কালচে চোখের তলে জমা থকথকে
ময়লা ঘ্রানের অক্টোপাস হচ্ছি আমি আমরা।
চরদিককে চর্ব্য চোষ্যের মত শোষনে সফল
আটপেয়ে জাতি সাথে কাদা ছুড়বার জন্মলব্ধ
ক্ষমতা তাই হতাশ নই এবং অপেক্ষায় শুধু
আকাশটাকে কালিতে লেপ্টে গলধ:করনের।
সী শার্প আমায় মনে আছে?নাকে বিকেল
বেলার তথাকথিত আবেশে অবশ মুখোশের
আলোর মত নিমজ্জমান ধ্বংসমান আমি?
লেখক বলেছেন: বিস্মৃতিই হয়ত কালের মরফিন
মরদেহ নিয়ে বেঁচে থাকার প্যাকেজ চিকিৎসা
কিন্তু বরাবরের মত এই বারও আমার কবিরাজে আপত্তি
রাজা ও কবির ভেতর
আমি বুভুক্ষু কবিদের দলে থাকি নিরুপায় নুরুলদীন !
রাতমজুর বলেছেন:
"রাজি থাকলে কও । ব্যবস্থা হইয়া যাইপে ।" - মানে কি সমস্যা একটাই, মাইয়াগো আমি ডরাই
এই লেখায় দেখেন, কি চরম ভাবে ট্রাই করতেছি বিয়া না করনের লাইগ্যা।
একরামুল হক শামীম বলেছেন: মিয়া ক্যান্টনমেন্টে কি করেন? লক্ষণতো সুবিধার মনে হইতেছে না
লেখক বলেছেন: ছুডু মামীরে ঘুষ দিতে আইছি, যাতে ডিসেম্বারে আমারে কুরবানী দেওনের প্লানে মায়রে ভেটো দিয়া আমার জীবন রক্ষা করে ।
Click This Link
লেখক বলেছেন: ধ্রুব , জীবনটা হাস্যকর রকমের ছোট আর অবিশ্বাস্য রকমের একলা । তার চেয়েও বড় কথা হলো , অলঙ্ঘনীয় রকমের তুচ্ছ এবং অর্থহীন ।
অবিবাহিত এবং বিবাহিত - দুইটা অবস্থাই যখন সমান অর্থহীন তখন বিয়ে নিয়ে এত ক্যারফা করার কোন দরকার আছে?
শুনো , মেয়েদের ভয় পাওয়ার কিছু নাই । সময় মত খাদ্য, বস্ত্র , বাসস্থান এবং যৌনতার প্রয়োজন মিটাইবা আর স্নেহ , মমতা , মনযোগ দিবা । বাকিটা আপনা আপনি হয়ে যাবে । বিনিময়ে যেই কমিট্মেন্টটা চাইছো সেইটা দেওয়ার জন্য বেশির ভাগ নারী তৈরী হয়েই থাকে । একবার হ্যাঙ হয়ে গেলে কম্পিউটার কি করো ? রি স্টার্ট দাও না ? জীবনটাও সেই রকম । বিয়ে করে রিস্টার্ট দাও ।
অবিবাহিত থেকে যারা নিরাপদ বোধ করে তাদের সাথে আমি "বোরখা পরা আহম্মক নারীদের" মিল খুজে পাই । বোরখা কোন নারীকে বাড়তি নিরাপত্তা দেয় না কিন্তু কালো কাপড়ের অন্ধকার ঘেরাটোপে সেই নির্বোধ ভাবতে পছন্দ করে যে অন্য মেয়েদের চেয়ে বেশি নিরাপত্তায় আছে - যদিও পুরোটাই প্রপঞ্চ ।
"মৃত্যুর আগে আর কি বুঝিতে চাই?জানি
না কি সকল রাঙা কামনার শিয়রে এসে লাগে
ধুসর দেয়ালের মত মৃত্যুর মুখ..."(মূল থেকে এক দুই শব্দ এদিক ওদিক হতে পারে ,ভালো মনে নাই)
জীবনানন্দের এই লাইনগুলো থেকে পালানোর উপায় আছে?কিভাবে শক্ত পোক্ত গদ্যময় হওয়া যায়।
লেখক বলেছেন: এহ ! আইসে আমার জ্ঞানী ! জীবনানন্দ থেকে , কিংবা বিনয় মজুমদার এর থেকে পালানো যায় না । স্রেফ ভুলে থাকা যায় ।
কিন্তু তুমি এত নৈরাশ্যবাদী হইলা কোন দুঃখে? মানুষ তার সারা জীবন ধরে চেষ্টা করেও এমন কোন দুঃখ পেতে পারবে না যেইটা কেবল সে একলাই ভোগ করছে কিংবা তার আগে আর কেউ করে নাই ।
দুঃখকে এত ইম্পরটেন্স দেওয়ার কিছু নাই । ছাত্রজীবনটা খাও দাও , প্রেম করো , বই পড়ো ----- হতাশাবাদী হওয়ার জন্য পুরো বার্ধক্য পড়ে আছে সামনে ।
লিসেন ব্রো , ইতনা সিরিয়াস হওয়াটা চরম ফানি ।
আবু সালেহ বলেছেন:
""রাতমজুর বলেছেন: "রাজি থাকলে কও । ব্যবস্থা হইয়া যাইপে ।" - মানে কি
সমস্যা একটাই, মাইয়াগো আমি ডরাই বিয়া করনের থিকা যুদ্ধে যাওন বেটার।""
এই যে এত ভোর বেলায়....!!!!! কাহানি কি??
এতদিন ধইরা দেখা যায় না কেন??
অসাধারন হয়েছে....
লেখক বলেছেন: শইল খারাপ , তাই বাসায় আছি ।
মুকুল বলেছেন:
দারুণ!!!মজার ব্যাপার হলো আমারও একটি লেখা আছে, "হাত বাড়িয়ে" শিরোনামে। (যদিও লেখাটা খুব কাঁচা)
লেখক বলেছেন: কাঁচা আম এর মত ? তা'লে তো খাসা হওয়ার কথা । ঃ)
রাতমজুর বলেছেন:
মম, ব্যপারটা তা না, আসলে মা কে নিয়ে কি করি বুঝছি না, জানেনইতো, আমার এলাকা তেমন নিরাপদ না, আর মা বাইরে আসবে না, এতদিন বলেছে, আমি বিয়ে করলে চলে আসবে আমার কাছে, চোখবন্ধ করে মত দিয়েছি, যাকে তার পছন্দ হবে তাকে বিয়ে করব।
এখন দেখি, ব্যপারটা অন্য, মা ভাবছে আমার বিয়ে হয়ে গেলে মা জোর করে ওখানে থাকবে। তাই বাগড়া দিচ্ছি।
বিয়ে করা আর না করা দুটোই সমান আমার কাছে। কেনজানি ভালো লাগে না ভালোবাসতে, সংসার করতে। এইতো, বেশ তো আছি, কি দরকার শুধু শুধু কারো সাথে জড়িয়ে?
লেখক বলেছেন: মায়ের শান্তির জন্যই বিয়ে করে ফেল । জোর করে আর কত থাকবে? লেগে থাকবি পিছে ।
লেখক বলেছেন: বুঝতে পেরেছি । আমাদের মৈথু ও শেষে বেল তলায় হামলে পড়েছে । গুড গুড । রাম্বোর বিয়ে টোপর মাথায় দিয়ে !
তোর বউকে বলিস, সবজি রান্না খাব । আর মাছের টক মিষ্টি । দাওয়াত না দিয়েই বিয়ে করলি , সমস্যা নেই । কিছু মনে করিনি । বিদেশে যাওয়ার আগে বিয়ে করে নেওয়াই ভালো ।
তোদের দুই জনের ছবি পাঠাস । সানাই এর বাজনাটা বেশ সুন্দর ।
নির্বাসিত বলেছেন:
কবিতার ভাবটি ভাল লেগেছে খুব। ছন্দটিও। শুধু "পা-তাল" শব্দটির মানে বুঝলাম না। এটা কি "পাতাল" নাকি "পা তাল"? একটু বোধহয় মাস্টারী করা হয়ে গেল।
লেখক বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে । পা-তাল আপনি খুউউউব ঠিক ধরেছেন । দুই অর্থেই । বলতে পারেন পোয়েটিক জাস্টিসের মতন এ আমার পোয়েটিক দুষ্টুমী ।
পা-তাল = পাতাল এবং পায়ের তাল । ভাবছিলাম পাতাল্পুরীতে কত্থক নৃত্যরত এক জোড়া নুপুর পরা পায়ের কথা । ঃ)
লেখক বলেছেন: খুব একটা না রে ভাইডি । আগামী তিনটা সপ্তাহ খুব দুশ্চিন্তায় থাকব। দোয়া করিস।
তোর খবর কি ? বিয়ে হচ্ছে কোথায় ?
লেখক বলেছেন: না রে চিকন সুন্দরী । একটা কোব্রেজি বাতা ।
বিয়া তো ডিসেম্বরে......ঢাকাতেই হবে।
লেখক বলেছেন: ঠিক আছে , ডিসেম্বরে ঢাকায় থাকবো না । অতএব আমার খাওয়াটা আগেই দিও ।
মৈথুনানন্দ বলেছেন:
তোর মুন্ডু! তুই কোনো দিন লেডি জেম্স বন্ড হতে পারবিনে!! একবারটি আমার ব্লগে আয়। বিসমিল্লার ওটা ইমন রাগে ছিল, এতো ক্লু চোখের সামনে সাজিয়ে দিলুম, তাও ডেস্যায়ফর করতে পারলিনে।
একরামুল হক শামীম বলেছেন:
ইমন আপুর খবর কি?


















কেমন আছেন রাগাপু???.......।অনেকদিন পর দেখলাম।